/ আন্তর্জাতিক / জাপানের নতুন কঠোর ভিসানীতি, স্বপ্ন ভাঙছে বিদেশিদের
জাপানের নতুন কঠোর ভিসানীতি, স্বপ্ন ভাঙছে বিদেশিদের
নতুন বার্তা, ঢাকা:
Published : Wednesday, 1 July, 2026 at 1:58 PM
জাপানের নতুন কঠোর ভিসানীতি, স্বপ্ন ভাঙছে বিদেশিদেরজাপানে ব্যবসা পরিচালনা ভিসার নতুন ও কঠোর নিয়মের কারণে দেশটিতে বসবাসরত অনেক বিদেশি উদ্যোক্তা অনিশ্চয়তায় পড়েছেন। নতুন শর্ত পূরণ করতে না পারলে তাদের জাপান ছাড়তে হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
টোকিওর ওকুবো এলাকায় নেপালি খাবারের একটি ছোট রেস্তোরাঁ পরিচালনা করেন ৩৮ বছর বয়সী নেপালি নাগরিক বুধাথোকি সামঝানা। নিজের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসা এখন হারানোর শঙ্কায় তিনি।
তিনি বলেন, আমি সবসময় জাপান ও নেপালের মধ্যে একটি সেতুবন্ধন হতে চেয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে আমার সেই স্বপ্ন ভেঙে গেছে।
জাপানে জনসংখ্যা দ্রুত কমছে এবং বিভিন্ন খাতে শ্রমিক সংকট থাকলেও, দেশটিতে অভিবাসনবিরোধী মনোভাব বাড়ছে। এ পরিস্থিতিতে ২০২৫ সালের শেষ দিকে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি ব্যবসা পরিচালনার ভিসার নিয়ম আরও কঠোর করে।
নতুন নিয়ম অনুযায়ী, ব্যবসা পরিচালনার ভিসা পেতে ন্যূনতম মূলধনের পরিমাণ ৫০ লাখ ইয়েন থেকে বাড়িয়ে ৩ কোটি ইয়েন (প্রায় ১ লাখ ৮৫ হাজার মার্কিন ডলার) করা হয়েছে।
বুধাথোকি বলেন, এত বড় অঙ্কের মূলধন জোগাড় করা আমাদের মতো ছোট উদ্যোক্তাদের পক্ষে অসম্ভব।
২০১৬ সালে শিক্ষার্থী হিসেবে জাপানে আসেন তিনি। কয়েক বছর সঞ্চয় করে ২০২৩ সালে প্রথম রেস্তোরাঁ চালু করেন। চলতি বছরের জানুয়ারিতে তৃতীয় রেস্তোরাঁ খোলার পর ১০ বছর পর নিজের ১৪ বছর বয়সী মেয়েকে নেপাল থেকে জাপানে নিয়ে আসতে সক্ষম হন।
তিনি বলেন, এখন সবচেয়ে বেশি চিন্তা মেয়েকে নিয়ে। সে জাপানের স্কুলে ভর্তি হয়েছে। ভিসা নবায়ন না হলে তার ভবিষ্যৎ কী হবে, সেটাই ভাবছি।
ভারতীয় বংশোদ্ভূত আরেক ব্যবসায়ী মনীশ কুমারও একই সমস্যায় পড়েছেন। প্রায় ৩০ বছর ধরে জাপানে বসবাস করলেও সম্প্রতি তাকে জানানো হয়েছে, তার ব্যবসা পরিচালনার ভিসা নবায়ন করা হবে না।
ভিসা–সংক্রান্ত বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে জাপানের অভিবাসন কর্তৃপক্ষ আগের তুলনায় অনেক বেশি কঠোর হয়েছে। এখন কর পরিশোধের রসিদ, সামাজিক বীমার কাগজসহ অতিরিক্ত নথি জমা দিতে হচ্ছে।
নতুন নিয়ম বাতিলের দাবিতে এরই মধ্যে ৬৭ হাজারের বেশি মানুষ একটি অনলাইন আবেদনে স্বাক্ষর করেছেন।
২০২৪ সালের মে মাসে জাপানের বিচার মন্ত্রণালয় ‘অবৈধ বিদেশি শূন্যে নামিয়ে আনা’ পরিকল্পনা ঘোষণা করে। এরপর থেকেই বিদেশিদের জন্য ভিসা নীতিতে কড়াকড়ি বাড়ানো হয়।
বিশ্লেষকদের মতে, গত বছরের উচ্চকক্ষের নির্বাচনে ‘জাপানিজ-ফার্স্ট’ নীতির পক্ষে অবস্থান নেওয়া রাজনৈতিক দলের উত্থানের পর বিদেশিদের বিষয়ে সরকারের অবস্থান আরও কঠোর হয়েছে।
তবে প্রশাসনিক বিষয়ক বিশেষজ্ঞ কাজুকি ইউদা ও দাইসুকে কোমোরি মনে করেন, নতুন নীতির লক্ষ্য ভিসার অপব্যবহার রোধ করা হলেও এর সবচেয়ে বড় প্রভাব পড়ছে ছোট রেস্তোরাঁ মালিক, তরুণ উদ্যোক্তা এবং বৈধভাবে ব্যবসা পরিচালনা করা বিদেশিদের ওপর।
নতুন নিয়মে ব্যবসা পরিচালনার ভিসাধারীদের একজন জাপানি নাগরিক বা দীর্ঘমেয়াদি বাসিন্দাকে চাকরিতে নিয়োগ দেওয়ার শর্তও রাখা হয়েছে। কিন্তু শ্রমিক সংকটে থাকা জাপানে এই শর্ত পূরণ করাও অনেক উদ্যোক্তার জন্য কঠিন হয়ে পড়েছে।

সূত্র: এএফপি


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
দেশের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন
দেশের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন
দেশের উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার, দালালচক্র ও অনিয়ম প্রতিরোধ এবং সেবাগ্রহীতাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে ৫০০ উপজেলা স্বাস্থ্য ...
আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম ভাঙিয়ে প্রতারণা, গ্রেফতার ৬
আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম ভাঙিয়ে প্রতারণা, গ্রেফতার ৬
আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম-পরিচয় ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ খুলে অনলাইনে বিনিয়োগের নামে প্রতারণা চালানো একটি ...
খুঁড়িয়ে চলছে জয়পুরহাটের সরকারি মুরগি খামার
খুঁড়িয়ে চলছে জয়পুরহাটের সরকারি মুরগি খামার
জনবল সংকট ও জরাজীর্ণ অবকাঠামো নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে জয়পুরহাটের জামালগঞ্জে অবস্থিত সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার।দেশের পোলট্রি শিল্পে ...
আনসার বাহিনীর ৬০ লাখ সদস্যের কার্যক্রম তুলে ধরবে ‘প্রান্তিক কণ্ঠস্বর’: তথ্যমন্ত্রী
আনসার বাহিনীর ৬০ লাখ সদস্যের কার্যক্রম তুলে ধরবে ‘প্রান্তিক কণ্ঠস্বর’: তথ্যমন্ত্রী
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল ও পোর্টাল ‘প্রান্তিক কণ্ঠস্বর’। ৬০ লাখের বেশি সদস্যের ...
জাপানের নতুন কঠোর ভিসানীতি, স্বপ্ন ভাঙছে বিদেশিদের
জাপানের নতুন কঠোর ভিসানীতি, স্বপ্ন ভাঙছে বিদেশিদের
জাপানে ব্যবসা পরিচালনা ভিসার নতুন ও কঠোর নিয়মের কারণে দেশটিতে বসবাসরত অনেক বিদেশি উদ্যোক্তা অনিশ্চয়তায় পড়েছেন। নতুন শর্ত পূরণ করতে ...
সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচির মুনাফা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী ছয় মাস আগের হারেই মুনাফা ...
রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার ভার নিয়েই নতুন অর্থবছরে যাত্রা
রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার ভার নিয়েই নতুন অর্থবছরে যাত্রা
রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার মধ্য দিয়েই শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। অপূর্ণতার মধ্যেই চলতি অর্থবছরের জন্য চলছে আরও উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণের ...
পর্যটক সংকটে ম্লান হাওরের পর্যটন
পর্যটক সংকটে ম্লান হাওরের পর্যটন
বর্ষা এলেই নতুন রূপ ধারণ করে হাওরের জেলা সুনামগঞ্জ। পানিতে টইটম্বুর হাওর, পাহাড়, নদী আর মেঘের মায়াবী সৌন্দর্যে মুখর হয়ে ...
গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ
গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ
গাঢ় নীল ও হালকা জলপাই রঙয়ের শার্ট এবং খাকি রঙের প্যান্টে ফিরেছে পুলিশের পোশাক। বুধবার (১ জুলাই) নতুন পোশাক পরে ...
১০
রাজস্থানে বাসে ভয়াবহ আগুন, নিহত ৭
রাজস্থানে বাসে ভয়াবহ আগুন, নিহত ৭
ভারতের রাজস্থান রাজ্যের দৌসা জেলার কাছে দিল্লি-মুম্বাই মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় একটি শীতাতপ নিয়ন্ত্রিত শয়নবাসে আগুন লেগে অন্তত সাতজন নিহত হয়েছেন। ...
 
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দার বালু আমার বাপ-দাদার সম্পত্তি : ইউপি চেয়ারম্যান টিপু
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দার বালু আমার বাপ-দাদার সম্পত্তি : ইউপি চেয়ারম্যান টিপু
“মহানন্দা নদীর বালু আমার বাপ-দাদার সম্পত্তি” বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক ...
আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
সারাদেশের মতো নওগাঁর আত্রাইয়েও শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই ...
টাঙ্গাইলে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নকল, ভেজাল, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ...
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা এবং মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে ...
কালিহাতীতে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩
কালিহাতীতে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীর সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় ...
কালিহাতীতে কৃষি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
কালিহাতীতে কৃষি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
টাঙ্গাইলের কালিহাতীতে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে “ ...
পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ
পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ
পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় দিন। আরবি ‘আশারা’ শব্দ থেকে ‘আশুরা’ শব্দের উৎপত্তি, যার অর্থ দশ। ...
টাঙ্গাইলে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
টাঙ্গাইলে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
টাঙ্গাইলের ভূঞাপুরে ১২ বছর বয়সী ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মোফাজ্জল হোসেন মফিজুল (৩৫) নামে এক যুবকের ...
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বালু উত্তোলনে গ্রামবাসীর বাধা, লাঠিসোঁটা নিয়ে নদী পাহারা
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বালু উত্তোলনে গ্রামবাসীর বাধা, লাঠিসোঁটা নিয়ে নদী পাহারা
"জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না" এমন কঠিন প্রতিজ্ঞা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের রানিনগরে বালু উত্তোলনে বাধা দিয়ে দিনভর লাঠিসোঁটা নিয়ে ...
১০
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
জামায়াতপন্থি ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com