/ বিশেষ / বিচার চেয়ে নুশরাতের মৃত্যু: অধ্যক্ষের মুক্তি চেয়ে সেই মিছিলের নেপথ্যে স্থানীয় আ.লীগের সাধারণ সম্পাদক
এখনও আইনের আওতায় আসেনি অপরাধীরা
বিচার চেয়ে নুশরাতের মৃত্যু: অধ্যক্ষের মুক্তি চেয়ে সেই মিছিলের নেপথ্যে স্থানীয় আ.লীগের সাধারণ সম্পাদক
নতুন বার্তা, ঢাকা:
Published : Thursday, 11 April, 2019 at 2:56 AM, Update: 11.04.2019 3:01:30 AM
বিচার চেয়ে নুশরাতের মৃত্যু: অধ্যক্ষের মুক্তি চেয়ে সেই মিছিলের নেপথ্যে স্থানীয় আ.লীগের সাধারণ সম্পাদকনুশরাতের মৃত্যুর পর নুসরাতের ভাই রাশেদুল হাসান রায়হান বলেন, সকাল সাড়ে ৯টায় আমি ও আমার মা ওকে আইসিইউতে দেখতে যাই। ও আমাকে বলে, ‘ভাই আমার যা কিছু হয় হয়ে যাক প্রিন্সিপাল সিরাজ উদদৌলা ও তার সহযোগী যারা আমার গায়ে আগুন দিয়েছে তাদের যেন বিচার হয়।’

রায়হান বলেন, এ কথাগুলো বলার সময় ওর শ্বাসকষ্ট হয়েছিল। এরপর আর কোনো কথা বলতে পারেনি, ওকে লাইফ সাপোর্টে রাখা হয়।
এর আগে সে আমাকে আরও জানায়, যারা তার গায়ে আগুন দেয় তাদের ওর পরিচিত মনে হয়েছে, কিন্তু চিনতে পারেনি। প্রতিদিন আমার বোনের সঙ্গে আমার বড় ভাই নোমান তাকে মাদরাসায় রেখে আসেন। সেদিন মাদরাসার পিয়ন মোস্তফা আমার বড় ভাইকে মাদরাসায় ঢুকতে দেয়নি। সেও এ ঘটনায় জড়িত। তাকেও বিচারের আওতায় আনা হোক।

নুসরাতের সঙ্গে কথা বলে তার মামা মো. সেলিম বলেন, ‘আমি ওকে বার বার জিজ্ঞেস করেছি বল কে তোর গায়ে আগুন দিয়েছে? উত্তরে সে আমাকে বলে, ‘মামা তাদের কণ্ঠটা আমার চেনা, আমার কাছের (পরিচিত) মানুষ, হাতটা ফর্সা। চেহারাটা মনে করতে পারছি না।’ আজ সকালেও তাকে আমি জিজ্ঞেস করেছি চেহারা বলতে পারে নাই।
পুড়ে যাওয়া শরীর নিয়ে গত কয়েকদিন অমানবিক যন্ত্রণা নিয়ে লড়াই চালিয়ে যাওয়া নুসরাতের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে প্রতিবাদের ঝড়। একই সঙ্গে এই বিচার যেন দ্রুত নিশ্চিত করা যায় সেটি মনিটরিংয়ের অঙ্গীকার নিয়ে হাজির হন হাজারও মানুষ। বৃহস্পতিবার (১১ এপ্রিল) একাধিক প্রতিবাদ সমাবেশের ঘোষণা ছড়িয়ে পড়তে থাকে। দাবি একটাই,  নুসরাতকে বাঁচানো যায়নি, বিচার নিশ্চিত করতে হবে।

বিচার চেয়ে নুশরাতের মৃত্যু: অধ্যক্ষের মুক্তি চেয়ে সেই মিছিলের নেপথ্যে স্থানীয় আ.লীগের সাধারণ সম্পাদকনারীবাদী লেখক সাদিয়া নাসরিন লিখছেন, ‘ “আমার যা হয় হোক, তার যেনো বিচার হয়”... কথাটার ওজন কি আমরা বুঝি? আমরা কি বুঝতে পারছি যে এই কাজটা আমাদের করতে হবে? করবো আমরা? এতোটুকু এতোটা লড়াই একলা করতে করতে পুড়ে মরেছে মেয়েটি, বাকিটুকু আমরা পারবো না? পারবো না আমরা?’
ভিকারুন্নুনিসা নুন স্কুলের শিক্ষক সৈয়দা তানজিনা ইমাম লিখেছেন,  ‘নুসরাতরা চলে যায়। চলে গিয়ে বেঁচে যায়। যারা থেকে যায় তাদের  দাঁড় করিয়ে  দেওয়া হয় বন্ধুর হন্তারক আর নিজের ধর্ষককে বাঁচানোর মিছিলে।’

এই বিচারকাজের মনিটরিং এবং ফলোআপ থেকে আমরা যেন  বিচ্যুত না হই উল্লেখ করে অ্যাক্টিভিস্ট শামীম আরা নীপা লিখেছেন, ‘আমি এই অন্যায়ের প্রতিবাদ করবো শেষ নিঃশ্বাস পর্যন্ত... আমি সারা বাংলাদেশের কাছে বলবো, সারা পৃথিবীর কাছে বলবো এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য, আমি এই অন্যায়ের প্রতিবাদ করবো...।  নুসরাত জাহান রাফি মারা গেছে অন্যায়ের প্রতিবাদ করতে করতে...। সমগ্র দেশ জাতি ও জগতের কাছে রাফি দাবি রেখে গেছে...।  সমাজের মানুষগুলোর মানুষ হওয়ার, মানুষ করার,  মানুষ জন্ম দেওয়ার শেষ সময়টাও চলে যাচ্ছে– তাও ঘুমাচ্ছে প্রাণীগুলো...!

‘নুসরাত জাহান রাফির যৌন নির্যাতক মাওলানা সিরাজ এবং  হত্যার সঙ্গে জড়িত প্রতিটি পিশাচের ফাঁসির দাবি জানাই...।’

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে নুশরাতের মৃত্যুর জন্য দায়ী অধ্যক্ষ জেলে থাকা অবস্থায় তার হয়ে নুশরাতকে মারার পরিকল্পনা কে করে। এক্ষেত্রে স্বাভাবিকভাবেই বলা চলে যারা অধ্যক্ষকে বাচাতে তৎপর ছিল, তারাই দায়ী ছিল।
ফেনীর সোনাগাজী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজউদদৌলা যৌন হয়রানির অভিযোগে ২৭ মার্চ গ্রেফতার হন। গ্রেফতার হওয়ার পর তাকে রক্ষা করতে তার মুক্তির দাবিতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ইন্ধনে গত ২৮ মার্চ এলাকায় মিছিল বের করা হয়েছিল। একই সময়ে গ্রেফতার অধ্যক্ষের বিচার চেয়ে অন্য বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী মানববন্ধন করেছিল।

এরই মধ্যে গত ৬ এপ্রিল ওই মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি (১৮)-কে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। পাঁচদিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার (১০ এপিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মারা যান। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এদিকে, নুসরাতকে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনাটি নিয়ে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে অধ্যক্ষের মুক্তি চেয়ে করা সেই মিছিলের ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি ফের সামনে আসে। প্রশ্ন ওঠেছে, অধ্যক্ষের পক্ষে এই মিছিলের আয়োজক ছিল কারা এবং মিছিলে অংশ নিয়েছিল কারা। অনুসন্ধানে বেরিয়ে আসে অধ্যক্ষের পক্ষে-বিপক্ষে এই কর্মসূচির নেপথ্যে ছিলেন বিভিন্ন সময়ে অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে সহায়তাদানকারী দুই ওয়ার্ড কাউন্সিলর।

বিচার চেয়ে নুশরাতের মৃত্যু: অধ্যক্ষের মুক্তি চেয়ে সেই মিছিলের নেপথ্যে স্থানীয় আ.লীগের সাধারণ সম্পাদকজানা গেছে, গত ২৭ মার্চ নুসরাত মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। এরপর তার মা মামলা দায়ের করলে ‍পুলিশ অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে গ্রেফতার করে।  প্রত্যক্ষদর্শীরা বলছেন, ২৭ মার্চ  সিরাজউদ্দৌলা গ্রেফতার হওয়ার পরদিন ২৮ মার্চ তার মুক্তি চেয়ে মিছিল করেছিল মাদ্রাসার সুবিধাপ্রাপ্ত বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। আর তাদেরকে উৎসাহিত করেছে পরিচালনা কমিটি ও কলেজের কিছু ‘শুভাকাঙ্ক্ষী’। এদের মধ্যে অন্যতম হলেন পৗর কাউন্সিলর মাকসুদুল আলম মাকসুদ, যিনি নুসরাত হত্যাচেষ্টা মামলায় বর্তমানে পলাতক।

আর অধ্যক্ষের বিপক্ষে মানববন্ধনের আয়োজন করেছিলেন আরেক ওয়ার্ড কাউন্সিলর শেখ মামুন, যিনি আগে অধ্যক্ষের কাছের লোক হিসেবে পরিচিত ছিলেন।

২৭ মার্চ থেকে যা ঘটেছে

গত ২৭ মার্চ মাদ্রাসাছাত্রী নুসরাতকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে  অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। ওই দিনই মামলা হলে অধ্যক্ষ গ্রেফতার হন। গ্রেফতার হওয়ার পর তার পক্ষে-বিপক্ষে দু’টি গ্রুপ কর্মসূচি পালন করে। অধ্যক্ষকে বাঁচানোর জন্য পৗর কাউন্সিলর মাকসুদুল আলম  মাকসুদ নেপথ্যে কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে। ২৮ মার্চের সেই মিছিলের নেতৃত্বে মোকসুদ ছিলেন কিনা প্রশ্নে মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির সহ-সভাপতি রুহুল আমিন সরাসরি স্বীকার না করলেও ওই সময় এই অভিযুক্ত ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন একথা স্বীকার করেন।

ঘটনার বিবরণীতে রুহুল আমিন বলেন, ‘২৭ মার্চ ভিকটিম ছাত্রীর (নুসরাত) সঙ্গে যা ঘটেছে, সেটা আমি রাস্তায় বসে শুনে মাদ্রাসায় যাই। আমি সেখানে উপস্থিত হয়ে পুলিশ ডেকে এনে অধ্যক্ষকে থানায় পাঠিয়ে দিই। অধ্যক্ষ প্রথমে থানায় যেতে রাজি হননি। পরে আমি তাকে বলি, আপনি যান আমিও আসছি। সে সময় ভিকটিমের পরিবারকেও পাঠাই এবং বলি, যা অভিযোগ সেটা থানায় গিয়ে জানাতে।’

উল্লেখ্য, গত ৬ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে আলিম (এইচএসসি) পর্যায়ের আরবি প্রথমপত্র পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যান নুসরাত। এরপর কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে ৪/৫ জন বোরকা পরা ব্যক্তি প্রথমে তাকে মামলা তুলে নিতে বলে। তাতে নুশরাত রাজী না হলে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। সেদিনই নুসরাতকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে ভর্তি করানো হয়। মৃত্যুর আগে নুসরাত ঢামেকের বার্ন ইউনিটে লাইফ সাপোর্টে ছিলেন।

কারা করেছিল পাল্টাপাল্টি কর্মসূচি

মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির সহ-সভাপতি রুহুল আমিন বলেন, ‘২৮ মার্চ দুটি মিছিল হয়েছে, সেটি আমি ফেসবুকে দেখেছি। সেখানে অধ্যক্ষের পক্ষে ও বিপক্ষে দুজন কাউন্সিলর ছিল। তাদের মধ্যে একজন মাদ্রাসার আগের কমিটির সদস্য শেখ মামুন অন্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অধ্যক্ষের ফাঁসি চেয়ে জিরো পয়েন্টে মানববন্ধনের আয়োজন করেন। এর বিপরীতে অধ্যক্ষের পক্ষে মাদ্রাসার শিক্ষার্থীরা ওই জিরো পয়েন্টেই মিছিল নিয়ে যায়। পরিস্থিতি দেখে আমি কাউন্সিলর মাকসুদকে ফোন দিই। সেও তখন জিরো পয়েন্টেই ছিল।’

এরপর সবাই স্থানীয় সরকার নির্বাচনে ব্যস্ত হয়ে যান উল্লেখ করে রুহুল আমিন বলেন, ‘পরে সেদিন (৬ এপ্রিল) পরীক্ষাচলাকালীন আগুনের ঘটনাটি ঘটলো।’ এই অধ্যক্ষ যে এত খারাপ, এ বিষয়টা আগে কেন ফুটে উঠলো না বলে বিস্ময় প্রকাশ করেন তিনি। রুহুল আমিনের বিরুদ্ধে অধ্যক্ষের পক্ষ নেওয়ার অভিযোগ আছে বলে জানানো হলে তিনি বলেন, ‘এসব যারা বলে তারা আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারে না কেন। আমি অধ্যক্ষকে পুলিশের কাছে তুলে দিলাম।’

২৮ মার্চ অধ্যক্ষের পক্ষের মিছিলের জন্য মাকসুদকে সরাসরি দায়ী করে ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মামুন বলেন, ‘অধ্যক্ষের পক্ষে মাদ্রাসার ছাত্ররা মিছিল বের করলেও এর পেছনে ছিলেন বর্তমানে পলাতক মাকসুদুল আলম। পুরো কর্মসূচি আয়োজনে অধ্যক্ষের সাবেক ও বর্তমান ছাত্র এবং মাদ্রাসা পরিচালনা কমিটি যুক্ত ছিল। আমরা অধ্যক্ষের বিরুদ্ধে যখন মানববন্ধন করি, সেখানে মাকসুদ আমার ওপর চড়াও হয়েছিল। আমি কিছু বলিনি, সরে এসেছি।’ আপনার সময়েও অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এ তথ্য জানানো হলে শেখ মামুন বলেন, ‘সে সময় অধ্যক্ষের বিরুদ্ধে অর্থলুণ্ঠনসহ নানা অভিযোগ উত্থাপনের চেষ্টা করেছি, প্রতিকার পাইনি।’

অধ্যক্ষকে রক্ষা করে আসছিল যারা

অনুসন্ধানে বেরিয়ে আসে,অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সোনাগাজী উপজেলা জামায়াতের আমির ছিলেন। তার বিরুদ্ধে আগেও অনৈতিক কাজের অভিযোগ এবং একাধিক মামলা আছে। তিন বছর আগে তাকে জামায়াত থেকে বহিষ্কার করার পরেও তিনি এই মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে টিকে ছিলেন। স্থানীদের ভাষ্য— সেসময় জামায়াত থেকে বের হয়ে এই অধ্যক্ষ ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শেখ মামুনের সহায়তায় টিকে যান। যদিও কিছুদিনের মধ্যেই শেখ মামুনের সঙ্গে তার সখ্যতা কমতে থাকে। এসময় তিনি আরেক ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এই দুই ওয়ার্ড কাউন্সিলরই ২৮ মার্চ অধ্যক্ষের পক্ষে-বিপক্ষে অবস্থান নেন।

এতদিন অধ্যক্ষের বিষয়ে অভিযোগগুলো আমলে না নেওয়ার কারণ জানতে চাইলে মাদ্রাসার বর্তমান সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)পি কে এনামুল হক বলেন, ‘তার বিরুদ্ধে এখন বেশিরভাগ যে অভিযোগগুলো তোলা হচ্ছে, সেগুলো আপনারদের মতোই আমিও এখন শুনছি। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও যৌন হয়রানির অভিযোগ আগেও ছিল— সেটি তিনি জানেন কিনা প্রশ্নে এনামুল হক বলেন, ‘অর্থ আত্মসাতের ঘটনায় অডিট কমিটি করা হয়। পরে অধ্যক্ষকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল। সেটিতো নিষ্পত্তি হওয়া জিনিস। পেছনের অনেক বিষয় এখন উঠে আসছে। তবে যৌন হয়রানির অভিযোগে এ দফা মামলা এবং মামলার পরে যা যা এই অধ্যক্ষ ঘটিয়েছেন, তাতে আমি তাকে মানুষ মনে করি না, সে নরপশু।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, কে কোন মন্ত্রণালয়ে
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, কে কোন মন্ত্রণালয়ে
নতুন শপথ নেওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করা হয়েছে। একই সঙ্গে একটি মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর বদল করা ...
উত্তরায় আলোচিত সোয়া কোটি টাকা ছিনতাই: রিমান্ডে সাগরের তথ্যে মিলল ব্যবহৃত মোটরসাইকেল
উত্তরায় আলোচিত সোয়া কোটি টাকা ছিনতাই: রিমান্ডে সাগরের তথ্যে মিলল ব্যবহৃত মোটরসাইকেল
রাজধানীর উত্তরায় প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাত ভাইয়ের মালিকানাধীন ডিএল পেট্রোল পাম্পের এক কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ...
মানবাধিকার ও ফ্যাক্ট-ফাইন্ডিং বিষয়ে ঢাকায় তিন দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
মানবাধিকার ও ফ্যাক্ট-ফাইন্ডিং বিষয়ে ঢাকায় তিন দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
রাজধানী ঢাকার লালমাটিয়ায় এনজিও ফোরামের মিলনায়তনে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর উদ্যোগে ৩ দিনব্যাপী এক আবাসিক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। ...
কালিহাতীতে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের টিনের ঘরে চলছে পাঠদান
কালিহাতীতে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের টিনের ঘরে চলছে পাঠদান
টাঙ্গাইলের কালিহাতীতে নারান্দিয়া ইউনিয়নে আনোয়ারা হাসেম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ টিনের ঘরে নানা সংকট নিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান ...
টাঙ্গাইলের রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
টাঙ্গাইলের রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে হাসিব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ...
মোহাম্মদপুরে সন্ত্রাসী ‌‘চুয়া সেলিম’, জয় ও ‘বোমা রতন’ গ্রেফতার
মোহাম্মদপুরে সন্ত্রাসী ‌‘চুয়া সেলিম’, জয় ও ‘বোমা রতন’ গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের সদস্যসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)।গ্রেফতার তিন সন্ত্রাসী হলেন- ...
চাঁপাইনবাবগঞ্জের ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত নারী আসামী ঢাকায় গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত নারী আসামী ঢাকায় গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মধুমতি নামে একটি অবৈধ এনজিওর মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগে দায়ের করা ১৩০টি মামলার ...
শ্রমিক সংগঠনের চাঁদাবাজির দ্ব›েদ্ব চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের হয়রানী
শ্রমিক সংগঠনের চাঁদাবাজির দ্ব›েদ্ব চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের হয়রানী
চাঁপাইনবাবগঞ্জের দুইটি শ্রমিক সংগঠনের চাঁদাবাজির দ্ব›েদ্বর জেরে জেলা থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে জেলার কোনো ...
রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফাইনাল
রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফাইনাল
বাংলাদেশের মোবাইল গেমিং ও ই-স্পোর্টস অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পিএমএনসি ফল বাংলাদেশ ২০২৬ (PMNC Fall Bangladesh 2026)-এর সঙ্গে যুক্ত ...
১০
গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির ঘটনা ৪৮ ঘণ্টার ভেতরে সুষ্ঠু তদন্তের দাবি
গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির ঘটনা ৪৮ ঘণ্টার ভেতরে সুষ্ঠু তদন্তের দাবি
সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যদি সরকারি প্রতিষ্ঠান, সাধারণ মানুষ কিংবা অন্য কোনো সংবাদকর্মীর ওপর প্রভাব বিস্তার, হুমকি বা পেশাগত ...
 
কালিহাতীতে মোবাইল কোর্টে তিন ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে মোবাইল কোর্টে তিন ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ...
বোদায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা
বোদায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা
পঞ্চগড়ে বোদায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ...
সাতক্ষীরায় প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
সাতক্ষীরায় প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬। শনিবার (১৫ আগস্ট) বিকেলে ডি.বি. ...
বোদায় দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত
বোদায় দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত
পঞ্চগড়ের বোদায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদ হলরুমে অনুষ্ঠিত ...
টাঙ্গাইলে ঔষধের ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলে ঔষধের ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইল পৌর এলাকার নতুন বাসস্ট্যান্ডে বিভিন্ন ফার্মেসীতে মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে,টাঙ্গাইল  ঔষধ  প্রশাসন  ও পুলিশ বিভাগ এর সমন্বয়ে নকল, ...
আগৈলঝাড়ায় বর্ষায় কর্মহীন কৃষকের বিকল্প জীবিকা: শাপলা বিক্রি করে দিনে আয় ২–৩ হাজার টাকা
আগৈলঝাড়ায় বর্ষায় কর্মহীন কৃষকের বিকল্প জীবিকা: শাপলা বিক্রি করে দিনে আয় ২–৩ হাজার টাকা
জাতীয় ফুল শাপলা। বর্ষার জলে বিল-ঝিল, খাল-বাঁওড় কিংবা ডুবে থাকা কৃষিজমিতে ফুটে থাকা সেই শাপলা এখন বরিশালের আগৈলঝাড়ার বহু পরিবারের ...
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেশের জন্য অশনিসংকেত
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেশের জন্য অশনিসংকেত
দেশে বর্তমানে যে জ্বালানি সংকট চলছে তার মূল কারণ হচ্ছে গ্যাস সরবরাহের স্বল্পতা। এ পরিস্থিতি এই ঘাটতি হঠাৎই তৈরি হয় ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা
ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা
ব্র্যাক ইউনিভার্সিটিতে ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের অর্থনৈতিক অগ্রাধিকার, বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং সামগ্রিক অর্থনৈতিক ...
আত্রাইয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম ...
১০
সিনেমাটিক মোবাইল ভিডিওগ্রাফির সুবিধাসহ ‘রোবট ফোন’ আনল অনার
সিনেমাটিক মোবাইল ভিডিওগ্রাফির সুবিধাসহ ‘রোবট ফোন’ আনল অনার
আনুষ্ঠানিকভাবে নিজেদের বহুল প্রতীক্ষিত ‘রোবট ফোন’ বাজারে এনেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার। প্রিমিয়াম ডিজাইনের এই ফোনে যুক্ত করা ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com