/ অর্থনীতি / বাণিজ্য / আন্তর্জাতিক ঋণ সম্মেলন উদ্বোধন আজ: উন্নয়ন অর্থায়নের নতুন উৎস খুঁজবে বাংলাদেশ
আন্তর্জাতিক ঋণ সম্মেলন উদ্বোধন আজ: উন্নয়ন অর্থায়নের নতুন উৎস খুঁজবে বাংলাদেশ
নতুন বার্তা, ঢাকা:
Published : Sunday, 15 November, 2026 at 3:52 AM
আন্তর্জাতিক ঋণ সম্মেলন উদ্বোধন আজ: উন্নয়ন অর্থায়নের নতুন উৎস খুঁজবে বাংলাদেশএকদিকে বাড়ছে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের চাপ, অন্যদিকে উন্নয়ন ও বিনিয়োগের জন্য প্রয়োজন বিপুল অর্থ। এর সঙ্গে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা, বৈশ্বিক বাজারে চড়া সুদের প্রভাব এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর নতুন বাস্তবতা। এমন পরিস্থিতিতে ঋণ গ্রহণের ব্যয় ও ঝুঁকি কমিয়ে উন্নয়ন অর্থায়নের নতুন উৎস খুঁজতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অভিজ্ঞতা কাজে লাগাতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে প্রথমবার দেশে আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক সরকারি ঋণ ব্যবস্থাপনা সম্মেলন।
আজ পর্যটন নগরী কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ-২০২৬’। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যবস্থাপনায় এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ৩০টি দেশের প্রায় ১০০ জন প্রতিনিধি অংশ নেবেন। প্রধান অতিথি হিসাবে সম্মেলনের উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ‘পাবলিক ডেট ম্যানেজমেন্ট ইন আ চেঞ্জিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক সম্মেলনে বিভিন্ন দেশের অর্থ মন্ত্রণালয়, ঋণ ব্যবস্থাপনা দপ্তর, উন্নয়ন সহযোগী এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।
অর্থ বিভাগের সম্মেলনবিষয়ক ব্রিফ অনুযায়ী, বাংলাদেশে সার্বভৌম ঋণ ব্যবস্থাপনাকে কেন্দ্র করে এটিই প্রথম আন্তর্জাতিক সম্মেলন। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নীতিনির্ধারক, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, ঋণ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং পেশাজীবীরা অংশ নেবেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলংকার বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়ের কথা রয়েছে।
চার কারণে গুরুত্বপূর্ণ এবারের সম্মেলন : অর্থ বিভাগ সূত্রে জানা যায়, বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় চারটি কারণে এবারের সম্মেলন বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথমত, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য অর্জনে বিপুল বিনিয়োগ ও উন্নয়ন অর্থায়ন প্রয়োজন। দ্বিতীয়ত, ২০২৯ সালে এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়নের ক্ষেত্রে পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনাসহ বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার প্রভাব সামলে ঋণের ব্যয় ও ঝুঁকি নিয়ন্ত্রণে রাখতে হবে। চতুর্থত, দীর্ঘমেয়াদে ঋণ পরিশোধের সক্ষমতা ধরে রেখে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্য অর্জনে প্রচলিত উন্নয়ন সহযোগীদের ঋণের পাশাপাশি আন্তর্জাতিক পুঁজিবাজার, বিদেশি বিনিয়োগ এবং অভ্যন্তরীণ বন্ড বাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে ঋণের উৎসে বৈচিত্র্য আনা এবং সরকারি ঋণ ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিষয়ও আলোচনায় আসবে।

বাড়ছে ঋণ পরিশোধের চাপ : ঋণ ব্যবস্থাপনায় নতুন কৌশল খোঁজার অন্যতম কারণ হচ্ছে বৈদেশিক ঋণ পরিশোধের ক্রমবর্ধমান চাপ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ ১৩৫ কোটি ১২ লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ ব্যয় বেড়েছে ৫ দশমিক ৬ শতাংশ।

অন্যদিকে একই সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ ও অনুদান মিলিয়ে ছাড় হয়েছে ৬৬ কোটি ২৩ লাখ ডলার। অর্থাৎ নতুন বৈদেশিক সহায়তা ছাড়ের তুলনায় ঋণ পরিশোধে ব্যয় হয়েছে দ্বিগুণের বেশি অর্থ।

এ পরিস্থিতিতে নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে শুধু অর্থের পরিমাণ বিবেচনা করলেই চলবে না। সুদের হার, পরিশোধের মেয়াদ, ঋণের মুদ্রা এবং ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা আয়ের সক্ষমতাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। কারণ, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হলে বৈদেশিক ঋণ টাকায় পরিশোধ ব্যয় বেড়ে যায়।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. মুস্তাফিজুর রহমান বলেন, ঋণ গ্রহণের ক্ষেত্রে শুধু অর্থের জোগান নিশ্চিত করাই যথেষ্ট নয়; সেই অর্থ কতটা উৎপাদনশীল খাতে ব্যবহার হচ্ছে এবং তা থেকে ভবিষ্যতে ঋণ পরিশোধের মতো আয় তৈরি হচ্ছে কি না, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঋণের উৎস, সুদের হার, মেয়াদ ও বৈদেশিক মুদ্রার ঝুঁকি বিবেচনায় নিয়ে সমন্বিত কৌশল গ্রহণ করতে হবে। এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক অর্থায়নের শর্তে পরিবর্তন আসতে পারে। তাই এখন থেকেই রপ্তানি সক্ষমতা, বিনিয়োগ পরিবেশ ও অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

সরকারি ঋণ ২২ লাখ কোটি টাকার বেশি : বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ ইতোমধ্যে ২২ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। ১২ জুলাই জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সরকারের ঋণ দাঁড়িয়েছে ২২ লাখ ৬ হাজার ৪৬২ কোটি টাকা। এর মধ্যে বিদেশি ঋণ ৯ লাখ ৫৯ হাজার ৩১১ কোটি টাকা। অর্থাৎ মোট সরকারি ঋণের বড় একটি অংশই অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া।

অন্যদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ঋণের সুদ পরিশোধের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের ১ লাখ ৫ হাজার কোটি এবং বিদেশি ঋণের ২২ হাজার ৫০০ কোটি টাকা সুদ বাবদ ব্যয়ের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ শুধু সুদ পরিশোধেই বাজেটের বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে সরকারকে। এতে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও উন্নয়ন প্রকল্পে ব্যয়ের জন্য সরকারের হাতে থাকা অর্থের ওপর চাপ তৈরি হচ্ছে।

সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ বলেন, সরকারি ঋণ ব্যবস্থাপনায় সমন্বিত ও শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা জরুরি। সরকারের কোথা থেকে কত ঋণ নেওয়া হচ্ছে, কী শর্তে নেওয়া হচ্ছে এবং কখন কত অর্থ পরিশোধ করতে হবে-এসব তথ্য একটি সমন্বিত ব্যবস্থার আওতায় থাকলে ঋণের ঝুঁকি নিরূপণ ও ব্যয় নিয়ন্ত্রণ সহজ হবে। পৃথক ডেট ম্যানেজমেন্ট অফিস প্রতিষ্ঠার পাশাপাশি দক্ষ জনবল, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

জানা যায়, সম্মেলনে সরকারি ঋণ ব্যবস্থাপনায় পৃথক ডেট ম্যানেজমেন্ট অফিস প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাবে। বর্তমানে সরকারের ঋণ গ্রহণ, তথ্য সংরক্ষণ ও পরিশোধ ব্যবস্থাপনার দায়িত্ব বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বিভক্ত। এতে সমন্বিত ঋণ কৌশল তৈরি ও ঝুঁকি মূল্যায়নে জটিলতা তৈরি হচ্ছে। ২০২৫ সালের ৩ নভেম্বর অর্থ বিভাগে অনুষ্ঠিত এক কর্মশালায় আইএমএফ ও বিশ্বব্যাংকের যৌথ কারিগরি সহায়তা মিশন বাংলাদেশে সমন্বিত ডেট ম্যানেজমেন্ট অফিস প্রতিষ্ঠার সুপারিশ করে। সম্মেলনে এ ধরনের দপ্তরের আন্তর্জাতিক অভিজ্ঞতা, আইনি কাঠামো ও কার্যপদ্ধতি নিয়ে আলোচনা হবে। এছাড়া প্রচলিত ঋণের বাইরে সোভরেন সুকুক, ব্লেন্ডেড ফাইন্যান্স, ক্রেডিট এনহ্যান্সমেন্ট, সোভরেন গ্যারান্টি এবং গ্রিন ও ব্লু বন্ডের মতো বিকল্প অর্থায়ন পদ্ধতির সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। সরকারি বিনিয়োগে বেসরকারি পুঁজি আকৃষ্ট করা এবং স্থানীয় মুদ্রার বন্ড বাজার শক্তিশালী করার বিষয়ও থাকবে আলোচনায়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন: অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা
বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন: অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা
একসময় বরিশালের নাগরিকসেবার অন্যতম কেন্দ্র ছিল বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) অ্যানেক্স ভবন। জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবা নিতে প্রতিদিনই এখানে আসতেন নগরবাসী। ...
২
নারী গৃহকর্মীদের নিয়ে গবেষণা: পালিয়ে শহরে এলেও পিছু ছাড়ে না স্বামীর নির্যাতন
নারী গৃহকর্মীদের নিয়ে গবেষণা: পালিয়ে শহরে এলেও পিছু ছাড়ে না স্বামীর নির্যাতন
দিনাজপুরের মেয়ে রোজিনা (২৮)। বিয়ের পর থেকেই স্বামীর হাতে নিয়মিত মারধরের শিকার হতেন। নির্যাতন সইতে না পেরে তিনি পালিয়ে ঢাকায় ...
৩
জলবায়ু পদক্ষেপের দাবিতে আনতালিয়ায় ১০ হাজার মানুষের বিক্ষোভ
জলবায়ু পদক্ষেপের দাবিতে আনতালিয়ায় ১০ হাজার মানুষের বিক্ষোভ
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং পরিবেশ ধ্বংসকারী প্রকল্পের বিরুদ্ধে তুরস্কের আনতালিয়ায় বিক্ষোভ করেছেন ১০ হাজারের ...
৪
হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
ব্যাপক ঝুঁকি নিয়ে হরমুজ প্রণালিতে চলছে বাণিজ্যিক জাহাজ। গত ২৪ ঘণ্টায় পাঁচটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইরানের দাবি, তেলবাহী ট্যাংকারে ...
৫
আন্তর্জাতিক ঋণ সম্মেলন উদ্বোধন আজ: উন্নয়ন অর্থায়নের নতুন উৎস খুঁজবে বাংলাদেশ
আন্তর্জাতিক ঋণ সম্মেলন উদ্বোধন আজ: উন্নয়ন অর্থায়নের নতুন উৎস খুঁজবে বাংলাদেশ
একদিকে বাড়ছে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের চাপ, অন্যদিকে উন্নয়ন ও বিনিয়োগের জন্য প্রয়োজন বিপুল অর্থ। এর সঙ্গে যুক্ত ...
৫
পরীক্ষার খাতায় রোল নম্বর প্রথার প্রবক্তা খানবাহাদুর আহ্ছানউল্লার অবদানের কথা নতুন প্রজন্মের জানা জরুরি
পরীক্ষার খাতায় রোল নম্বর প্রথার প্রবক্তা খানবাহাদুর আহ্ছানউল্লার অবদানের কথা নতুন প্রজন্মের জানা জরুরি
অবিভক্ত বাংলার শিক্ষা, সমাজ ও আধ্যাত্মিক নবজাগরণের অগ্রদূত হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী এক ...
৭
বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক পিএলসি-এর কাছ থেকে ‘পেরোল ব্যাংকিং’ সেবা নেবে বিডি ক্রিয়েশন লিমিটেড। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের গুলশান করপোরেট অফিসে আয়োজিত ...
৮
পৃথক জানাজায় মা-মেয়ের পাশাপাশি কবর, আহত ছেলে বাবার হাত ধরে জানাজায় উপস্থিত
পৃথক জানাজায় মা-মেয়ের পাশাপাশি কবর, আহত ছেলে বাবার হাত ধরে জানাজায় উপস্থিত
পাশাপাশি কবরে মা-মেয়ে, বাবার হাত ধরে জানাজায় দুর্ঘটনায় আহত ছেলে মাহমুদ। পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মাহমুদা আক্তার ও ...
৯
সাতক্ষীরায় দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
সাতক্ষীরায় দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
সাতক্ষীরার আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোস্তাকিম (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ...
১০
ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত
ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি। প্রতিরাতেই বসতবাড়ি, সেচ কাজের ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ...
 
১
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কাজে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ...
২
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
‘বারাকা’ সামাজিক উদ্যোগের ব্যবস্থাপনায় সাধারণ পথচারী ও পরিবহন শ্রমিকদের জন্য একটি আধুনিক বিশুদ্ধ পানির ট্যাঙ্ক স্থাপনের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। সোমবার ...
৩
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে কামানখোলা সেরা একাদশ ক্লাবের আয়োজনে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭নভেম্বর) বিকালে কামানখোলা অলিউল্যা মুসলিম ...
৪
কালীহাতীর নিখোঁজ আব্দুল খালকের সন্ধান তিন মাসেও মেলেনি!
কালীহাতীর নিখোঁজ আব্দুল খালকের সন্ধান তিন মাসেও মেলেনি!
টাঙ্গাইলের কালীহাতী উপজেলার এলেঙ্গা থেকে আব্দুল খালেক (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হবার তিন মাস পেরিয়ে গেলেও আজো তার সন্ধান ...
৫
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতীতে আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা পরিচালনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জুয়েল হিমুর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে ...
৫
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
‘সত্য, সরাসরি, সবার আগে’—এই অঙ্গীকার এবং ‘গণমানুষের গণমাধ্যম’ স্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ...
৭
চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা ও চলমান সংকট, জ্বালানির মূল্য নির্ধারণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বাজারে সিন্ডিকেটের প্রভাব, জ্বালানি খাতের অনিয়ম ও ...
৮
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা
টাঙ্গাইলে উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুবালী ব্যাংক পিএলসি ...
৯
বিএনপি-জামায়াত-এনসিপি: বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত
বিএনপি-জামায়াত-এনসিপি: বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত
সংবিধান সংশোধনসহ নানা ইস্যুতে বিএনপির সঙ্গে বিভেদ রয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপির (জাতীয় নাগরিক পার্টি)। কিন্তু ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরে থাকা ...
১০
কালিহাতীতে পুকুর দখল নিয়ে বিরোধ,সম্পত্তি ফিরে পেতে কৃষকের আকুতি
কালিহাতীতে পুকুর দখল নিয়ে বিরোধ,সম্পত্তি ফিরে পেতে কৃষকের আকুতি
টাঙ্গাইলের কালিহাতীতে পৈতৃক সম্পত্তি ও পুকুর জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। জমি ও পুকুরের দখল ফিরে পেতে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com