/ সারাদেশ / চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুইজনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুইজনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
Published : Tuesday, 3 November, 2026 at 8:05 PM
চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুইজনের কারাদণ্ড৮০ বস্তা ডিএপি সার অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার দিবাগত গভীর রাত মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় বিসিআইসি সার ডিলারসহ দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে প্রশাসন।

আটক ব্যক্তিরা হলেন- বিসিআইসি সার ডিলার নিরাপদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম শাহনেওয়াজ (৪৫) এবং নসিমন চালক মো. মতিন (৪৮)।

এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ বলেন, সরকারী ডিএপি সার পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায়  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় একটি নসিমনে ৮০ বস্তা সার পাচারের উদ্দেশ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়া হচ্ছিল। এ ঘটনায় আসামী শাহনেওয়াজ ও মতিন স্বেচ্ছায় দোষ স্বীকার করায় গোলাম শাহনেওয়াজকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নসিমন চালক মতিনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরো জানান, অভিযানে জব্দ ৮০ বস্তা ডিএপি সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। পরে সারগুলো সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা মো. পারভেজ আলীর জিম্মায় দেওয়া হয়। এ ছাড়া অভিযুক্ত গোলাম শাহনেওয়াজের বিসিআইসি ডিলারশিপ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। 

কৃষকদের স্বার্থ রক্ষা এবং সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করাসহ সার পাচার, অবৈধ মজুদ ও পাচার রোধে উপজেলা প্রশাসন নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করে কঠোর অবস্থানে রয়েছে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা
সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা
শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিশুদের অধিকার, সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ও ...
২
সাতক্ষীরায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা
সাতক্ষীরায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা
৯টি ট্রেডে কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে সাতক্ষীরায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গবার (৩ নভেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের একটি ...
৩
মিরপুর ১১ নম্বরে ককটেল ও পেট্রোলবোমা নিক্ষেপ, আহত ১
মিরপুর ১১ নম্বরে ককটেল ও পেট্রোলবোমা নিক্ষেপ, আহত ১
রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ও একটি পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ...
৪
নড়াইলে অটোভ্যান চালক নিহত
নড়াইলে অটোভ্যান চালক নিহত
নড়াইলের লোহাগড়া পৌরসভায় মহাসড়কে মাছবাহী পিক-আপের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন।মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ৩টার ...
৫
শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন
শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন
শ্রমিকরা দেশের আর্থ-সামাজিক উন্নয়নের চালিকাশক্তি। অর্থনীতি কেবল বড় বড় শিল্পপ্রতিষ্ঠান, রপ্তানি আয় বা উন্নয়নের পরিসংখ্যানে এগিয়ে যায় না। অর্থনীতির ভিত ...
৫
বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
ইন্দোনেশিয়ার বালিতে প্রথম বৈশ্বিক ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর চালু করেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। গত ৩১ অক্টোবর উদ্বোধন করা স্টোরটিতে স্মার্টফোন ...
৭
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বিএনপির উদ্যোগে মেলবোর্নে আলোচনা সভা অনুষ্ঠিত
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বিএনপির উদ্যোগে মেলবোর্নে আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বিএনপির উদ্যোগে মেলবোর্নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) স্থানীয় একটি রেস্টুরেন্টে ...
৮
চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুইজনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুইজনের কারাদণ্ড
৮০ বস্তা ডিএপি সার অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় জব্দ করেছে উপজেলা প্রশাসন। ...
৯
সাতক্ষীরায় বিজিবি অভিযানে ভারতীয় নাগরিকসহ স্বর্ণের পেস্ট উদ্ধার
সাতক্ষীরায় বিজিবি অভিযানে ভারতীয় নাগরিকসহ স্বর্ণের পেস্ট উদ্ধার
সাতক্ষীরার ভোমরায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকের শরীরের অভ্যন্তরে (পায়ুপথে) লুকিয়ে রাখা প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা ...
১০
টিয়ান্ডি ৪জি সৌরবিদ্যুৎ ক্যামেরা আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
টিয়ান্ডি ৪জি সৌরবিদ্যুৎ ক্যামেরা আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
বাড়ি, খামার, নির্মাণাধীন ভবন, গুদামঘর কিংবা দূরবর্তী স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত বিদ্যুৎ এবং ওয়াই-ফাই সংযোগের ওপর নির্ভর না করেও ...
 
১
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। সোমবার ...
২
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ ...
৩
ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
"শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি ...
৪
কালিহাতীতে প্রতিবেশীর দ্বন্দ্বে রাস্তা বন্ধ, ভাংচুর করে রাস্তা বের করে লাশ দাফন
কালিহাতীতে প্রতিবেশীর দ্বন্দ্বে রাস্তা বন্ধ, ভাংচুর করে রাস্তা বের করে লাশ দাফন
টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবেশীর দ্বন্দ্বে চলাচল রাস্তা বন্ধ। রাস্তার মাঝখানে ঘর ভাংচুর করে রাস্তা বের করে আব্দুল সালাম (৬০) নামে এক ...
৫
গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আশিক
গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আশিক
যুক্তরাজ্য ও সাউথ কোরিয়া ভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। দক্ষিণ ...
৫
ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও উপজেলা পপ্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ...
৭
লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ
লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ
লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত আবুল কালাম সদর উপজেলার শাকচর এলাকার মৃত ...
৮
কালিহাতীতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন
কালিহাতীতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মরিচা পাইকপাড়ায় জবেদ আলী ও বিথি আক্তার নাছিমার অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।বৃহস্পতিবার সকালে মরিচা ...
৯
আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
"ঘর থেকে শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। গতকাল ...
১০
প্রেমের টানে ভারত থেকে জয়পুরহাটে দুইভাই
প্রেমের টানে ভারত থেকে জয়পুরহাটে দুইভাই
প্রেমের টানে বাংলাদেশের জয়পুরহাটের কালাইয়ে পাশের দেশ ভারত থেকে এসেছে  সহোদর দুই যুবক। প্রেমিকাকে বিয়ে করার উদ্দেশ্যে তাদের বাংলাদেশে আসার ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com