|
কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা
কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি :
|
মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ বাজারে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে আউলিয়াবাদ বাজার প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। কালিহাতী কালিহাতী ৪ আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিনের দিকনির্দেশনায় আয়োজিত এ প্রচারণা সভায় বক্তারা মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের ক্ষতিকর দিক তুলে ধরে এসব সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আব্দুল আউয়াল, ড. শাহ আলম তালুকদার, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, কালিহাতী থানার ইনচার্জ মো. কাইয়ুম খান সিদ্দিকী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. আখতারুজ্জামান বাবুল এবং কালিহাতী প্রেস ক্লাবের আহ্বায়ক রশিদ আহমেদ আব্বাসীএ ছাড়া উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আমিনুল ইসলাম, সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রতন, মহিলা নেত্রী সুলতানা রাশিদা প্রিয়াঙ্কা, কালিহাতী উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, পারখী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সাব্বির আহমেদ আব্বাসী, আউলিয়াবাদ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শেখ শাজাহান এবং পারখী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত করিম।সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, মাদক ও বাল্যবিবাহ একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। একইভাবে ইভটিজিং কিশোর-কিশোরীদের স্বাভাবিক জীবন ও শিক্ষার পরিবেশকে বাধাগ্রস্ত করে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। |