/ অর্থনীতি / বাণিজ্য / আয়ের চেয়ে ব্যয় বাড়ছে বেশি, চাপে সাধারণ মানুষ
আয়ের চেয়ে ব্যয় বাড়ছে বেশি, চাপে সাধারণ মানুষ
নতুন বার্তা, ঢাকা:
Published : Tuesday, 10 November, 2026 at 4:47 AM
আয়ের চেয়ে ব্যয় বাড়ছে বেশি, চাপে সাধারণ মানুষপণ্যের দাম বাড়ছে দ্রুতগতিতে; কিন্তু সেই তুলনায় বাড়ছে না মানুষের আয়। মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমেই বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮.২৭ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৮.৩৪ শতাংশ। অর্থাৎ সামান্য কমলেও মূল্যস্ফীতি এখনো ৮ শতাংশের উপরে। বিপরীতে, একই সময়ে সাধারণ মজুরি বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ৭.৬৩ শতাংশে। ফলে মজুরি বৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতির হার বেশি থাকায় প্রকৃত আয় কমে যাওয়ার চাপ সামলাতে হচ্ছে সাধারণ মানুষকে।
বিবিএসের তথ্য বলছে, খাদ্যপণ্যে বার্ষিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার ক্ষেত্রে চাপ বেড়েছে। অক্টোবরে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ .৮৯ শতাংশে। গ্রামীণ এলাকায় এ হার ১০.২১ শতাংশ ছাড়িয়েছে। ফলে খাবারের বাজারে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিললেও বাড়িভাড়া, যাতায়াত, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খরচের চাপ থেকে মুক্তি মিলছে না সাধারণ মানুষের।

৮ শতাংশের বৃত্তেই মূল্যস্ফীতি

সোমবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অক্টোবর ২০২৬-এর মূল্যস্ফীতির তথ্য বলছে, জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতির হার পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে দাঁড়িয়েছে ৮.২৭ শতাংশ। সেপ্টেম্বরে এই হার ছিল ৮.৩৪ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে বার্ষিক মূল্যস্ফীতির হার কমেছে মাত্র ০.৭ শতাংশ। গত বছরের অক্টোবরেও মূল্যস্ফীতির হার ছিল ৮.১৭ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে মূল্যস্ফীতির চাপ কার্যত ৮ শতাংশের ঘরেই রয়েছে। তবে মাসিক হিসাবটি আরো উদ্বেগজনক। বিবিএসের হিসাবে, অক্টোবর মাসে সাধারণ মূল্যস্ফীতি মাসিক ভিত্তিতে বেড়েছে ১.৮২ শতাংশ। সেপ্টেম্বরে এই বৃদ্ধির হার ছিল ১.১২ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে মাসিক মূল্যবৃদ্ধির হার বেড়েছে ০.৭০ শতাংশ। গত বছরের অক্টোবরে এই হার ছিল ১.৮৯ শতাংশ। মূল্যস্ফীতির এই পরিসংখ্যানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈপরীত্য রয়েছে। বার্ষিক হিসাবে মূল্যস্ফীতি কিছুটা কমলেও মাসিক হিসাবে পণ্য ও পরিষেবার দাম বাড়ার গতি বেড়েছে। অর্থাৎ মূল্যস্ফীতির হার কমার অর্থ বাজারে পণ্যের দাম কমে যাওয়া নয়; বরং আগের তুলনায় কম গতিতে হলেও দাম বাড়ছেই।
বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে খাদ্যপণ্যে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬.৮০ শতাংশ। সেপ্টেম্বরে যা ছিল ৭ .২২ শতাংশ। গত বছরের অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭.০৮ শতাংশ। এক বছরের ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতি কমেছে ০.২৮ শতাংশ; কিন্তু খাদ্যপণ্যের মাসিক মূল্যবৃদ্ধির চিত্র আলাদা। সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি মাসিক ভিত্তিতে ছিল ১.০৪ শতাংশ। অক্টোবরে তা বেড়ে হয়েছে ১.৯১ শতাংশ। অর্থাৎ বার্ষিক হিসাবে খাদ্য মূল্যস্ফীতি কমলেও এক মাসের ব্যবধানে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
খাদ্যবহির্ভূত পণ্যের ক্ষেত্রে পরিস্থিতি আরো চাপের। অক্টোবরে খাদ্যবহির্ভূত খাতে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.৮৯ শতাংশ। সেপ্টেম্বরে এই হার ছিল ৯.৩০ শতাংশ। গত বছরের অক্টোবরে ছিল ৯.১৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে ০.৭৬ শতাংশ। এ খাতেও মাসিক মূল্যবৃদ্ধির গতি বেড়েছে। সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি মাসিক ভিত্তিতে ছিল ০.৪৮ শতাংশ। অক্টোবরে তা বেড়ে হয়েছে ১.৭৬ শতাংশ। অর্থাৎ মাত্র এক মাসে এই খাতে মাসিক মূল্যবৃদ্ধির হার বেড়েছে ১.২৮ শতাংশ।

গ্রামে ১০.২১ শতাংশ খাদ্যবহির্ভূত খাতে 

বিবিএস’র তথ্য বলছে, পণ্য উৎপাদনকারী গ্রামীণ এলাকার মানুষ ভালো নেই। সার্বিক মূল্যস্ফীতির হার কমে ৮.২৯ শতাংশে এলেও এখনো তা গত বছরের অক্টোরের তুলনায় বেশি। খাদ্য খাতে কমে ৬.৩৭ শতাংশে নেমেছে, যা সেপ্টেম্বরে ছিল ৭.১৮ শতাংশ। তবে চাপটা পড়েছে খাদ্যবহির্ভূত খাতে। সেপ্টেম্বরের ৯.৫৭ শতাংশ থেকে মাথাচাড়া দিয়ে অক্টোবরে হয়েছে ১০.২১ শতাংশ, যা ২০২৫ সালের অক্টোবরে ছিল ৯.৪১ শতাংশ। 

শহরেও খাদ্যবহির্ভূততে ৯.৪৮ শতাংশ

অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতির হার শহরে চুলপরিমাণ কমে হয়েছে ৮.২৫ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৮.২৬ শতাংশ। আর খাদ্য খাতে এই হার সেপ্টেম্বরের ৭.২৫ শতাংশ থেকে কমে অক্টোবরে হয়েছে ৬.৪২ শতাংশ। খাদ্যবহির্ভূত খাতে এই হার বেড়ে অক্টোবরে হয়েছে ৯.৪৮ শতাংশ, যেটা সেপ্টেম্বরে ছিল ৮.৯৪ শতাংশ। ২০২৫ সালের অক্টোবরে এই হার ছিল ৮.৯২ শতাংশ।

খাদ্যে স্বস্তির ইঙ্গিত, খরচের চাপে মধ্যবিত্ত

মূল্যস্ফীতির এই হিসাব সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের সাথে সরাসরি সম্পর্কিত। বিশেষ করে নির্দিষ্ট আয়ের মানুষ, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য খাদ্যবহির্ভূত খাতের মূল্যস্ফীতি বড় চাপ হয়ে উঠতে পারে। কারণ শুধু চাল, ডাল, তেল, মাছ কিংবা সবজির বাজারদরই পরিবারের মাসিক ব্যয় নির্ধারণ করে না। এর সাথে বাড়িভাড়া, পরিবহন, চিকিৎসা, শিক্ষা, পোশাক ও অন্যান্য পরিষেবার খরচও যুক্ত। বিবিএসের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, খাদ্য খাতে বার্ষিক মূল্যস্ফীতির হার ৬.৮০ শতাংশে নেমে এলেও খাদ্যবহির্ভূত খাতে তা প্রায় ১০ শতাংশ। ফলে খাদ্যপণ্যে কিছুটা মূল্যস্ফীতি কমার সুফল অন্যান্য খাতের বাড়তি ব্যয়ের চাপে অনেক পরিবারের কাছে পৌঁছাচ্ছে না। মূল্যস্ফীতি ৮.২৭ শতাংশ হওয়ার অর্থ হলো, গত বছরের একই সময়ের তুলনায় সামগ্রিক পণ্য ও পরিষেবার মূল্যস্তর এখনো ৮.২৭ শতাংশ বেশি। ফলে আগে থেকেই বেড়ে যাওয়া বাজারদরের ওপর নতুন করে মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে।

মূল্যস্ফীতির চাপে মজুরি হার 

মূল্যস্ফীতির বিপরীতে মজুরি বৃদ্ধির হারও কমেছে। বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে জাতীয় পর্যায়ে সাধারণ মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৬৩ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭.৯০ শতাংশ। গত বছরের অক্টোবরে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ শতাংশের বেশি। ফলে মজুরি বৃদ্ধির হার কমে যাওয়ায় মূল্যস্ফীতির সাথে পাল্লা দিয়ে সংসারের ব্যয় সামলানো কঠিন হয়ে পড়ছে।
খাতভিত্তিক হিসাবে, অক্টোবরে কৃষি খাতে মজুরি বৃদ্ধির হার কমে হয়েছে ৭ .৫৫ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ .৮৯ শতাংশ এবং গত বছরের অক্টোবরে ছিল ৮.১৭ শতাংশ। শিল্প খাতে মজুরি বৃদ্ধির হার অক্টোবরে দাঁড়িয়েছে ৭.৬২ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭.৮৬ শতাংশ এবং গত বছরের অক্টোবরে ছিল ৭.৭৭ শতাংশ। অন্য দিকে সেবা খাতে মজুরি বৃদ্ধির হার সেপ্টেম্বরে ৮.০৭ শতাংশ থেকে কমে অক্টোবরে হয়েছে ৭.৯৬ শতাংশ। গত বছরের অক্টোবরে এ হার ছিল ৮.১৯ শতাংশ।
সার্বিক হিসাবে, অক্টোবরে মূল্যস্ফীতির হার ৮.২৭ শতাংশ হলেও মজুরি বৃদ্ধির হার ৭.৬৩ শতাংশ। অর্থাৎ মজুরি বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতি ০.৬৪ শতাংশ বেশি। এতে সাধারণ মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতার ওপর চাপ অব্যাহত রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
রাশিয়ায় বাড়ছে ভালুকের উপদ্রব : সঙ্কট ও উত্তরণ
রাশিয়ায় বাড়ছে ভালুকের উপদ্রব : সঙ্কট ও উত্তরণ
রাশিয়ায় বাদামি ভালুকের সংখ্যা গত তিন দশকে দ্বিগুণেরও বেশি বেড়েছে। সম্প্রতি মানুষের ওপর এসব বন্য প্রাণীর আক্রমণের ঘটনা বাড়ায় নাগরিকদের ...
২
আয়ের চেয়ে ব্যয় বাড়ছে বেশি, চাপে সাধারণ মানুষ
আয়ের চেয়ে ব্যয় বাড়ছে বেশি, চাপে সাধারণ মানুষ
পণ্যের দাম বাড়ছে দ্রুতগতিতে; কিন্তু সেই তুলনায় বাড়ছে না মানুষের আয়। মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমেই বাড়ছে। বাংলাদেশ ...
৩
নিখোঁজের তথ্যের সঙ্গে মিলবে অজ্ঞাত লাশের পরিচয়
নিখোঁজের তথ্যের সঙ্গে মিলবে অজ্ঞাত লাশের পরিচয়
এক এলাকায় কেউ নিখোঁজ, অন্য এলাকায় উদ্ধার হচ্ছে অজ্ঞাতপরিচয় মরদেহ। স্বজনরা খুঁজে ফিরছেন প্রিয়জনকে, অথচ তাঁদের খোঁজ মিলছে না।এমন পরিস্থিতিতে ...
৪
কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান
কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান
‘‘আলোচনা ও সংলাপের জন্য তেহরান প্রস্তুত। তবে কোনো চাপ কিংবা জোরজবরদস্তির কাছে মাথা নত করবে না ইরান। যেকোনো আলোচনা অবশ্যই ...
৫
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান
জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে যোগ দিতে তুরস্ক সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের ...
৫
তার সব অনিয়ম সংসদে ফাঁস করে দেওয়া হবে: এমপি আমির হামজা
তার সব অনিয়ম সংসদে ফাঁস করে দেওয়া হবে: এমপি আমির হামজা
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে কুষ্টিয়ায় প্রবেশ করতে না দেওয়ার ...
৭
বিএনপি-জামায়াত-এনসিপি: বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত
বিএনপি-জামায়াত-এনসিপি: বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত
সংবিধান সংশোধনসহ নানা ইস্যুতে বিএনপির সঙ্গে বিভেদ রয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপির (জাতীয় নাগরিক পার্টি)। কিন্তু ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরে থাকা ...
৮
ডিসেম্বর ঘিরে রাজনীতির নতুন হিসাব: সতর্ক সরকার, রাজপথে থাকবে বিএনপি
ডিসেম্বর ঘিরে রাজনীতির নতুন হিসাব: সতর্ক সরকার, রাজপথে থাকবে বিএনপি
ডিসেম্বর ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বিজয়ের মাসে ক্ষমতাসীন বিএনপি সরকার পরিচালনার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং ...
৯
কার্যক্রম নিষিদ্ধ হলেও আ.লীগ নিয়ে উত্তপ্ত রাজনীতি
কার্যক্রম নিষিদ্ধ হলেও আ.লীগ নিয়ে উত্তপ্ত রাজনীতি
জুলাই আন্দোলনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও সম্প্রতি দলটিকে নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক ...
১০
দেশজুড়ে নাশকতা-সহিংসতায় আইনশৃঙ্খলার অবনতি, জনমনে আতঙ্ক
দেশজুড়ে নাশকতা-সহিংসতায় আইনশৃঙ্খলার অবনতি, জনমনে আতঙ্ক
কখনও ব্যস্ত সড়কে ককটেল বিস্ফোরণ, কখনও চলন্ত বা পার্ক করা বাসে আগুন। থানার সামনে, পুলিশের টহল গাড়ি, পুলিশ লাইনস কিংবা ...
 
১
লক্ষ্মীপুরে কৃষক দলের উদ্যোগে এ্যানি চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ
লক্ষ্মীপুরে কৃষক দলের উদ্যোগে এ্যানি চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সুস্থতা কামনায় লক্ষ্মীপুরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।মঙ্গলবার ...
২
এলেঙ্গা হাইওয়ে পুলিশের অভিযানে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪
এলেঙ্গা হাইওয়ে পুলিশের অভিযানে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অভিযান চালিয়ে চোরাই ব্যাটারিচালিত অটোরিকশাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ। এ সময় অটোরিকশা পরিবহনে ...
৩
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে এসব ...
৪
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কাজে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ...
৫
টিয়ান্ডি ৪জি সৌরবিদ্যুৎ ক্যামেরা আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
টিয়ান্ডি ৪জি সৌরবিদ্যুৎ ক্যামেরা আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
বাড়ি, খামার, নির্মাণাধীন ভবন, গুদামঘর কিংবা দূরবর্তী স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত বিদ্যুৎ এবং ওয়াই-ফাই সংযোগের ওপর নির্ভর না করেও ...
৫
চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুইজনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুইজনের কারাদণ্ড
৮০ বস্তা ডিএপি সার অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় জব্দ করেছে উপজেলা প্রশাসন। ...
৭
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ...
৮
৭ নভেম্বর বিপ্লব ও বিপ্লব পরবর্তী জিয়া-ভাসানী
৭ নভেম্বর বিপ্লব ও বিপ্লব পরবর্তী জিয়া-ভাসানী
বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার মিলিত ...
৯
চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত
চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত
পার্বত্য চট্টগ্রামে ব্যবসা করতে চাঁদা; কৃষিপণ্য বাজারে তুলতেও চাঁদা। বাড়ি নির্মাণ কিংবা গবাদি পশু কেনাবেচা-কোনো কিছুই বাদ যাচ্ছে না পাহাড়ি ...
১০
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টাকারীদের কঠোর হাতে দমনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পোশাক খাতের উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com