|
রৌমারীতে পুলিশের অভিযানে ১৪৬ বোতল বিদেশি মদ সহ ১ আটক
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
|
কুড়িগ্রামের রৌমারীতে রাত্রিকালীন মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪৬ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মোঃ জাকির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ২টার দিকে রৌমারী থানা পুলিশের একটি দল এসআই শাহানুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় আটককৃত জাকির হোসেনের শয়নকক্ষে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৪৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের মধ্যে রয়েছে ৬১ বোতল Officer’s Choice, ৩৫ বোতল McDowell’s, ১৫ বোতল AC Black এবং ৩৫ বোতল Officer’s Choice Blue ব্র্যান্ডের মদ। আটককৃত মোঃ জাকির হোসেন রৌমারী উপজেলার ৬নং চর শৌলমারী ইউনিয়নের চর ইটালুকান্দা গ্রামের মোঃ সবুর আলীর ছেলে। এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন,মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎকেও বিপন্ন করে। মাদকের উৎস, সরবরাহপথ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। |