/ আন্তর্জাতিক / খবরে আর বাজারে তেলের দাম এক হয় না কেন?
খবরে আর বাজারে তেলের দাম এক হয় না কেন?
নতুন বার্তা, ঢাকা:
Published : Monday, 6 July, 2026 at 1:31 AM
খবরে আর বাজারে তেলের দাম এক হয় না কেন?অনেক সময় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে বলে খবর প্রকাশিত হলেও বাস্তবে ক্রেতাদের বেশি দামে তেল কিনতে হয়। কারণ, বাজারে যে ‘তেলের দাম’ প্রচারিত হয়, সেটি সব সময় বাস্তবে সরবরাহ হওয়া তেলের দাম নয়। বিশেষজ্ঞরা বলছেন, স্পট ও ফিউচারস বাজারের পার্থক্যের কারণেই এই ব্যবধান তৈরি হয়।

স্পট ও ফিউচারসের পার্থক্য
তেলের দুটি প্রধান বাজার রয়েছে। একটি স্পট বাজার, যেখানে তাৎক্ষণিক সরবরাহের জন্য তেল কেনাবেচা হয়। অন্যটি ফিউচারস বাজার, যেখানে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে সরবরাহের জন্য আগেই দাম নির্ধারণ করা হয়।
সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের সংঘাতের সময় এই পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। ফিউচারস বাজারে প্রতি ব্যারেল তেলের দাম প্রায় ১০০ ডলারের আশপাশে থাকলেও বাস্তবে সরবরাহ হওয়া তেলের চালান অনেক ক্ষেত্রে ৮০ থেকে ১০০ শতাংশ বেশি দামে বিক্রি হয়েছে। ডিজেল ও জেট জ্বালানির ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি দেখা যায়।
রাজনীতিবিদেরা অবশ্য ক্রমবর্ধমান জ্বালানি খরচ আড়াল করতে ফিউচার মার্কেটের কম দামকেই সামনে এনেছিলেন। তারা যুক্তি দিয়েছিলেন, দ্রুতই তেলের দাম কমে আসবে। কিন্তু বাস্তব পরিস্থিতি ছিল ভিন্ন। কারণ ফিউচার প্রাইস কখনই বর্তমানের প্রকৃত দামের সঠিক নির্দেশক নয়।

কেন দুই বাজারের দাম আলাদা
বিশেষজ্ঞদের মতে, তেল কোনো এক ধরনের পণ্য নয়। বিভিন্ন মানের অপরিশোধিত তেল রয়েছে এবং সেগুলো থেকে ভিন্ন ধরনের জ্বালানি উৎপাদিত হয়। এর পাশাপাশি সংরক্ষণ, পরিবহন, বিমা ও গুণগত মানের পরিবর্তনের মতো বিষয়ও দামের ওপর প্রভাব ফেলে।
ফিউচারস বাজারে অনেক বিনিয়োগকারী কেবল দামের ওঠানামা থেকে লাভ করতে চান। তারা বাস্তবে তেল গ্রহণ করেন না। অন্যদিকে উৎপাদক, পরিশোধনকারী প্রতিষ্ঠান ও ভোক্তাদের প্রকৃত তেল প্রয়োজন হয়।

কেইনসের ঐতিহাসিক ঘটনা
জ্বালানি বা পণ্যের কাগজের দাম আর বাস্তবের জোগানের মধ্যে যে তফাৎ, তা বুঝতে ১৯৩৬ সালের একটি ঘটনা মনে করা যেতে পারে। বিখ্যাত অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস একবার তার কলেজের তহবিল ব্যবস্থাপনার অংশ হিসেবে ফরোয়ার্ড চুক্তিতে বিপুল পরিমাণ গম কিনেছিলেন।
দাম নিয়ে ফাটকাবাজি করতে গিয়ে তিনি বিপাকে পড়েন। চুক্তির নিয়ম অনুযায়ী এক মাসের পুরো গম সশরীরে বুঝে নিতে তিনি বাধ্য হন। সেই গম রাখার জায়গা কেমব্রিজের কিং’স কলেজ চ্যাপেলের ক্রিপ্টেও ছিল না। পরে মান নিয়ন্ত্রণের অজুহাতে খালাস প্রক্রিয়া বিলম্বিত করে তিনি কোনোমতে সে যাত্রা রক্ষা পান।

যুদ্ধের সময় কেন বাড়ে বাস্তব তেলের দাম
যুদ্ধ বা সরবরাহ সংকটের সময় বাজারে তাৎক্ষণিক তেলের চাহিদা বেড়ে যায়। তখন হাতে থাকা তেলের মূল্য বা ‘কনভিনিয়েন্স ইয়িল্ড’ বৃদ্ধি পায়। ফলে স্পট বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে, যদিও ফিউচারস বাজারে একই হারে পরিবর্তন না-ও দেখা যেতে পারে।
বিশেষজ্ঞদের ভাষায়, এ অবস্থাকে অনেক সময় ‘ব্যাকওয়ার্ডেশন’ বলা হয়। অর্থাৎ ভবিষ্যতের তুলনায় বর্তমান সরবরাহের তেলের দাম বেশি থাকে।

২০২০ সালের ঘটনা
বাস্তব পণ্য হাতে পাওয়ার ভয় কতটা তীব্র হতে পারে, তা ২০২০ সালের এপ্রিলে দেখা গিয়েছিল। করোনাকালে বিশ্বজুড়ে তেলের অতিরিক্ত জোগান এবং মজুত রাখার জায়গার অভাবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম মাইনাস ৩৭ দশমিক ৬৩ ডলারে নেমে গিয়েছিল। অর্থাৎ, তেল নিজেদের কাছে রাখার ঝামেলা এড়াতে বিক্রেতারাই উল্টো ক্রেতাদের টাকা দিতে রাজি ছিলেন।
এই পরিস্থিতিকে ‘কনট্যাঙ্গো’ বলা হয়। তখন ভবিষ্যতের তেলের দাম বর্তমান দামের চেয়ে বেশি থাকে।

কেন শুধু ফিউচারসের দাম দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়
অর্থনীতিবিদরা বলছেন, ফিউচারসের দাম বাজারের একটি গুরুত্বপূর্ণ সূচক হলেও সেটি সব সময় বাস্তব সরবরাহ পরিস্থিতি প্রতিফলিত করে না। বিশেষ করে যুদ্ধ, ভূরাজনৈতিক সংকট বা সরবরাহে বিঘ্ন ঘটলে প্রকৃত তেলের প্রাপ্যতা ও পরিবহন ব্যয় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
এ কারণে আন্তর্জাতিক বাজারে ঘোষিত তেলের দাম কম হলেও বাস্তবে অনেক সময় আমদানিকারক বা ভোক্তাদের বেশি দাম গুনতে হয়।

উৎপাদন দ্রুত বাড়ানো সহজ নয়
বর্তমানে বিশ্বে অতিরিক্ত তেল উৎপাদনের সক্ষমতা সীমিত। সৌদি আরব, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো বড় উৎপাদক দেশগুলোরও উৎপাদন দ্রুত বাড়ানোর ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা রয়েছে।
এ ছাড়া বৈশ্বিক জ্বালানি রূপান্তরের কারণে নতুন তেলক্ষেত্রে বিনিয়োগ কমে যাওয়ায় সরবরাহ দ্রুত বাড়ানো আরও কঠিন হয়ে পড়েছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধ বা চরম অনিশ্চয়তার সময়ে বাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় তেলের প্রাপ্যতা। তখন ফিউচারসের দামের চেয়ে বাস্তবে কোথায়, কত তেল পাওয়া যাচ্ছে এবং কত দ্রুত সরবরাহ করা সম্ভব—এসব বিষয়ই বাজারে বেশি প্রভাব ফেলে। তাই তেলের দাম বোঝার ক্ষেত্রে শুধু ফিউচারস বাজার নয়, স্পট বাজারের পরিস্থিতিও সমান গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আইওএম (IOM) বাংলাদেশ-এর নবনিযুক্ত চিফ অব ...
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামির নিরাপত্তা’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ ...
আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় ...
কালিহাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কালিহাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে র‍্যালি, আলোচনা ...
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
প্রতিবছরের মতো এবারও ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়েছে অর্থ আইন, ২০২৬। আইনটি পর্যালোচনা করলে স্পষ্ট হয়, এবারের পরিবর্তন শুধু ...
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের পাশাপাশি উদীয়মান তামাকজাত পণ্য-এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের পাশাপাশি উদীয়মান তামাকজাত পণ্য-এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান
‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধনী) আইন, ২০২৬’ তামাক নিয়ন্ত্রণে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হলেও, জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত ...
কালিহাতীতে হত দরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ
কালিহাতীতে হত দরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ
টাঙ্গাইলের কালিহাতীতে হত দরিদ্রদের মধ্যে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে।  রোববার বিকালে সততা জনকল্যাণ সংস্থা এর উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ...
সাতক্ষীরায় এজলাসে অসুস্থ শিশুকে দেখে বিচারকের রায় অস্ত্রোপচারের খরচসহ ভরণপোষণ দিতে বাবাকে নির্দেশ
সাতক্ষীরায় এজলাসে অসুস্থ শিশুকে দেখে বিচারকের রায় অস্ত্রোপচারের খরচসহ ভরণপোষণ দিতে বাবাকে নির্দেশ
সাতক্ষীরার পারিবারিক আদালতের এজলাসে হাজির করা হয় সাত বছর বয়সী এক অসুস্থ শিশুকে। শিশুটির ডান হাতের তুলনায় বাঁ হাত অস্বাভাবিকভাবে ...
বনশ্রীতে ঋণ কর্মকর্তাকে ফ্ল্যাটে ডেকে আপত্তিকর ভিডিও ধারণ, পরে ব্ল্যাকমেইল, গ্রেফতার ৫
বনশ্রীতে ঋণ কর্মকর্তাকে ফ্ল্যাটে ডেকে আপত্তিকর ভিডিও ধারণ, পরে ব্ল্যাকমেইল, গ্রেফতার ৫
রাজধানীর সবুজবাগ, খিলগাঁও ও বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে হানিট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়কারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর ...
১০
ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি
ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি
ময়মনসিংহের ত্রিশালে একটি ফিলিং স্টেশনের ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে ৪ কোটি টাকা আত্মসাৎ এবং পাওনা টাকা চাইতে গেলে ব্যবসায়ীকে ধারালো ...
 
আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
সারাদেশের মতো নওগাঁর আত্রাইয়েও শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই ...
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষা নেই ভেবে কেন্দ্রে প্রবেশের নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে না পেরে চলতি বছরের এইচএসসি পরীক্ষা দিতে ...
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা এবং মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে ...
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বালু উত্তোলনে গ্রামবাসীর বাধা, লাঠিসোঁটা নিয়ে নদী পাহারা
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বালু উত্তোলনে গ্রামবাসীর বাধা, লাঠিসোঁটা নিয়ে নদী পাহারা
"জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না" এমন কঠিন প্রতিজ্ঞা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের রানিনগরে বালু উত্তোলনে বাধা দিয়ে দিনভর লাঠিসোঁটা নিয়ে ...
টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার ফাঁসির আদেশ
টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার ফাঁসির আদেশ
টাঙ্গাইলে পাঁচ বছর বয়সী ভাতিজা কেএম রাহেনুল ইসলাম আরাফকে মুক্তিপণের দাবিতে অপহরণের পর হত্যার দায়ে চাচা মো. নুরনবীকে ফাঁসির আদেশ ...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দর এলাকার একটি কুরিয়ার সার্ভিস থেকে ভারতীয মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। রবিবার ...
সাবেক এমপি নুর মোহাম্মদ ঢাকায় আটক
সাবেক এমপি নুর মোহাম্মদ ঢাকায় আটক
‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নুর মোহাম্মদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ‎শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর ...
সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি
সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি
পাইপলাইনে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ক্রমাগত কমে যাওয়ায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় আবাসিক গ্যাস সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ...
"সরকারী বিধি বিধান উপেক্ষা করে চললে ব্যবস্থা নেয়া হবে" - সাবেক সাংসদ হারুনুর রশিদ
"সরকারী বিধি বিধান উপেক্ষা করে চললে ব্যবস্থা নেয়া হবে" - সাবেক সাংসদ হারুনুর রশিদ
‍"চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিভক্ত। কেও জামায়াত করে, কেও বিএনপি করে, কেও আওয়ামীলীগ করে। কিন্তু সদর হাসপাতালের দায়িত্বরত ব্যক্তি, চিকিৎসক ...
১০
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
বিএনপি সরকার গঠনের চার মাসের মাথায় দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় রাজনৈতিক ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com