|
কালিহাতীতে প্রতিবেশীর দ্বন্দ্বে রাস্তা বন্ধ, ভাংচুর করে রাস্তা বের করে লাশ দাফন
কামরুল হাসান:
|
টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবেশীর দ্বন্দ্বে চলাচল রাস্তা বন্ধ। রাস্তার মাঝখানে ঘর ভাংচুর করে রাস্তা বের করে আব্দুল সালাম (৬০) নামে এক ব্যক্তি লাশ দাফন করার অভিযোগ ওঠেছে।রোববার সকাল ১০ টার দিকে কালিহাতীর বাংড়া ইউনিয়নের বিলপালিমা গ্রামে এ ঘটনা ঘটে। কালিহাতী উপজেলা বিলপালিমা গ্রামের একাব্বর আলীর ছেলে আব্দুল সালাম (৬০) শনিবার রাতে ঘাটাইল উপজেলা অসুস্থ হয়ে মারা যায়। রাতে কোনভাবে বাড়িতে লাশ নিয়ে আসেন স্বজনরা। রাতেই লাশ দাফনের প্রস্তুতি নেয়া হয় কিন্তু রাস্তা না থাকায় সকালে সিদ্ধান্ত নেওয়া হয়। বিলপালিমা গ্রামের মাতব্বর মোজাফফর বলেন কবরস্থানে লাশ দাফন করতে যাওয়ার রাস্তা না থাকায় প্রতিবেশীপক্ষকে রাস্তা বের করে দিতে বলা হয় কিন্তু তারা সাড়া দেয়নি। মৃত সালামের ভাই পুলিশ সদস্য আবু সাঈদ জানান, এলাকাবাসীর শরণাপন্ন হলে সকাল ১০ টার দিকে বাড়ী থেকে গোরস্থানে লাশ দাফন করতে যাওয়ার সময় চলাচল রাস্তা না থাকায় স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে রাস্তার মাঝখানে ঘর ও টিনের বেড়া ভাংচুর করে রাস্তা বের করে দেওয়া হয়। পরে এলাকাবাসীর সহায়তায় গোরস্থানে লাশ দাফন করতে সক্ষম হয়েছে। আমার ভাই জানাজা হওয়ার কথা ছিল শনিবার রাতে কিন্তু উক্ত লাশ নেওয়া রাস্তা না থাকার কারণে লাশ দাফন করতে সক্ষম হইতেছি রোববার সকাল ১১ টায়। এলাকাবাসী জানান,প্রায় ১০০ বছরের পুরনো বিলপালিমা বর্তা বিলের চলাচলের রাস্তা প্রতিবেশী একাব্বর আলীর সঙ্গে বিরোধে প্রায় দুই বছর ধরে প্রতিবেশী বিলপালিমা গ্রামের মোতাহের মাষ্টার, কবির, মজিদ ও কাশেমের লোকজন চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। বাংড়া ইউনিয়নের ইউপি সদস্য শাহজালাল জানান, প্রতিপক্ষরা রাস্তার মাঝখানে ঘর তুলেছিল। ঘর থাকায় লাশ নিতে পারেননি। জনগণ উত্তপ্ত হয়ে ঘর ভেঙে রাস্তা বের করে লাশ গোরস্থানে নিয়ে লাশ দাফন করেন। এ বিষয়ে কালিহাতী ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ঘটনা শুনেছি দাশ দাফন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। |