/ জাতীয় / নিখোঁজের তথ্যের সঙ্গে মিলবে অজ্ঞাত লাশের পরিচয়
নিখোঁজের তথ্যের সঙ্গে মিলবে অজ্ঞাত লাশের পরিচয়
নতুন বার্তা, ঢাকা:
Published : Tuesday, 10 November, 2026 at 4:39 AM
নিখোঁজের তথ্যের সঙ্গে মিলবে অজ্ঞাত লাশের পরিচয়এক এলাকায় কেউ নিখোঁজ, অন্য এলাকায় উদ্ধার হচ্ছে অজ্ঞাতপরিচয় মরদেহ। স্বজনরা খুঁজে ফিরছেন প্রিয়জনকে, অথচ তাঁদের খোঁজ মিলছে না।
এমন পরিস্থিতিতে নিখোঁজ ব্যক্তির সন্ধান এবং অজ্ঞাতপরিচয় মরদেহের পরিচয় শনাক্তে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। এখন থেকে নিখোঁজ ব্যক্তির অনলাইন জিডির তথ্যের সঙ্গে দেশের বিভিন্ন স্থানে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় মরদেহের তথ্য স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখবে পুলিশের সফটওয়্যার। এ জন্য যুক্ত করা হয়েছে পৃথক মডিউল। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, উদ্যোগটি কার্যকর হলে বহু পরিচয়হীন মরদেহের পরিচয় শনাক্ত এবং স্বজনদের অপেক্ষার অবসান ঘটানো সম্ভব হতে পারে।
সম্প্রতি পুলিশ সদর দপ্তরের ক্রাইম অ্যানালিসিস শাখা থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে। এতে দেশের যেকোনো স্থানে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় মরদেহের বিস্তারিত তথ্য অনলাইন জিডি সফটওয়্যারের নির্ধারিত মডিউলে অন্তর্ভুক্ত ও হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট পুলিশ ইউনিটগুলোকে অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং তাঁর পরিবারের সন্ধান করা জরুরি। এত দিন এ ধরনের মরদেহের বিস্তারিত তথ্য সাধারণত সংশ্লিষ্ট উদ্ধারকারী থানায় সংরক্ষিত থাকত।
অন্য থানার সঙ্গে তথ্যের স্বয়ংক্রিয় সংযোগ না থাকায় নিখোঁজ ব্যক্তির জিডির সঙ্গে মরদেহের তথ্য মিলিয়ে দেখা কঠিন হতো।
নতুন ব্যবস্থায় সংশ্লিষ্ট কর্মকর্তারা অজ্ঞাতপরিচয় মরদেহের বিস্তারিত তথ্য সফটওয়্যারে অন্তর্ভুক্ত করলে তা স্বয়ংক্রিয়ভাবে নিখোঁজ ব্যক্তিদের তথ্যের সঙ্গে তুলনা করা হবে। সম্ভাব্য মিল পাওয়া গেলে তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনীয় তথ্য ও সূত্র পাবেন। ফলে এক এলাকার নিখোঁজ ব্যক্তির সন্ধান অন্য এলাকায় উদ্ধার হওয়া মরদেহের মাধ্যমে পাওয়ার সুযোগ তৈরি হবে।
মানবাধিকারকর্মীদের মতে, অজ্ঞাতপরিচয় মরদেহের পরিচয় শনাক্ত করা শুধু তদন্তের বিষয় নয়, এটি মৃত ব্যক্তির মর্যাদা এবং তাঁর পরিবারের জানার অধিকার প্রতিষ্ঠার সঙ্গেও সম্পর্কিত।
দীর্ঘদিন পরিচয়হীন অবস্থায় মরদেহ পড়ে থাকা কিংবা স্বজনের কোনো সন্ধান না পাওয়া পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক।
আঞ্জুমান মুফিদুল ইসলামের তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত সংস্থাটি মোট দুই হাজার ১০৪টি বেওয়ারিশ মরদেহ দাফন করেছে। এর মধ্যে ২০২৩ সালে ৪৯০টি, ২০২৪ সালে ৫৭০টি, ২০২৫ সালে ৬৪৪টি এবং চলতি বছরের প্রথম আট মাসে ৪০০টি মরদেহ দাফন করা হয়েছে।
এদিকে গত ৩ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন থানায় ১৫ হাজার ৭১৭ জন নিখোঁজ শিশুর ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, এসব শিশুর মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে খুঁজে পাওয়া গেছে। তবে ওই সময় পর্যন্ত নিখোঁজ ছিল এক হাজার ৯৭০ শিশু।
মাঠ পর্যায়ের দুজন পুলিশ কর্মকর্তা জানান, নতুন ব্যবস্থা কার্যকর করতে উদ্ধার হওয়া প্রতিটি অজ্ঞাতপরিচয় মরদেহের তথ্য নির্ভুলভাবে সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা জরুরি। এ ক্ষেত্রে মরদেহ উদ্ধারের স্থান, আনুমানিক বয়স, শারীরিক বৈশিষ্ট্য, পরনের পোশাক, উদ্ধারের সময় এবং পরিচয় শনাক্তে সহায়ক অন্যান্য তথ্য যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি নিখোঁজ ব্যক্তির জিডির তথ্যও নিয়মিত হালনাগাদ করা প্রয়োজন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, উদ্যোগটির সফলতা নির্ভর করবে মাঠ পর্যায়ে এর কার্যকর বাস্তবায়নের ওপর। প্রতিটি থানায় নিয়মিত তথ্য অন্তর্ভুক্তি, কেন্দ্রীয় পর্যায়ে তদারকি এবং নিখোঁজ ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ নিশ্চিত করা গেলে অনেক অজ্ঞাতপরিচয় মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। সূত্র জানায়, গত ৪ নভেম্বর পুলিশ সদর দপ্তর আরেকটি চিঠি দিয়ে ১২ নভেম্বরের মধ্যে বেওয়ারিশ মরদেহের তথ্য নির্ধারিত মডিউলে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছে।
অপরাধ ও সমাজ বিশ্লেষক অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, অজ্ঞাতপরিচয় মরদেহের তথ্যের কেন্দ্রীয় ডেটা বেইস তৈরি হলে শুধু পরিচয় শনাক্ত নয়, অপরাধ তদন্তেও সহায়ক তথ্য পাওয়া যেতে পারে। বিশেষ করে বিভিন্ন এলাকায় মরদেহ উদ্ধারের ঘটনা, নিখোঁজ ব্যক্তিদের ধরন এবং অপরাধের সম্ভাব্য যোগসূত্র বিশ্লেষণে এ তথ্যভাণ্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জানতে চাইলে নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম বলেন, ‘নতুন মডিউল সংযোজন একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে দেশের যেকোনো স্থানে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় মরদেহের তথ্যের সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের তথ্য দ্রুত যাচাই ও মিলিয়ে দেখার সুযোগ তৈরি হবে। ফলে পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়া আরো সহজ, দ্রুত ও কার্যকর হবে।’


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
রাশিয়ায় বাড়ছে ভালুকের উপদ্রব : সঙ্কট ও উত্তরণ
রাশিয়ায় বাড়ছে ভালুকের উপদ্রব : সঙ্কট ও উত্তরণ
রাশিয়ায় বাদামি ভালুকের সংখ্যা গত তিন দশকে দ্বিগুণেরও বেশি বেড়েছে। সম্প্রতি মানুষের ওপর এসব বন্য প্রাণীর আক্রমণের ঘটনা বাড়ায় নাগরিকদের ...
২
আয়ের চেয়ে ব্যয় বাড়ছে বেশি, চাপে সাধারণ মানুষ
আয়ের চেয়ে ব্যয় বাড়ছে বেশি, চাপে সাধারণ মানুষ
পণ্যের দাম বাড়ছে দ্রুতগতিতে; কিন্তু সেই তুলনায় বাড়ছে না মানুষের আয়। মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমেই বাড়ছে। বাংলাদেশ ...
৩
নিখোঁজের তথ্যের সঙ্গে মিলবে অজ্ঞাত লাশের পরিচয়
নিখোঁজের তথ্যের সঙ্গে মিলবে অজ্ঞাত লাশের পরিচয়
এক এলাকায় কেউ নিখোঁজ, অন্য এলাকায় উদ্ধার হচ্ছে অজ্ঞাতপরিচয় মরদেহ। স্বজনরা খুঁজে ফিরছেন প্রিয়জনকে, অথচ তাঁদের খোঁজ মিলছে না।এমন পরিস্থিতিতে ...
৪
কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান
কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান
‘‘আলোচনা ও সংলাপের জন্য তেহরান প্রস্তুত। তবে কোনো চাপ কিংবা জোরজবরদস্তির কাছে মাথা নত করবে না ইরান। যেকোনো আলোচনা অবশ্যই ...
৫
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান
জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে যোগ দিতে তুরস্ক সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের ...
৫
তার সব অনিয়ম সংসদে ফাঁস করে দেওয়া হবে: এমপি আমির হামজা
তার সব অনিয়ম সংসদে ফাঁস করে দেওয়া হবে: এমপি আমির হামজা
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে কুষ্টিয়ায় প্রবেশ করতে না দেওয়ার ...
৭
বিএনপি-জামায়াত-এনসিপি: বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত
বিএনপি-জামায়াত-এনসিপি: বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত
সংবিধান সংশোধনসহ নানা ইস্যুতে বিএনপির সঙ্গে বিভেদ রয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপির (জাতীয় নাগরিক পার্টি)। কিন্তু ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরে থাকা ...
৮
ডিসেম্বর ঘিরে রাজনীতির নতুন হিসাব: সতর্ক সরকার, রাজপথে থাকবে বিএনপি
ডিসেম্বর ঘিরে রাজনীতির নতুন হিসাব: সতর্ক সরকার, রাজপথে থাকবে বিএনপি
ডিসেম্বর ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বিজয়ের মাসে ক্ষমতাসীন বিএনপি সরকার পরিচালনার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং ...
৯
কার্যক্রম নিষিদ্ধ হলেও আ.লীগ নিয়ে উত্তপ্ত রাজনীতি
কার্যক্রম নিষিদ্ধ হলেও আ.লীগ নিয়ে উত্তপ্ত রাজনীতি
জুলাই আন্দোলনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও সম্প্রতি দলটিকে নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক ...
১০
দেশজুড়ে নাশকতা-সহিংসতায় আইনশৃঙ্খলার অবনতি, জনমনে আতঙ্ক
দেশজুড়ে নাশকতা-সহিংসতায় আইনশৃঙ্খলার অবনতি, জনমনে আতঙ্ক
কখনও ব্যস্ত সড়কে ককটেল বিস্ফোরণ, কখনও চলন্ত বা পার্ক করা বাসে আগুন। থানার সামনে, পুলিশের টহল গাড়ি, পুলিশ লাইনস কিংবা ...
 
১
লক্ষ্মীপুরে কৃষক দলের উদ্যোগে এ্যানি চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ
লক্ষ্মীপুরে কৃষক দলের উদ্যোগে এ্যানি চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সুস্থতা কামনায় লক্ষ্মীপুরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।মঙ্গলবার ...
২
এলেঙ্গা হাইওয়ে পুলিশের অভিযানে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪
এলেঙ্গা হাইওয়ে পুলিশের অভিযানে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অভিযান চালিয়ে চোরাই ব্যাটারিচালিত অটোরিকশাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ। এ সময় অটোরিকশা পরিবহনে ...
৩
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে এসব ...
৪
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কাজে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ...
৫
টিয়ান্ডি ৪জি সৌরবিদ্যুৎ ক্যামেরা আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
টিয়ান্ডি ৪জি সৌরবিদ্যুৎ ক্যামেরা আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
বাড়ি, খামার, নির্মাণাধীন ভবন, গুদামঘর কিংবা দূরবর্তী স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত বিদ্যুৎ এবং ওয়াই-ফাই সংযোগের ওপর নির্ভর না করেও ...
৫
চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুইজনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুইজনের কারাদণ্ড
৮০ বস্তা ডিএপি সার অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় জব্দ করেছে উপজেলা প্রশাসন। ...
৭
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ...
৮
৭ নভেম্বর বিপ্লব ও বিপ্লব পরবর্তী জিয়া-ভাসানী
৭ নভেম্বর বিপ্লব ও বিপ্লব পরবর্তী জিয়া-ভাসানী
বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার মিলিত ...
৯
চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত
চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত
পার্বত্য চট্টগ্রামে ব্যবসা করতে চাঁদা; কৃষিপণ্য বাজারে তুলতেও চাঁদা। বাড়ি নির্মাণ কিংবা গবাদি পশু কেনাবেচা-কোনো কিছুই বাদ যাচ্ছে না পাহাড়ি ...
১০
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টাকারীদের কঠোর হাতে দমনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পোশাক খাতের উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com