/ সারাদেশ / লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
লক্ষ্মীপুর প্রতিনিধি :
Published : Wednesday, 11 November, 2026 at 1:41 AM
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন‘সত্য, সরাসরি, সবার আগে’—এই অঙ্গীকার এবং ‘গণমানুষের গণমাধ্যম’ স্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এ আর হাফিজ উল্লাহ, লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ, পানিসম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির প্রতিনিধি বদরুল ইসলাম শ্যামল এবং লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান।

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, কোষাধ্যক্ষ সোহেল রানা, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম খান ও প্রচার সম্পাদক নাজিম উদ্দিন রানা।

এ ছাড়া উপস্থিত ছিলেন দেশ টিভির প্রতিনিধি সাইফুল স্বপন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আনিস কবির, এখন টিভির প্রতিনিধি হাসান মাহমুদ, বাংলা টিভির জামাল উদ্দিন রাফি, দৈনিক ইনকিলাবের নিজাম উদ্দিন, কালবেলার জামাল উদ্দিন বাবলু, এশিয়া টিভির প্রতিনিধি জুনায়েদ আহম্মেদ, সাংবাদিক আব্দুল মালেক নিরব, ফয়সাল কবিরসহ গণমাধ্যমকর্মী এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. শাহেদুর রহমান রাফি এবং নন্দন ফাউন্ডেশনের সভাপতি রাজন মোল্লা। আমার দেশ পত্রিকার প্রতিনিধি রাজিব হোসেন রাজু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনপিবি নিউজের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ফয়সাল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন এনপিবি নিউজের রায়পুর প্রতিনিধি মাহবুব হোসেন রনি এবং রামগতি-কমলনগর প্রতিনিধি সালমান ইমন। এ ছাড়া নন্দন অটিজমের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যমের প্রধান দায়িত্ব হলো সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরা। সমাজের অসংগতি, অনিয়ম ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি জনস্বার্থে দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চায় গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাঁরা আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রেখে এনপিবি নিউজ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে এবং গণমানুষের আস্থার গণমাধ্যম হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করবে।

আলোচনা পর্ব শেষে অতিথি, সাংবাদিক ও আমন্ত্রিত ব্যক্তিদের অংশগ্রহণে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
নাশকতা
নাশকতা
শুরুটা হয়েছিল শুক্রবার সন্ধ্যা থেকে। বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের ঘটনা দিয়ে শুরু। টানা কয়েক রাত ধারাবাহিকভাবে বাসে অগ্নিসংযোগ করা হয়। ...
২
ককটেল-বাসে আগুনে আতঙ্ক, রাস্তায় নামতে ভয়
ককটেল-বাসে আগুনে আতঙ্ক, রাস্তায় নামতে ভয়
রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায় একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জনজীবনে দেখা দিয়েছে ...
৩
সুপার পেট্রোকেমিক্যাল: মন্ত্রণালয় রিফাইনারির আবেদন নাকচ করার এক বছর পর ফের কমিটি বিপিসির
সুপার পেট্রোকেমিক্যাল: মন্ত্রণালয় রিফাইনারির আবেদন নাকচ করার এক বছর পর ফের কমিটি বিপিসির
২০২৫ সালের ১৬ নভেম্বর টিকে গ্রুপের সুপার পেট্রোকেমিক্যাল পিএলসির (এসপিএল) নতুন রিফাইনারি করার আবেদন নাকচ করে দেয় জ্বালানি ও খনিজ ...
৪
আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক
আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় তুরস্কের ...
৫
নড়াইলে আজিবার শেখের হাত বাঁধা মরদেহ উদ্ধার
নড়াইলে আজিবার শেখের হাত বাঁধা মরদেহ উদ্ধার
নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকা থেকে আজিবার শেখ (৪০) নামে এক অটোভ্যান চালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১০ নভেম্বর) ...
৫
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
‘সত্য, সরাসরি, সবার আগে’—এই অঙ্গীকার এবং ‘গণমানুষের গণমাধ্যম’ স্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ...
৭
জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় কালাই উপজেলা
জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় কালাই উপজেলা
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে রাজশাহী বিভাগের মধ্যে উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল ...
৮
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
‘বারাকা’ সামাজিক উদ্যোগের ব্যবস্থাপনায় সাধারণ পথচারী ও পরিবহন শ্রমিকদের জন্য একটি আধুনিক বিশুদ্ধ পানির ট্যাঙ্ক স্থাপনের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। সোমবার ...
৯
ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৩
ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৩
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ...
১০
ধানমন্ডি ৩২ থেকে প্রজন্ম ৭১ লেখা সাদা কাগজ ও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
ধানমন্ডি ৩২ থেকে প্রজন্ম ৭১ লেখা সাদা কাগজ ও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।  এ ঘটনায় ককটেলের সঙ্গে প্রজন্ম ৭১ লেখা সম্বলিত একটি ...
 
১
লক্ষ্মীপুরে কৃষক দলের উদ্যোগে এ্যানি চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ
লক্ষ্মীপুরে কৃষক দলের উদ্যোগে এ্যানি চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সুস্থতা কামনায় লক্ষ্মীপুরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।মঙ্গলবার ...
২
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে এসব ...
৩
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কাজে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ...
৪
টিয়ান্ডি ৪জি সৌরবিদ্যুৎ ক্যামেরা আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
টিয়ান্ডি ৪জি সৌরবিদ্যুৎ ক্যামেরা আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
বাড়ি, খামার, নির্মাণাধীন ভবন, গুদামঘর কিংবা দূরবর্তী স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত বিদ্যুৎ এবং ওয়াই-ফাই সংযোগের ওপর নির্ভর না করেও ...
৫
চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুইজনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুইজনের কারাদণ্ড
৮০ বস্তা ডিএপি সার অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় জব্দ করেছে উপজেলা প্রশাসন। ...
৫
৭ নভেম্বর বিপ্লব ও বিপ্লব পরবর্তী জিয়া-ভাসানী
৭ নভেম্বর বিপ্লব ও বিপ্লব পরবর্তী জিয়া-ভাসানী
বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার মিলিত ...
৭
চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত
চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত
পার্বত্য চট্টগ্রামে ব্যবসা করতে চাঁদা; কৃষিপণ্য বাজারে তুলতেও চাঁদা। বাড়ি নির্মাণ কিংবা গবাদি পশু কেনাবেচা-কোনো কিছুই বাদ যাচ্ছে না পাহাড়ি ...
৮
জীবনে শান্তি চান? আজ থেকেই বাদ দিন এই ১২টি অভ্যাস
জীবনে শান্তি চান? আজ থেকেই বাদ দিন এই ১২টি অভ্যাস
জীবনে সবাই শান্তি চায়। কিন্তু প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, অপ্রয়োজনীয় প্রত্যাশা, মানুষের আচরণ নিয়ে অতিরিক্ত ভাবনা কিংবা ভবিষ্যতের দুশ্চিন্তা অনেক ...
৯
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে কামানখোলা সেরা একাদশ ক্লাবের আয়োজনে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭নভেম্বর) বিকালে কামানখোলা অলিউল্যা মুসলিম ...
১০
বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
ইন্দোনেশিয়ার বালিতে প্রথম বৈশ্বিক ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর চালু করেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। গত ৩১ অক্টোবর উদ্বোধন করা স্টোরটিতে স্মার্টফোন ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com