/ জাতীয় / রদবদলের গুঞ্জন অব্যাহতঃ আপাতত বিপদ কেটেছে কয়েক মন্ত্রীর!
রদবদলের গুঞ্জন অব্যাহতঃ আপাতত বিপদ কেটেছে কয়েক মন্ত্রীর!
নতুন বার্তা, ঢাকা:
Published : Sunday, 23 August, 2026 at 3:12 AM
রদবদলের গুঞ্জন অব্যাহতঃ আপাতত বিপদ কেটেছে কয়েক মন্ত্রীর!মন্ত্রিসভা পরিবর্তনের আলোচনায় বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী ‘আতঙ্কে’ ছিলেন। কাঙ্ক্ষিত পারফরম্যান্সের অভাব এবং নানা বিতর্কের কারণে বাদ পড়ার আলোচনায় ছিল, এমন কয়েকজনের বিপদ আপাতত কেটে গেছে বলে জানা গেছে। ঘরোয়া আলোচনায় অনেকে বলছেন, তাদের ‘কানের কাছ দিয়ে গুলি বেরিয়ে গেছে’-অর্থাৎ আপাতত তারা মন্ত্রিসভায় থাকছেন। তবে এই স্বস্তি কতদিনের, তা নিয়ে সংশয় রয়েই গেছে। কারণ খুব দ্রুতই আবারও মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা রয়েছে বলে গুঞ্জন অব্যাহত রয়েছে।
বেশ কিছুদিন ধরে, বিশেষ করে ছয় মাস পূর্তিকে সামনে রেখে সরকারের বিভিন্ন মহলের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও গুঞ্জন ছিল যে, কর্মদক্ষতা ও পারফরম্যান্সের বিচারে বেশ কয়েকজন মন্ত্রী বাদ পড়তে পারেন। মন্ত্রণালয়ভিত্তিক সেই আলোচনায় বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা এবং যোগাযোগ মন্ত্রণালয়ের মতো দু-একটি মন্ত্রণালয়ের দিকে চোখ ছিল সবার। কিন্তু শেষ পর্যন্ত এসব মন্ত্রণালয়ে পরিবর্তন আসেনি। উপরন্তু আলোচনায় না থাকা তথ্য মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত হয়েছেন নতুন মুখ। এ ঘটনায় অনেকে বিস্মিত হয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী বলেন, মন্ত্রিসভায় এবার বড় ধরনের রদবদল না হলেও বিতর্কিত বা কম সক্রিয় মন্ত্রীদের জন্য এটি ছিল শেষ সুযোগের মতো। আপাতত বিপদ কাটলেও পরবর্তী পুনর্গঠনে কে থাকবেন আর কে বাদ পড়বেন, তা নিয়ে ফের নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি বলেন, সরকারের ৬ মাস পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে নিয়ে গুঞ্জন ছিল। কেউ কেউ ভেবেছিলেন, প্রথম রদবদলেই তারা বাদ পড়তে পারেন। কারণ গত ৬ মাসে মন্ত্রণালয়সংশ্লিষ্ট কাজ ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সামগ্রিক কর্মকাণ্ডের খতিয়ান প্রধানমন্ত্রীর হাতে রয়েছে।

সাম্প্রতিককালের জ্বালানি সংকট ও লোডশেডিং নিয়ে জনমনে তৈরি হওয়া ক্ষোভের কারণে সংশ্লিষ্ট দপ্তরকে কেন্দ্র করে নানা আলোচনা ছড়িয়েছে। যদিও ওই ঘটনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর দায়িত্বের অবহেলা ছিল না। তবে তার এক ধরনের দায় রয়েছে বলে অনেকে মনে করছেন। তাদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অনিশ্চয়তার কারণেই এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। তবে অভিজ্ঞতা বিবেচনা এবং বিকল্প না থাকায় শেষ পর্যন্ত বর্তমান মন্ত্রীর ওপরই আস্থা রেখেছে সরকার।

এছাড়া শিক্ষাঙ্গনে নানা ঘটনার কারণে কেউ কেউ শিক্ষা মন্ত্রণালয়ের দিকে আঙুল তুলেছেন। এ কারণে গুঞ্জন ছড়িয়েছিল যে, এই মন্ত্রণালয়ে পরিবর্তন আসতে পারে। একটি সূত্রের দাবি, এ ধরনের আলোচনার কারণে মন্ত্রীর নিজের কাজের গতিও কিছুটা কমে গিয়েছিল। কিন্তু রাজনৈতিক ভারসাম্য রক্ষা এবং নানা হিসাব-নিকাশের কারণে এই মন্ত্রণালয়ে পরিবর্তন আসেনি। বিশেষ করে ২০২৪ সালের নির্বাচনের আগে শেখ হাসিনার নানা চাপ ও প্রলোভন সত্ত্বেও ওই মন্ত্রী বিএনপি ছেড়ে যাননি। তিনি দলটির চেয়ারম্যান তারেক রহমানের ওপর আস্থা রেখেছেন।

তবে সবচেয়ে ‘বড় চমক’ এসেছে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে। মন্ত্রিসভা পুনর্গঠন আলোচনায় কোনো দিক দিয়ে নাম ছিল না জহির উদ্দিন স্বপনের। তার পারফরম্যান্স নিয়েও কোনো প্রশ্ন ছিল না। কর্মকাণ্ড নিয়ে ছিল না কোনো বিতর্ক। বরং এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন সাংবাদিকদের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি সরকারের নীতি সফলভাবে প্রচার করার ক্ষেত্রেও কোনো ঘাটতি ছিল না তার। তদুপরি তথ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে।

যদিও নতুন তথ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পাওয়া আন্দালিভ রহমান পার্থকে নিয়ে দেশের রাজনীতিতে আলোচনা আছে বেশ কয়েক বছর ধরে। পার্লামেন্টারিয়ান হিসাবে ইতোমধ্যে তিনি সুনাম কুড়িয়েছেন। তরুণ প্রজন্মের কাছেও তার রয়েছে জনপ্রিয়তা। তবে এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তথ্য মন্ত্রণালয়ের চ্যালেঞ্জ তিনি সফলভাবে সামলাতে পারবেন কি না সেটিই এখন দেখার বিষয়। বর্তমানে এই মন্ত্রণালয়ে একজন উপদেষ্টা ও একজন প্রতিমন্ত্রীও রয়েছেন। ফলে পার্থকে বেশ কিছু প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবিলা ও সমন্বয় করে কাজ করতে হবে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর পাশাপাশি নতুন করে আরও একজন প্রতিমন্ত্রী যুক্ত করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসে বিরল নজির স্থাপন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একসঙ্গে দুজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। স্বাধীনতার পর একই মন্ত্রণালয়ে একই পদমর্যাদার দুজন প্রতিমন্ত্রী থাকার ঘটনা নজিরবিহীন। ফলে একজন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী সমন্বয় করে আগামী দিনের বৈশ্বিক কূটনৈতিক চ্যালেঞ্জ কতটুকু কার্যকরভাবে সামাল দিতে পারবেন সেটি নিয়ে জনমনে নানা কৌতূহল ও আলোচনা রয়েছে।

মন্ত্রিসভায় পরিবর্তনের আলোচনায় উত্তরবঙ্গের দুজন প্রতিমন্ত্রী এবং ঢাকার একজন পূর্ণ মন্ত্রীর দিকেও চোখ ছিল সবার। তাদের মধ্যে একজন প্রতিমন্ত্রীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও সেটি সরকারের কাছে বিশ্বাসযোগ্য হয়নি। আরেক প্রতিমন্ত্রী বিতর্কিত কিছু কর্মকাণ্ডের কারণে আলোচিত হলেও এখন চুপচাপ থাকার কৌশল নিয়ে সফল হয়েছেন। অন্যদিকে অতিকথন থেকে বিরত হয়েছেন ঢাকার ওই মন্ত্রীও। ফলে এই তিনজনই আপাতত টিকে গেছেন।

স্বপনের পদত্যাগ ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ : গতকাল শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। পদত্যাগের পর তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক আরেকটি প্রজ্ঞাপনে জহির উদ্দিন স্বপনকে সরকারের রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। জারি করা আদেশে আরও বলা হয়, উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জহির উদ্দিন স্বপন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন। নির্বাচনের পর চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি গঠন করা বিএনপি নেতৃত্বাধীন সরকারে তাকে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। আজ পদত্যাগের মাধ্যমে তিনি মন্ত্রিসভা থেকে বেরিয়ে গেলেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
একাধিক বিদেশি দূতাবাসে হুমকির ইমেইল, তদন্তে সিটিটিসি
একাধিক বিদেশি দূতাবাসে হুমকির ইমেইল, তদন্তে সিটিটিসি
ঢাকার একাধিক বিদেশি দূতাবাসে পাঠানো একটি হুমকির ইমেইল তদন্ত করে দেখছে পুলিশ। কয়েকদিন আগে পাওয়া এ হুমকির বার্তাগুলোর বিষয়ে দূতাবাসগুলো ...
সমস্যার মূলে সরাসরি ক্রয়নীতির প্রভাবঃ ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
সমস্যার মূলে সরাসরি ক্রয়নীতির প্রভাবঃ ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
সরাসরি ক্রয়নীতির আওতায় (ডিপিএম) অনুমোদিত ৬টি এলএনজি কার্গোর একটিও এখনো বাংলাদেশে আসেনি। বরং তদবিরের কার্গো কিনতে গিয়ে সারা দেশে গ্যাসের ...
মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা
মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা
নতুন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে মেঘনা ও সমুদ্র ঘেরা দ্বীপ জেলা ভোলাকে যুক্ত করা হচ্ছে। আগের প্রকল্পের ...
‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
একশরও বেশি সাবেক ফরাসি ও ব্রিটিশ কূটনীতিক বলেছেন, বিশ্বের চোখের সামনেই ফিলিস্তিনকে মুছে ফেলার চেষ্টা চলছে। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ...
রদবদলের গুঞ্জন অব্যাহতঃ আপাতত বিপদ কেটেছে কয়েক মন্ত্রীর!
রদবদলের গুঞ্জন অব্যাহতঃ আপাতত বিপদ কেটেছে কয়েক মন্ত্রীর!
মন্ত্রিসভা পরিবর্তনের আলোচনায় বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী ‘আতঙ্কে’ ছিলেন। কাঙ্ক্ষিত পারফরম্যান্সের অভাব এবং নানা বিতর্কের কারণে বাদ পড়ার আলোচনায় ছিল, এমন ...
রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার
রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার
রংপুর মহানগরের কামাল কাছনা মাছুয়াপাড়া গ্রামের তিনতলা ভবন থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়েসহ ...
দিনাজপুরে যৌথ বাহিনীর অভিযানে সাপের বিষ উদ্ধার; গ্রেপ্তার ৪
দিনাজপুরে যৌথ বাহিনীর অভিযানে সাপের বিষ উদ্ধার; গ্রেপ্তার ৪
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিজিবি সদস্যদের বিশেষ অভিযানে ৩৮ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৮শ’ টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার। এ ...
আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২২ আগস্ট) বৈকাল সাড়ে ৫টায় হাটকালুপাড়া- কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে বান্দাইখাড়ায় নতুন ভবনের ...
এসএসসি পাসের মিষ্টির টাকায় চিকিৎসা শুরু হওয়া সেই মায়ের কাছে পৌঁছাল প্রধানমন্ত্রীর সহায়তা
এসএসসি পাসের মিষ্টির টাকায় চিকিৎসা শুরু হওয়া সেই মায়ের কাছে পৌঁছাল প্রধানমন্ত্রীর সহায়তা
টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পরীক্ষায় পাসের আনন্দে মিষ্টি না কিনে এক সহপাঠীর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা তুলে ...
১০
সাতক্ষীরায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক
সাতক্ষীরায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক
সাতক্ষীরার তালা উপজেলায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে একটি দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। ...
 
টাঙ্গাইলে ঔষধের ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলে ঔষধের ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইল পৌর এলাকার নতুন বাসস্ট্যান্ডে বিভিন্ন ফার্মেসীতে মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে,টাঙ্গাইল  ঔষধ  প্রশাসন  ও পুলিশ বিভাগ এর সমন্বয়ে নকল, ...
কালিহাতীতে মোবাইল কোর্টে তিন ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে মোবাইল কোর্টে তিন ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ...
বোদায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা
বোদায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা
পঞ্চগড়ে বোদায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ...
বোদায় দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত
বোদায় দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত
পঞ্চগড়ের বোদায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদ হলরুমে অনুষ্ঠিত ...
সাতক্ষীরায় প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
সাতক্ষীরায় প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬। শনিবার (১৫ আগস্ট) বিকেলে ডি.বি. ...
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেশের জন্য অশনিসংকেত
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেশের জন্য অশনিসংকেত
দেশে বর্তমানে যে জ্বালানি সংকট চলছে তার মূল কারণ হচ্ছে গ্যাস সরবরাহের স্বল্পতা। এ পরিস্থিতি এই ঘাটতি হঠাৎই তৈরি হয় ...
আত্রাইয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম ...
বিএনপির স্থায়ী কমিটিতে কে এই ইসমাইল জবিউল্লাহ?
বিএনপির স্থায়ী কমিটিতে কে এই ইসমাইল জবিউল্লাহ?
ক্ষমতাসীন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির শূন্য পদে কারা আসতে পারেন সেই আলোচনা চলছিল দীর্ঘদিন ধরে। এর মধ্যেই ...
কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা
কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা
মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ বাজারে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ...
১০
ইরানের বিরুদ্ধে অস্ত্রের বদলে অর্থনৈতিক চাপ—কী হিসাব কষছে যুক্তরাষ্ট্র?
ইরানের বিরুদ্ধে অস্ত্রের বদলে অর্থনৈতিক চাপ—কী হিসাব কষছে যুক্তরাষ্ট্র?
ইরানের ওপর সামরিক চাপের পাশাপাশি এবার অর্থনৈতিক যুদ্ধ জোরদার করছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে হরমুজ প্রণালি খুলে দিতে তেহরানকে বাধ্য করতে নিষেধাজ্ঞা, ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com