/ রাজনীতি / এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
নতুন বার্তা, ঢাকা:
Published : Saturday, 7 November, 2026 at 1:04 AM
এনসিপিতে কী হচ্ছে?প্রতিষ্ঠার মাত্র পৌনে দুই বছরে দেশের রাজনীতিতে নিজেদের অবস্থান বেশ সুসংহত করেছে জুলাই আন্দোলনের নেতৃত্ব থেকে গড়ে ওঠা তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।তবে সম্প্রতি আবার নতুন করে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে দলের ভেতরে ও বাইরে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে,আসলে এনসিপিতে কী হচ্ছে?
এনসিপির দাবি, প্রায় সারা দেশেই নিজেদের সংগঠন বিস্তৃত করতে সক্ষম হয়েছে তারা। জেলা, মহানগর এমনকি উপজেলা পর্যায়েও কমিটি ঘোষণা করা হয়েছে।
প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করে ৬টি আসনে জয় পেয়ে সংসদে গেছেন আহ্বায়ক ও সদস্য সচিবসহ শীর্ষ নেতারা। ২ জন এমপিসহ সংসদে প্রতিনিধিত্ব করছেন দলটির ৮ নেতা-নেত্রী। ইতোমধ্যে নারী, শিক্ষার্থী, যুব, স্পোর্টস ও ডায়াস্পোরা অ্যালায়েন্সসহ একাধিক সহযোগী সংগঠনের কমিটি দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের জন্যও ব্যাপক প্রস্তুতি নিয়ে এগোচ্ছে এনসিপি। জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যুতে নিজেদের অবস্থান জানিয়ে গণমাধ্যমে বিবৃতি ও সংবাদ সম্মেলন করছে দলটি।  টেলিভিশন টকশোতে সরব একঝাঁক নেতা-নেত্রী।

তবে এতকিছুর পরও ক্ষণে ক্ষণে অস্থির হয়ে উঠছে দলটি। কখনও নেতাদের পদত্যাগ, আবার কখন বহিষ্কারের ঘটনায় বারবার সংবাদ শিরোনামে আসছে দলটি। এই সময়ে জামায়াতের সঙ্গে রাজনৈতিক সমঝোতা করায় আদর্শগত দ্বন্দ্বে দল ছাড়েন এনসিপির একাধিক শীর্ষ নেতা। চলে গেছেন জাতীয়ভাবে পরিচিত বেশ কিছু নারী নেত্রী। এর মধ্যে অন্যতম ডা. তাসনিম জারা ও তাসনূভা জাবীন। সর্বশেষ এই বহরে যুক্ত হয়েছেন আরেক ডাকসাইটে নেত্রী সামান্তা শারমিন। গত ৫ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে নিজের পদত্যাগের কথা জানান তিনি। এতে এনসিপির জামায়াত-সংশ্লিষ্টাতাসহ  চার কারণের কথা জানান এই নেত্রী।

তবে একাধিক নেতা-নেত্রী দল ছেড়ে চলে গেলেও এই সময়ে বিভিন্ন দল ও সমাজের নানা অঙ্গনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি এনসিপিতে যুক্ত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক যুগ্ম সদস্য সচিব বলেন, এনসিপির কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। তবে বিভিন্ন মতাদর্শের লোকজন একসঙ্গে হওয়ায় এক ধরনের মতবিরোধ তৈরি হচ্ছে। বিশেষ করে নেতৃত্বের একটা উল্লেখযোগ্য সংখ্যক জামায়াতের ছাত্র সংগঠন শিবির থেকে আসায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কারণ তাদের প্রতি কিছুটা আপত্তি আছে উদারপন্থী অংশটির। আবার দলটির সঙ্গে রাজনৈতিক ঐক্য নিয়েও ভেতরে-ভেতরে এক ধরনের অস্বস্তি আছে। জামায়াতের সঙ্গে গাঁটছড়া অব্যাহত থাকলে ভবিষ্যতে ট্যাগিং থেকে মুক্ত হওয়া যাবে না বলে মনে করেন তিনি।

যদিও এনসিপির আরেকটি অংশ মনে করে, নতুন দল হিসেবে নিজেদেরকে সংসদ ও রাজপথে প্রাসঙ্গিক করতে তাদেরকে রাজনৈতিক ঐক্য করতে হয়েছে। এসব কারণে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, ভেতরে-ভেতরে ভিন্ন কোনও ‘খেলা’ হচ্ছে না তো?

পৌনে দুই বছরে পদত্যাগ-বহিষ্কারের যত ঘটনা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের নিয়ে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারিতে যাত্রা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর বাইরেও ডান-বাম থেকে আসা বেশ কিছু নেতা-নেত্রী দলটিতে যুক্ত হন। চব্বিশের জুলাইয়ে মাঠে থাকা তরুণদের বড় একটি অংশ এনসিপিতে যুক্ত হওয়ায় এক ধরনের নতুন মেরুকরণের আভাস মিলে দলটিতে।

তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বেশ কিছু নেতাকর্মী সরাসরি ফেসবুক স্ট্যাটাস দিয়ে দল থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। মূলত ২০২৫ সালের ২৮ ডিসেম্বর জামায়াতের সঙ্গে এক প্ল্যাটফর্মে থেকে নির্বাচনের ঘোষণা দেওয়াতেই এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়।

তখন এ বিষয়ে কোনও কোনও নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন, মতাদর্শগত কারণে এনসিপির সঙ্গে থাকতে চান না তারা। নির্বাচনের আগে থেকে শুরু হওয়া পদত্যাগের ধারাবাহিতা এখনও অব্যাহত আছে।

সর্বশেষ ৫ নভেম্বর  শীর্ষ নেত্রী সামান্তা শারমিন পদত্যাগ করেন আদর্শগত কারণ দেখিয়ে।

ফেসবুকে তিনি লিখেন, ‘জামায়াত ইসলামী নীতিগত বা কৌশলগত কোনও ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য নয় এবং তাদের সঙ্গে জোট করার জন্য এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে।’

এর আগে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে কেন্দ্রীয় নেতাদের মধ্যে পদত্যাগ করেন— যুগ্ম আহ্বায়ক পদে থাকা ডা. তাজনূভা জাবীন, ডা. খালেদ সাইফুল্লাহ, হাসান আলী, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুশফিক উস সালেহীন, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন, আইসিটি সেলের প্রধান ফরহাদ আলম ভূঁইয়া, সদস্য আল আমিন আহমেদ টুটুল, দক্ষিণাঞ্চলের যুগ্ম প্রধান সংগঠক ইমান সৈয়দ, কৃষিবিষয়ক মুখ্য সমন্বয়ক  আজাদ খান ভাসানী।

আর নির্বাচনের পর গত ১৮ মে পদত্যাগের ঘোষণা দেন দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সর্দার আমিরুল ইসলাম। যদিও এনসিপির দাবি, তাকে বহিষ্কার করা হয়েছে।

অপরদিকে গত ১৫ মে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণার দেড় ঘণ্টার মাথায় সংবাদ সম্মেলনে প্রথমে চার শীর্ষ নেতা পদত্যাগের ঘোষণা দেন। কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে পদ বাণিজ্য, মামলা বাণিজ্য ও নারী কেলেঙ্কারির অভিযোগ এনে সরে যাওয়ার ঘোষণা দেন তারা। এর পরদিন ১৬ মে সকালে আরও ১৮ জনসহ মোট ২২ জন একই সিদ্ধান্তের কথা জানান।

পদত্যাগের পাশাপাশি প্রতিষ্ঠার পৌনে দুই বছরে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বেশ কয়েকজন নেতাকে বহিষ্কার করেছে এনসিপি।

এর মধ্যে ২০২৫ সালের ৫ নভেম্বর কেন্দ্রীয় সংগঠক মুনতাসীর মাহমুদকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সর্বশেষ গত ১৬ মে দলীয় শৃঙ্খলা ভঙ্গ  ও  গুরুত্বপূর্ণ তথ্য গোপনের মতো গুরুতর অপরাধের অভিযোগে দলের চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনজুর এলাহী কাশ্মিরকে বহিষ্কার করেছে দলটি। এর বাইরেও জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে বহিষ্কার হন বেশ কয়েক নেতা।

আর  উগ্রবাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত ৮ জুলাই বহিষ্কার করা হয় গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করা  আতাউল্লাহ শাহকে।

সর্বশেষ গত ৭ অক্টোবর গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার হন মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া ও জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদ।

অস্থিরতার মাঝেও যুক্ত হয়েছেন যারা

নানা সময়ে পদত্যাগ ও বহিষ্কারে অস্থিরতার মাঝেই এনসিপিতে যোগ দিয়েছেন জুলাইয়ে অবদান রাখা বেশ কিছু পরিচিত মুখ। এর মধ্যে গত ১৯ এপ্রিল দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের হাতে ফুল দিয়ে যোগদান করেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতসহ বিভিন্ন প্লাটফর্মের ৪৭ জন নেতা। এর মধ্যে জুনায়েদ ও রিফাত ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন।

একই দিন যোগদান করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সভাপতি রিফাত রশীদ, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার সানি আব্দুল হক এবং  আপ বাংলাদেশের মুখপাত্র শেহরীন সুলতানা ইরা।

এরপর ২৪ এপ্রিল ঢাকা মহানগর বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল (ফ্লোরা), কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি ও রেলের অনিয়ম নিয়ে আন্দোলন করে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনিও এনসিপিতে যোগ দিয়েছেন।

সর্বশেষ ৫ নভেম্বর দলটিতে যোগ দেওয়ার ঘোষণা দেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আফরোজ। এনসিপির সূত্র জানায়,  ওই নেত্রী জামায়াতের প্যানেল থেকে নির্বাচিত হয়েছিলেন। এর বাইরেও জেলা-উপজেলা পর্যায়ে দলটিতে যোগ দিয়েছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, কাউন্সিল কবে?

এনসিপির দুই বছর আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ২৮ ফেব্রুয়ারি। তবে এর আগেই গত ২৩ অক্টোবর ১৯৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে বহাল আছেন আখতার হোসেন। কেন্দ্রীয় কাউন্সিল বা নির্বাচিত কমিটি কবে গঠন হবে, তা এখনও নিশ্চিত করেনি দলটি। তবে আগামী বছরের যেকোনও সময় কাউন্সিল হতে পারে বলে জানিয়েছে দলীয় সূত্র।

পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ। সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদে আহ্বায়ক-সদস্য সচিব ছাড়াও আছেন—  নাসীরুদ্দীন পাটোয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আবদুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, আতিক মুজাহিদ, আবদুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম।

যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সামান্তা শারমিন (সম্প্রতি পদত্যাগ করেছেন), মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আবদুল হক, মাহবুব আলম, মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ কে ফ্লোরাসহ আরও কয়েকজন। যুগ্ম সদস্য সচিবের তালিকায় রয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ, এসএম সাইফ মুস্তাফিজ, মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।

এছাড়া গঠন হয়েছে বিভিন্ন সহযোগী সংগঠনের কমিটি। এর মধ্যে রয়েছে— জাতীয় নারী শক্তি, জাতীয় ছাত্র শক্তি, জাতীয় যুবশক্তি, ন্যাশনাল চিকিৎসক এলায়েন্স, ন্যাশনাল  স্পোর্টস এলায়েন্স ও ডায়াস্পোরা অ্যালায়েন্সসহ একাধিক সহযোগী সংগঠনের কমিটি দেওয়া হয়েছে।

কাউন্সিল ও নির্বাচিত কমিটি কবে হবে জানতে চাইলে দলের মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত বলেন, ‘‘সময়ের চাহিদার আলোকেই কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।’’

বিশেষ করে সর্ব সাধারণের বুঝবার আলোকেই কিছু সম্পাদকীয় পদে রদবদল আনা হয়েছে।’’ তিনি জানান, আগামী বছরের যেকোনও সময় কাউন্সিল ও নির্বাচিত কমিটি হবে।

দলটির ভেতরে কী ঘটছে?

নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাধিক সূত্র জানিয়েছে, তাদের দলে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকজন থাকায় কিছু বিষয়ে মতবিরোধ তৈরি হয়েছে। একটি পক্ষ ধর্মীয় মূল্যবোধ ও ডানপন্থাকে প্রাধান্য দিতে চায়। আর অপর অংশটি মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে চায়। তাই জামায়াতের সঙ্গে রাজনৈতিক ঐক্যকে মানতে পারছেন না তারা। রাজনৈতিক পর্ষদে ডানপন্থার আধিক্য থাকায়, উদারপন্থি পক্ষটির অনেক মতামতই গুরুত্ব পায় না। বিশেষ করে নতুন বন্দোবস্তের কথা বলা হলেও বাস্তবে গতানুগতিক নিয়ম অনুসরণ করায় অনেকেই ক্ষুব্ধ হয়ে দল ছাড়ছেন।

যদিও এ বিষয়ে ভিন্ন কথা বলছেন দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ এমপি। তিনি বলেন, ‘‘এনসিপি একটি ‘রাজনৈতিক ট্রেন’। এতে অনেকেই যোগদান করছেন। আবার মতবিরোধ হলে যে কেউই চলে যেতে পারেন। কারণ এটি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল।’’

তার দাবি, ‘‘যে যা-ই বলুক, প্রতিদিনই এনসিপি সম্প্রসারিত হচ্ছে। নতুন অনেকে আসছেন। আর জামায়াতের সঙ্গে রাজনৈতিক ঐক্য হলেও আমাদের নিজস্ব গঠনতন্ত্রের আলোকেই কর্মসূচি পরিচালনা করি।’’

অতীতে জামায়াতের সঙ্গে বিএনপিও জোট করেছে। তখন কারও সমস্যা হয়নি। এনসিপিতে কোনও সংকট নেই। দল ছেড়ে চলে যাওয়া যার যার গণতান্ত্রিক অধিকার। তিনি যদি ক্যারিশমেটিক কেউ হয়ে থাকেন, তাহলে তো পদত্যাগের পরপরই তার সমর্থনে আরও অনেক নেতাকর্মীই পদত্যাগ করতেন। কিন্তু যেহেতু সেরকম কিছু ঘটেনি, তাই বুঝতে হবে, দল ছেড়ে যাওয়া ব্যক্তিরা তেমন প্রভাব বিস্তারকারী ছিলেন না।’’


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
প্রতিষ্ঠার মাত্র পৌনে দুই বছরে দেশের রাজনীতিতে নিজেদের অবস্থান বেশ সুসংহত করেছে জুলাই আন্দোলনের নেতৃত্ব থেকে গড়ে ওঠা তরুণদের রাজনৈতিক ...
২
মালয়েশিয়া যেতে যে ৫১ কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন কর্মীরা
মালয়েশিয়া যেতে যে ৫১ কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন কর্মীরা
মালয়েশিয়ায় কাজ করতে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য দেশের ৫১টি মেডিকেল সেন্টারকে অনুমোদন দেওয়া হয়েছে। এসব কেন্দ্রের নাম ...
৩
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কাটা হলো রগ
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কাটা হলো রগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। ভুক্তভোগী পুলিশ ...
৪
রাজধানীতে হঠাৎ ২ হাতবোমা বিস্ফোরণ
রাজধানীতে হঠাৎ ২ হাতবোমা বিস্ফোরণ
রাজধানীর আদাবর থানার পাশে দুই হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যান বলে পুলিশ ...
৫
পুতিনের দূতের সঙ্গে ট্রাম্পের বৈঠক, ইউরোপীয় নিরাপত্তা চুক্তির আভাস
পুতিনের দূতের সঙ্গে ট্রাম্পের বৈঠক, ইউরোপীয় নিরাপত্তা চুক্তির আভাস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য এমন একটি নতুন নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি দিয়েছেন যা সমগ্র ইউরোপকে অন্তর্ভুক্ত করতে পারে।বৃহস্পতিবার (৫ ...
৫
প্রধানমন্ত্রীর তুরস্ক সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়
প্রধানমন্ত্রীর তুরস্ক সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়
তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১১-১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-৩১) যোগ দেবেন তিনি।সফরে ...
৭
এবার খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপন
এবার খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপন
খুলনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখ কালো কালি দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। একই দেয়ালে দেখা গেছে রবীন্দ্রনাথবিরোধী কয়েকটি পোস্টার। শুক্রবার (৬ ...
৮
ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন
ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলাধীন ৭নং শিবনগর ইউনিয়নের পূর্ব কোয়ারপুর সার্বজনীন দুর্গা মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন।গত বুধবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২ ...
৯
ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর ঘণ্টাব্যাপী মানববন্ধন। দিনাজপুরের ফুলবাড়ী থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে পার্বতীপুর উপজেলার ...
১০
নড়াইলে ৩৫ পিস ইয়াবাসহ ০১ মাদক কারবারি গ্রেফতার
নড়াইলে ৩৫ পিস ইয়াবাসহ ০১ মাদক কারবারি গ্রেফতার
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ বাবুল শেখ(৩৮) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ ...
 
১
কালিহাতীতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন
কালিহাতীতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মরিচা পাইকপাড়ায় জবেদ আলী ও বিথি আক্তার নাছিমার অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।বৃহস্পতিবার সকালে মরিচা ...
২
রূপপুরের আলো: জ্বালানি নিরাপত্তা ও স্বনির্ভর অর্থনীতির নতুন দিগন্ত
রূপপুরের আলো: জ্বালানি নিরাপত্তা ও স্বনির্ভর অর্থনীতির নতুন দিগন্ত
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের ইতিহাসে এক সোনালী অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও মহাপরিকল্পনার বাস্তব রূপ রূপপুর ...
৩
ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক
ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক
আর্থিক সংকটে ধুঁকতে থাকা বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংককে ১০ শতাংশ সুদে ৭ হাজার কোটি টাকা ধার দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। ...
৪
ডেমাজানী গ্রাম থেকে অস্পৃশ্যতার শিকল ভাঙার লড়াইয়ের বার্তা অবশেষে মন্দিরে প্রবেশের আন্দোলন সফল
ডেমাজানী গ্রাম থেকে অস্পৃশ্যতার শিকল ভাঙার লড়াইয়ের বার্তা অবশেষে মন্দিরে প্রবেশের আন্দোলন সফল
আমার বাড়ি বাংলাদেশের উত্তরের জেলা বগুড়ার শাজাহানপুর উপজেলার ডেমাজানী গ্রামে। আমাদের গ্রামে আমরাই একমাত্র রবিদাস পরিবার। রবিদাস একটি ঐতিহ্যবাহী জনগোষ্ঠী, ...
৫
সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি সম্প্রচার করবে দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম টফি। এ লক্ষ্যে স্পোর্টস মার্কেটিং এজেন্সি টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের ...
৫
কেমন হবে ইমাম ও মুসল্লির সম্পর্ক
কেমন হবে ইমাম ও মুসল্লির সম্পর্ক
ইসলামী সমাজব্যবস্থায় মসজিদের ভূমিকা কেন্দ্রীয়। মসজিদকে কেন্দ্র করেই আবর্তিত হয় ইসলামী সমাজের যাবতীয় কার্যক্রম।তাই ইমামের সঙ্গে মুসল্লিদের সম্পর্ক শিকড়ের সঙ্গে ...
৭
ভুট্টা বীজের আসল-নকল প্যাকেট চেনা দায়: প্রতারণা আতঙ্কে চরাঞ্চলের কৃষকরা
ভুট্টা বীজের আসল-নকল প্যাকেট চেনা দায়: প্রতারণা আতঙ্কে চরাঞ্চলের কৃষকরা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর চরাঞ্চলে শুরু হয়েছে আগাম জাতের ভুট্টা চাষ। তবে বাজারে আসল ও নকল ভুট্টা বীজের প্যাকেট ...
৮
রৌমারীতে পুলিশের অভিযানে ১৪৬ বোতল বিদেশি মদ সহ ১ আটক
রৌমারীতে পুলিশের অভিযানে ১৪৬ বোতল বিদেশি মদ সহ ১ আটক
কুড়িগ্রামের রৌমারীতে রাত্রিকালীন মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪৬ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মোঃ জাকির হোসেন (৩৫) নামে ...
৯
স্বাস্থ্যসেবার বৈষম্য: ভিআইপি সংস্কৃতি ও সাধারণ মানুষের অধিকার
স্বাস্থ্যসেবার বৈষম্য: ভিআইপি সংস্কৃতি ও সাধারণ মানুষের অধিকার
একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি হলো সমতা, ন্যায়বিচার এবং প্রতিটি নাগরিকের মৌলিক অধিকারের সমান সুরক্ষা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, বাংলাদেশের ...
১০
হুতিদের বিরুদ্ধে যুদ্ধে নেতানিয়াহুকে কেন বাধা দিলেন সৌদি যুবরাজ
হুতিদের বিরুদ্ধে যুদ্ধে নেতানিয়াহুকে কেন বাধা দিলেন সৌদি যুবরাজ
ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে ইসরায়েলকে যুক্ত করার প্রস্তাব নাকচ করে দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com