/ অর্থনীতি / বাণিজ্য / সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি
সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি
নতুন বার্তা, ঢাকা:
Published : Sunday, 28 June, 2026 at 4:03 PM
সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসিপাইপলাইনে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ক্রমাগত কমে যাওয়ায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় আবাসিক গ্যাস সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ২-৩ বছরের মধ্যে এ সংকট আরও ভয়াবহ আকার ধারণ করবে। ওই সময়ে অনেক এলাকার বাসাবাড়িতে কোনো গ্যাসই মিলবে না। তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকেই সরকারের শীর্ষ পর্যায়ে এ তথ্য জানানো হয়েছে। এই পরিস্থিতিতে এলপিজির বাজারে বেসরকারি কোম্পানিগুলোর আধিপত্য ও সিন্ডিকেট ভাঙতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বড় পরিসরে এলপিজি সরবরাহে নামার উদ্যোগ নিয়েছে। মোংলা ও এলেঙ্গায় নতুন বোটলিং প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে দেড় বছরের মধ্যে সরকারি পর্যায়ে এলপিজি ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এদিকে আগামী দিনে গ্যাসের এ সংকটের বিষয়টি মাথায় রেখে সরকার প্রি-পেইড মিটার এবং গ্যাসলাইন নির্মাণের ১৫ হাজার কোটি টাকার ২ প্রকল্প বাতিল করে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) খাতে বড় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। 
তিতাসের মহাব্যবস্থাপক (অপারেশন) কাজী মুহাম্মদ সাইদুল হাসান বলেন, রাজধানী ঢাকার গ্যাস ক্রমেই কমে আসছে। যার প্রভাব পড়ছে বাসাবাড়িতে। তিতাস সিস্টেমেই প্রতিবছর গ্যাসের সরবরাহ কমছে বলে জানান তিনি। বলেন, তাই আগামী দিনে এ সংকট ভয়াবহ হতে পারে। বিষয়টি সরকারকে জানানো হয়েছে।
তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী ঢাকার বাসাবাড়ি, রিফুয়েলিং স্টেশন এবং বাণিজ্যিক ও কয়েকটি শিল্প গ্রাহকের জন্য প্রতিদিন দরকার ১৮ কোটি ঘনফুট গ্যাস। অথচ পাওয়া যাচ্ছে ১৬ কোটি ৮০ লাখ ঘনফুট। ঢাকার আমিনবাজার দিয়ে আগে দৈনিক ৬ কোটি, টঙ্গী দিয়ে দেড় কোটি, ডেমরা দিয়ে ৮ কোটি এবং কদমতলী জোন দিয়ে আড়াই কোটি ঘনফুট গ্যাস ঢুকত ঢাকায়। সেখানে এখন ২০ থেকে ৩০ শতাংশ গ্যাস কম আসছে।
রাজধানীর মোহাম্মদপুর হাউজিংয়ের গৃহিণী শামসুন্নাহার কণা জানান, দিনের বেশির ভাগ সময় চুলায় গ্যাস থাকে না। রাতে গ্যাস আসে। তাই বাধ্য হয়ে রাত জেগে পরিবারের ৪ সদস্যের জন্য রান্নাবান্না করতে হয়। সাবেক এক অতিরিক্ত সচিব জানান, তার বাসায় ২ বছর ধরে গ্যাস থাকে না বললেই চলে। তিনি তিতাসের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা করে ওই ২ বছরের বিল মওকুফের আবেদন করেছেন।
শুধু রাজধানীর বাসাবাড়ি বা রিফুয়েলিং স্টেশন নয়, গ্যাস সংকটের কারণে শিল্প এলাকার অবস্থাও বেশ খারাপ। গ্যাস সংকটের কারণে অনেকে শিল্পপ্রতিষ্ঠান আংশিক চালাচ্ছেন। বিশেষ করে গাজীপুরের কোনাবাড়ী, চন্দ্রা, সাভার ও আশুলিয়া, মানিকগঞ্জ ও রূপগঞ্জ এলাকার অবস্থা সবচেয়ে বেশি খারাপ। এসব এলাকায় গ্যাস সংকটে চলছে বলে জানিয়েছে তিতাস। এ সংকটের অন্যতম কারণ-কয়েক বছর ধরে দেশীয় গ্যাস ক্ষেত্রে উৎপাদন কমে যাওয়া।
পেট্রোবাংলা এবং তিতাস সূত্রগুলো জানায়, সম্প্রতি এ পরিস্থিতির আরও খারাপ হয়েছে। গত বছর দেশের ক্ষেত্রগুলোয় দৈনিক গড়ে গ্যাস পাওয়া গেছে ১৮০ কোটি ৯০ লাখ ঘনফুট। সেখানে গত চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত গ্যাস পাওয়া যাচ্ছে মাত্র ১৬০ কোটি ৭০ লাখ ঘনফুট। ২০২৩ সালে দেশে দৈনিক (আমদানি করা এলএনজিসহ) গ্যাস সরবরাহ দেওয়া হয় ২৭৭ কোটি ৭৪ লাখ ঘনফুট, ২০২৪ সালে ২৬৮ কোটি ৬০ লাখ, ২০২৫ সালে ২৭০ কোটি ৬০ লাখ এবং ২০২৬ সালের জুনের শেষ সপ্তাহ পর্যন্ত ২৫৬ কোটি ৯০ লাখ ঘনফুট। অন্যদিকে গ্যাসের সরবরাহ কমেছে দেশের সবচেয়ে বড় বিতরণ কোম্পানি তিতাস গ্যাস কোম্পানিতে। ২০২৩ সালে তিতাসকে সরবরাহ দেওয়া হয় ১৫৩ কোটি ৮০ লাখ ঘনফুট, ২০২৪ সালে ১৪৮ কোটি ৩০ লাখ, ২০২৫ সালে ১৫২ কোটি ১০ লাখ এবং ২০২৬ সালে (জুন পর্যন্ত) ১৪৪ কোটি ১০ লাখ ঘনফুট।
তিতাসের কর্মকর্তারা জানান, বাসাবাড়িতে গ্যাস সরবরাহ দিনদিন কমবে। এ কারণে অযথা খরচ করতে চায় না সরকার। এ কারণে এশিয়া উন্নয়ন ব্যাংক এবং বিশ্বব্যাংকের অর্থায়নে ১৭ লাখ ৫০ হাজার গ্যাসের প্রি-পেইড মিটার বসানোর প্রকল্প বাতিল করেছে সরকার। এর বাইরে পাইপে লিকেজ, দুর্ঘটনা এড়ানো এবং পুরোনো স্থানে নতুন ২ হাজার ৭০০ কিলোমিটার পাইপলাইন বসাতে হাতে নেওয়া হয়েছিল ৮ হাজার ১৬০ কোটি টাকার প্রকল্প। সেটি চূড়ান্ত অনুমোদন হয়ে কাজ শুরুর আগ মুহূর্তে বন্ধ করে দিয়েছে জ্বালানি বিভাগ। এতে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকার পুরোনো পাইপলাইন তুলে নতুন লাইন বসানোর কথা ছিল। তিতাসের কর্মকর্তারা জানান, মূলত বাসাবাড়ির পুরোনো লাইনগুলো পুনর্বাসন করতে ওই প্রকল্প নেওয়া হয়েছিল।
একদিকে পাইপলাইনে গ্যাস কমছে, অন্যদিকে রান্নার গ্যাস এলপিজির বাজার নিয়ন্ত্রণ করছে বেসরকারি কোম্পানিগুলো। দেশে প্রতিমাসে এলপিজি ব্যবহার হয় ১ লাখ ৬০ হাজার টনের বেশি। এর মধ্যে মাত্র ৩-৪ শতাংশ সরবরাহ দেয় সরকারি এলপিজি কোম্পানি। বাকি এলপিজি বিদেশ থেকে এনে ৩২টি কোম্পানি সরবরাহ করে। এর মধ্যে মাত্র ৮-১০টি কোম্পানি এই এলপিজি আমদানি করে বাকি বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করে। মূলত, এই ৮-১০টি কোম্পানিই এলপিজির বাজার নিয়ন্ত্রণ করছে। এলপিজির এই সিন্ডিকেট ভাঙতে মোংলায় ৬ দশমিক ৫ একর জমিতে এবং এলেঙ্গায় ৭ একর জমিতে এলপিজির বোটলিং এবং মজুতের ট্যাংক বানানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর সম্ভব্যতা যাচাই করতে একটি কোম্পানিকেও নিয়োগ দিয়েছে বিপিসি।
বিপিসি জানিয়েছে, সরকার মাতারবাড়ীতে একটি ল্যান্ডবেইজড এলপিজি টার্মিনাল করতে যাচ্ছে। সেখান থেকে বছরে ১২ লাখ টন এলপিজি সরবরাহ দেওয়া যাবে। এছাড়া মাতারবাড়ীতে জাহাজ টু জাহাজ-এসটিএস পদ্ধতিতে এলপিজি পরিবহণের সুবিধা রেখে একটি ভাসমান টার্মিনাল বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর বাইরে চট্টগ্রামে বে-টার্মিনাল এলাকায় ২৫ হেক্টর জমিতে বছরে ১২ লাখ টন মজুতের ক্ষমতার একটি টার্মিনাল বসানো হবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে
টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে
বিদ্যুৎকেন্দ্রে টেকনিক্যাল ত্রুটি এবং বঙ্গোপসাগরের উত্তাল আবহাওয়ার কারণে কয়লা খালাসে বিঘ্ন সৃষ্টি হওয়ায় জাতীয় গ্রিড থেকে প্রায় ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ ...
ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ
ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ
যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় (টিপিএস) থাকা অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের উপায় খুঁজতে অথবা নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। রোববার ...
কাঁঠালের বিচি দীর্ঘদিন সংরক্ষণের সহজ ও কার্যকর উপায়
কাঁঠালের বিচি দীর্ঘদিন সংরক্ষণের সহজ ও কার্যকর উপায়
কাঁঠাল শুধু সুস্বাদু ফলই নয়, এর বিচিও পুষ্টিগুণে ভরপুর এবং নানা ধরনের রান্নায় সমান জনপ্রিয়। শুঁটকি দিয়ে কাঁঠালের বিচি ভুনা, ...
ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি
ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি
উজানের ঢল আর ভারী বর্ষণে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি ফের বিপৎসীর ওপরে।রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় তিস্তার ডালিয়া ...
আরও কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের
আরও কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে আরও কঠোর প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। উপসাগরীয় অঞ্চলে পাল্টাপাল্টি হামলার মধ্যেই ...
চুরির টাকায় বিলাসী জীবন! রাম মন্দির চুরিকাণ্ডে নয়া মোড়
চুরির টাকায় বিলাসী জীবন! রাম মন্দির চুরিকাণ্ডে নয়া মোড়
ভাবতের অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স থেকে অর্থ চুরির ঘটনায় অর্থপাচারের উৎস খুঁজতে তদন্তের পরিধি আরও বাড়িয়েছে পুলিশ। এই মামলার মূল ...
পুলিশে বড় রদবদল
পুলিশে বড় রদবদল
বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল করেছে সরকার। বাহিনীটির ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এদের মধ্যে অতিরিক্ত ...
ডিবিএইচ-এর শরীয়াহ সুপারভাইজরী কমিটির ১০ম সভা অনুষ্ঠিত
ডিবিএইচ-এর শরীয়াহ সুপারভাইজরী কমিটির ১০ম সভা অনুষ্ঠিত
ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ সুপারভাইজারী কমিটির ১০ম সভা সম্প্রতি প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় ...
জনপরিসর নিয়ে শিল্প ও স্থাপত্য প্রদর্শনী’র উদ্বোধন করল ব্রিটিশ কাউন্সিল
জনপরিসর নিয়ে শিল্প ও স্থাপত্য প্রদর্শনী’র উদ্বোধন করল ব্রিটিশ কাউন্সিল
রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে ‘সহাবস্থানের স্থাপত্য: বঙ্গীয় বদ্বীপে জনপরিসরের স্থানিক আখ্যান’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেছে ব্রিটিশ কাউন্সিল। প্রদর্শনীটি আজ (২৮ জুন) ...
১০
ব্র্যাকের উদ্যোগে হাতীবান্ধায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
ব্র্যাকের উদ্যোগে হাতীবান্ধায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ব্র্যাকের উদ্যোগে বিভিন্ন ম্যাধ্যমিক বিদ্যালয়ে, ব্র্যাক প্রি- প্রাইমারি ও ব্র্যাক প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানে  মোট ৫৩৩৭ টি বিভিন্ন ...
 
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দার বালু আমার বাপ-দাদার সম্পত্তি : ইউপি চেয়ারম্যান টিপু
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দার বালু আমার বাপ-দাদার সম্পত্তি : ইউপি চেয়ারম্যান টিপু
“মহানন্দা নদীর বালু আমার বাপ-দাদার সম্পত্তি” বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক ...
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার দুপুরে ব্যাটালিয়নের সৈনিক মেসে এক ...
চট্টগ্রামে মাঠপর্যায়ে নিরাপদ খাদ্য আদালতের ভ্রাম্যমান কার্যক্রম জোরদারের আহবান
চট্টগ্রামে মাঠপর্যায়ে নিরাপদ খাদ্য আদালতের ভ্রাম্যমান কার্যক্রম জোরদারের আহবান
চট্টগ্রামে নিররপদ খাদ্য আদালত মাঠ পর্যায়ে তদারকি কার্যক্রমের আওতায় বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্টান সরেজমিনে পরিদর্শন করে নানা অনিয়ম ও অপরাধের ...
টাঙ্গাইলে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নকল, ভেজাল, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ...
আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
সারাদেশের মতো নওগাঁর আত্রাইয়েও শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই ...
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস
ব্যাটিংয়ে শুরুটা হয় দুঃস্বপ্নের মতো! নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি সামাল দেন বিপর্যয়। এরপর শেষের দিকে স্বর্ণা আক্তারের দুর্দান্ত ...
আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী: 'যদি কেউ ঝুঁকি তৈরি করতে চাই, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে'- র‍্যাব
আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী: 'যদি কেউ ঝুঁকি তৈরি করতে চাই, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে'- র‍্যাব
আসন্ন ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা করতে চাই বা ঝুঁকি তৈরি করতে চাই ...
কালিহাতীতে কৃষি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
কালিহাতীতে কৃষি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
টাঙ্গাইলের কালিহাতীতে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে “ ...
জাপানি মডেলে কড়াইল-ভাষানটেক বস্তির উন্নয়ন, প্রস্তুত হচ্ছে মেগা প্রকল্প
জাপানি মডেলে কড়াইল-ভাষানটেক বস্তির উন্নয়ন, প্রস্তুত হচ্ছে মেগা প্রকল্প
রাজধানীর কড়াইল, সাত তলা ও ভাষানটেক বস্তি এলাকায় আধুনিক ‘স্যাটেলাইট টাইপের সিটি’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। জাপানের ‘স্লাম ডেভেলপমেন্ট’ (বস্তি ...
১০
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার যদি কোনো আধিপত্যবাদী শক্তির সামনে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com