/ সারাদেশ / আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
Published : Saturday, 4 July, 2026 at 10:55 PM
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজশনিবার সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষা নেই ভেবে কেন্দ্রে প্রবেশের নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে না পেরে চলতি বছরের এইচএসসি পরীক্ষা দিতে পারলেন না শাহনাজ খাতুন নামে এক শিক্ষার্থী। পরে ভুল বুঝতে পেরে দ্রুত কেন্দ্রে গেলেও সময় পার হয়ে যাওয়ার কারণে তাকে আর পরীক্ষা হলে ঢুকতে দেয়া হয়নি। শনিবার (৪ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী শাহনাজ খাতুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দিয়াড় কলেজের শিক্ষার্থী।

জানা যায়, পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী আজ শনিবার বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা ছিল। কিন্তু শনিবার সাধারন ছুটি মনে করে পরীক্ষা দিতে আসেননি শাহনাজ। তবে পরে মনে পড়লে বাসায় রুটিন দেথে  সিটি কলেজ কেন্দ্রে পৌঁছিলে তাকে আর কেন্দ্রে প্রবেশ করতে দেননি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। আর তাই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পেরে কান্নায় ভেঙে পড়েন শাহনাজ।

এ বিষয়ে নিজের ভুল স্বীকার করে অসহায় পরীক্ষার্থী শাহনাজ বলেন, শনিবার যেহেতু সরকারি ছুটি থাকে তাই আমি ভেবেছিলাম আজ পরীক্ষা নেই। আমি রুটিন ভালোভাবে দেখিনি। এটা আমার দেখা উচিত ছিল। কিন্তু পরবর্তীতে জানতে পারি পরীক্ষা আছে। তাই তাড়াহুড়ো করে আসার পরও দেরি হয়ে যাওয়ার কারণে আমাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। কিন্তু যেহেতু ভুল হয়ে গেছে সেহেতু আমাকে বিকল্প পদ্ধতিতে পরীক্ষা দেয়ার সুযোগ করে দেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েও কোন লাভ হয়নি।

এই বিষয়ে কথা বলার জন্য পরীক্ষা কেন্দ্রের সচিব মো. আমানুল্লাহর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে কেন্দ্রের দায়িত্বে থাকা একজন শিক্ষক জানান, শাহনাজ খাতুন পরীক্ষা শেষ হওয়ার মাত্র আধা ঘণ্টা আগে কেন্দ্রে এসেছিলেন। নিয়মানুযায়ী দেরিতে আসায় তাকে আর পরীক্ষায় বসতে দেয়া সম্ভব হয়নি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

এই ক্যাটেগরির আরো সংবাদ
 
জামায়াতের আন্দোলনে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ
জামায়াতের আন্দোলনে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ
বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল ফ্রি করার নামে মানববন্ধনের মিথ্যা আশ^াসে মহাসড়ক অবরোধ করে সাধারন জনগনকে ভোগান্তি এবং ...
স্বজনরা ছুঁড়ে দিল রাস্তায়- দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু
স্বজনরা ছুঁড়ে দিল রাস্তায়- দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু
জীবনের শেষ প্রান্তে এসে মানুষ সবচেয়ে বেশি আশ্রয় খোঁজেন নিজের সন্তান-স্বজনের কাছে। কিন্তু টাঙ্গাইলের এক শতবর্ষী বৃদ্ধের ভাগ্যে জুটেছে তার ...
দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসী 'রেড মুন্না' গ্রেফতার
দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসী 'রেড মুন্না' গ্রেফতার
রাজধানীর পল্লবী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পল্লবী থানা ...
দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা
দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা
উন্নয়ন, সুশাসন, মানবাধিকার ও শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার পথে দুর্নীতি  সবচেয়ে বড় এবং  অন্যতম প্রধান অন্তরায়। দুর্নীতি  শুধু ঘুষ, অর্থ আত্মসাৎ ...
লক্ষ্মীপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ জুলাই) সকালে সদর উপজেলার খিলবাইছা এলাকায় বদিউজ্জামান শিক্ষা ...
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষা নেই ভেবে কেন্দ্রে প্রবেশের নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে না পেরে চলতি বছরের এইচএসসি পরীক্ষা দিতে ...
কুড়িগ্রামের মোগলবাসা নৌকা ঘাটে সাংবাদিক হয়রানির অভিযোগ
কুড়িগ্রামের মোগলবাসা নৌকা ঘাটে সাংবাদিক হয়রানির অভিযোগ
কুড়িগ্রামের মোগলবাসা নৌকা ঘাটে এ,কে,এম, হাসানুজ্জামান নামের এক সাংবাদিককে পরিকল্পিতভাবে নির্জনে ডেকে নিয়ে হয়রানি ও মানসিকভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে ...
আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং দলটি আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। তিনি ...
পল্লবীতে কিশোরীকে ধর্ষণের পর সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
পল্লবীতে কিশোরীকে ধর্ষণের পর সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
রাজধানীর মিরপুরের পল্লবীতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে জোর করে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ...
১০
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
ঢাকা থেকে কক্সবাজারগামী নভোএয়ার ভিকিউ-৯৩৫ ফ্লাইটটি উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি ...
 
আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
সারাদেশের মতো নওগাঁর আত্রাইয়েও শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই ...
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা এবং মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে ...
পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ
পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ
পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় দিন। আরবি ‘আশারা’ শব্দ থেকে ‘আশুরা’ শব্দের উৎপত্তি, যার অর্থ দশ। ...
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বালু উত্তোলনে গ্রামবাসীর বাধা, লাঠিসোঁটা নিয়ে নদী পাহারা
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বালু উত্তোলনে গ্রামবাসীর বাধা, লাঠিসোঁটা নিয়ে নদী পাহারা
"জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না" এমন কঠিন প্রতিজ্ঞা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের রানিনগরে বালু উত্তোলনে বাধা দিয়ে দিনভর লাঠিসোঁটা নিয়ে ...
টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার ফাঁসির আদেশ
টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার ফাঁসির আদেশ
টাঙ্গাইলে পাঁচ বছর বয়সী ভাতিজা কেএম রাহেনুল ইসলাম আরাফকে মুক্তিপণের দাবিতে অপহরণের পর হত্যার দায়ে চাচা মো. নুরনবীকে ফাঁসির আদেশ ...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দর এলাকার একটি কুরিয়ার সার্ভিস থেকে ভারতীয মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। রবিবার ...
জামায়াত-এনসিপি সরকারের আস্তিনের সাপ : মোমিন মেহেদী
জামায়াত-এনসিপি সরকারের আস্তিনের সাপ : মোমিন মেহেদী
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বর্তমান সংসদে বিরোধী দল সেজে থাকা ১১ দলীয় জোটের সকল দলের মত জামায়াত-এনসিপি ...
সাবেক এমপি নুর মোহাম্মদ ঢাকায় আটক
সাবেক এমপি নুর মোহাম্মদ ঢাকায় আটক
‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নুর মোহাম্মদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ‎শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর ...
সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি
সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি
পাইপলাইনে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ক্রমাগত কমে যাওয়ায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় আবাসিক গ্যাস সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ...
১০
"সরকারী বিধি বিধান উপেক্ষা করে চললে ব্যবস্থা নেয়া হবে" - সাবেক সাংসদ হারুনুর রশিদ
"সরকারী বিধি বিধান উপেক্ষা করে চললে ব্যবস্থা নেয়া হবে" - সাবেক সাংসদ হারুনুর রশিদ
‍"চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিভক্ত। কেও জামায়াত করে, কেও বিএনপি করে, কেও আওয়ামীলীগ করে। কিন্তু সদর হাসপাতালের দায়িত্বরত ব্যক্তি, চিকিৎসক ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com