/ অর্থনীতি / বাণিজ্য / ৯০ দিনের জ্বালানি মজুদের পরিকল্পনা বিপিসির
৯০ দিনের জ্বালানি মজুদের পরিকল্পনা বিপিসির
নতুন বার্তা, ঢাকা:
Published : Monday, 9 November, 2026 at 1:49 AM
৯০ দিনের জ্বালানি মজুদের পরিকল্পনা বিপিসিরবৈশ্বিক বাজারের অস্থিরতার মধ্যে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ৯০ দিনের চাহিদার সমপরিমাণ জ্বালানি তেল মজুদের সক্ষমতা বাড়ানোর কাজ করছে সরকার।
রবিবার (৮ নভেম্বর) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী, জ্বালানি তেলের কৌশলগত মজুদ সক্ষমতা বর্তমান ৬০ দিন থেকে বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৭১ দিন এবং ২০২৭ সালের মধ্যে ৯০ দিনে উন্নীত করা হবে।
বর্তমান বাস্তবতা বিবেচনায় সরকার পর্যায়ক্রমে জ্বালানি তেলের মজুদ সক্ষমতা ৯০ দিনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দেশের জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে এ লক্ষ্যে কাজ চলছে।
বিপিসি চেয়ারম্যান বলেন, নিজস্ব সংরক্ষণ অবকাঠামো সম্প্রসারণ, নতুন ডিপো নির্মাণ, অব্যবহৃত ট্যাংক সংস্কার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্বৃত্ত ট্যাংক ভাড়ায় নেওয়াসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি। বেসরকারি ও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো জ্বালানি তেলের ট্যাংক নির্মাণ বা সংস্কার করতে পারলে মজুদ সক্ষমতা স্বাভাবিকভাবেই বাড়বে।
এতে সম্ভাব্য সরবরাহ বিঘ্নের সময় সংকট মোকাবেলা সহজ হবে।
বিপিসি জানায়, বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বৃত্ত মজুদ সক্ষমতা ভাড়ায় নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলোর ৮২ হাজার ২০০ টন ধারণক্ষমতার মজুদ অবকাঠামো সংস্কার করে চালু করা হবে। এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ওমেরার কাছ থেকে ৩০ হাজার টন ধারণক্ষমতার মজুদ সুবিধা ভাড়ায় নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে বিপিসি।
বিপিসি আরো জানায়, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েলের খালি জায়গায় অতিরিক্ত ডিপো ও ট্যাংক নির্মাণের প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে পদ্মা অয়েলে ৯ হাজার ৫০০ টন ধারণক্ষমতার দুটি ট্যাংক, মেঘনা পেট্রোলিয়ামে ১০ হাজার টন ধারণক্ষমতার তিনটি ট্যাংক এবং যমুনা অয়েলে ৫৮ হাজার ৫০০ টন ধারণক্ষমতার নতুন সংরক্ষণ অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।
বর্তমানে দেশে ৬০ দিনের বেশি জ্বালানি তেল মজুদের সক্ষমতা রয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এ সক্ষমতা ৭১ দিনে উন্নীত করতে কাজ করছে সরকার।
জ্বালানি বিভাগের প্রক্ষেপণ অনুযায়ী, ২০২৬ সালের (জানুয়ারি-ডিসেম্বর) জন্য দেশে সব ধরনের জ্বালানি তেলের মোট চাহিদা ধরা হয়েছে ৮৪ লাখ ২৬ হাজার ৪০০ মেট্রিক টন।
এর মধ্যে ডিজেলের চাহিদা ৪৪ লাখ ৭৩ হাজার টন, যার মাসিক গড় চাহিদা ৩ লাখ ৭২ হাজার ৭৫০ টন। এ ছাড়া ফার্নেস অয়েলের চাহিদা ৭ লাখ ৩৫ হাজার টন, জেট ফুয়েলের ৬ লাখ ৬৩ হাজার টন, অকটেনের ৪ লাখ ৩৯ হাজার ৯০০ টন এবং পেট্রোলের ৪ লাখ ৮৮ হাজার ৫০০ টন।
বিপিসি জানায়, সংস্থাটির আওতায় পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েলসহ ছয়টি কম্পানির মোট জ্বালানি তেল সংরক্ষণ সক্ষমতা ১৫ লাখ ৪৪ হাজার ৬৬ টন। এর মধ্যে ৬৭ হাজার ৬৩২ টন ধারণক্ষমতার অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ চলছে। বিপিসির নিজস্ব সক্ষমতায় বর্তমানে ডিজেল ৫৭ দিন, অকটেন ৪৬ দিন, পেট্রোল ২৯ দিন এবং ফার্নেস অয়েল ৭৮ দিনের মজুদ রাখা সম্ভব। তবে দেশের সামগ্রিক কৌশলগত জ্বালানি তেলের মজুদ সক্ষমতা ৯০ দিনে উন্নীত করতে চায় সংস্থাটি।
জাতীয় জ্বালানি নীতি-১৯৯৬ অনুযায়ী, দেশে ৬০ দিনের কৌশলগত জ্বালানি তেল মজুদ রাখার বিধান রয়েছে। দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র, বাংলাদেশ রেলওয়ে ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনসহ (বিআরটিসি) সরকারি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব কার্যক্রম পরিচালনার জন্য ১ লাখ ৪২ হাজার ২৯৮ টন ডিজেল এবং ১ লাখ ৭৮ হাজার ৪০০ টন ফার্নেস অয়েল মজুদের সক্ষমতা রয়েছে।
জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, নতুন জমি অধিগ্রহণ এবং বড় আকারের দীর্ঘমেয়াদি অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের পরিবর্তে অব্যবহৃত ট্যাংক সচল করা, কম ব্যবহৃত কেরোসিনের ট্যাংক ডিজেল সংরক্ষণের উপযোগী করা এবং বিদ্যুৎ খাত ও বাংলাদেশ রেলওয়ের উদ্বৃত্ত ট্যাংক ব্যবহার করা বেশি সাশ্রয়ী ও বাস্তবসম্মত হবে। তারা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন। এ ছাড়া সিলেটে পদ্মা অয়েল ডিপোর ১ হাজার ৩৭ টন ধারণক্ষমতার তিনটি জেট ফুয়েল ট্যাংক ডিজেল সংরক্ষণের উপযোগী করা হচ্ছে। ভৈরব বাজার ডিপোতে মোট ২ হাজার ১৬৫ টন ধারণক্ষমতার পাঁচটি ট্যাংক নির্মাণের কাজ চলছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
রাজধানী জুড়ে বোমার ছক
রাজধানী জুড়ে বোমার ছক
একের পর এক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। সন্ধ্যা হলেই বিভিন্ন এলাকায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটছে। ...
২
৯০ দিনের জ্বালানি মজুদের পরিকল্পনা বিপিসির
৯০ দিনের জ্বালানি মজুদের পরিকল্পনা বিপিসির
বৈশ্বিক বাজারের অস্থিরতার মধ্যে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ৯০ দিনের চাহিদার সমপরিমাণ জ্বালানি তেল ...
৩
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য ...
৪
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণ
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণ
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে মাছ ধরার সময় মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে। সুন্দরবনের বিভিন্ন পয়েন্ট ও নদী ...
৫
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ১০ টন চাল আত্মসাৎ: চট্টগ্রাম ও কুমিল্লা থেকে ৪ জন গ্রেফতার, ট্রাক জব্দ
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ১০ টন চাল আত্মসাৎ: চট্টগ্রাম ও কুমিল্লা থেকে ৪ জন গ্রেফতার, ট্রাক জব্দ
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ৫ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ২০০ বস্তা (১০ টন) চাল আত্মসাতের চাঞ্চল্যকর মামলায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ...
৫
বোদায় জাতীয় সমবায় দিবস পালিত
বোদায় জাতীয় সমবায় দিবস পালিত
‘করব সমবায়, গড়ব দেশ- সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে পঞ্চগড়ের বোদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।রবিবার (৮ নভেম্বর) দুপুরে ...
৭
উত্তরের শেষ জেলায় শীতের আমেজ, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি
উত্তরের শেষ জেলায় শীতের আমেজ, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি
উত্তরের শেষ জেলা পঞ্চগড়ে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে। ভোরের কুয়াশা, হিমেল বাতাস এবং বাতাসে ...
৮
আগৈলঝাড়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আগৈলঝাড়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও ...
৯
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
“করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দিবসটি ...
১০
নড়াইলে ৫০পিস ইয়াবাসহ গ্রেফতার ০২
নড়াইলে ৫০পিস ইয়াবাসহ গ্রেফতার ০২
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ওয়াজেদুর ইসলাম ওরফে রিপন মোল্যা(৪০) ও মোঃ শরিফুল ইসলাম(৪৫) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার ...
 
১
কালিহাতীতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন
কালিহাতীতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মরিচা পাইকপাড়ায় জবেদ আলী ও বিথি আক্তার নাছিমার অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।বৃহস্পতিবার সকালে মরিচা ...
২
রূপপুরের আলো: জ্বালানি নিরাপত্তা ও স্বনির্ভর অর্থনীতির নতুন দিগন্ত
রূপপুরের আলো: জ্বালানি নিরাপত্তা ও স্বনির্ভর অর্থনীতির নতুন দিগন্ত
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের ইতিহাসে এক সোনালী অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও মহাপরিকল্পনার বাস্তব রূপ রূপপুর ...
৩
ডেমাজানী গ্রাম থেকে অস্পৃশ্যতার শিকল ভাঙার লড়াইয়ের বার্তা অবশেষে মন্দিরে প্রবেশের আন্দোলন সফল
ডেমাজানী গ্রাম থেকে অস্পৃশ্যতার শিকল ভাঙার লড়াইয়ের বার্তা অবশেষে মন্দিরে প্রবেশের আন্দোলন সফল
আমার বাড়ি বাংলাদেশের উত্তরের জেলা বগুড়ার শাজাহানপুর উপজেলার ডেমাজানী গ্রামে। আমাদের গ্রামে আমরাই একমাত্র রবিদাস পরিবার। রবিদাস একটি ঐতিহ্যবাহী জনগোষ্ঠী, ...
৪
ভুট্টা বীজের আসল-নকল প্যাকেট চেনা দায়: প্রতারণা আতঙ্কে চরাঞ্চলের কৃষকরা
ভুট্টা বীজের আসল-নকল প্যাকেট চেনা দায়: প্রতারণা আতঙ্কে চরাঞ্চলের কৃষকরা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর চরাঞ্চলে শুরু হয়েছে আগাম জাতের ভুট্টা চাষ। তবে বাজারে আসল ও নকল ভুট্টা বীজের প্যাকেট ...
৫
রৌমারীতে পুলিশের অভিযানে ১৪৬ বোতল বিদেশি মদ সহ ১ আটক
রৌমারীতে পুলিশের অভিযানে ১৪৬ বোতল বিদেশি মদ সহ ১ আটক
কুড়িগ্রামের রৌমারীতে রাত্রিকালীন মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪৬ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মোঃ জাকির হোসেন (৩৫) নামে ...
৫
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক ...
৭
বাংলাদেশে উচ্চশিক্ষিতদের ২৯ শতাংশ বেকার, অর্ধেকের শিক্ষাগত যোগ্যতার কাজ নেইঃ আইএমএফ
বাংলাদেশে উচ্চশিক্ষিতদের ২৯ শতাংশ বেকার, অর্ধেকের শিক্ষাগত যোগ্যতার কাজ নেইঃ আইএমএফ
বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার প্রায় ২৯ শতাংশ। এ ছাড়া উচ্চশিক্ষিত কর্মীদের প্রায় অর্ধেক এমন কাজে নিয়োজিত, যেখানে তাদের শিক্ষাগত ...
৮
আগৈলঝাড়ায় পোস্টমাস্টারের দায়িত্বে পোস্টম্যান: সেবা গ্রহীতাদের মাঝে ক্ষোভ
আগৈলঝাড়ায় পোস্টমাস্টারের দায়িত্বে পোস্টম্যান: সেবা গ্রহীতাদের মাঝে ক্ষোভ
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা সদর পোস্ট অফিসের পোস্টমাস্টার না থাকায় পোস্টম্যানকে পোস্টমাস্টারের দায়িত্ব দেওয়া হয়। তিনি অনভিজ্ঞ ও একই সাথে পোস্টম্যানের ...
৯
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হামলা হুথিদের
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হামলা হুথিদের
এডেনে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে অন্তত পাঁচটি মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে চার নিরাপত্তারক্ষী নিহতসহ আরও ১০ জন আহত হয়েছেন। ...
১০
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
এগারো মাস আগে তাকে কুপিয়ে জখম করেছিল দুর্বৃত্তরা। আজ সেই সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com