|
খিলগাঁওয়ে যুবলীগ নেতা মামুন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
|
রাজধানীর খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এক সাবেক ওয়ার্ড নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ।গ্রেফতার ব্যক্তির নাম– মো. মামুন ওরফে শুক্কুর (৪৫)। তিনি যুবলীগের ২ নম্বর ওয়ার্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। ডিএমপি জানায়, মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে খিলগাঁও থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। |