|
বোদায় দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
|
পঞ্চগড়ের বোদায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মনোরঞ্জন সরকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পঞ্চগড় জেলা সভাপতি কমরেট আশরাফুর আলম, জাতীয় পার্টির নেতা লুৎফর রহমান রিপন, সূচনা সংস্থার নির্বাহী পরিচালক সফিকুল আলম দোলন, পল্লী সাহিত্য সংস্থার পরিচালক হারুন অর রশিদ, সাংবাদিক কুয়েল ইসলাম সিহাত ও বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদ এর সদস্য আনিছুর রহমান প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন দৈনিক করতোয়ার বোদা উপজেলা প্রতিনিধি লিহাজ উদ্দিন মানিক। এর আগে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণে কেক কাটা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, পাঠক, শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। |