/ জাতীয় / ৭০ অনুচ্ছেদের ‘কবর’: পাত্তা দিচ্ছে না জামায়াত-এনসিপি
৭০ অনুচ্ছেদের ‘কবর’: পাত্তা দিচ্ছে না জামায়াত-এনসিপি
নতুন বার্তা, ঢাকা:
Published : Saturday, 22 August, 2026 at 1:26 AM
৭০ অনুচ্ছেদের ‘কবর’: পাত্তা দিচ্ছে না জামায়াত-এনসিপিসংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল বা ‘কবর’ দেওয়ার বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির বক্তব্যকে গুরুত্ব দিতে চাচ্ছে না জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জামায়াতের পক্ষ থেকে এটিকে ‘ক্রেডিটবাজির রাজনীতি’ এবং এনসিপির নেতারা একে অসাংবিধানিক বক্তব্য ও নিজেদের স্বার্থ উদ্ধারের পর দেওয়া প্রতিশ্রুতি হিসেবে আখ্যায়িত করেছেন। তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ৫৪ বছর ধরে সংবিধানে থাকা ৭০ অনুচ্ছেদ সংস্কারের উদ্যোগকে স্বাগত জানানো উচিত।

জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন শেষে সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, সব রাজনৈতিক দলের ঐকমত্যের মাধ্যমে বিতর্কিত ৭০ অনুচ্ছেদের বিলোপ বা ‘কবর’ দেওয়া হবে। ভবিষ্যতে যেন ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতা ছাড়াই মুক্ত পরিবেশে রাষ্ট্রপতি ও অন্যান্য নির্বাচন সম্পন্ন করা যায়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

সবাইকে নিয়ে ৭০ অনুচ্ছেদ কবর দেওয়ার কথা বলছেন চিফ হুইপ

সংবিধানের ৭০ অনুচ্ছেদ বহাল থাকায় বাধ্য হয়ে বিদ্যমান আইনি কাঠামোর মধ্যেই সংসদীয় ও রাষ্ট্রপতির যাবতীয় নির্বাচনি কার্যক্রম পরিচালনা করতে হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তবে ভবিষ্যতে সব রাজনৈতিক দলের ঐকমত্যের মাধ্যমে বিতর্কিত এই ৭০ অনুচ্ছেদ ‘কবর’ দেওয়া হবে বলে জানান তিনি।

সংবিধান সংশোধন না করে তড়িঘড়ি রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিষয়ে নূরুল ইসলাম মনি বলেন, ‘‘অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যে প্রক্রিয়ায় গঠিত হয়েছে, যেভাবে নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা হালনাগাদ ও আসন পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) করা হয়েছে—তা সবই বিদ্যমান সংবিধান মেনে করা হয়েছে। পরবর্তীকালে এই সংবিধান অনুযায়ীই প্রতিনিধিরা ভোট দিয়ে শপথ নিয়েছেন এবং সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। ফলে বর্তমান কাঠামোতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ বহাল থাকায় তা মেনে চলা ব্যতীত উপায় ছিল না।’’

চিফ হুইপ আরও বলেন, ‘‘আমরা চাই আগামী নির্বাচনে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করে এই ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হোক। ভবিষ্যতে যেন ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতা ছাড়াই মুক্ত পরিবেশে রাষ্ট্রপতি ও অন্যান্য নির্বাচন সম্পন্ন করা যায়।’’

বিএনপি ‘ক্রেডিটবাজি’ করতে চায়

৭০ অনুচ্ছেদ কবর দেওয়ার কথা বলে বিএনপি এখন ক্রেডিটবাজি করতে চায় বলে মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘‘জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি সবকিছুর কবর দিয়ে দিয়েছে। এখন রাষ্ট্রপতি নির্বাচনের পর এসে ৭০ অনুচ্ছেদের কবর দেওয়ার কথা বলে তারা ক্রেডিটবাজির রাজনীতি করতে চায়। তারা ইতোমধ্যে অপসংস্কৃতির রাজনীতি প্রতিষ্ঠা করেছে।’’

হামিদুর রহমান আযাদ বলেন, ‘‘জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় বাস্তবায়নের মধ্যে দিয়েই সব সংস্কার ও ভালো কাজ করা সম্ভব। ৭০ অনুচ্ছেদের বিষয়টি একটি সেটেল ইস্যু। এটা নিয়ে বিএনপি এখন নতুন করে ক্রেডিটবাজির রাজনীতি করতে চায়। যদি তারা আসল অর্থেই করতে চাইতো—তাহলে রাষ্ট্রপতি নির্বাচনের আগেই করতো। কিন্তু তারা তা করেননি। তারা এমপিদের স্বাধীনতা খর্ব করে এখন মায়াকান্না করছে। এখন নির্বাচন শেষে জনগণকে আবারও ধোঁকা দিতে এমন বক্তব্য দিচ্ছে। তাদের এমন বক্তব্যকে আমরা গুরুত্ব দিচ্ছি না, তারা ধোঁকাবাজ।’’

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘‘বিএনপি পুরোনো পদ্ধতিতে দেশ পরিচালনা করছে। সবকিছুতে দলীয়করণ দখলদারত্ব লুটপাট করছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করে অনেক বড় ভুল করছে। আমরা বাধ্য হচ্ছি জনগণকে সাথে নিয়ে মাঠে নামতে। আমরা জনগণের প্রতিনিধিত্ব করতে তাদের রায় বাস্তবায়ন করতে প্রতিরোধ গড়ে তুলবো।’’

৭০ অনুচ্ছেদ নিয়ে চিফ হুইপের বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে না এনসিপি

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি তার দলীয় সংসদ সদস্যদের ৭০ অনুচ্ছেদের জুজু দেখিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, ‘‘৭০ অনুচ্ছেদ না থাকলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবই জিততেন। কিন্তু ৭০ অনুচ্ছেদের জুজু দেখানো—এটা হলো একটা অসাংবিধানিক ব্যাপার।’’

সারোয়ার তুষার বলেন, ‘‘রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদের যে প্রয়োগযোগ্যতা, যেটা উনি বলছেন—এটা একটা সংবিধানের ভুল ব্যাখ্যা। রাষ্ট্রপতি নির্বাচনে উনি দলীয় সবাইকে ভয় দেখিয়েছেন যে দলের প্রার্থীকে ভোট না দিলে সংসদ সদস্য পদ চলে যাবে। ৭০ অনুচ্ছেদ অনুযায়ী উনি এটা বলতে পারেন না। এটা একটা অসাংবিধানিক এবং বেআইনি হুঁশিয়ারি উনি দিয়েছেন।’’

এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘‘কারণ হলো ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য হবে শুধু সংসদ অধিবেশনে। সংসদ অধিবেশনে কোনও সংসদ সদস্য দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না। বৃহস্পতিবার (২০ আগস্ট) কোনও সংসদ অধিবেশন ছিল না। এটা ছিল একটা নির্বাচন। নির্বাচনটা প্রিসাইড করেছেন বা রিটার্নিং অফিসার ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। ফলে এটা একটা নির্বাচন। আপনি জাতীয় নির্বাচনে যেমন স্কুলে আপনার ভোটকেন্দ্র হয়, এ ক্ষেত্রে সংসদ ভবন ছিল ভোটকেন্দ্র। অর্থাৎ এটা সংসদ ভবন ব্যবহার করা হয়েছে মাত্র। এটা একটা নির্বাচন, এটা কোন সংসদ অধিবেশন ছিল না। ফলে এখানে ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য হওয়ার কোনও কারণ নাই।’’

চিফ হুইপের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এনসিপির এই নেতা বলেন, ‘‘৭০ অনুচ্ছেদের কবর রচনা করবেন ওনারা? ওনারা তো জুলাই সনদেরই কবর রচনা করে ফেলতেছেন। জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা। সেটা কি হয়েছে? সেটা তো হয় নাই। জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হলে গোপন ব্যালটে নির্বাচন হওয়ার কথা। ওনারা একদিকে জুলাই সনদ কবর রচনা করেন, আবার বলছেন ৭০ অনুচ্ছেদের ওনারা কবর রচনা করবেন। ৭০ অনুচ্ছেদে সবাই যেখানে একমত হয়েছেন, ওনারা সেখানে একমত হন নাই। জুলাই সনদে বলা আছে, ফ্লোর ক্রসিং—অর্থাৎ দলের বিরুদ্ধে অনাস্থা আর অর্থ বিল ব্যতীত অন্য সব বিষয়ে আপনি স্বাধীন মতামত দিতে পারবেন। মানে সংসদ সদস্যরা স্বাধীন ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বিএনপি এখানে ‘রাষ্ট্রের নিরাপত্তা’, ‘জরুরি অবস্থা’— এরকম আরও কয়েকটা জিনিস ঢুকিয়েছে। এখন ‘রাষ্ট্রের নিরাপত্তা’ তো ডিফাইনড না; কোনটাকে ওনারা রাষ্ট্রের নিরাপত্তা মনে করবেন? ফলে ওনারা ৭০ অনুচ্ছেদ দিয়ে আবারও সংসদ সদস্যদের ঠিকই নিয়ন্ত্রণ করতে চান।’’

এনসিপি’র এই নেতা বলেন, ‘‘আমরা বলেছিলাম যে ৭০ অনুচ্ছেদটা প্রযোজ্য হবে সরকারের স্থিতিশীলতা এবং সংসদ সদস্যদের স্বাধীনতা—এই দুই সাপেক্ষে। অর্থাৎ, যেটা আগে কনসার্ন ছিল ৭০ অনুচ্ছেদ থাকার কারণে যে এটা না থাকলে সংসদ সদস্যরা দ্রুত ফ্লোর ক্রসিং করবে, সরকার পড়ে যাবে। এ কারণে শুধুমাত্র দলের বিরুদ্ধে আপনি অনাস্থা দিতে পারবেন না। এটা নিশ্চিত করলে সরকারের স্থিতিশীলতা নিশ্চিত হবে। অন্য সকল ক্ষেত্রে যদি আপনি সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দিতে দেন, তাহলে সংসদ সদস্যদের স্বাধীনতাও নিশ্চিত হবে। ফলে সরকারের স্থিতিশীলতা এবং সংসদ সদস্যদের স্বাধীনতা—এই দুইটার সাপেক্ষে ৭০ অনুচ্ছেদের সংস্কারের বিষয়ে জুলাই সনদে সব দল একমত হয়েছে। বিএনপি সেখানে আরও দুইটা জিনিস অ্যাড করে ৭০ অনুচ্ছেদটাকে খোঁচা করে দেওয়া বা যেটাকে বলে এক ধরনের নির্বিষ করে দেওয়া, সেটা করে দিয়েছে।’’

চিফ হুইপের বক্তব্যকে দলগতভাবে কীভাবে ব্যাখ্যা করবেন এমন প্রশ্নের জবাবে সারোয়ার তুষার বলেন, ‘‘ওনাদের এগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিই না। কারণ ওনারা যেটা ওনাদের পছন্দ সেটাই করবেন। ওনাদের স্বার্থটাই ওনারা প্রাধান্য দেবেন। আর বাকিটা হচ্ছে, ওনারা এক ধরনের সংস্কারের পক্ষে ‘লিপ সার্ভিসিং’ দেন। কারণ বিভিন্ন জরিপে এখনও ওভারহোয়েলমিংলি জরিপে অংশগ্রহণকারীরা বলছেন যে তারা সংস্কার দেখতে চান, গণ-অভ্যুত্থানের বাস্তবায়ন দেখতে চান। ফলে এ কারণে তারা একটা লিপ সার্ভিসিং দেয় যে ‘আমরা এই করছি, ওই করছি’। কিন্তু আদতে তারা তাদের ক্ষমতাটাকে সুসংহত করতেছে।’’

‘‘ওনারা সংস্কার জিনিসটাকে মানছেন না’’

রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেছে, এখন ৭০ অনুচ্ছেদ বাতিল করা বা রাখা একই জিনিস বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। তিনি বলেন, ‘‘আমরা কী চাই বা আমাদের মতামত আমরা ‘জুলাই সনদ’-এ বলেই দিয়েছি। আমরা বাংলাদেশে কী রকম ৭০ অনুচ্ছেদের প্রয়োগ চাই  অর্থবিল এবং দুই-একটা বিষয় আছে, যেমন- নো-কনফিডেন্স (অনাস্থা) বিল। এগুলো ছাড়া যে কার্যকারিতা, সর্বসম্মতভাবে একদম শুরু থেকেই আমরা সেটার পক্ষে ছিলাম। এখন ওনারা রাষ্ট্রপতি ইলেকশনটাকে আগের সিস্টেমে করে নিয়ে এখন দেখছেন যে, পাঁচ বছর তো আর কোনও ঝামেলাই নেই। নিজেদের স্বার্থ উদ্ধার করে এখন ৭০ অনুচ্ছেদ কবর দিতে বলছেন। সুতরাং, এখন এটা বাতিল করা, আর রাখা একই জিনিস।’’

চিফ হুইপের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আতিক মুজাহিদ বলেন, ‘‘৭০ এর অনুচ্ছেদ কবর দেওয়ার কথা বলে ওনারা দুইটা কাজ করলেন। একটা হলো—ওনারা মানুষকে বোঝালেন যে আমরা সংস্কারের পক্ষে, ‘দেখেন আমরা বলতেছি করব দেবো।’ আর ইন দ্য মিনটাইম (ইতোমধ্যে) কাজটা তারা শেষ করে ফেলেছেন। কিন্তু বাস্তবিক অর্থে ওনারা সংস্কার জিনিসটাকে ঠিকমতো মানছেন না। ওনারা কথায় ও কাজে মিল রাখলে না মানুষ মতামত দিতে পারে! ওনাদেরই আরেকজন বলছেন, ৭০ অনুচ্ছেদ মানার মাধ্যমে বিরোধী দলের নাকি সংস্কার পরিষদের শপথ ইনভ্যালিড (অবৈধ) হয়ে গেছে। কী ব্যাখ্যা নেবেন?’’

তিনি আরও বলেন, ‘‘মনে হচ্ছে, ওনারা সবাইকে বোকা বানানোর চেষ্টা করছেন। রাষ্ট্রীয় একটা বিষয়কে ওনারা ভালোমতো করবেন—এটাই আমরা বিশ্বাস করতে চাই। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো, সিস্টেমগুলো সুন্দর হবে। কিন্তু সেটাকে ওনারা নিজেদের ইচ্ছাধীন বানিয়ে ফেলছেন। ৭০ অনুচ্ছেদ সম্পর্কিত বিল সংসদে আসলে তখন আমরা দলগতভাবে আলোচনা করবো।’’

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর ৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘‘৫৪ বছর ধরে সংবিধানে ৭০ অনুচ্ছেদ জীবিত। এখন চিফ হুইপ কবর দেওয়ার কথা বলেছেন, এটা তো সাধুবাদ দেওয়ার কথা। আমরা জুলাই সনদে সাইন করেছি। আমাদের সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। সেদিকেই তো আমরা ধীরে ধীরে এগোচ্ছি।’’

তিনি বলেন, ‘‘গত ৫৪ বছরে যেখানে কিছুই হয়নি সেখানে যদি ৩০ শতাংশ করে সুশাসন বা পজিটিভ ভিত্তি তৈরি হয়, তাহলে মন্দ কী! সবকিছু তো হুট করেই বাস্তবায়ন হয়ে যায় না।’’

তিনি আরও বলেন, ‘‘এদেশের জনগণ তারেক রহমানের ওপর বিশ্বাস ও আস্থা রেখে বিএনপিকে ক্ষমতায় এনেছে। তিনি ইতিবাচক পরিবর্তনের কর্ণধার হিসেবে ইতোমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জনগণ না চাইলে কিন্তু আমরা বিরোধী দলে যেতেও প্রস্তুত। আমার মনে হয় বর্তমানে বিরোধী দলের ভূমিকায় যারা আছে, তাদের দেশের স্বার্থে জনগণের কল্যাণের স্বার্থে সরকারের ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানানো উচিত।’’



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
৭০ অনুচ্ছেদের ‘কবর’: পাত্তা দিচ্ছে না জামায়াত-এনসিপি
৭০ অনুচ্ছেদের ‘কবর’: পাত্তা দিচ্ছে না জামায়াত-এনসিপি
সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল বা ‘কবর’ দেওয়ার বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির বক্তব্যকে গুরুত্ব দিতে চাচ্ছে না ...
নতুন পে-স্কেলের চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন অর্থ উপদেষ্টা
নতুন পে-স্কেলের চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন অর্থ উপদেষ্টা
সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নতুন বেতনকাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি কবে থেকে এবং কত ধাপে কার্যকর করা হবে, ...
সৌদি-কাতারসহ বিভিন্ন দেশ থেকে ২১ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার
সৌদি-কাতারসহ বিভিন্ন দেশ থেকে ২১ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার
চলতি বছরের ১ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত সৌদি আরব, কাতার ও আরব আমিরাতসহ উপসাগরীয় কয়েকটি দেশ থেকে মোট ২১ ...
অবসরের ইঙ্গিত দি মারিয়ার
অবসরের ইঙ্গিত দি মারিয়ার
আন্তর্জাতিক ফুটবলকে ২০২৪ সালেই বিদায় জানিয়েছেন আনহেল দি মারিয়া। ক্যারিয়ারের দ্বিতীয় কোপা আমেরিকা জয়ের পরেই।গত বছর ইউরোপ অধ্যায় চুকিয়ে ‘ঘরের ...
নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চাইল তুরস্ক, নেপথ্যে কী
নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চাইল তুরস্ক, নেপথ্যে কী
গাজামুখী ‘গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা’তে হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে তুরস্ক। একই সঙ্গে ...
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও সুইজারল্যান্ড। বৃহস্পতিবার (১৯ আগস্ট) ...
মঈন খান এবার দেশের ‘এক নম্বর’ মন্ত্রী
মঈন খান এবার দেশের ‘এক নম্বর’ মন্ত্রী
তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় জায়গা পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবদুল মঈন খান। আজ (২১ আগস্ট) সন্ধ্যায় ...
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, কে কোন মন্ত্রণালয়ে
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, কে কোন মন্ত্রণালয়ে
নতুন শপথ নেওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করা হয়েছে। একই সঙ্গে একটি মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর বদল করা ...
উত্তরায় আলোচিত সোয়া কোটি টাকা ছিনতাই: রিমান্ডে সাগরের তথ্যে মিলল ব্যবহৃত মোটরসাইকেল
উত্তরায় আলোচিত সোয়া কোটি টাকা ছিনতাই: রিমান্ডে সাগরের তথ্যে মিলল ব্যবহৃত মোটরসাইকেল
রাজধানীর উত্তরায় প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাত ভাইয়ের মালিকানাধীন ডিএল পেট্রোল পাম্পের এক কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ...
১০
মানবাধিকার ও ফ্যাক্ট-ফাইন্ডিং বিষয়ে ঢাকায় তিন দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
মানবাধিকার ও ফ্যাক্ট-ফাইন্ডিং বিষয়ে ঢাকায় তিন দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
রাজধানী ঢাকার লালমাটিয়ায় এনজিও ফোরামের মিলনায়তনে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর উদ্যোগে ৩ দিনব্যাপী এক আবাসিক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। ...
 
কালিহাতীতে মোবাইল কোর্টে তিন ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে মোবাইল কোর্টে তিন ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ...
বোদায় দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত
বোদায় দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত
পঞ্চগড়ের বোদায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদ হলরুমে অনুষ্ঠিত ...
বোদায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা
বোদায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা
পঞ্চগড়ে বোদায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ...
সাতক্ষীরায় প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
সাতক্ষীরায় প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬। শনিবার (১৫ আগস্ট) বিকেলে ডি.বি. ...
টাঙ্গাইলে ঔষধের ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলে ঔষধের ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইল পৌর এলাকার নতুন বাসস্ট্যান্ডে বিভিন্ন ফার্মেসীতে মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে,টাঙ্গাইল  ঔষধ  প্রশাসন  ও পুলিশ বিভাগ এর সমন্বয়ে নকল, ...
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেশের জন্য অশনিসংকেত
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেশের জন্য অশনিসংকেত
দেশে বর্তমানে যে জ্বালানি সংকট চলছে তার মূল কারণ হচ্ছে গ্যাস সরবরাহের স্বল্পতা। এ পরিস্থিতি এই ঘাটতি হঠাৎই তৈরি হয় ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা
ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা
ব্র্যাক ইউনিভার্সিটিতে ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের অর্থনৈতিক অগ্রাধিকার, বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং সামগ্রিক অর্থনৈতিক ...
আত্রাইয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম ...
সিনেমাটিক মোবাইল ভিডিওগ্রাফির সুবিধাসহ ‘রোবট ফোন’ আনল অনার
সিনেমাটিক মোবাইল ভিডিওগ্রাফির সুবিধাসহ ‘রোবট ফোন’ আনল অনার
আনুষ্ঠানিকভাবে নিজেদের বহুল প্রতীক্ষিত ‘রোবট ফোন’ বাজারে এনেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার। প্রিমিয়াম ডিজাইনের এই ফোনে যুক্ত করা ...
১০
কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা
কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা
মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ বাজারে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com