/ বিশেষ / বাংলাদেশে নতুন আইনে উল্টোপথে মানবাধিকার সুরক্ষা, নিপীড়কদের ক্ষমতায়নঃ হিউম্যান রাইটস ওয়াচ
বাংলাদেশে নতুন আইনে উল্টোপথে মানবাধিকার সুরক্ষা, নিপীড়কদের ক্ষমতায়নঃ হিউম্যান রাইটস ওয়াচ
নতুন বার্তা, ঢাকা:
Published : Wednesday, 23 September, 2026 at 2:27 PM
বাংলাদেশে নতুন আইনে উল্টোপথে মানবাধিকার সুরক্ষা, নিপীড়কদের ক্ষমতায়নঃ হিউম্যান রাইটস ওয়াচমানবাধিকার সংস্কারের ক্ষেত্রে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি জানায়, বাংলাদেশের জাতীয় সংসদে চলতি বছরের সেপ্টেম্বর মাসে পাস হওয়া তিনটি নতুন আইন মানবাধিকার সুরক্ষাকে সংকুচিত করেছে।
সংস্থাটির মতে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করা অন্তর্বর্তী সরকারের তৈরি করা বিভিন্ন রক্ষাকবচ এসব আইনের মাধ্যমে তুলে নেয়া হয়েছে। এর ফলে অতীতে ব্যাপকভাবে ঘটা গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি ঠেকানোর সুরক্ষাব্যবস্থা অনেকটাই হ্রাস পেয়েছে।
সংস্থাটি জানায়, অন্তর্বর্তী সরকার জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে দুটি অধ্যাদেশ জারি করেছিল, যার মাধ্যমে গুম প্রতিরোধ, তদন্ত এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিতের সুনির্দিষ্ট ক্ষমতা দেয়া হয়েছিল।
চলতি বছরের শুরুতে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জাতীয় মানবাধিকার কমিশনের স্বাধীনতা হরণ ও এর তদন্ত ক্ষমতা খর্ব করতে আইন পাস করেছে। অন্যদিকে তৃতীয় এক আইনের মাধ্যমে আধা-সামরিক বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) বিলুপ্ত করার দাবি করা হলেও বাস্তবে কেবল নাম পরিবর্তন করা হয়েছে। উপরন্তু নিয়মিত পুলিশের ক্ষেত্রে যেটুকু সুরক্ষামূলক বিধান প্রযোজ্য, এই বাহিনীর ক্ষেত্রে তাও রাখা হয়নি।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক এলেইন পিয়ারসন বলেন, অতীতের ভয়াবহ নিপীড়নের পুনরাবৃত্তি ঠেকাতে বাংলাদেশের নিরাপত্তা খাতে বাস্তবমুখী সংস্কার এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে একটি স্বাধীন মানবাধিকার সংস্থার কর্তৃত্ব প্রয়োজন। নিরাপত্তা বাহিনীকে নজরদারি ও জবাবদিহিতা থেকে আড়াল করার ক্ষেত্রে নতুন সরকারের এই তৎপরতা অতীতের হত্যাকাণ্ড ও গুমের সংস্কৃতি আর ফিরে আসবে না বলে আশ্বস্ত হওয়ার কোনো সুযোগ রাখছে না।
সংস্থাটি আরও উল্লেখ করে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে আইন প্রয়োগকারী সংস্থাগুলো ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করেছে, যার মধ্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম, সমালোচকদের নির্বিচারে গ্রেপ্তার এবং বিক্ষোভকারীদের ওপর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের মতো ঘটনা ছিল নিয়মিত। বর্তমানে হত্যাকাণ্ড ও গুমের ঘটনা উল্লেখযোগ্য হারে কমলেও আগের সরকারের মতোই তারেক রহমান সরকারও শত শত রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে আটকে রেখেছে।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করলেও সংস্থাটির কোনো স্বাধীনতা ছিল না। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্তের কোনো ক্ষমতাও তখন দেয়া হয়নি। তৎকালীন আইনে সরকার বা সরকার-ঘনিষ্ঠদের প্রাধান্য থাকা একটি কমিটির মাধ্যমে কমিশনারদের বাছাই করা হতো। আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে কমিশন কেবল সরকারের কাছে একটি প্রতিবেদন তলব এবং সুপারিশ পেশ করতে পারতো।
পরবর্তীতে অন্তর্বর্তী সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে কমিশনকে শক্তিশালী করার উদ্যোগ নেয়। এর আওতায় নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে তদন্তের ক্ষমতা, স্বাধীন নিয়োগ প্রক্রিয়া এবং নিজস্ব তহবিল ও জনবল কাঠামোর ব্যবস্থা করা হয়। প্রথমবারের মতো নির্যাতনবিরোধী আন্তর্জাতিক সনদের প্রটোকল অনুযায়ী গোপন বন্দিশালা বা আটককেন্দ্রগুলো পরিদর্শন ও পর্যবেক্ষণের লক্ষ্যে একটি জাতীয় প্রতিরোধ ব্যবস্থা গঠন করা হয়। তবে ফেব্রুয়ারিতে নতুন সরকার নির্বাচিত হওয়ার পর এই অধ্যাদেশটি সংসদে অনুমোদন করার প্রয়োজন ছিল, অন্যথায় তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যেত।
বিএনপি প্রশাসন অধ্যাদেশটিকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হতে দেয়। গত ৬ সেপ্টেম্বর বিরোধী আইনপ্রণেতাদের ওয়াকআউটের মধ্য দিয়ে সংসদে পাস হওয়া নতুন আইনে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সরাসরি তদন্তের ক্ষমতা মানবাধিকার কমিশনকে দেয়া হয়নি। সংস্থাটি কেবল অভিযুক্ত নিরাপত্তা বাহিনীর কাছে প্রতিবেদন চাওয়ার সুযোগ পাবে। তবে অস্পষ্ট একটি ধারায় বলা হয়েছে, সংশ্লিষ্ট বাহিনী সাড়া না দিলে বা প্রতিবেদন সন্তোষজনক না হলে কমিশন নিজস্ব অনুসন্ধান শুরু করতে পারবে। নতুন আইনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা হয়েছে, কমিশনের আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা সংকুচিত করা হয়েছে এবং জাতীয় প্রতিরোধ ব্যবস্থার মর্যাদা ও স্বাধীনতা হ্রাস করা হয়েছে। প্যারিস নীতিমালায় জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানের জন্য তদন্তের ক্ষমতা, রাজনৈতিক স্বাধীনতা ও প্রয়োজনীয় সম্পদের যে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণ করা আছে, বর্তমান সরকারের আইন তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ ছাড়া একই দিনে সংসদে পাস হয় গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, যা অন্তর্বর্তী সরকারের সংস্কারের সম্পূর্ণ বিপরীত। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে গুমের অভিযোগ তদন্তের পাশাপাশি গোপন বন্দিশালা পরিদর্শন ও তদন্তের ক্ষমতা দেয়া হয়েছিল মানবাধিকার কমিশনকে। কিন্তু নতুন আইনে সে ক্ষমতা কেড়ে নিয়ে অভিযুক্ত ছাড়া অন্য কোনো একটি নিরাপত্তা সংস্থাকে দিয়ে তদন্ত করানোর বিধান করা হয়েছে। পাশাপাশি কমান্ড রেসপনসিবিলিটি বা ঊর্ধ্বতন কর্মকর্তার দায়দায়িত্বের ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধির যে মানদণ্ড ছিল, যেখানে কর্মকর্তাদের জানা উচিত ছিল এবং যা ঠেকানো সম্ভব ছিল এমন অপরাধের জন্যও দায়ী করা যেত, তা পরিবর্তন করা হয়েছে। নতুন আইনে কমান্ডিং অফিসারকে দায়ী করতে সরাসরি নির্দেশের প্রমাণ উপস্থাপনের বাধ্যবাধকতা যুক্ত করা হয়েছে।
অন্যদিকে গত ১০ সেপ্টেম্বর সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন পাস করা হয়। এর মাধ্যমে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাভুক্ত র‌্যাবের নাম পরিবর্তন করা হয়েছে। বাহিনীটির সাবেক সাতজন শীর্ষ কর্মকর্তার ওপর সুনির্দিষ্ট মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে এবং গুমের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বেশ কয়েকজন সাবেক সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি। ক্ষমতাসীন বিএনপি ও হিউম্যান রাইটস ওয়াচ অতীতে র‌্যাব বিলুপ্তির দাবি জানিয়েছিল।
নতুন আইনের আওতায় পুরোনো ব্যাটালিয়নের সব সদস্য, ক্ষমতা, সম্পত্তি এবং নথিপত্র তথাকথিত নতুন বাহিনী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) স্থানান্তর করা হয়েছে, যা গত ১৬ সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু করেছে। এমনকি বাহিনীর লোগোও একই রাখা হয়েছে, কেবল অক্ষরের পরিবর্তন আনা হয়েছে। গত মে মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছিলেন, ইউনিটের নাম পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্র তাদের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে পারে। মানবাধিকার বিশেষজ্ঞরা নতুন আইনে জবাবদিহিতা, নজরদারি, প্রশিক্ষণ বা সুরক্ষার কোনো বিধান না থাকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।
হিউম্যান রাইটস ওয়াচ জানায়, নতুন আইনের অধীনে তৈরি হতে যাওয়া নীতিমালায় যেন সদস্যদের মানবাধিকার যাচাই, স্বাধীন বাহ্যিক নজরদারি, গ্রেপ্তার ও আটকের ক্ষেত্রে সুরক্ষা, পূর্বের নথিপত্র সংরক্ষণ এবং বেসামরিক আইন প্রয়োগে সামরিক কর্মকর্তাদের নিয়মিত মাঠে নিয়োগ পাঠানোর অবসান নিশ্চিত করা হয়, সেজন্য বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারদের এখনই সরকারের ওপর চাপ সৃষ্টি করা জরুরি। একই সঙ্গে মানবাধিকারের সুরক্ষা এবং অতীতের অপরাধের জবাবদিহিতা কার্যকর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের উচিত এই নাম পরিবর্তন করা বাহিনীর ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা। ইউরোপীয় ইউনিয়ন এবং বৃটেনসহ আন্তর্জাতিক অংশীদারদেরও নতুন সরকারের মানবাধিকার নীতির বিষয়ে জোরালো উদ্বেগ জানানো প্রয়োজন।
এলেইন পিয়ারসন বলেন, ব্যাপক মানবাধিকার লঙ্ঘনকারী একটি সরকারকে উৎখাত করতে বিক্ষোভকারীরা যখন জীবন বাজি রেখেছিল, তখন সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন তারেক রহমান। কিন্তু নতুন সরকার এত দ্রুত শেখ হাসিনার সেই নিপীড়নমূলক পথেই হাঁটতে শুরু করেছে দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে, কারণ এই ধরনের পদক্ষেপ কোথায় নিয়ে যেতে পারে তা সবারই জানা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
রাজধানী জুড়ে বোমার ছক
রাজধানী জুড়ে বোমার ছক
একের পর এক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। সন্ধ্যা হলেই বিভিন্ন এলাকায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটছে। ...
২
৯০ দিনের জ্বালানি মজুদের পরিকল্পনা বিপিসির
৯০ দিনের জ্বালানি মজুদের পরিকল্পনা বিপিসির
বৈশ্বিক বাজারের অস্থিরতার মধ্যে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ৯০ দিনের চাহিদার সমপরিমাণ জ্বালানি তেল ...
৩
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য ...
৪
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণ
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণ
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে মাছ ধরার সময় মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে। সুন্দরবনের বিভিন্ন পয়েন্ট ও নদী ...
৫
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ১০ টন চাল আত্মসাৎ: চট্টগ্রাম ও কুমিল্লা থেকে ৪ জন গ্রেফতার, ট্রাক জব্দ
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ১০ টন চাল আত্মসাৎ: চট্টগ্রাম ও কুমিল্লা থেকে ৪ জন গ্রেফতার, ট্রাক জব্দ
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ৫ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ২০০ বস্তা (১০ টন) চাল আত্মসাতের চাঞ্চল্যকর মামলায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ...
৫
বোদায় জাতীয় সমবায় দিবস পালিত
বোদায় জাতীয় সমবায় দিবস পালিত
‘করব সমবায়, গড়ব দেশ- সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে পঞ্চগড়ের বোদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।রবিবার (৮ নভেম্বর) দুপুরে ...
৭
উত্তরের শেষ জেলায় শীতের আমেজ, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি
উত্তরের শেষ জেলায় শীতের আমেজ, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি
উত্তরের শেষ জেলা পঞ্চগড়ে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে। ভোরের কুয়াশা, হিমেল বাতাস এবং বাতাসে ...
৮
আগৈলঝাড়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আগৈলঝাড়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও ...
৯
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
“করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দিবসটি ...
১০
নড়াইলে ৫০পিস ইয়াবাসহ গ্রেফতার ০২
নড়াইলে ৫০পিস ইয়াবাসহ গ্রেফতার ০২
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ওয়াজেদুর ইসলাম ওরফে রিপন মোল্যা(৪০) ও মোঃ শরিফুল ইসলাম(৪৫) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার ...
 
১
কালিহাতীতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন
কালিহাতীতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মরিচা পাইকপাড়ায় জবেদ আলী ও বিথি আক্তার নাছিমার অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।বৃহস্পতিবার সকালে মরিচা ...
২
রূপপুরের আলো: জ্বালানি নিরাপত্তা ও স্বনির্ভর অর্থনীতির নতুন দিগন্ত
রূপপুরের আলো: জ্বালানি নিরাপত্তা ও স্বনির্ভর অর্থনীতির নতুন দিগন্ত
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের ইতিহাসে এক সোনালী অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও মহাপরিকল্পনার বাস্তব রূপ রূপপুর ...
৩
ডেমাজানী গ্রাম থেকে অস্পৃশ্যতার শিকল ভাঙার লড়াইয়ের বার্তা অবশেষে মন্দিরে প্রবেশের আন্দোলন সফল
ডেমাজানী গ্রাম থেকে অস্পৃশ্যতার শিকল ভাঙার লড়াইয়ের বার্তা অবশেষে মন্দিরে প্রবেশের আন্দোলন সফল
আমার বাড়ি বাংলাদেশের উত্তরের জেলা বগুড়ার শাজাহানপুর উপজেলার ডেমাজানী গ্রামে। আমাদের গ্রামে আমরাই একমাত্র রবিদাস পরিবার। রবিদাস একটি ঐতিহ্যবাহী জনগোষ্ঠী, ...
৪
ভুট্টা বীজের আসল-নকল প্যাকেট চেনা দায়: প্রতারণা আতঙ্কে চরাঞ্চলের কৃষকরা
ভুট্টা বীজের আসল-নকল প্যাকেট চেনা দায়: প্রতারণা আতঙ্কে চরাঞ্চলের কৃষকরা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর চরাঞ্চলে শুরু হয়েছে আগাম জাতের ভুট্টা চাষ। তবে বাজারে আসল ও নকল ভুট্টা বীজের প্যাকেট ...
৫
রৌমারীতে পুলিশের অভিযানে ১৪৬ বোতল বিদেশি মদ সহ ১ আটক
রৌমারীতে পুলিশের অভিযানে ১৪৬ বোতল বিদেশি মদ সহ ১ আটক
কুড়িগ্রামের রৌমারীতে রাত্রিকালীন মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪৬ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মোঃ জাকির হোসেন (৩৫) নামে ...
৫
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক ...
৭
বাংলাদেশে উচ্চশিক্ষিতদের ২৯ শতাংশ বেকার, অর্ধেকের শিক্ষাগত যোগ্যতার কাজ নেইঃ আইএমএফ
বাংলাদেশে উচ্চশিক্ষিতদের ২৯ শতাংশ বেকার, অর্ধেকের শিক্ষাগত যোগ্যতার কাজ নেইঃ আইএমএফ
বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার প্রায় ২৯ শতাংশ। এ ছাড়া উচ্চশিক্ষিত কর্মীদের প্রায় অর্ধেক এমন কাজে নিয়োজিত, যেখানে তাদের শিক্ষাগত ...
৮
আগৈলঝাড়ায় পোস্টমাস্টারের দায়িত্বে পোস্টম্যান: সেবা গ্রহীতাদের মাঝে ক্ষোভ
আগৈলঝাড়ায় পোস্টমাস্টারের দায়িত্বে পোস্টম্যান: সেবা গ্রহীতাদের মাঝে ক্ষোভ
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা সদর পোস্ট অফিসের পোস্টমাস্টার না থাকায় পোস্টম্যানকে পোস্টমাস্টারের দায়িত্ব দেওয়া হয়। তিনি অনভিজ্ঞ ও একই সাথে পোস্টম্যানের ...
৯
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হামলা হুথিদের
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হামলা হুথিদের
এডেনে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে অন্তত পাঁচটি মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে চার নিরাপত্তারক্ষী নিহতসহ আরও ১০ জন আহত হয়েছেন। ...
১০
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
এগারো মাস আগে তাকে কুপিয়ে জখম করেছিল দুর্বৃত্তরা। আজ সেই সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com