/ বিশেষ / বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল
নতুন বার্তা, ঢাকা:
Published : Wednesday, 23 September, 2026 at 3:09 AM
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সোয়ালবাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎ-মুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতরে থেকে দ্বিপক্ষীয় সব সম্পর্ক নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত।

আজ মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

তিনি বলেন, ‘এটাই ভারতের মনোভাব। আমরা এই সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলক দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, যা হবে ভবিষ্যৎ-মুখী।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমন সময়ে এ মন্তব্য করলেন, যখন নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়ার খবর জানাজানি হয়েছে।

ব্রিফিংয়ে এই নিয়োগ প্রসঙ্গে জানতে চাওয়া হয়, বাংলাদেশ পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের হাইকমিশনার হওয়ার কথা ঘোষণা করেছে। এই নিয়োগ এমন সময়ে হচ্ছে, যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কথাবার্তা নতুন করে শুরু হয়েছে। এই নিয়োগের বিষয়টি কি সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিতবাহী?

এ প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের গতিপথ নিয়ে আমরা আগেও বলেছি যে আমরা বাংলাদেশের সঙ্গে সব সময় ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎ-মুখী সম্পর্ক কামনা করে এসেছি। দুই দেশের মধ্যে কাঠামোগত যে ব্যবস্থা চালু রয়েছে, তার মধ্যে থেকেই আমরা যাবতীয় দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনায় প্রস্তুত। এটাই আমাদের অভিপ্রায়। আমরা চাই, আমাদের সম্পর্কের অভিমুখ ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎ-মুখী হোক।’

সম্পর্কের অভিমুখ ইতিবাচক হতে চলেছে কি না, সে বিষয়ে আরও একটি প্রশ্ন করা হয়। এক সাংবাদিক বলেন, মঙ্গলবারই ভারতের বিমানবাহিনী আসন্ন বহুপক্ষীয় যুদ্ধবিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’ নিয়ে এক ব্রিফিংয়ে জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনী ওই মহড়ায় অংশ নেবে। তারা সি-১৩০ জে যুদ্ধবিমান পাঠাবে। এ সিদ্ধান্তও কি দ্বিপক্ষীয় সুসম্পর্কের ইঙ্গিতবাহী? এই প্রশ্নের উত্তরেও জয়সোয়াল দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতিতে ভারতের ওই লক্ষ্য ও অভিপ্রায়ের কথা জানান।

ভারতের বিমানবাহিনী আয়োজিত বহুপক্ষীয় যুদ্ধবিমান মহড়া তরঙ্গ শক্তি ২৬ সেপ্টেম্বর থেকে আগামী ১২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে। এই মহড়া হবে ভারতের মরুরাজ্য রাজস্থানের যোধপুর এয়ার ফোর্স স্টেশন এবং পার্শ্ববর্তী বিমানঘাঁটিগুলোতে। এই মহড়ায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও আরব আমিরাতের পাশাপাশি বাংলাদেশও অংশ নেবে। আরও ৩২টি দেশ এই মহড়ায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবে। ২০২৪ সালে ভারতে প্রথম তরঙ্গ শক্তি মহড়া অনুষ্ঠিত হয়েছিল। সেই বছর বাংলাদেশ অংশ নিয়েছিল পর্যবেক্ষক দেশ হিসেবে।

সম্প্রতি নতুন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা চলার বিষয়টি সামনে এসেছে। এ বিষয়ের উল্লেখ করে ব্রিফিংয়ে অপর এক সাংবাদিক জানতে চান, এই সফর নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আগে তিনটি শর্তের কথা জানিয়েছিল। নতুন করে আলোচনা শুরুর সময় সেই শর্তগুলো কি বাংলাদেশ তুলে নিয়েছে? এই প্রশ্নের জবাবে জয়সোয়াল কোনো মন্তব্য না করে বলেন, কিছু বলার থাকলে পরে জানাবেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন। এ প্রসঙ্গে এক সাংবাদিক প্রশ্ন করেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা আছে কি না। জবাবে জয়সোয়াল বলেন, এ বিষয়ে এখনো তাঁর কাছে কোনো তথ্য নেই।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
রাজধানী জুড়ে বোমার ছক
রাজধানী জুড়ে বোমার ছক
একের পর এক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। সন্ধ্যা হলেই বিভিন্ন এলাকায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটছে। ...
২
৯০ দিনের জ্বালানি মজুদের পরিকল্পনা বিপিসির
৯০ দিনের জ্বালানি মজুদের পরিকল্পনা বিপিসির
বৈশ্বিক বাজারের অস্থিরতার মধ্যে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ৯০ দিনের চাহিদার সমপরিমাণ জ্বালানি তেল ...
৩
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য ...
৪
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণ
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণ
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে মাছ ধরার সময় মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে। সুন্দরবনের বিভিন্ন পয়েন্ট ও নদী ...
৫
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ১০ টন চাল আত্মসাৎ: চট্টগ্রাম ও কুমিল্লা থেকে ৪ জন গ্রেফতার, ট্রাক জব্দ
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ১০ টন চাল আত্মসাৎ: চট্টগ্রাম ও কুমিল্লা থেকে ৪ জন গ্রেফতার, ট্রাক জব্দ
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ৫ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ২০০ বস্তা (১০ টন) চাল আত্মসাতের চাঞ্চল্যকর মামলায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ...
৫
বোদায় জাতীয় সমবায় দিবস পালিত
বোদায় জাতীয় সমবায় দিবস পালিত
‘করব সমবায়, গড়ব দেশ- সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে পঞ্চগড়ের বোদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।রবিবার (৮ নভেম্বর) দুপুরে ...
৭
উত্তরের শেষ জেলায় শীতের আমেজ, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি
উত্তরের শেষ জেলায় শীতের আমেজ, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি
উত্তরের শেষ জেলা পঞ্চগড়ে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে। ভোরের কুয়াশা, হিমেল বাতাস এবং বাতাসে ...
৮
আগৈলঝাড়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আগৈলঝাড়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও ...
৯
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
“করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দিবসটি ...
১০
নড়াইলে ৫০পিস ইয়াবাসহ গ্রেফতার ০২
নড়াইলে ৫০পিস ইয়াবাসহ গ্রেফতার ০২
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ওয়াজেদুর ইসলাম ওরফে রিপন মোল্যা(৪০) ও মোঃ শরিফুল ইসলাম(৪৫) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার ...
 
১
কালিহাতীতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন
কালিহাতীতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মরিচা পাইকপাড়ায় জবেদ আলী ও বিথি আক্তার নাছিমার অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।বৃহস্পতিবার সকালে মরিচা ...
২
রূপপুরের আলো: জ্বালানি নিরাপত্তা ও স্বনির্ভর অর্থনীতির নতুন দিগন্ত
রূপপুরের আলো: জ্বালানি নিরাপত্তা ও স্বনির্ভর অর্থনীতির নতুন দিগন্ত
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের ইতিহাসে এক সোনালী অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও মহাপরিকল্পনার বাস্তব রূপ রূপপুর ...
৩
ডেমাজানী গ্রাম থেকে অস্পৃশ্যতার শিকল ভাঙার লড়াইয়ের বার্তা অবশেষে মন্দিরে প্রবেশের আন্দোলন সফল
ডেমাজানী গ্রাম থেকে অস্পৃশ্যতার শিকল ভাঙার লড়াইয়ের বার্তা অবশেষে মন্দিরে প্রবেশের আন্দোলন সফল
আমার বাড়ি বাংলাদেশের উত্তরের জেলা বগুড়ার শাজাহানপুর উপজেলার ডেমাজানী গ্রামে। আমাদের গ্রামে আমরাই একমাত্র রবিদাস পরিবার। রবিদাস একটি ঐতিহ্যবাহী জনগোষ্ঠী, ...
৪
ভুট্টা বীজের আসল-নকল প্যাকেট চেনা দায়: প্রতারণা আতঙ্কে চরাঞ্চলের কৃষকরা
ভুট্টা বীজের আসল-নকল প্যাকেট চেনা দায়: প্রতারণা আতঙ্কে চরাঞ্চলের কৃষকরা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর চরাঞ্চলে শুরু হয়েছে আগাম জাতের ভুট্টা চাষ। তবে বাজারে আসল ও নকল ভুট্টা বীজের প্যাকেট ...
৫
রৌমারীতে পুলিশের অভিযানে ১৪৬ বোতল বিদেশি মদ সহ ১ আটক
রৌমারীতে পুলিশের অভিযানে ১৪৬ বোতল বিদেশি মদ সহ ১ আটক
কুড়িগ্রামের রৌমারীতে রাত্রিকালীন মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪৬ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মোঃ জাকির হোসেন (৩৫) নামে ...
৫
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক ...
৭
বাংলাদেশে উচ্চশিক্ষিতদের ২৯ শতাংশ বেকার, অর্ধেকের শিক্ষাগত যোগ্যতার কাজ নেইঃ আইএমএফ
বাংলাদেশে উচ্চশিক্ষিতদের ২৯ শতাংশ বেকার, অর্ধেকের শিক্ষাগত যোগ্যতার কাজ নেইঃ আইএমএফ
বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার প্রায় ২৯ শতাংশ। এ ছাড়া উচ্চশিক্ষিত কর্মীদের প্রায় অর্ধেক এমন কাজে নিয়োজিত, যেখানে তাদের শিক্ষাগত ...
৮
আগৈলঝাড়ায় পোস্টমাস্টারের দায়িত্বে পোস্টম্যান: সেবা গ্রহীতাদের মাঝে ক্ষোভ
আগৈলঝাড়ায় পোস্টমাস্টারের দায়িত্বে পোস্টম্যান: সেবা গ্রহীতাদের মাঝে ক্ষোভ
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা সদর পোস্ট অফিসের পোস্টমাস্টার না থাকায় পোস্টম্যানকে পোস্টমাস্টারের দায়িত্ব দেওয়া হয়। তিনি অনভিজ্ঞ ও একই সাথে পোস্টম্যানের ...
৯
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হামলা হুথিদের
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হামলা হুথিদের
এডেনে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে অন্তত পাঁচটি মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে চার নিরাপত্তারক্ষী নিহতসহ আরও ১০ জন আহত হয়েছেন। ...
১০
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
এগারো মাস আগে তাকে কুপিয়ে জখম করেছিল দুর্বৃত্তরা। আজ সেই সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com