/ বিশেষ / বাংলাদেশে নতুন আইনে উল্টোপথে মানবাধিকার সুরক্ষা, নিপীড়কদের ক্ষমতায়নঃ হিউম্যান রাইটস ওয়াচ
বাংলাদেশে নতুন আইনে উল্টোপথে মানবাধিকার সুরক্ষা, নিপীড়কদের ক্ষমতায়নঃ হিউম্যান রাইটস ওয়াচ
নতুন বার্তা, ঢাকা:
Published : Wednesday, 23 September, 2026 at 2:27 PM
বাংলাদেশে নতুন আইনে উল্টোপথে মানবাধিকার সুরক্ষা, নিপীড়কদের ক্ষমতায়নঃ হিউম্যান রাইটস ওয়াচমানবাধিকার সংস্কারের ক্ষেত্রে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি জানায়, বাংলাদেশের জাতীয় সংসদে চলতি বছরের সেপ্টেম্বর মাসে পাস হওয়া তিনটি নতুন আইন মানবাধিকার সুরক্ষাকে সংকুচিত করেছে।
সংস্থাটির মতে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করা অন্তর্বর্তী সরকারের তৈরি করা বিভিন্ন রক্ষাকবচ এসব আইনের মাধ্যমে তুলে নেয়া হয়েছে। এর ফলে অতীতে ব্যাপকভাবে ঘটা গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি ঠেকানোর সুরক্ষাব্যবস্থা অনেকটাই হ্রাস পেয়েছে।
সংস্থাটি জানায়, অন্তর্বর্তী সরকার জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে দুটি অধ্যাদেশ জারি করেছিল, যার মাধ্যমে গুম প্রতিরোধ, তদন্ত এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিতের সুনির্দিষ্ট ক্ষমতা দেয়া হয়েছিল।
চলতি বছরের শুরুতে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জাতীয় মানবাধিকার কমিশনের স্বাধীনতা হরণ ও এর তদন্ত ক্ষমতা খর্ব করতে আইন পাস করেছে। অন্যদিকে তৃতীয় এক আইনের মাধ্যমে আধা-সামরিক বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) বিলুপ্ত করার দাবি করা হলেও বাস্তবে কেবল নাম পরিবর্তন করা হয়েছে। উপরন্তু নিয়মিত পুলিশের ক্ষেত্রে যেটুকু সুরক্ষামূলক বিধান প্রযোজ্য, এই বাহিনীর ক্ষেত্রে তাও রাখা হয়নি।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক এলেইন পিয়ারসন বলেন, অতীতের ভয়াবহ নিপীড়নের পুনরাবৃত্তি ঠেকাতে বাংলাদেশের নিরাপত্তা খাতে বাস্তবমুখী সংস্কার এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে একটি স্বাধীন মানবাধিকার সংস্থার কর্তৃত্ব প্রয়োজন। নিরাপত্তা বাহিনীকে নজরদারি ও জবাবদিহিতা থেকে আড়াল করার ক্ষেত্রে নতুন সরকারের এই তৎপরতা অতীতের হত্যাকাণ্ড ও গুমের সংস্কৃতি আর ফিরে আসবে না বলে আশ্বস্ত হওয়ার কোনো সুযোগ রাখছে না।
সংস্থাটি আরও উল্লেখ করে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে আইন প্রয়োগকারী সংস্থাগুলো ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করেছে, যার মধ্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম, সমালোচকদের নির্বিচারে গ্রেপ্তার এবং বিক্ষোভকারীদের ওপর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের মতো ঘটনা ছিল নিয়মিত। বর্তমানে হত্যাকাণ্ড ও গুমের ঘটনা উল্লেখযোগ্য হারে কমলেও আগের সরকারের মতোই তারেক রহমান সরকারও শত শত রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে আটকে রেখেছে।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করলেও সংস্থাটির কোনো স্বাধীনতা ছিল না। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্তের কোনো ক্ষমতাও তখন দেয়া হয়নি। তৎকালীন আইনে সরকার বা সরকার-ঘনিষ্ঠদের প্রাধান্য থাকা একটি কমিটির মাধ্যমে কমিশনারদের বাছাই করা হতো। আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে কমিশন কেবল সরকারের কাছে একটি প্রতিবেদন তলব এবং সুপারিশ পেশ করতে পারতো।
পরবর্তীতে অন্তর্বর্তী সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে কমিশনকে শক্তিশালী করার উদ্যোগ নেয়। এর আওতায় নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে তদন্তের ক্ষমতা, স্বাধীন নিয়োগ প্রক্রিয়া এবং নিজস্ব তহবিল ও জনবল কাঠামোর ব্যবস্থা করা হয়। প্রথমবারের মতো নির্যাতনবিরোধী আন্তর্জাতিক সনদের প্রটোকল অনুযায়ী গোপন বন্দিশালা বা আটককেন্দ্রগুলো পরিদর্শন ও পর্যবেক্ষণের লক্ষ্যে একটি জাতীয় প্রতিরোধ ব্যবস্থা গঠন করা হয়। তবে ফেব্রুয়ারিতে নতুন সরকার নির্বাচিত হওয়ার পর এই অধ্যাদেশটি সংসদে অনুমোদন করার প্রয়োজন ছিল, অন্যথায় তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যেত।
বিএনপি প্রশাসন অধ্যাদেশটিকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হতে দেয়। গত ৬ সেপ্টেম্বর বিরোধী আইনপ্রণেতাদের ওয়াকআউটের মধ্য দিয়ে সংসদে পাস হওয়া নতুন আইনে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সরাসরি তদন্তের ক্ষমতা মানবাধিকার কমিশনকে দেয়া হয়নি। সংস্থাটি কেবল অভিযুক্ত নিরাপত্তা বাহিনীর কাছে প্রতিবেদন চাওয়ার সুযোগ পাবে। তবে অস্পষ্ট একটি ধারায় বলা হয়েছে, সংশ্লিষ্ট বাহিনী সাড়া না দিলে বা প্রতিবেদন সন্তোষজনক না হলে কমিশন নিজস্ব অনুসন্ধান শুরু করতে পারবে। নতুন আইনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা হয়েছে, কমিশনের আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা সংকুচিত করা হয়েছে এবং জাতীয় প্রতিরোধ ব্যবস্থার মর্যাদা ও স্বাধীনতা হ্রাস করা হয়েছে। প্যারিস নীতিমালায় জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানের জন্য তদন্তের ক্ষমতা, রাজনৈতিক স্বাধীনতা ও প্রয়োজনীয় সম্পদের যে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণ করা আছে, বর্তমান সরকারের আইন তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ ছাড়া একই দিনে সংসদে পাস হয় গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, যা অন্তর্বর্তী সরকারের সংস্কারের সম্পূর্ণ বিপরীত। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে গুমের অভিযোগ তদন্তের পাশাপাশি গোপন বন্দিশালা পরিদর্শন ও তদন্তের ক্ষমতা দেয়া হয়েছিল মানবাধিকার কমিশনকে। কিন্তু নতুন আইনে সে ক্ষমতা কেড়ে নিয়ে অভিযুক্ত ছাড়া অন্য কোনো একটি নিরাপত্তা সংস্থাকে দিয়ে তদন্ত করানোর বিধান করা হয়েছে। পাশাপাশি কমান্ড রেসপনসিবিলিটি বা ঊর্ধ্বতন কর্মকর্তার দায়দায়িত্বের ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধির যে মানদণ্ড ছিল, যেখানে কর্মকর্তাদের জানা উচিত ছিল এবং যা ঠেকানো সম্ভব ছিল এমন অপরাধের জন্যও দায়ী করা যেত, তা পরিবর্তন করা হয়েছে। নতুন আইনে কমান্ডিং অফিসারকে দায়ী করতে সরাসরি নির্দেশের প্রমাণ উপস্থাপনের বাধ্যবাধকতা যুক্ত করা হয়েছে।
অন্যদিকে গত ১০ সেপ্টেম্বর সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন পাস করা হয়। এর মাধ্যমে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাভুক্ত র‌্যাবের নাম পরিবর্তন করা হয়েছে। বাহিনীটির সাবেক সাতজন শীর্ষ কর্মকর্তার ওপর সুনির্দিষ্ট মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে এবং গুমের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বেশ কয়েকজন সাবেক সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি। ক্ষমতাসীন বিএনপি ও হিউম্যান রাইটস ওয়াচ অতীতে র‌্যাব বিলুপ্তির দাবি জানিয়েছিল।
নতুন আইনের আওতায় পুরোনো ব্যাটালিয়নের সব সদস্য, ক্ষমতা, সম্পত্তি এবং নথিপত্র তথাকথিত নতুন বাহিনী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) স্থানান্তর করা হয়েছে, যা গত ১৬ সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু করেছে। এমনকি বাহিনীর লোগোও একই রাখা হয়েছে, কেবল অক্ষরের পরিবর্তন আনা হয়েছে। গত মে মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছিলেন, ইউনিটের নাম পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্র তাদের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে পারে। মানবাধিকার বিশেষজ্ঞরা নতুন আইনে জবাবদিহিতা, নজরদারি, প্রশিক্ষণ বা সুরক্ষার কোনো বিধান না থাকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।
হিউম্যান রাইটস ওয়াচ জানায়, নতুন আইনের অধীনে তৈরি হতে যাওয়া নীতিমালায় যেন সদস্যদের মানবাধিকার যাচাই, স্বাধীন বাহ্যিক নজরদারি, গ্রেপ্তার ও আটকের ক্ষেত্রে সুরক্ষা, পূর্বের নথিপত্র সংরক্ষণ এবং বেসামরিক আইন প্রয়োগে সামরিক কর্মকর্তাদের নিয়মিত মাঠে নিয়োগ পাঠানোর অবসান নিশ্চিত করা হয়, সেজন্য বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারদের এখনই সরকারের ওপর চাপ সৃষ্টি করা জরুরি। একই সঙ্গে মানবাধিকারের সুরক্ষা এবং অতীতের অপরাধের জবাবদিহিতা কার্যকর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের উচিত এই নাম পরিবর্তন করা বাহিনীর ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা। ইউরোপীয় ইউনিয়ন এবং বৃটেনসহ আন্তর্জাতিক অংশীদারদেরও নতুন সরকারের মানবাধিকার নীতির বিষয়ে জোরালো উদ্বেগ জানানো প্রয়োজন।
এলেইন পিয়ারসন বলেন, ব্যাপক মানবাধিকার লঙ্ঘনকারী একটি সরকারকে উৎখাত করতে বিক্ষোভকারীরা যখন জীবন বাজি রেখেছিল, তখন সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন তারেক রহমান। কিন্তু নতুন সরকার এত দ্রুত শেখ হাসিনার সেই নিপীড়নমূলক পথেই হাঁটতে শুরু করেছে দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে, কারণ এই ধরনের পদক্ষেপ কোথায় নিয়ে যেতে পারে তা সবারই জানা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
বাংলাদেশে নতুন আইনে উল্টোপথে মানবাধিকার সুরক্ষা, নিপীড়কদের ক্ষমতায়নঃ হিউম্যান রাইটস ওয়াচ
বাংলাদেশে নতুন আইনে উল্টোপথে মানবাধিকার সুরক্ষা, নিপীড়কদের ক্ষমতায়নঃ হিউম্যান রাইটস ওয়াচ
মানবাধিকার সংস্কারের ক্ষেত্রে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ...
আল্লাহ ইরানকে বিজয় দান করবেন: হাতে লেখা চিঠিতে মোজতবা খামেনি
আল্লাহ ইরানকে বিজয় দান করবেন: হাতে লেখা চিঠিতে মোজতবা খামেনি
ইসলামিক রিভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের ‘ক্লান্তিহীন প্রচেষ্টার’ ভূয়সী প্রশংসা করে সংস্থাটিকে একটি হাতে লেখা চিঠি পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ ...
১০৩ অনাপত্তি সনদ বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
১০৩ অনাপত্তি সনদ বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
মৎস্য অধিদপ্তরের ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ফলে ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।মৎস্য ...
বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
ঢাকার আশপাশের শহরতলি এলাকায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক আধুনিকায়ন ও শক্তিশালী করতে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ...
অন্য যুবকের সঙ্গে সম্পর্ক, ছাত্রীকে কীটনাশক খাইয়ে হত্যা করলেন প্রভাষক
অন্য যুবকের সঙ্গে সম্পর্ক, ছাত্রীকে কীটনাশক খাইয়ে হত্যা করলেন প্রভাষক
অন্য এক যুবকের সঙ্গে বন্ধুত্ব ও সম্পর্ক গড়ে ওঠায় ক্ষুব্ধ হয়ে ২০ বছর বয়সি এক ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীকে কীটনাশক খাইয়ে হত্যার ...
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। বিনিয়োগকারীরা ...
শিশু অপ্রতিমসহ নিহত নিরপরাধ শিশু হত্যার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
শিশু অপ্রতিমসহ নিহত নিরপরাধ শিশু হত্যার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
শিশু অপ্রতিমসহ নিহত নিরপরাধ শিশু হত্যার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা শহীদ ...
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন অপপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। একই সাথে আট মাসের ...
স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে শুরু: মীর শাহে আলম
স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে শুরু: মীর শাহে আলম
নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ...
১০
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দূরপাল্লা এবং মহানগরে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার সড়ক ...
 
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিহাতী পাইলট বালিকা ...
কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার,ব্যবসায়ী আটক
কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার,ব্যবসায়ী আটক
টাঙ্গাইলের কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে ২১৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় ব্যবসায়ীকে আটক করা হয়েছে।সোমবার গভীর রাতে কালিহাতী ...
টাঙ্গাইলে জেলা তাঁতীদল সভাপতির মৃত্যুতে প্রতিমন্ত্রী টুকুর শোক
টাঙ্গাইলে জেলা তাঁতীদল সভাপতির মৃত্যুতে প্রতিমন্ত্রী টুকুর শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শাহ আলম (৭০) আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল মেডিকেল ...
রাজধানীতে হঠাৎ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: প্রশাসনে তোলপাড়, অধরা মূল মাস্টারমাইন্ড রাব্বি
রাজধানীতে হঠাৎ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: প্রশাসনে তোলপাড়, অধরা মূল মাস্টারমাইন্ড রাব্বি
গত ৫ই আগস্টের গণ-অভ্যুত্থানের পর রাজধানীতে অনুষ্ঠিত সবচেয়ে বড় ঝটিকা মিছিলকে কেন্দ্র করে গভীর উদ্বেগের মুখে পড়েছে খোদ সরকারি দল ...
টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চের পথসভা
টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চের পথসভা
টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-রংপুর লংমার্চের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় ...
ঢাকা মহানগর উত্তর পেশাজীবী দলের ১০৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা
ঢাকা মহানগর উত্তর পেশাজীবী দলের ১০৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের ঢাকা মহানগর উত্তর এর ১০৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সাবেক সিনিয়র ...
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সুশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুর্নীতির এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ ওরফে বাবুল। ...
টাঙ্গাইলে পরিত্যক্ত ফিলিং স্টেশনে সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে পরিত্যক্ত ফিলিং স্টেশনে সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইল সদর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত ফিলিং স্টেশন থেকে এক সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ...
টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। দন্ডিত আসামী মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী ...
১০
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদ কমে গেছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদ কমে গেছে
ইরানের সঙ্গে দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদ কমে গেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মহাপরিদর্শকের কার্যালয়। সোমবার প্রকাশিত ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com