|
আগৈলঝাড়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আগৈলঝাড়া (বরিশাল)প্রতিনিধি:
|
“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার (ভূমি) তানজিল হোসেন তমাল এর সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা বিএনপি’র আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আবদুস সালাম, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন মন্টু, বিআরডিবি’র চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, সমবায়ী সোহাগ মিয়া, ঝর্না রানী পান্ডে, শিবপ্রসাদ অধিকারী প্রমুখ। |