|
লক্ষ্মীপুরে কৃষক দলের উদ্যোগে এ্যানি চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ
লক্ষ্মীপুর প্রতিনিধি :
|
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সুস্থতা কামনায় লক্ষ্মীপুরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।মঙ্গলবার ৩ নভেম্বর জেলা কৃষকদলের উদ্যোগে লামচরী আজিজিয়া মদিনাতু উলুম হাফেজিয়া মাদ্রাসা দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাবুদ্দিন সাবু, সদর উপজেলা পৃর্ব বিএনপির সভাপতি মাঈউদ্দিন চৌধুরী রিয়াজ , জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন,জেলা কৃষক দলের সভাপতি মাহবুবর আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজ রহমান সোহেল, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মাদ্রাসা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাঁরা সবাই মিলে মহান আল্লাহর দরবারে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করেন। |