/ বিশেষ / রোহিঙ্গা সংকট নিয়ে ব্র্যাকের গবেষণা: দীর্ঘস্থায়ী সংকটে আশ্রয়শিবিরে শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ কমছে
স্থানীয় জনগোষ্ঠীর তরুণদের জীবন-জীবিকাও ক্ষতিগ্রস্ত
রোহিঙ্গা সংকট নিয়ে ব্র্যাকের গবেষণা: দীর্ঘস্থায়ী সংকটে আশ্রয়শিবিরে শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ কমছে
নতুন বার্তা, ঢাকা:
Published : Thursday, 19 November, 2026 at 5:28 PM
রোহিঙ্গা সংকট নিয়ে ব্র্যাকের গবেষণা: দীর্ঘস্থায়ী সংকটে আশ্রয়শিবিরে শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ কমছে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট আশ্রয়শিবিরের তরুণ-তরুণীদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকায় গভীর প্রভাব ফেলছে। ব্র্যাকের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, রোহিঙ্গা তরুণদের প্রায় অর্ধেক পড়াশোনা বা কোনো কাজের সঙ্গে যুক্ত নন। অন্যদিকে, স্থানীয় তরুণদের প্রতি তিনজনের দুজন জানিয়েছেন, এই সংকট তাঁদের জীবিকা ক্ষতিগ্রস্ত করেছে। তবে উভয় জনগোষ্ঠীর তরুণরাই মনে করছেন প্রত্যাবাসনের জন্য সহায়তা কমানো বা চাপ সৃষ্টি নয়; মিয়ানমারের নাগরিকত্ব, সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। 
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্র্যাক আয়োজিত ‘রোহিঙ্গা সংকটের এক দশক: করণীয় নিয়ে নতুন ভাবনা (Rohingya Crisis at Year Ten and Beyond: Rethinking the Response)’ শীর্ষক নীতি সংলাপ অনুষ্ঠানে বক্তারা বলেন, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠী উভয়েই জীবিকার সংকটে রয়েছে এবং এই বাস্তবতা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। সমস্যা সমাধানে সম্মিলিত সিদ্ধান্ত নিতে বিলম্ব করার আর কোনো সুযোগ নেই। বক্তারা বলেন, সংকট মোকাবিলায় সরকার, জাতিসংঘ ও উন্নয়ন সহযোগীদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন, ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেন ফ্রেইসেন এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্। অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের পরিচালক নির্ঝর অধিকারী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শরণার্থী সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কে এ এম মোর্শেদের একটি প্যানেল আলোচনা সঞ্চালনা করেন। ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি ও মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক ড. মো. আকরামুল ইসলাম সমাপনী বক্তব্য রাখেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান হতে হবে মিয়ানমারেই। এ জন্য রোহিঙ্গাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে এবং তাঁদের নিরাপদে ও সম্মানের সঙ্গে দেশে ফিরে যাওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। তিনি বলেন, সহায়তা কমে যাওয়া এবং সংকট দীর্ঘ হওয়ায় বাংলাদেশের সীমিত সম্পদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। রোহিঙ্গাদের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করে নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া দ্রুত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
স্বাগত বক্তব্যে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য নানাভাবে চেষ্টা চলছে, তবে তার আগে এই অপেক্ষার বছরগুলো তাদের বাংলাদেশেই কাটাতে হবে। শিগগিরই তাদের মিয়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা কম। তাই,  রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবিকা ও দক্ষতার উন্নয়নকে বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের একীভূত হয়ে যাওয়ার প্রক্রিয়া হিসেবে নয়, বরং সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি হিসেবে দেখতে হবে। গবেষণায় দেখা গেছে, যেসব তরুণ রোহিঙ্গার আয়ের সুযোগ রয়েছে, তাদের দেশে ফিরে যাওয়ার আগ্রহও বেশি। 
আসিফ সালেহ্ বলেন, এই দীর্ঘ সংকটের অর্থনৈতিক চাপ যেন স্থানীয় জনগোষ্ঠীর ওপর না পড়ে সে বিষয়টি বিবেচনায় রাখা জরুরি। একটি সুস্পষ্ট নীতিমালা না থাকলে রোহিঙ্গা ও স্থানীয় মানুষ, উভয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা ঝুঁকিতে পড়বে। তাই রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষদের নিজ দেশে ফিরে যাওয়ার আগের এই দীর্ঘ অপেক্ষার সময়কে সঠিকভাবে পরিচালনার জন্য সরকার, জাতিসংঘ ও উন্নয়ন সহযোগীদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেন ফ্রেইসেন বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানের সঙ্গে দেশে ফিরে যাওয়ার বিষয়টি এখনো অনিশ্চিত বলে দিন দিন সংকট বাড়ছে। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর এ দেশে অবস্থান এবং নিজ দেশে ফিরে যাওয়ার পর যেন তারা নিরাপদে থাকতে পারে, সে লক্ষ্যে আরও টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। এ জন্য নীতিমালায় পরিবর্তন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সংহতি ও সহযোগিতা দরকার। একই সঙ্গে তাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখাও জরুরি।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গারা দারিদ্র্যের কারণে নয়, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে নিজেদের দেশ ছেড়ে পালিয়ে এসেছেন। তাই তাঁদের শুধু সাহায্যপ্রার্থী হিসেবে দেখা উচিত নয়। মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে নিরপেক্ষ থাকার অর্থ এই নয় যে রোহিঙ্গাদের পরিচয় বা অতীতের নির্যাতন-নিপীড়নের কথা উপেক্ষা করতে শরণার্থীরা যেন নিজেদের মধ্যে সংগঠিত হতে পারেন এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়ে মতামত দেওয়ার সুযোগ পান, সে সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলার উদ্যোগ শুধু জরুরি মানবিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠী, উভয়ের দীর্ঘমেয়াদি প্রয়োজন বিবেচনায় নিতে হবে। এ জন্য তিনি তিনটি অগ্রাধিকারের কথা তুলে ধরেন। প্রথমত, রোহিঙ্গাদের জন্য নিয়মিত মানবিক সহায়তা ও সুরক্ষা নিশ্চিত করা। দ্বিতীয়ত, স্থানীয় জনগোষ্ঠীর জন্য শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সেবা, জীবিকার সুযোগ এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে কক্সবাজারে আরও বিনিয়োগ করা; একই সঙ্গে শরণার্থীদের স্থায়ী সমাধানের পথ এগিয়ে নেওয়া। তৃতীয়ত, আরও সমন্বিত ও ধারাবাহিক সহায়তা নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার করা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের পরিচালক নির্ঝর অধিকারী পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের বক্তব্য তুলে ধরেন। ওই বক্তব্যে বলা হয়, রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায়, সম্মানের সঙ্গে এবং স্থায়ীভাবে মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই এই সংকটের চূড়ান্ত সমাধান। এ জন্য ধারাবাহিক কূটনৈতিক তৎপরতা এবং তাঁদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার বিশ্বাসযোগ্য নিশ্চয়তা প্রয়োজন। 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শরণার্থী সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন বলেন, রোহিঙ্গাদের একসময় নিজ দেশে ফিরিয়ে নেওয়ার লক্ষ্য সামনে রেখে ধাপে ধাপে এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে এবং নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে। এসব উদ্যোগ বাস্তবায়নে কয়েক বছর মেয়াদি এবং নিয়মিত অর্থায়ন নিশ্চিত করাও 
ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কে এ এম মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্যানেল আলোচনায় মানবিক সহায়তা, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার সমন্বিত উদ্যোগের আওতায় কীভাবে জীবিকাভিত্তিক একটি মডেল গড়ে তোলা যায়, তা নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেন বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ও রোহিঙ্গা কর্মসূচির সমন্বয়ক সুহাইল কাসিম; ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেন; পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের পরিচালক নির্ঝর অধিকারী; জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন এবং কক্সবাজারের বেসরকারি সংস্থা মুক্তির প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার। 
ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি ও মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক ড. মো. আকরামুল ইসলাম সমাপনী বক্তব্য রাখেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। ব্র্যাকের পলিসি অ্যানালিস্ট তারিকুল ইসলাম গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, দেশি ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা, শিক্ষাবিদ এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন অংশ নেন।
‘প্রত্যাশা ও বাস্তবতার দোলাচালে: রোহিঙ্গা তরুণদের চোখে জীবিকা, আশ্রয়শিবিরের জীবন ও প্রত্যাবাসনের আশা’ এবং ‘সংকটের ছায়ায় জীবনযাপন: উখিয়া ও টেকনাফের স্থানীয় তরুণদের চোখে জীবিকা, জেন্ডার সমতা ও সহাবস্থান’ শীর্ষক গবেষণা দুটি পরিচালনা করেছে ব্র্যাক অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ। ২০২৫ সালের মার্চ ও এপ্রিল মাসে পরিচালিত গবেষণায় ১৫ থেকে ৩৫ বছর বয়সী মোট ১ হাজার ১৫২ জন তরুণ-তরুণীর সাক্ষাৎকার নেওয়া হয়। এর মধ্যে ৫৭৬ জন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা এবং ৫৭৬ জন ছিলেন আশ্রয়শিবিরসংলগ্ন স্থানীয় জনগোষ্ঠীর সদস্য। দলীয় আলোচনা ও বিস্তারিত সাক্ষাৎকারের মাধ্যমে তাঁদের অভিজ্ঞতা ও মতামত সংগ্রহ করা হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
জটিল সমস্যা দেখা দেওয়ার আগে পুরুষদের যে ৫ বিষয় জানা জরুরি
জটিল সমস্যা দেখা দেওয়ার আগে পুরুষদের যে ৫ বিষয় জানা জরুরি
সন্তান নেওয়ার পরিকল্পনা করলে সাধারণত নারীর শারীরিক সুস্থতা, হরমোনের ভারসাম্য, ঋতুচক্র ও পুষ্টির বিষয়গুলোতেই বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু সুস্থ ...
২
ক্ষমতা আঁকড়ে রাখতে এবার ভয়ংকর খেলায় মেতেছেন নেতানিয়াহু
ক্ষমতা আঁকড়ে রাখতে এবার ভয়ংকর খেলায় মেতেছেন নেতানিয়াহু
ইসরায়েলের গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকে বিরোধীদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ...
৩
বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অফিস
বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অফিস
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে বৃষ্টির এ ...
৪
মুক্তিপণ নিয়ে সেই বিএনপি নেতাকে ছাড়লেন আ.লীগ নেতারা
মুক্তিপণ নিয়ে সেই বিএনপি নেতাকে ছাড়লেন আ.লীগ নেতারা
ঢাকা থেকে নিজ গাড়িতে করে বাগেরহাটে যাওয়ার পথে গোপালগঞ্জে দুর্বৃত্তদের হাতে আটক হওয়া বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী ...
৫
‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় এবার কঠোর রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে জাতীয় নাগরিক ...
৫
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ...
৭
কোটি টাকার যন্ত্রে মরিচা, আমদানিনির্ভর ব্লাড ব্যাগে পকেট কাটছে রোগীর
কোটি টাকার যন্ত্রে মরিচা, আমদানিনির্ভর ব্লাড ব্যাগে পকেট কাটছে রোগীর
স্বল্পমূল্যে স্যালাইন, ব্লাড ব্যাগ ও জীবন রক্ষাকারী টিকা সরবরাহের অন্যতম প্রধান প্রতিষ্ঠান ছিল জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইপিএইচ)। দীর্ঘদিন ধরে সরকারি উৎপাদন ...
৮
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং ...
৯
আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার
আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার
২০১৭ সালে ‘বিদ্রোহ দমন’-এর নামে জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর ভয়াবহ অভিযানকে ‘গণহত্যামূলক’ উল্লেখ করে যে রায় দিয়েছে ...
১০
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও: প্রতিবেদন
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও: প্রতিবেদন
পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতের পর ভারতের বিমানবাহিনীর চারটি রাফায়েল যুদ্ধবিমানের হদিস পাওয়া যাচ্ছে না- এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ সামরিক ...
 
১
কালিহাতিতে পিআইও মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিতির অভিযোগ
কালিহাতিতে পিআইও মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিতির অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। তাঁর অনিয়মিত ...
২
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংগঠন বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর উদ্যোগে আর্ন প্রকল্পের সূচনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত ...
৩
পৃথক জানাজায় মা-মেয়ের পাশাপাশি কবর, আহত ছেলে বাবার হাত ধরে জানাজায় উপস্থিত
পৃথক জানাজায় মা-মেয়ের পাশাপাশি কবর, আহত ছেলে বাবার হাত ধরে জানাজায় উপস্থিত
পাশাপাশি কবরে মা-মেয়ে, বাবার হাত ধরে জানাজায় দুর্ঘটনায় আহত ছেলে মাহমুদ। পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মাহমুদা আক্তার ও ...
৪
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ...
৫
ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত
ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি। প্রতিরাতেই বসতবাড়ি, সেচ কাজের ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ...
৫
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
দীর্ঘ পাঁচ দশকের অপেক্ষা, নদী পারাপারের দুর্ভোগ আর যোগাযোগ বিচ্ছিন্নতার অভিশাপ কাটতে যাচ্ছে টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের মানুষের। ধলেশ্বরী নদীর ওপর ৬৫০ ...
৭
বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক পিএলসি-এর কাছ থেকে ‘পেরোল ব্যাংকিং’ সেবা নেবে বিডি ক্রিয়েশন লিমিটেড। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের গুলশান করপোরেট অফিসে আয়োজিত ...
৮
হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
ব্যাপক ঝুঁকি নিয়ে হরমুজ প্রণালিতে চলছে বাণিজ্যিক জাহাজ। গত ২৪ ঘণ্টায় পাঁচটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইরানের দাবি, তেলবাহী ট্যাংকারে ...
৯
আন্তর্জাতিক ঋণ সম্মেলন উদ্বোধন আজ: উন্নয়ন অর্থায়নের নতুন উৎস খুঁজবে বাংলাদেশ
আন্তর্জাতিক ঋণ সম্মেলন উদ্বোধন আজ: উন্নয়ন অর্থায়নের নতুন উৎস খুঁজবে বাংলাদেশ
একদিকে বাড়ছে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের চাপ, অন্যদিকে উন্নয়ন ও বিনিয়োগের জন্য প্রয়োজন বিপুল অর্থ। এর সঙ্গে যুক্ত ...
১০
লক্ষ্মীপুরে 'মধুবন বেকারি অ্যান্ড সুইটস'-কে ২লাখ টাকা জরিমানা
লক্ষ্মীপুরে 'মধুবন বেকারি অ্যান্ড সুইটস'-কে ২লাখ টাকা জরিমানা
উৎপাদিত পন্যের মেয়াদ উত্তীর্ণ ও অগ্রিম তারিখ প্রদান এবং অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে ‎লক্ষ্মীপুরে 'মধুবন বেকারি অ্যান্ড সুইটস'-কে দুই লাখ টাকা ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com