/ রাজনীতি / ডিসেম্বর ঘিরে রাজনীতির নতুন হিসাব: সতর্ক সরকার, রাজপথে থাকবে বিএনপি
ডিসেম্বর ঘিরে রাজনীতির নতুন হিসাব: সতর্ক সরকার, রাজপথে থাকবে বিএনপি
নতুন বার্তা, ঢাকা:
Published : Tuesday, 10 November, 2026 at 3:53 AM
ডিসেম্বর ঘিরে রাজনীতির নতুন হিসাব: সতর্ক সরকার, রাজপথে থাকবে বিএনপিডিসেম্বর ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বিজয়ের মাসে ক্ষমতাসীন বিএনপি সরকার পরিচালনার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সম্ভাব্য অস্থিরতা মোকাবেলায় সতর্ক অবস্থান নিচ্ছে।
সাংগঠনিক পুনর্গঠন, তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় করা এবং দীর্ঘদিনের রাজনৈতিক শরিকদের সঙ্গে দূরত্ব কমানোরও উদ্যোগ নিয়েছে দলটি। একই সময় জামায়াত, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিরোধী দলগুলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে রাজপথে সক্রিয় থাকার প্রস্তুতি নিচ্ছে।
সব মিলিয়ে ডিসেম্বরের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে রয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, স্থানীয় সরকার নির্বাচন এবং রাজনৈতিক শরিকদের সঙ্গে সমঝোতার উদ্যোগ।
বিএনপির দায়িত্বশীল নেতারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম’ মোকাবেলায়। এ ক্ষেত্রে বর্তমান বিরোধীদের ভূমিকা নজরদারিতে রাখা হবে।
বিএনপির একাধিক নেতা বলেন, বিরোধী দলের রাজনৈতিক ভূমিকা থাকতে হবে। কিন্তু তারা যদি ফ্যাসিবাদকে আশ্রয়-প্রশ্রয় দেয়, এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। জাতি মেনে নেবে না।
বিরোধী দলের সরকারবিরোধী অবস্থান মানে এই নয়, তারা ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করে তুলবে। এ বিষয়ে বিএনপি অবশ্যই সতর্ক থাকবে। সরকারের প্রতিও আহ্বান থাকবে এ বিষয়ে নজরদারি রাখা।
হাসিনার ফেরা নিয়ে সরকারের অবস্থান : শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথা জানিয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার লক্ষ্যে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য তাঁর পক্ষে আবেদন করা হয়েছে। সরকার ওই আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করছে। 
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি গতকাল সোমবার বিএনপির সংসদীয় দলের সভায় আলোচনা হয়। সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।
সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে বলেছেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার সুযোগ নেই। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘শেখ হাসিনাকে বিগত দিনের কর্মকাণ্ডের জবাবদিহি করতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগকেও অতীতের ভূমিকার দায় নিতে হবে। জনগণ তাদের ক্ষমা করবে না।’
তিনি বলেন, ‘বিএনপি প্রতিহিংসা নয়, ন্যায়বিচার চায়। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।’
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা-না ফেরার প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘ সমানে কয়েকটা শৈত্যপ্রবাহ আসবে, এ রকম একটা পূর্বাভাস আছে আবহাওয়ার। আর কোনো খবর নেই।’
তিনি বলেন, ‘বিএনপির দলীয় তৎপরতা বা বাড়া-কমা এগুলো তো একটা চলমান প্রক্রিয়া। এখন যেটুকু দৃশ্যমান হচ্ছে, এটা হলো স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রার্থী ঠিক করা, যাতে করে স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো শান্তিপূর্ণ হয় এবং একই সঙ্গে আমরা যে প্রার্থীকে সমর্থন দেব, সেই প্রার্থীর বিষয়ে যেন বিতর্ক না থাকে। এজন্যই তৎপরতাটা একটু দৃশ্যমান হচ্ছে।  ডিসেম্বরে কী হবে না হবে—এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। ডিসেম্বরে তো শীত পড়বে।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘ডিসেম্বরে আবার ওরা ককটেল মারবে, বাসে টাসে কোথাও আগুন দেবে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। রাজনীতিতে বড় কোনো  অশুভ সংকেত দেখি না।’
জামায়াত-এনসিপির কার্যক্রম সম্পর্কে এক প্রশ্নের জবাবে আলাল বলেন, ‘তাদের কার্যক্রম তো থাকবেই। তারা বিরোধী দল, বিরোধী দল হিসেবে তারা সরকারের সমালোচনা করবে। ফ্যাসিবাদের পুনরায় আগমন বা পুনরায় প্রতিষ্ঠার সুযোগ যাতে না আসে, সে ব্যাপারে তারা সজাগ আছে বলে আমরা বিশ্বাস করি। আমরাও তাদের কাছে আহ্বান জানাই, তারা যেন এমন কিছু না করে, যাতে ফ্যাসিবাদ ফিরে আসে বা ফেরার সুযোগটা কোনো রকম যেন না পেয়ে যায়।’

বিএনপির প্রস্তুতি, রাজপথে থাকার নির্দেশনা : রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, সরকার পরিচালনার পাশাপাশি বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ দলীয় সাংগঠনিক কাঠামো পুনর্গঠন। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পর সরকার গঠন করায় দলটির নেতাকর্মীদের একটি অংশ সরকারি ও প্রশাসনিক কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়েছেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নেতৃত্বের প্রতিযোগিতা, পদ-পদবি নিয়ে অসন্তোষ এবং সাংগঠনিক শৃঙ্খলার প্রশ্নও সামনে এসেছে। এ অবস্থায় জাতীয় কাউন্সিলের প্রস্তুতি বিএনপির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেন্দ্রীয় কমিটি, স্থায়ী কমিটি, উপদেষ্টা পরিষদ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় করা এবং রাজনৈতিক কর্মসূচিতে দলীয় উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
গতকাল সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজপথে সক্রিয় থাকার নির্দেশনাও বিএনপির রাজনৈতিক প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। দলটির নীতিনির্ধারকদের কাছে সরকার পরিচালনার পাশাপাশি রাজপথের রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সম্প্রতি ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণে নতুন কমিটি ঘোঘণা করা হয়েছে। দায়িত্বশীলরা বলেছেন, কমিটি পুনর্গঠন চলমান প্রক্রিয়া। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনগুলোর কমিটিও পুনর্গঠন প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে।

শরিকদের সঙ্গে দূরত্ব কমানোর উদ্যোগ : বিএনপির আরেকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক হিসাব হচ্ছে—দীর্ঘদিনের আন্দোলনের শরিকদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন। সরকার গঠনের পর রাজনৈতিক মূল্যায়ন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে শরিকদের মধ্যে কিছু অসন্তোষ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে শরিক দলগুলোর সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছে বিএনপি। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য বৈঠকে রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা, জুলাই জাতীয় সনদ, সংবিধান সংশোধন, স্থানীয় সরকার নির্বাচন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে।

বিরোধী দলের কর্মসূচি, স্থানীয় সরকার নির্বাচন : অন্যদিকে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর ও সংবিধান সংস্কারের দাবিতে সরকারের ওপর চাপ তৈরির কৌশল নিয়ে এগোচ্ছে। লং মার্চ, বিভাগীয় সমাবেশ, জনসংযোগ এবং ঢাকাকেন্দ্রিক কর্মসূচির পরিকল্পনাও রয়েছে। এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলও নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্থানীয় সরকার নির্বাচন ডিসেম্বরের রাজনৈতিক হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ইউনিয়ন পরিষদের পর পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে দলগুলো প্রার্থী বাছাইয়ের প্রস্তুতি নিচ্ছে। বিএনপির জন্য এটি তৃণমূলের সাংগঠনিক শক্তি যাচাইয়ের সুযোগ। তবে একই এলাকায় একাধিক নেতার প্রার্থিতা, বিদ্রোহী প্রার্থী এবং স্থানীয় কোন্দল দলটির জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
রাশিয়ায় বাড়ছে ভালুকের উপদ্রব : সঙ্কট ও উত্তরণ
রাশিয়ায় বাড়ছে ভালুকের উপদ্রব : সঙ্কট ও উত্তরণ
রাশিয়ায় বাদামি ভালুকের সংখ্যা গত তিন দশকে দ্বিগুণেরও বেশি বেড়েছে। সম্প্রতি মানুষের ওপর এসব বন্য প্রাণীর আক্রমণের ঘটনা বাড়ায় নাগরিকদের ...
২
আয়ের চেয়ে ব্যয় বাড়ছে বেশি, চাপে সাধারণ মানুষ
আয়ের চেয়ে ব্যয় বাড়ছে বেশি, চাপে সাধারণ মানুষ
পণ্যের দাম বাড়ছে দ্রুতগতিতে; কিন্তু সেই তুলনায় বাড়ছে না মানুষের আয়। মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমেই বাড়ছে। বাংলাদেশ ...
৩
নিখোঁজের তথ্যের সঙ্গে মিলবে অজ্ঞাত লাশের পরিচয়
নিখোঁজের তথ্যের সঙ্গে মিলবে অজ্ঞাত লাশের পরিচয়
এক এলাকায় কেউ নিখোঁজ, অন্য এলাকায় উদ্ধার হচ্ছে অজ্ঞাতপরিচয় মরদেহ। স্বজনরা খুঁজে ফিরছেন প্রিয়জনকে, অথচ তাঁদের খোঁজ মিলছে না।এমন পরিস্থিতিতে ...
৪
কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান
কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান
‘‘আলোচনা ও সংলাপের জন্য তেহরান প্রস্তুত। তবে কোনো চাপ কিংবা জোরজবরদস্তির কাছে মাথা নত করবে না ইরান। যেকোনো আলোচনা অবশ্যই ...
৫
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান
জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে যোগ দিতে তুরস্ক সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের ...
৫
তার সব অনিয়ম সংসদে ফাঁস করে দেওয়া হবে: এমপি আমির হামজা
তার সব অনিয়ম সংসদে ফাঁস করে দেওয়া হবে: এমপি আমির হামজা
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে কুষ্টিয়ায় প্রবেশ করতে না দেওয়ার ...
৭
বিএনপি-জামায়াত-এনসিপি: বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত
বিএনপি-জামায়াত-এনসিপি: বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত
সংবিধান সংশোধনসহ নানা ইস্যুতে বিএনপির সঙ্গে বিভেদ রয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপির (জাতীয় নাগরিক পার্টি)। কিন্তু ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরে থাকা ...
৮
ডিসেম্বর ঘিরে রাজনীতির নতুন হিসাব: সতর্ক সরকার, রাজপথে থাকবে বিএনপি
ডিসেম্বর ঘিরে রাজনীতির নতুন হিসাব: সতর্ক সরকার, রাজপথে থাকবে বিএনপি
ডিসেম্বর ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বিজয়ের মাসে ক্ষমতাসীন বিএনপি সরকার পরিচালনার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং ...
৯
কার্যক্রম নিষিদ্ধ হলেও আ.লীগ নিয়ে উত্তপ্ত রাজনীতি
কার্যক্রম নিষিদ্ধ হলেও আ.লীগ নিয়ে উত্তপ্ত রাজনীতি
জুলাই আন্দোলনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও সম্প্রতি দলটিকে নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক ...
১০
দেশজুড়ে নাশকতা-সহিংসতায় আইনশৃঙ্খলার অবনতি, জনমনে আতঙ্ক
দেশজুড়ে নাশকতা-সহিংসতায় আইনশৃঙ্খলার অবনতি, জনমনে আতঙ্ক
কখনও ব্যস্ত সড়কে ককটেল বিস্ফোরণ, কখনও চলন্ত বা পার্ক করা বাসে আগুন। থানার সামনে, পুলিশের টহল গাড়ি, পুলিশ লাইনস কিংবা ...
 
১
লক্ষ্মীপুরে কৃষক দলের উদ্যোগে এ্যানি চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ
লক্ষ্মীপুরে কৃষক দলের উদ্যোগে এ্যানি চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সুস্থতা কামনায় লক্ষ্মীপুরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।মঙ্গলবার ...
২
এলেঙ্গা হাইওয়ে পুলিশের অভিযানে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪
এলেঙ্গা হাইওয়ে পুলিশের অভিযানে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অভিযান চালিয়ে চোরাই ব্যাটারিচালিত অটোরিকশাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ। এ সময় অটোরিকশা পরিবহনে ...
৩
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে এসব ...
৪
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কাজে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ...
৫
টিয়ান্ডি ৪জি সৌরবিদ্যুৎ ক্যামেরা আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
টিয়ান্ডি ৪জি সৌরবিদ্যুৎ ক্যামেরা আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
বাড়ি, খামার, নির্মাণাধীন ভবন, গুদামঘর কিংবা দূরবর্তী স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত বিদ্যুৎ এবং ওয়াই-ফাই সংযোগের ওপর নির্ভর না করেও ...
৫
চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুইজনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুইজনের কারাদণ্ড
৮০ বস্তা ডিএপি সার অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় জব্দ করেছে উপজেলা প্রশাসন। ...
৭
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ...
৮
৭ নভেম্বর বিপ্লব ও বিপ্লব পরবর্তী জিয়া-ভাসানী
৭ নভেম্বর বিপ্লব ও বিপ্লব পরবর্তী জিয়া-ভাসানী
বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার মিলিত ...
৯
চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত
চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত
পার্বত্য চট্টগ্রামে ব্যবসা করতে চাঁদা; কৃষিপণ্য বাজারে তুলতেও চাঁদা। বাড়ি নির্মাণ কিংবা গবাদি পশু কেনাবেচা-কোনো কিছুই বাদ যাচ্ছে না পাহাড়ি ...
১০
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টাকারীদের কঠোর হাতে দমনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পোশাক খাতের উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com