|
পাওয়ারম্যান মালয়েশিয়ায় একই পরিবারের তিনজন বাংলাদেশি
নতুন বার্তা, ঢাকা:
|
মালয়েশিয়ার POWERMAN Malaysia 2026 এবং থাইল্যান্ডের Pattaya Marathon 2026-এ একই পরিবারের তিন সদস্য অংশ নিতে যাচ্ছেন। আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে বাংলাদেশের জন্য এটি হতে পারে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। বাবা, মা ও ছেলে একসঙ্গে বিশ্বের অন্যতম জনপ্রিয় দুটি endurance event-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।পরিবারটির সদস্যরা হলেন মোহাম্মদ হাসান মাহমুদ, মাহফুজা হক এবং তাদের ছেলে তাফসির জিনান মাহমুদ। পরিবারের তিনজনই নিয়মিত শরীরচর্চা, দৌড় ও সাইক্লিংয়ের সঙ্গে যুক্ত। খেলাধুলার প্রতি পারিবারিক আগ্রহ থেকেই তারা আন্তর্জাতিক পর্যায়ের এসব প্রতিযোগিতায় একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মোহাম্মদ হাসান মাহমুদ টেলিযোগাযোগ খাতের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তার স্ত্রী মাহফুজা হক করপোরেট খাতে মানবসম্পদ ব্যবস্থাপনায় নেতৃত্বস্থানীয় দায়িত্বে রয়েছেন। তাদের ছেলে তাফসির জিনান মাহমুদ বর্তমানে বিবিএ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিতব্য POWERMAN Malaysia 2026-এ মোহাম্মদ হাসান মাহমুদ Classic Distance বিভাগে অংশ নেবেন। সেখানে তাকে ১০ কিলোমিটার দৌড়, ৬০ কিলোমিটার সাইক্লিং এবং আবার ১০ কিলোমিটার দৌড়, অর্থাৎ মোট ৮০ কিলোমিটারের endurance challenge সম্পন্ন করতে হবে। অন্যদিকে মাহফুজা হক ও তাফসির জিনান মাহমুদ Short Distance বিভাগে অংশ নেবেন। তাদের ইভেন্টে থাকবে ৫ কিলোমিটার দৌড়, ৩০ কিলোমিটার সাইক্লিং এবং আরও ৫ কিলোমিটার দৌড়, অর্থাৎ মোট ৪০ কিলোমিটারের চ্যালেঞ্জ। মালয়েশিয়ার প্রতিযোগিতা শেষে পরিবারের তিন সদস্য থাইল্যান্ডে যাবেন। সেখানে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য Pattaya Marathon 2026-এ মোহাম্মদ হাসান মাহমুদ ৪২.১৯৫ কিলোমিটারের পূর্ণ ম্যারাথনে এবং মাহফুজা হক ও তাফসির জিনান মাহমুদ ২১.১ কিলোমিটারের হাফ ম্যারাথনে অংশ নেবেন। এর আগে ২০২৩ সালে ব্যাংকক ম্যারাথনে পরিবারের তিন সদস্য একসঙ্গে অংশ নিয়েছিলেন। পাশাপাশি বাংলাদেশেও তারা নিয়মিত বিভিন্ন দৌড় ও সাইক্লিং ইভেন্টে অংশ নিয়ে আসছেন। পরিবারটির বিশ্বাস, একসঙ্গে অনুশীলন, একে অপরকে উৎসাহ দেওয়া এবং প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে পারিবারিক বন্ধন আরও দৃঢ় হয়। তারা মনে করেন, সুস্থ ও সক্রিয় জীবনযাপন শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি পারিবারিক সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। পরপর দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে এই বাংলাদেশি পরিবারটি অন্য পরিবারগুলোকেও খেলাধুলা ও স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করতে চায়। |