/ জাতীয় / ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন সভাপতি আনিসুজ্জামান, সম্পাদক আবদুল্লাহ্-আল-ফারুক
২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন সভাপতি আনিসুজ্জামান, সম্পাদক আবদুল্লাহ্-আল-ফারুক
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Monday, 24 August, 2026 at 12:23 AM
২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন সভাপতি আনিসুজ্জামান, সম্পাদক আবদুল্লাহ্-আল-ফারুক২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, এবং সাধারণ সম্পাদক হয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

২৫তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এই পুনর্মিলনী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীমা পারভীন, ২৫তম বিসিএস ফোরামের বিদায়ী সভাপতি মো. নূরুল করিম ভূঁইয়া, ডিএমপির উত্তরা বিভাগের (ডিবি) উপপুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবিরসহ বিভিন্ন বিসিএস পুলিশ ব্যাচের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

নতুন কমিটির সভাপতি মো. আনিসুজ্জামান এর আগে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সংগঠনটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ্-আল-ফারুক বর্তমানে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০০৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের পুলিশ ক্যাডারে যোগ দেন ২৫তম বিসিএসের কর্মকর্তারা। বর্তমানে তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠার পর থেকে ২৫তম বিসিএস (পুলিশ) ফোরাম ব্যাচের সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা ও উৎকর্ষ বৃদ্ধি এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করে আসছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

এই ক্যাটেগরির আরো সংবাদ
 
গ্রামীণফোনের ফ্রন্টলাইন কর্মীদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু
গ্রামীণফোনের ফ্রন্টলাইন কর্মীদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু
গ্রামীণফোন, গ্রামীণ হেলথটেক লিমিটেড (জিএইচএল)-এর সাথে পার্টনারশিপের মাধ্যমে, গ্রামীণফোনের ডিস্ট্রিবিউশন হাউস ফিল্ড ফোর্স এবং গ্রামীণফোন সেন্টার (জিপিসি) এজেন্টদের জন্য ‘সুখী’ ...
বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ
বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ
নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-এর ‘মহিলা বাস’ বা ‘পিংক ...
লক্ষ্মীপুরে দুস্থ-অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ
লক্ষ্মীপুরে দুস্থ-অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ
লক্ষ্মীপুর সদর উপজেলায় দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার ২৩ আগস্ট সকালে লক্ষ্মীপুর সদর ...
১৫ হাজার ডলার চাঁদা দাবিতে চিকিৎসকের ওপর হামলা, মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ২
১৫ হাজার ডলার চাঁদা দাবিতে চিকিৎসকের ওপর হামলা, মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ২
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগের অধ্যাপক মো. আসাদুর রহমানের ওপর হামলার মূল পরিকল্পনাকারীসহ দুজনকে ...
দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই দূতাবাসে হুমকি: ডিবি
দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই দূতাবাসে হুমকি: ডিবি
বিভিন্ন বিদেশি দূতাবাসে হুমকির বিষয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি ...
গুলশানে ডিবির বিশেষ অভিযানে ২২ আসামি গ্রেফতার
গুলশানে ডিবির বিশেষ অভিযানে ২২ আসামি গ্রেফতার
রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, মাদকের কারবার ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা ...
২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন সভাপতি আনিসুজ্জামান, সম্পাদক আবদুল্লাহ্-আল-ফারুক
২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন সভাপতি আনিসুজ্জামান, সম্পাদক আবদুল্লাহ্-আল-ফারুক
২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, এবং ...
মিরপুরে চেকপোস্টে পালানোর চেষ্টা, পিস্তল-গুলিসহ দুইজন গ্রেফতার
মিরপুরে চেকপোস্টে পালানোর চেষ্টা, পিস্তল-গুলিসহ দুইজন গ্রেফতার
রাজধানীর মিরপুরে পুলিশের চেকপোস্টে থামার সংকেত পেয়ে পালানোর চেষ্টা করায় দুই যুবককে আটক করা হয়েছে। পরে তাদের কাছ থেকে একটি ...
এনএসআইয়ের পরিচালক হলেন আমিনুল ইসলাম ও আবদুল কাদের
এনএসআইয়ের পরিচালক হলেন আমিনুল ইসলাম ও আবদুল কাদের
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ পুলিশের দুই ডিআইজি আমিনুল ইসলাম ও ড. মোহাম্মদ আবদুল কাদের। ...
১০
ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার ছিনতাইকারী গ্রেফতার
ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার ছিনতাইকারী গ্রেফতার
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।গ্রেফতারকৃতরা হলো- মোহাম্মদ আলী (২০), নুরনবী ...
 
টাঙ্গাইলে ঔষধের ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলে ঔষধের ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইল পৌর এলাকার নতুন বাসস্ট্যান্ডে বিভিন্ন ফার্মেসীতে মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে,টাঙ্গাইল  ঔষধ  প্রশাসন  ও পুলিশ বিভাগ এর সমন্বয়ে নকল, ...
কালিহাতীতে মোবাইল কোর্টে তিন ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে মোবাইল কোর্টে তিন ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ...
বোদায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা
বোদায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা
পঞ্চগড়ে বোদায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ...
বোদায় দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত
বোদায় দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত
পঞ্চগড়ের বোদায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদ হলরুমে অনুষ্ঠিত ...
সাতক্ষীরায় প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
সাতক্ষীরায় প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬। শনিবার (১৫ আগস্ট) বিকেলে ডি.বি. ...
বিএনপির স্থায়ী কমিটিতে কে এই ইসমাইল জবিউল্লাহ?
বিএনপির স্থায়ী কমিটিতে কে এই ইসমাইল জবিউল্লাহ?
ক্ষমতাসীন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির শূন্য পদে কারা আসতে পারেন সেই আলোচনা চলছিল দীর্ঘদিন ধরে। এর মধ্যেই ...
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেশের জন্য অশনিসংকেত
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেশের জন্য অশনিসংকেত
দেশে বর্তমানে যে জ্বালানি সংকট চলছে তার মূল কারণ হচ্ছে গ্যাস সরবরাহের স্বল্পতা। এ পরিস্থিতি এই ঘাটতি হঠাৎই তৈরি হয় ...
আত্রাইয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম ...
ইরানের বিরুদ্ধে অস্ত্রের বদলে অর্থনৈতিক চাপ—কী হিসাব কষছে যুক্তরাষ্ট্র?
ইরানের বিরুদ্ধে অস্ত্রের বদলে অর্থনৈতিক চাপ—কী হিসাব কষছে যুক্তরাষ্ট্র?
ইরানের ওপর সামরিক চাপের পাশাপাশি এবার অর্থনৈতিক যুদ্ধ জোরদার করছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে হরমুজ প্রণালি খুলে দিতে তেহরানকে বাধ্য করতে নিষেধাজ্ঞা, ...
১০
কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা
কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা
মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ বাজারে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com