/ জাতীয় / তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের পাশাপাশি উদীয়মান তামাকজাত পণ্য-এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের পাশাপাশি উদীয়মান তামাকজাত পণ্য-এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান
নতুন বার্তা, ঢাকা:
Published : Monday, 6 July, 2026 at 11:49 PM
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের পাশাপাশি উদীয়মান তামাকজাত পণ্য-এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধনী) আইন, ২০২৬’ তামাক নিয়ন্ত্রণে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হলেও, জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে আইনটির কার্যকর বাস্তবায়নের পাশাপাশি ই-সিগারেট, ভ্যাপ, নিকোটিন পাউচসহ সকল ধরনের উদীয়মান তামাকজাত পণ্যের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে জানিয়েছেন মাননীয় সংসদ সদস্য, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক এবং তামাক বিরোধী সংগঠনের প্রতিনিধিরা।
আজ সোমবার (৬ জুলাই ২০২৬) রাজধানীর বনানীর এক হোটেলে “তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ, প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়”শীর্ষক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ তামাকবিরোধী জোট (বাটা) এবং তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ)-এর যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ সরকারের সাবেক উপদেষ্টা ও উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা আসন-৩ এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরা ও মহিলা আসন-৭ এর সংসদ সদস্য বিলকিস ইসলাম। বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহছানিয়া মিশনের হেলথ সেক্টরের পরিচালক ও বিটিসিএ এর আহ্বায়ক ইকবাল মাসুদ, নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি, বাংলাদেশ তামাক বিরোধী জোটের দপ্তর সম্পাদক ও  ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের হেড অব প্রোগ্রামস সৈয়দা অনন্যা রহমান এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ তাইফুর রহমান। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি) এর সহযোগী অধ্যাপক ও প্রকল্প পরিচালক  মোঃ বজলুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ) এর পরিচালক সীমা দাস সীমু এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (টিসিআরসি) প্রজেক্ট কো-অর্ডিনেটর ফারহানা জামান লিজা।
সভায় বক্তারা বাংলাদেশ সরকারকে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধনী ২০২৬)’ প্রণয়নের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে তারা বলেন, সংশোধিত আইনটি তামাক নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হলেও এর সফলতা নির্ভর করবে কার্যকর বাস্তবায়নের ওপর। এ লক্ষ্যে মাঠপর্যায়ে আইন প্রয়োগে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং জনস্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জোরদার করতে হবে। একই সঙ্গে আইন বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়নে সরকারের উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সংশোধিত আইনে ই-সিগারেট, ভ্যাপ, নিকোটিন পাউচসহ সকল ধরনের ইমার্জিং টোব্যাকো প্রোডাক্ট নিষিদ্ধের বিধান বাতিল করা হয়েছে। এর ফলে এসব পণ্য কার্যত নিয়ন্ত্রণহীনভাবে বাজারে উন্মুক্ত হয়ে পড়েছে, যা জনস্বাস্থ্যের পাশাপাশি দেশের শিশু, কিশোর ও তরুণদের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে। তাই তামাক ও নিকোটিন আসক্তির ফাঁদ থেকে তরুণ সমাজকে সুরক্ষা দিতে ই-সিগারেট, নিকোটিন পাউচসহ সকল ধরনের ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টের বিরুদ্ধে দ্রুত কার্যকর নীতিগত ও আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, তামাক ও নিকোটিন কোম্পানিগুলো তাদের ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে তামাক ও নিকোটিনজাত পণ্যকে নতুন রূপে, নতুন মোড়কে এবং আগ্রাসী বিপণন কৌশলের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের কাছে বিশেষভাবে উপস্থাপন করছে। মিথ্যা প্রচারণার মাধ্যমে এসব পণ্যকে নিরাপদ, আধুনিক কিংবা তুলনামূলক কম ক্ষতিকর হিসেবে তুলে ধরা হলেও বাস্তবে এসব দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং এসব পণ্য তরুণদের নিকোটিন নির্ভরতার দিকে ঠেলে দিচ্ছে এবং ভবিষ্যতে প্রচলিত তামাকপণ্য ব্যবহারের ঝুঁকিও বাড়িয়ে তুলছে। তামাকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয়; এর কার্যকর বাস্তবায়নের পাশাপাশি তামাক কোম্পানির নীতিনির্ধারণী প্রক্রিয়ায় হস্তক্ষেপ প্রতিরোধে কার্যকর নীতিমালা গ্রহণ করতে হবে।
সভায় তামাক নিয়ন্ত্রণে ৫টি সুপারিশ করা হয়। এ সুপারিশগুলো হলো, তামাক কোম্পানির কূটচাল ও প্রস্তাব শক্ত হাতে নির্মূল করা; খুচরা শলাকা বিক্রয়, ভ্রাম্যমান বিক্রয়, এবং লাইসেন্স ছাড়া তামাক পণ্য বিক্রয় নিষিদ্ধ করা; উদীয়মান তামাকজাত পণ্য উৎপাদন, তৈরি, আমদানি, রপ্তানি, পরিবহন, বিক্রয়, বিতরণ, মজুদকরণ এবং বিজ্ঞাপনসহ ই-সিগারেট, নিকোটিন পাউচসহ সকল উদীয়মান তামাকজাত পণ্যের নিষেধাজ্ঞায় আলাদা আইন প্রনয়ণ করা; তামাক চাষ নীতি ও তামাক কর নীতি প্রণয়ন করা এবং দ্রুত আইনের বিধিমালা প্রণয়ন করা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
মিরপুরে একদিনে বিশেষ অভিযানে গ্রেফতার ৪০
মিরপুরে একদিনে বিশেষ অভিযানে গ্রেফতার ৪০
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা ...
যুক্তরাজ্যের নকশায় তৈরি গবেষণাগার ভাসবে বঙ্গোপসাগরে
যুক্তরাজ্যের নকশায় তৈরি গবেষণাগার ভাসবে বঙ্গোপসাগরে
দেশের অর্থনৈতিক মানচিত্র বদলে দিতে বর্তমান সরকারের সুনীল অর্থনীতি বা ব্লু-ইকোনমি মহাপরিকল্পনার অংশ হিসেবে বঙ্গোপসাগরে নামছে আন্তর্জাতিক মানের এক বিশাল ...
টানা বৃষ্টিতে বান্দরবানের বন্যা পরিস্থিতির অবনতি
টানা বৃষ্টিতে বান্দরবানের বন্যা পরিস্থিতির অবনতি
টানা দুই দিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বান্দরবানে ১৩৫ মিলিমিটার ...
এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম
এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা বিস্ফোরণের জন্য প্রশাসনকে দায়ী করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ...
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আইওএম (IOM) বাংলাদেশ-এর নবনিযুক্ত চিফ অব ...
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামির নিরাপত্তা’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ ...
আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় ...
কালিহাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কালিহাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে র‍্যালি, আলোচনা ...
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
প্রতিবছরের মতো এবারও ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়েছে অর্থ আইন, ২০২৬। আইনটি পর্যালোচনা করলে স্পষ্ট হয়, এবারের পরিবর্তন শুধু ...
১০
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের পাশাপাশি উদীয়মান তামাকজাত পণ্য-এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের পাশাপাশি উদীয়মান তামাকজাত পণ্য-এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান
‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধনী) আইন, ২০২৬’ তামাক নিয়ন্ত্রণে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হলেও, জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত ...
 
আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
সারাদেশের মতো নওগাঁর আত্রাইয়েও শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই ...
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষা নেই ভেবে কেন্দ্রে প্রবেশের নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে না পেরে চলতি বছরের এইচএসসি পরীক্ষা দিতে ...
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা এবং মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে ...
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বালু উত্তোলনে গ্রামবাসীর বাধা, লাঠিসোঁটা নিয়ে নদী পাহারা
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বালু উত্তোলনে গ্রামবাসীর বাধা, লাঠিসোঁটা নিয়ে নদী পাহারা
"জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না" এমন কঠিন প্রতিজ্ঞা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের রানিনগরে বালু উত্তোলনে বাধা দিয়ে দিনভর লাঠিসোঁটা নিয়ে ...
টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার ফাঁসির আদেশ
টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার ফাঁসির আদেশ
টাঙ্গাইলে পাঁচ বছর বয়সী ভাতিজা কেএম রাহেনুল ইসলাম আরাফকে মুক্তিপণের দাবিতে অপহরণের পর হত্যার দায়ে চাচা মো. নুরনবীকে ফাঁসির আদেশ ...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দর এলাকার একটি কুরিয়ার সার্ভিস থেকে ভারতীয মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। রবিবার ...
সাবেক এমপি নুর মোহাম্মদ ঢাকায় আটক
সাবেক এমপি নুর মোহাম্মদ ঢাকায় আটক
‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নুর মোহাম্মদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ‎শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর ...
সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি
সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি
পাইপলাইনে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ক্রমাগত কমে যাওয়ায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় আবাসিক গ্যাস সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ...
"সরকারী বিধি বিধান উপেক্ষা করে চললে ব্যবস্থা নেয়া হবে" - সাবেক সাংসদ হারুনুর রশিদ
"সরকারী বিধি বিধান উপেক্ষা করে চললে ব্যবস্থা নেয়া হবে" - সাবেক সাংসদ হারুনুর রশিদ
‍"চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিভক্ত। কেও জামায়াত করে, কেও বিএনপি করে, কেও আওয়ামীলীগ করে। কিন্তু সদর হাসপাতালের দায়িত্বরত ব্যক্তি, চিকিৎসক ...
১০
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
বিএনপি সরকার গঠনের চার মাসের মাথায় দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় রাজনৈতিক ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com