/ রাজনীতি / কার্যক্রম নিষিদ্ধ হলেও আ.লীগ নিয়ে উত্তপ্ত রাজনীতি
কার্যক্রম নিষিদ্ধ হলেও আ.লীগ নিয়ে উত্তপ্ত রাজনীতি
নতুন বার্তা, ঢাকা:
Published : Tuesday, 10 November, 2026 at 3:46 AM
কার্যক্রম নিষিদ্ধ হলেও আ.লীগ নিয়ে উত্তপ্ত রাজনীতিজুলাই আন্দোলনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও সম্প্রতি দলটিকে নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট অডিও-বার্তায় ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। প্রায়ই ঝটিকা মিছিল করছেন নেতাকর্মীরা। অনেক সময় হামলা ও গ্রেফতারের ঘটনাও ঘটছে।
সর্বশেষ সোমবার (৯ নভেম্বর) ‘হাসিনার দেশে ফেরা নিয়ে তার পক্ষে নতুন পাসপোর্টের জন্য আবেদনের’ খবরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে সরকারের মন্ত্রী ও দায়িত্বশীলরা এ প্রসঙ্গে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গত কয়েক দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এমনকি জাতীয় সংসদের অধিবেশনেও শেখ হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তাকে প্রতিহত করার সক্ষমতা চেয়ে মোনাজাত করেন ধর্ম প্রতিমন্ত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা আলোচনা-বিতর্কে জড়ান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রশ্ন উঠেছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে?

‘হাসিনা দেশে ফিরতে চাইলে চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার’

কার্যক্রম নিষিদ্ধি থাকলেও দেশের রাজনীতিতে ঘুরেফিরে আলোচনায় আসছে আওয়ামী লীগ। বিশেষ করে ডিসেম্বরে দলটির নেত্রী শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরছেন? এ বিষয়ে সরকারের অবস্থান কী হবে? তিনি আসলে কোন প্রক্রিয়ায় আসবেন? এ নিয়েও বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া জানানো হচ্ছে। আবার এই মুহূর্তে দলটির প্রধান নেত্রী দেশে আসলে কী হবে? আবার না আসলেই-বা কী হবে?
সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। সোমবার বিকালে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় তিনি এসব কথা বলেন।
একই দিন দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন শেখ হাসিনা। তবে প্রতিদিন ককটেল ফুটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করে তার ফেরার দিবাস্বপ্ন সফল হবে না।’
ক্ষমতাসীন দলের দায়িত্বশীলদের এমন বক্তব্যের বিষয়ে  লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেন, ‘পুরোনো দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায় থাকতে চাইবে না। তারা নড়াচড়া করতে চাইবে—এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। আবার বিএনপি এবং জামায়াতও তাদের পুরোনো প্রতিদ্বন্দ্বীকে কিছুটা কোণঠাসা করে রাখতে চাইবে। সহজে ফিরে আসতে দিতে চাইবে না। এটা রাজনীতির ক্ষমতার খেলা।’
তিনি বলেন, ‘তাদের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা চলতেই থাকবে। আওয়ামী লীগ ফিরতে চাইবে, আর তারা ফিরতে দিতে চাইবে না। এতে করে দেশে কিছুটা অস্থিরতা ও অনিশ্চয়তা থাকবে। এই পরিস্থিতি মেনে নিতে হবে।’
রাজনৈতিক ভাষ্যকার আলতাফ পারভেজের মতে, ‘রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে এলেই যে আমরা নতুন বা উন্নত কোনও রাজনীতি পাবো, তা-ও নয়। আবার তারা ফিরে না এলেই যে আমরা খুব স্বর্গে থাকবো, তাও নয়।’
তিনি আরও বলেন, ‘রাজনীতিতে আওয়ামী লীগের আসা বা না আসা— দুটোই একই বিষয়। বিএনপির অধীনে থাকা যেমন, আওয়ামী লীগের অধীনে থাকাও তেমন। এখানে বাংলাদেশের মৌলিক কোনও পরিবর্তনের বিষয় নেই। অর্থাৎ আমরা যেখানে ছিলাম, সেখানেই আছি— জিরো পয়েন্টেই আছি।’

ককটেল, বাসে আগুন: জনমনে আতঙ্ক

গত কয়েক দিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত সরকারি বিভিন্ন দফতর, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এসব নাশকতার ঘটনা ঘটে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ৮ ও ৯ নভেম্বর পরপর দুই দিন ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজনীতির উত্তপ্ত আগুনে ঘি ঢেলে দিয়েছে বলে মনে করেন কেউ কেউ। আবার বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।পুলিশের দাবি, এসব ঘটনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ)সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, ‘ককটেল বিস্ফোরণে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এতে কারা জড়িত বা আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতার সঙ্গে এর যোগসূত্র আছে কি না, তা সরকারকেই খুঁজে বের করতে হবে।’ পাশাপাশি তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিও আরও গুরুত্ব দেওয়ার দাবি জানান।

আওয়ামী লীগ সত্যিই কি ফিরবে?

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনীতির উত্তপ্ত ময়দানে ও দলটির নেতাকর্মীদের তৎপরতাকে ঘিরে প্রশ্ন ওঠেছে— সত্যিই কি আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরছে আওয়ামী লীগ? বর্তমান বাস্তবতায় এটি সম্ভব কি না, জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আসলে শেখ হাসিনা আসবেন না। আর আসলেও তিনি মানবতাবিরোধী অপরাধ মামলার একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে আসবেন এবং ফাঁসির মঞ্চে যাবেন।’
তার মতে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনা দেশের মানুষের সঙ্গে যে ধরনের অমানবিক আচরণ করেছেন, তার বিচার না হওয়া পর্যন্ত দেশের মানুষ তাকে প্রতিহত করবে। তা তিনিও ভালো করেই জানেন। তাই তিনি আসবেন না। কিন্তু যে ধরনের হুমকি দিচ্ছেন, তা শুধু ফাঁকা আওয়াজ। নেতাকর্মীদের উজ্জীবিত করতেই তিনি এসব কথা বলছেন।
একই ধরনের কথা বলেছেন  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘‘কোনও ডিসেম্বরেই ‘আপার’ দেশে আসার সুযোগ নেই। এলেও তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে।’’ রবিবার (৮ নভেম্বর) নোয়াখালীতে জাতীয় ছাত্রশক্তির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘‘আসলে শেখ হাসিনা তো এ ধরনের হুমকি-ধমকি সব সময়ই দিয়ে আসছেন। তিনি একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি চাইলেই চট করে ঢুকে পরবেন— আর তার দল আওয়ামী লীগ আবার রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে, বিষয়টি এত সহজ নয়। আমরা মনে করি, তিনি আসবেন না। আর জোর করে আসতে চাইলেও দেশের মানুষ তাকে প্রতিহত করবে।’’

যেভাবে কার্যক্রম নিষিদ্ধ হয়

মূলত, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও হেফাজতে ইসলাম বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের দাবির মুখে আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক নিষিদ্ধ করে করে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। ২০২৫ সালের ১১ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আর ১২ ফ্রেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর গত ৯ এপ্রিল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের এ সংক্রান্ত অধ্যাদেশের সিদ্ধান্ত বহাল রাখে সরকার।
এতে বলা হয়, ‘সন্ত্রাসী কার্যক্রমে জড়িত কোনও সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ।’ এর বাইরেও দলটির সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ করা হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
রাশিয়ায় বাড়ছে ভালুকের উপদ্রব : সঙ্কট ও উত্তরণ
রাশিয়ায় বাড়ছে ভালুকের উপদ্রব : সঙ্কট ও উত্তরণ
রাশিয়ায় বাদামি ভালুকের সংখ্যা গত তিন দশকে দ্বিগুণেরও বেশি বেড়েছে। সম্প্রতি মানুষের ওপর এসব বন্য প্রাণীর আক্রমণের ঘটনা বাড়ায় নাগরিকদের ...
২
আয়ের চেয়ে ব্যয় বাড়ছে বেশি, চাপে সাধারণ মানুষ
আয়ের চেয়ে ব্যয় বাড়ছে বেশি, চাপে সাধারণ মানুষ
পণ্যের দাম বাড়ছে দ্রুতগতিতে; কিন্তু সেই তুলনায় বাড়ছে না মানুষের আয়। মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমেই বাড়ছে। বাংলাদেশ ...
৩
নিখোঁজের তথ্যের সঙ্গে মিলবে অজ্ঞাত লাশের পরিচয়
নিখোঁজের তথ্যের সঙ্গে মিলবে অজ্ঞাত লাশের পরিচয়
এক এলাকায় কেউ নিখোঁজ, অন্য এলাকায় উদ্ধার হচ্ছে অজ্ঞাতপরিচয় মরদেহ। স্বজনরা খুঁজে ফিরছেন প্রিয়জনকে, অথচ তাঁদের খোঁজ মিলছে না।এমন পরিস্থিতিতে ...
৪
কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান
কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান
‘‘আলোচনা ও সংলাপের জন্য তেহরান প্রস্তুত। তবে কোনো চাপ কিংবা জোরজবরদস্তির কাছে মাথা নত করবে না ইরান। যেকোনো আলোচনা অবশ্যই ...
৫
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান
জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে যোগ দিতে তুরস্ক সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের ...
৫
তার সব অনিয়ম সংসদে ফাঁস করে দেওয়া হবে: এমপি আমির হামজা
তার সব অনিয়ম সংসদে ফাঁস করে দেওয়া হবে: এমপি আমির হামজা
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে কুষ্টিয়ায় প্রবেশ করতে না দেওয়ার ...
৭
বিএনপি-জামায়াত-এনসিপি: বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত
বিএনপি-জামায়াত-এনসিপি: বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত
সংবিধান সংশোধনসহ নানা ইস্যুতে বিএনপির সঙ্গে বিভেদ রয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপির (জাতীয় নাগরিক পার্টি)। কিন্তু ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরে থাকা ...
৮
ডিসেম্বর ঘিরে রাজনীতির নতুন হিসাব: সতর্ক সরকার, রাজপথে থাকবে বিএনপি
ডিসেম্বর ঘিরে রাজনীতির নতুন হিসাব: সতর্ক সরকার, রাজপথে থাকবে বিএনপি
ডিসেম্বর ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বিজয়ের মাসে ক্ষমতাসীন বিএনপি সরকার পরিচালনার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং ...
৯
কার্যক্রম নিষিদ্ধ হলেও আ.লীগ নিয়ে উত্তপ্ত রাজনীতি
কার্যক্রম নিষিদ্ধ হলেও আ.লীগ নিয়ে উত্তপ্ত রাজনীতি
জুলাই আন্দোলনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও সম্প্রতি দলটিকে নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক ...
১০
দেশজুড়ে নাশকতা-সহিংসতায় আইনশৃঙ্খলার অবনতি, জনমনে আতঙ্ক
দেশজুড়ে নাশকতা-সহিংসতায় আইনশৃঙ্খলার অবনতি, জনমনে আতঙ্ক
কখনও ব্যস্ত সড়কে ককটেল বিস্ফোরণ, কখনও চলন্ত বা পার্ক করা বাসে আগুন। থানার সামনে, পুলিশের টহল গাড়ি, পুলিশ লাইনস কিংবা ...
 
১
লক্ষ্মীপুরে কৃষক দলের উদ্যোগে এ্যানি চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ
লক্ষ্মীপুরে কৃষক দলের উদ্যোগে এ্যানি চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সুস্থতা কামনায় লক্ষ্মীপুরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।মঙ্গলবার ...
২
এলেঙ্গা হাইওয়ে পুলিশের অভিযানে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪
এলেঙ্গা হাইওয়ে পুলিশের অভিযানে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অভিযান চালিয়ে চোরাই ব্যাটারিচালিত অটোরিকশাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ। এ সময় অটোরিকশা পরিবহনে ...
৩
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে এসব ...
৪
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কাজে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ...
৫
টিয়ান্ডি ৪জি সৌরবিদ্যুৎ ক্যামেরা আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
টিয়ান্ডি ৪জি সৌরবিদ্যুৎ ক্যামেরা আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
বাড়ি, খামার, নির্মাণাধীন ভবন, গুদামঘর কিংবা দূরবর্তী স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত বিদ্যুৎ এবং ওয়াই-ফাই সংযোগের ওপর নির্ভর না করেও ...
৫
চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুইজনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুইজনের কারাদণ্ড
৮০ বস্তা ডিএপি সার অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় জব্দ করেছে উপজেলা প্রশাসন। ...
৭
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ...
৮
৭ নভেম্বর বিপ্লব ও বিপ্লব পরবর্তী জিয়া-ভাসানী
৭ নভেম্বর বিপ্লব ও বিপ্লব পরবর্তী জিয়া-ভাসানী
বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার মিলিত ...
৯
চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত
চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত
পার্বত্য চট্টগ্রামে ব্যবসা করতে চাঁদা; কৃষিপণ্য বাজারে তুলতেও চাঁদা। বাড়ি নির্মাণ কিংবা গবাদি পশু কেনাবেচা-কোনো কিছুই বাদ যাচ্ছে না পাহাড়ি ...
১০
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টাকারীদের কঠোর হাতে দমনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পোশাক খাতের উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com