|
ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার ছিনতাইকারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
|
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।গ্রেফতারকৃতরা হলো- মোহাম্মদ আলী (২০), নুরনবী আকাশ মাঝি (২৩), জামাল(২৫) ও সোহান (২৬)। রবিবার ( ২৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। সিটিটিসির বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, রবিবার সকালে সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল যাত্রাবাড়ী থানাধীন গোলচত্ত্বর এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। |