/ বিশেষ / শ্রমিক-মালিকের সুসম্পর্ক ও শিল্পপ্রতিষ্ঠানের স্থিতিশীলতা রক্ষার আহ্বান: অ্যাডভোকেট আতিকুর রহমান
শ্রমিকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তুলতে হবে
শ্রমিক-মালিকের সুসম্পর্ক ও শিল্পপ্রতিষ্ঠানের স্থিতিশীলতা রক্ষার আহ্বান: অ্যাডভোকেট আতিকুর রহমান
নতুন বার্তা, ঢাকা:
Published : Wednesday, 18 November, 2026 at 12:20 AM
শ্রমিক-মালিকের সুসম্পর্ক ও শিল্পপ্রতিষ্ঠানের স্থিতিশীলতা রক্ষার আহ্বান: অ্যাডভোকেট আতিকুর রহমানশ্রমিকের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সুরক্ষা এবং শিল্পপ্রতিষ্ঠানের স্থিতিশীলতা বজায় রাখতে শ্রমিক-মালিকের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
তিনি বলেছেন, শ্রমিকের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আদর্শিক ও কল্যাণমুখী ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তুলতে হবে। কোনো রাজনৈতিক স্বার্থে নয়, শ্রমিকের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠাই হতে হবে সংগঠনের মূল লক্ষ্য।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং বি-১৫০৫)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, পাহাড়সম সমস্যা মোকাবিলা করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজ একটি সুদৃঢ় অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। 
সংগঠনটি একটি আদর্শিক ধারায় পরিচালিত হচ্ছে। সেই আদর্শ ধারণ করেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। আমাদের দাওয়াত ও কল্যাণমূলক কার্যক্রম থেকে কোনো শ্রমিক বাদ যাবে না। আদর্শিক ভিত্তি শক্তিশালী হলে শ্রমিক সংগঠনগুলোও আরও শক্তিশালী হবে। অতীতের মতো নির্বাচন ইন্জিনিয়ারিং এর মাধ্যমে ইসলামী শ্রমিক শক্তিকে দমিয়ে রাখার সুযোগ থাকবে না।
তিনি বলেন, দেশের অধিকাংশ শ্রমিক সংগঠন দলীয় কাঠামোতে পরিচালিত হলেও আমরা দলীয় বিবেচনায় নয়, আদর্শিক ভিত্তিতে কাজ করতে চাই। আমাদের নেতারা ব্যক্তিগত কোনো সুবিধা গ্রহণ করবেন না, নিঃস্বার্থভাবে শ্রমিকের পাশে দাঁড়াবেন। সরকারকে বেকায়দায় ফেলার রাজনীতি নয়, বরং শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সুরক্ষা ও শিল্পের অনুকূল পরিবেশ নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।
শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, একটি শ্রেণি শ্রমিকদের উসকানি দিয়ে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। অথচ শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে শ্রমিকদের কর্মসংস্থান কোথায় থাকবে? তাই শ্রমিকের অধিকার আদায়ের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান ও মালিকপক্ষের স্বার্থও বিবেচনায় রাখতে হবে। আমরা কাউকে প্রতিপক্ষ বানাতে চাই না। সব শ্রমিক সংগঠনের সঙ্গে সেতুবন্ধন তৈরি করে শ্রমিকের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, আদর্শিক ভিন্নতা থাকলেও শ্রমিকের অধিকার ও জাতীয় প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখার স্বার্থে সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে।  এতেকরে শ্রমিকরা  বুঝতে পারেন, কোন সংগঠন সত্যিকার অর্থে তাদের বিপদে পাশে দাঁড়ায় এবং নিঃস্বার্থভাবে সেবা প্রদান করে। সংগঠনের নেতাকর্মীদের সহনশীলতা, সহমর্মিতা ও ঐক্য বজায় রেখে কাজ করতে হবে।
২৪-পরবর্তী বাংলাদেশে সৃষ্ট গণতান্ত্রিক পরিবেশের প্রসঙ্গ তুলে আতিকুর রহমান বলেন, গণতন্ত্রের চর্চা শুধু রাজনৈতিক অঙ্গনে সীমাবদ্ধ থাকলে চলবে না; সব সেক্টরেই তা অব্যাহত রাখতে হবে। কোনো এলাকায় সরকারদলীয় সংগঠনকে বিশেষ সুবিধা দিয়ে অন্য শ্রমিক সংগঠনকে উপেক্ষা করা যাবে না। প্রত্যেকটি ট্রেড ইউনিয়নের জন্য সমান ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি সংগঠনের নেতাদের শ্রমিকদের কাছে যাওয়ার, তাদের বিপদ-আপদে পাশে দাঁড়ানোর এবং কর্মক্ষেত্রের সমস্যা চিহ্নিত করে প্রতিষ্ঠানকে আরও উন্নত করার পরামর্শ দেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান বলেন, আল্লাহর বিধান ও আদর্শের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। দীর্ঘদিন প্রতিকূল পরিবেশের কারণে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। এখন কাজের পরিবেশ তৈরি হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে শ্রমিকদের মধ্যে আদর্শিক কার্যক্রম আরও জোরদার করতে হবে।
ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিম বলেন, ক্ষমতার কাছাকাছি থাকার আকাঙ্ক্ষায় অনেকে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে চান। কিন্তু আমাদের মানসিকতা হতে হবে মানুষের কল্যাণে কাজ করার। শুধু সামাজিক কাজ নয়, ব্যক্তির নৈতিক ও আদর্শিক গঠনেও গুরুত্ব দিতে হবে। আমাদের কাছে কোনো রাজনৈতিক নেতা বা কর্মী মুখ্য বিষয় নয়; মানুষই আমাদের কাজের প্রধান বিবেচ্য।
তিনি বলেন, গতানুগতিক ট্রেড ইউনিয়ন আন্দোলনে অনেক সময় শ্রমিকদের উত্তেজিত করে অস্থিতিশীল পরিবেশ তৈরির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করা হয়। কিন্তু আমরা একটি আদর্শিক সংগঠন হিসেবে কৌশল ও প্রজ্ঞার সঙ্গে শ্রমিকদের ঐক্যবদ্ধ করি, তাদের দক্ষতা বৃদ্ধি করি এবং সুসংগঠিত শক্তি গড়ে তুলে যৌক্তিক দরকষাকষির মাধ্যমে অধিকার আদায়ে কাজ করি। ট্রেড ইউনিয়নের কাজে আরও মনোযোগী হতে হবে। মহান আল্লাহ আমাদের এ কাজের জন্য বাছাই করেছেন। এ দায়িত্ব পালনে জান ও মালের সহযোগিতা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. বুলবুল কবীরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠু।
এ ছাড়া বক্তব্য দেন কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি হেলাল উদ্দিন আহমেদ ও জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহিন হোসেন, সহ-সাধারণ সম্পাদক এ বি হুমায়ুন কবীর, প্রধান উপদেষ্টা শহিদুল ইসলাম,  উপদেষ্টা নজরুল ইসলাম, মোজাম্মেল হোসেন ও মিজানুর রহমানসহ কেন্দ্রীয় কমিটির নেতারা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
উত্তরা ও ইস্কাটনে দুটি নতুন ৩এস ফ্ল্যাগশিপ শোরুম চালু করল রিভো বাংলাদেশ
উত্তরা ও ইস্কাটনে দুটি নতুন ৩এস ফ্ল্যাগশিপ শোরুম চালু করল রিভো বাংলাদেশ
রাজধানীর উত্তরা ও ইস্কাটনে নতুন দুটি ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। এর মাধ্যমে ঢাকায় ...
২
দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের মামলা: প্রত্যাহারের দাবি তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপির
দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের মামলা: প্রত্যাহারের দাবি তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপির
রাজধানীর মহাখালীর ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় শিক্ষার্থী ও হোটেল স্টাফদের মধ্যে সংঘর্ষ, হামলা এবং ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলা নিয়ে তীব্র ...
৩
টিভি দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে মাইক্রো আরজিবি
টিভি দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে মাইক্রো আরজিবি
ধরুন, টিভিতে প্রকৃতিবিষয়ক কোনো প্রামাণ্যচিত্র দেখছেন। তাতে দেখানো দৃশ্যে সবুজের নানা শেড আলাদা করে চোখে পড়ছে। আবার প্রিয় কোনো সিনেমার ...
৪
সাতক্ষীরা সদর হাসপাতালে অসুস্থ নারীকে ধর্ষণের অভিযোগ,প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী আটক
সাতক্ষীরা সদর হাসপাতালে অসুস্থ নারীকে ধর্ষণের অভিযোগ,প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী আটক
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক অসুস্থ গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের প্যাথলজি বিভাগের এক আউটসোর্সিং কর্মীর বিরুদ্ধে। এ ...
৫
চাঁপাইনবাবগঞ্জে বিটিসিএলের ইন্টারনেট সেবা বন্ধ, ভোগান্তীতে গ্রাহক
চাঁপাইনবাবগঞ্জে বিটিসিএলের ইন্টারনেট সেবা বন্ধ, ভোগান্তীতে গ্রাহক
চাঁপাইনবাবগঞ্জের জেলা সদরসহ তিনটি উপজেলায় বন্ধ রয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড-বিটিসিএল এর ইন্টারনেট সেবা। সোমবার রাত থেকে বন্ধ রয়েছে সরকারীভাবে ...
৫
দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলন
দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলন
দিনাজপুরে ১৩ টি উপজেলায় আমন ধানের বাম্পার ফলন। প্রাকৃতিক দূর্যোগ কেটে উঠে জেলায় এবার ২ লক্ষ ৬০ হাজার ৮ শত ...
৭
শ্রমিক-মালিকের সুসম্পর্ক ও শিল্পপ্রতিষ্ঠানের স্থিতিশীলতা রক্ষার আহ্বান: অ্যাডভোকেট আতিকুর রহমান
শ্রমিক-মালিকের সুসম্পর্ক ও শিল্পপ্রতিষ্ঠানের স্থিতিশীলতা রক্ষার আহ্বান: অ্যাডভোকেট আতিকুর রহমান
শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সুরক্ষা এবং শিল্পপ্রতিষ্ঠানের স্থিতিশীলতা বজায় রাখতে শ্রমিক-মালিকের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ...
৮
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ...
৯
দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সফর আলী::,১ উইকেট হারিয়ে ৪০ ওভারে খুলনার জয়
দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সফর আলী::,১ উইকেট হারিয়ে ৪০ ওভারে খুলনার জয়
সিলেটে শেষ রাউন্ডের শেষ দিনের খেলায় রংপুর বিভাগকে ৯ উইকেটে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) এবারের আসরের চ্যাম্পিয়ন হয়েছে খুলনা ...
১০
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং খাবারে শতাধিক শিক্ষার্থী অসুস্থ্য, ব্যবস্থা নিতে মন্ত্রনালয়ে পত্র
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং খাবারে শতাধিক শিক্ষার্থী অসুস্থ্য, ব্যবস্থা নিতে মন্ত্রনালয়ে পত্র
নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ৬ মাসের ব্যবধানে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অসুস্থ্য হওয়ার ঘটনায় সুষ্ঠু ...
 
১
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
‘বারাকা’ সামাজিক উদ্যোগের ব্যবস্থাপনায় সাধারণ পথচারী ও পরিবহন শ্রমিকদের জন্য একটি আধুনিক বিশুদ্ধ পানির ট্যাঙ্ক স্থাপনের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। সোমবার ...
২
কালীহাতীর নিখোঁজ আব্দুল খালকের সন্ধান তিন মাসেও মেলেনি!
কালীহাতীর নিখোঁজ আব্দুল খালকের সন্ধান তিন মাসেও মেলেনি!
টাঙ্গাইলের কালীহাতী উপজেলার এলেঙ্গা থেকে আব্দুল খালেক (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হবার তিন মাস পেরিয়ে গেলেও আজো তার সন্ধান ...
৩
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতীতে আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা পরিচালনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জুয়েল হিমুর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে ...
৪
চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা ও চলমান সংকট, জ্বালানির মূল্য নির্ধারণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বাজারে সিন্ডিকেটের প্রভাব, জ্বালানি খাতের অনিয়ম ও ...
৫
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
‘সত্য, সরাসরি, সবার আগে’—এই অঙ্গীকার এবং ‘গণমানুষের গণমাধ্যম’ স্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ...
৫
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা
টাঙ্গাইলে উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুবালী ব্যাংক পিএলসি ...
৭
যুদ্ধ, জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু বৈষম্যের বিরুদ্ধে COP31-এ কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশ আন্দোলন মঞ্চের
যুদ্ধ, জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু বৈষম্যের বিরুদ্ধে COP31-এ কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশ আন্দোলন মঞ্চের
বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, সামরিক উত্তেজনা, জীবাশ্ম জ্বালানি নির্ভর অর্থনীতি এবং জলবায়ু বৈষম্য পৃথিবীকে ক্রমশ বসবাসের অযোগ্য করে তুলছে।জলবায়ু সংকটের এই ...
৮
কালিহাতীতে পুকুর দখল নিয়ে বিরোধ,সম্পত্তি ফিরে পেতে কৃষকের আকুতি
কালিহাতীতে পুকুর দখল নিয়ে বিরোধ,সম্পত্তি ফিরে পেতে কৃষকের আকুতি
টাঙ্গাইলের কালিহাতীতে পৈতৃক সম্পত্তি ও পুকুর জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। জমি ও পুকুরের দখল ফিরে পেতে ...
৯
বিএনপি-জামায়াত-এনসিপি: বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত
বিএনপি-জামায়াত-এনসিপি: বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত
সংবিধান সংশোধনসহ নানা ইস্যুতে বিএনপির সঙ্গে বিভেদ রয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপির (জাতীয় নাগরিক পার্টি)। কিন্তু ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরে থাকা ...
১০
কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান
কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান
‘‘আলোচনা ও সংলাপের জন্য তেহরান প্রস্তুত। তবে কোনো চাপ কিংবা জোরজবরদস্তির কাছে মাথা নত করবে না ইরান। যেকোনো আলোচনা অবশ্যই ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com