/ বিশেষ / কোটি টাকার যন্ত্রে মরিচা, আমদানিনির্ভর ব্লাড ব্যাগে পকেট কাটছে রোগীর
আইপিএইচ নামা-২
কোটি টাকার যন্ত্রে মরিচা, আমদানিনির্ভর ব্লাড ব্যাগে পকেট কাটছে রোগীর
নতুন বার্তা, ঢাকা:
Published : Friday, 20 November, 2026 at 10:51 PM
কোটি টাকার যন্ত্রে মরিচা, আমদানিনির্ভর ব্লাড ব্যাগে পকেট কাটছে রোগীরস্বল্পমূল্যে স্যালাইন, ব্লাড ব্যাগ ও জীবন রক্ষাকারী টিকা সরবরাহের অন্যতম প্রধান প্রতিষ্ঠান ছিল জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইপিএইচ)। দীর্ঘদিন ধরে সরকারি উৎপাদন বন্ধ থাকায় এসব গুরুত্বপূর্ণ চিকিৎসা উপকরণের বাজার চলে গেছে বেসরকারি ও আমদানিকারক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে, যার সরাসরি আর্থিক চাপ পড়ছে সাধারণ রোগীদের ওপর। আইপিএইচের বর্তমান হালচাল, উৎপাদন বন্ধের নেপথ্য কারণ এবং পুনরায় ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নিয়ে সাজানো তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব।
১৭ বছর বয়সী আদিবা ইসলাম জন্মের পর থেকেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। গত ৯ বছর ধরে প্রতি মাসে তাকে দুই ব্যাগ রক্ত দিতে হচ্ছে। ১২ জন স্বেচ্ছায় রক্তদাতার মাধ্যমে রক্তের চাহিদা পূরণ হলেও রক্ত সংগ্রহ ও পরিসঞ্চালনের আনুষঙ্গিক উপকরণ কিনতে হয় পরিবারকে। চিকিৎসা, ওষুধ ও যাতায়াত মিলিয়ে প্রতি মাসে আদিবার বাবা আশরাফুল আলমের ব্যয় হয় ৯ থেকে ১০ হাজার টাকা। এর মধ্যে ব্লাড ব্যাগ, স্ক্রিনিং, ক্রসম্যাচিং, ট্রান্সফিউশন সেট ও ক্যানুলাসহ শুধু রক্ত পরিসঞ্চালন প্রক্রিয়াতেই খরচ হচ্ছে প্রায় পাঁচ হাজার টাকা। অথচ ২০১৮-১৯ সালেও একই প্রক্রিয়ায় ব্যয় হতো সাড়ে তিন হাজার টাকা।
গত ১০ অক্টোবর রাজধানীর থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে কথা হয় আশরাফুল আলমের সঙ্গে। তিনি বলেন, ‘সাত বছর আগে যে ব্লাড ব্যাগ ১২৫ টাকায় কিনতাম, এখন সেটি কিনতে হচ্ছে ৩৫০ টাকায়। একই সঙ্গে রক্ত পরীক্ষা ও অন্যান্য খরচও বেড়েছে। সবমিলিয়ে মেয়ের চিকিৎসা চালাতে কষ্ট হচ্ছে।’
শুধু আদিবার পরিবার নয়, রক্তের ওপর নির্ভরশীল রোগীদের অনেককেই এখন আগের তুলনায় কয়েক গুণ বেশি দামে ব্লাড ব্যাগ কিনতে হচ্ছে। এর অন্যতম কারণ, দেশে সরকারি উদ্যোগে ব্লাড ব্যাগ উৎপাদন বন্ধ থাকা। ২০২০ সালের জুলাই থেকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) উৎপাদন বন্ধ রয়েছে। অথচ এ প্রতিষ্ঠান থেকে বছরে আড়াই থেকে তিন লাখ ব্লাড ব্যাগ উৎপাদিত হতো। সরকারি উৎপাদন বন্ধ থাকায় এখন দেশের পুরো চাহিদা আমদানির মাধ্যমে পূরণ করতে হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে বছরে ১৫ থেকে ২০ লাখ ব্লাড ব্যাগের চাহিদা রয়েছে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের তালিকাভুক্ত ১৪টি প্রতিষ্ঠান এসব ব্যাগ আমদানি করে। সরকারি-বেসরকারি হাসপাতাল ও ব্লাড ব্যাংকগুলো তাদের কাছ থেকে ব্যাগ সংগ্রহ করে। তবে, সরকারি উৎপাদন বন্ধ থাকায় কম দামে ব্লাড ব্যাগ পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।

কয়েক গুণ বেড়েছে দাম

রক্ত সংগ্রহ ও পরিসঞ্চালনের কাজে সিঙ্গেল, ডাবল, ট্রিপল ও কোয়াড্রাপলসহ বিভিন্ন ধরনের ব্লাড ব্যাগ প্রয়োজন হয়। অস্ত্রোপচার কিংবা দুর্ঘটনায় আহত রোগীদের ক্ষেত্রে দাতার কাছ থেকে সংগ্রহ করা পুরো রক্ত সরাসরি দিতে সিঙ্গেল ব্যাগ ব্যবহার করা হয়। আর রক্ত থেকে প্লাটিলেট, প্লাজমাসহ বিভিন্ন উপাদান আলাদা করতে ডাবল ও ট্রিপল ব্যাগ প্রয়োজন হয়।
২০২০ সালে উৎপাদন বন্ধ হওয়ার আগে আইপিএইচে পাঁচ ধরনের ব্লাড ব্যাগ, ব্লাড ট্রান্সফিউশন সেট ও ইনফিউশন সেট তৈরি হতো। তখন ৪৫০ মিলিলিটারের সিঙ্গেল ব্লাড ব্যাগ বিক্রি হতো ৬০ টাকায়, ডাবল ব্যাগ ৭৬ টাকা, ট্রিপল ব্যাগ ৯২ টাকা, কোয়াড্রাপল ব্যাগ ১০৮ টাকা এবং ১৪০ মিলিলিটারের বেবি ব্যাগ ৬৫ টাকায়। এছাড়া ব্লাড ট্রান্সফিউশন সেটের দাম ছিল ৮ টাকা এবং ইনফিউশন সেটের দাম ৫ টাকা। কিন্তু সরকারি উৎপাদন বন্ধ হওয়ার পর বেসরকারি বাজারে এসব পণ্যের দাম কয়েক গুণ বেড়েছে।

বর্তমানে বাজারে ৪৫০ মিলিলিটারের সিঙ্গেল ব্লাড ব্যাগ ৩৫০ থেকে ৪০০ টাকায় কিনতে হচ্ছে রোগীদের। ডাবল ব্যাগের দাম ৪৫০ টাকা, ট্রিপল ব্যাগ ৫০০ টাকা, কোয়াড্রাপল ব্যাগ ৬০০ টাকা এবং ১৪০ মিলিলিটারের বেবি ব্যাগ ৪৫০ টাকা। অন্যদিকে, আইপিএইচে ৮ টাকায় বিক্রি হওয়া ব্লাড ট্রান্সফিউশন সেটের বর্তমান বাজারমূল্য ৪০ থেকে ৫০ টাকা। একইভাবে ৫ টাকার ইনফিউশন সেটও বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। অর্থাৎ আইপিএইচের দামের তুলনায় বর্তমানে সিঙ্গেল ব্লাড ব্যাগ কিনতে প্রায় ছয় থেকে সাত গুণ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে, যার সরাসরি চাপ পড়ছে রোগী ও তাদের পরিবারের ওপর।

অবহেলায় পড়ে আছে কোটি টাকার যন্ত্রপাতি

একদিকে রোগীদের কয়েক গুণ বেশি দামে ব্লাড ব্যাগ কিনতে হচ্ছে, অন্যদিকে আইপিএইচের উৎপাদন ইউনিটে পড়ে আছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। সরেজমিনে দেখা যায়, উৎপাদন ইউনিটের অনেক যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। কোনোটিতে মরিচা ধরেছে, কোথাও জমেছে মাকড়সার জাল। ইউনিটে কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিও দেখা যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, ব্লাড ব্যাগ উৎপাদনের সঙ্গে যুক্ত কর্মচারীদের কেউ অবসরে গেছেন, আবার কাউকে অন্যত্র পদায়ন করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানের একজন কর্মচারী জানান, মাঝেমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা উৎপাদন ইউনিট পরিদর্শনে আসেন। ভেতরে প্রবেশের অনুমতি না পাওয়ায় যন্ত্রপাতির পুরো অবস্থা দেখা সম্ভব না হলেও বাইরে থেকে অনেক যন্ত্রে মরিচা ধরতে দেখা যায়। উৎপাদন ইউনিটে নতুন অবস্থায় পড়ে থাকা কিছু যন্ত্রপাতির বিষয়ে জানতে চাইলে ওই কর্মচারী বলেন, এগুলো ২০১৯ সালে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে কেনা হয়েছিল, কিন্তু কখনো উৎপাদনের কাজে ব্যবহার করা হয়নি।

উৎপাদন বন্ধের কারণ কী

মানসম্মত উৎপাদন চর্চার (জিএমপি) ঘাটতি এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ২০১৯ সালে ঔষধ প্রশাসন অধিদপ্তর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) উৎপাদন স্থগিত করে। নোটিশ দেওয়া সত্ত্বেও কারখানার পরিবেশ ও পুরোনো অবকাঠামো সংস্কারে ব্যর্থ হওয়ায় এর স্যালাইন, ব্লাড ব্যাগ ও জৈব ওষুধের উৎপাদন লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হয়েছিল। পরবর্তী সময়ে পর্যাপ্ত উদ্যোগ ও আধুনিকায়নের অভাবে দীর্ঘদিন এই উৎপাদন বন্ধ থাকে।
নথি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আইপিএইচের লাইসেন্স স্থগিতের অন্যতম কারণ ছিল গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (জিএমপি) অনুসরণ না করা। এ বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে একাধিকবার সতর্ক করা হলেও প্রতিষ্ঠানটির তৎকালীন পরিচালকেরা কার্যকর ব্যবস্থা নেননি। পরে ২০২০ সালের ১৫ জুলাই ব্লাড ব্যাগ উৎপাদনের লাইসেন্স স্থগিত করা হয়।
দীর্ঘ ছয় বছর বন্ধ থাকার পর আইপিএইচে ব্লাড ব্যাগ উৎপাদন পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী। তিনি বলেন, ‘ব্লাড ব্যাগ উৎপাদন করা খুবই জরুরি। কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও দক্ষ জনবল থাকার পরও এত দিন কেন উৎপাদন বন্ধ রয়েছে, তা আমার বুঝে আসে না। আমাদের তো লাইসেন্স বাতিল করা হয়নি, স্থগিত করা হয়েছে। যেসব দুর্বলতার কারণে লাইসেন্স স্থগিত হয়েছিল, সেগুলো সংস্কার করে অনেক আগেই উৎপাদনে যাওয়া সম্ভব ছিল।’
ডা. শাফী আরও বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর ব্লাড ব্যাগ পুনরায় উৎপাদনের জন্য প্রায় ৪৭ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছি। সবকিছু ঠিক থাকলে আবারও স্বল্পমূল্যে দেশের মানুষকে ব্লাড ব্যাগ সরবরাহ করতে পারব।’
উৎপাদন চালুর প্রতিবন্ধকতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি চালুর ক্ষেত্রে আমি কোনো প্রতিবন্ধকতা দেখি না। আমাদের ভবন ও যন্ত্রপাতি আছে। এখন শুধু মানসম্মত উৎপাদন চর্চা (জিএমপি) অনুসরণ করে উৎপাদনে যেতে হবে। তবে, এটি চালুর প্রধান চ্যালেঞ্জ আমরা নিজেরাই। আমাদের মধ্যেই কেউ কেউ চান না কোনো কাজ হোক বা প্রতিষ্ঠানটি আবার জেগে উঠুক। এখান থেকে উৎপাদন শুরু হলে বাইরে থেকে কেনাকাটার ব্যবসা বন্ধ হয়ে যাবে— এমন স্বার্থও এর সঙ্গে জড়িত থাকতে পারে।’
এ বিষয়ে স্বাস্থ্যসচিব ড. এ এন এম বজলুর রশীদ বলেন, ‘সরকার ব্লাড ব্যাগের উৎপাদন চালুর ব্যাপারে আন্তরিক। এ নিয়ে আলোচনা চলছে এবং সে অনুযায়ী প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। আশা করি, অতি শিগগিরই উৎপাদন চালুর প্রক্রিয়া দৃশ্যমান হবে।’

সরকারি হাসপাতালেও মিলছে না ব্লাড ব্যাগ

আইপিএইচের উৎপাদন বন্ধ থাকার প্রভাব পড়েছে সরকারি হাসপাতালগুলোতেও। আগে এসব হাসপাতালে রোগীদের বিনা মূল্যে সিঙ্গেল ব্লাড ব্যাগ দেওয়া হলেও সরকারি সরবরাহ বন্ধ থাকায় ছয় মাসের বেশি সময় ধরে অনেক হাসপাতাল তা দিতে পারছে না। ফলে রোগীদের বাইরে থেকে বেশি দামে ব্যাগ কিনতে হচ্ছে।
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, কোনো হাসপাতালে চার মাস, কোনোটিতে ছয় মাস, আবার কোনোটিতে ১০ মাস ধরে ব্লাড ব্যাগের সরবরাহ নেই।
মিটফোর্ড হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক দানিশ আরেফিন বিশ্বাস বলেন, গত ছয় মাসের বেশি সময় ধরে আমাদের ব্লাড ব্যাগের সরবরাহ নেই। ফলে রোগীদের দিতে পারছি না এবং বাধ্য হয়ে তাদের বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। ২০২৫ সালের প্রথম দিকে একবার সরবরাহ পেয়েছিলাম, যা দিয়ে দীর্ঘদিন কার্যক্রম চালিয়েছি। এরপর থেকে সরকারিভাবে সরবরাহ পুরোপুরি বন্ধ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মোছা. শাহনাজ পারভীন বলেন, গত এক বছর ধরে আমাদের ব্লাড ব্যাগের সংকট চলছে। এই মুহূর্তে মজুত শূন্য হওয়ায় কোনো রোগীকে আমরা ব্লাড ব্যাগ সরবরাহ করতে পারছি না। অতিরিক্ত দামে রোগীদের বাজার থেকে তা কিনতে হচ্ছে।
হাসপাতালগুলোতে এই সংকট কবে কাটবে, জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মো. নুরুল ইসলাম বলেন, ক্রয়ের ক্ষেত্রে দীর্ঘদিনের একটি ঘাটতি তৈরি হওয়ায় এ সংকটের সৃষ্টি হয়েছে। হাসপাতালগুলো চাইলে এমএসআর তহবিল থেকে নিজেরাই ব্লাড ব্যাগ কিনতে পারত, কিন্তু তারা সেটি করেনি।
তিনি আরও বলেন, এ সংকট মোকাবিলায় আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি, যা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যে সংকট দূর করার চেষ্টা করা হবে। আইপিএইচের উৎপাদন চালু থাকলে এ সংকট কখনোই হতো না। সেটিও পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ব্লাড ব্যাগ উৎপাদন পুনরায় চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন। তিনি বলেন, এটি সরকারের খুবই প্রশংসনীয় উদ্যোগ। স্যালাইন, ভ্যাকসিন ও অত্যাবশ্যকীয় ওষুধ সরকারকেই উৎপাদন করে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এসব পণ্য বেসরকারি খাতের ওপর ছেড়ে দিলে কী ধরনের প্রতিবন্ধকতায় পড়তে হয়, তা আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি। জনস্বাস্থ্য ইনস্টিটিউটকে যত শক্তিশালী করা হবে, দেশের মানুষ তত বেশি উপকৃত হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
জটিল সমস্যা দেখা দেওয়ার আগে পুরুষদের যে ৫ বিষয় জানা জরুরি
জটিল সমস্যা দেখা দেওয়ার আগে পুরুষদের যে ৫ বিষয় জানা জরুরি
সন্তান নেওয়ার পরিকল্পনা করলে সাধারণত নারীর শারীরিক সুস্থতা, হরমোনের ভারসাম্য, ঋতুচক্র ও পুষ্টির বিষয়গুলোতেই বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু সুস্থ ...
২
ক্ষমতা আঁকড়ে রাখতে এবার ভয়ংকর খেলায় মেতেছেন নেতানিয়াহু
ক্ষমতা আঁকড়ে রাখতে এবার ভয়ংকর খেলায় মেতেছেন নেতানিয়াহু
ইসরায়েলের গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকে বিরোধীদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ...
৩
বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অফিস
বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অফিস
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে বৃষ্টির এ ...
৪
মুক্তিপণ নিয়ে সেই বিএনপি নেতাকে ছাড়লেন আ.লীগ নেতারা
মুক্তিপণ নিয়ে সেই বিএনপি নেতাকে ছাড়লেন আ.লীগ নেতারা
ঢাকা থেকে নিজ গাড়িতে করে বাগেরহাটে যাওয়ার পথে গোপালগঞ্জে দুর্বৃত্তদের হাতে আটক হওয়া বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী ...
৫
‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় এবার কঠোর রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে জাতীয় নাগরিক ...
৫
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ...
৭
কোটি টাকার যন্ত্রে মরিচা, আমদানিনির্ভর ব্লাড ব্যাগে পকেট কাটছে রোগীর
কোটি টাকার যন্ত্রে মরিচা, আমদানিনির্ভর ব্লাড ব্যাগে পকেট কাটছে রোগীর
স্বল্পমূল্যে স্যালাইন, ব্লাড ব্যাগ ও জীবন রক্ষাকারী টিকা সরবরাহের অন্যতম প্রধান প্রতিষ্ঠান ছিল জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইপিএইচ)। দীর্ঘদিন ধরে সরকারি উৎপাদন ...
৮
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং ...
৯
আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার
আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার
২০১৭ সালে ‘বিদ্রোহ দমন’-এর নামে জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর ভয়াবহ অভিযানকে ‘গণহত্যামূলক’ উল্লেখ করে যে রায় দিয়েছে ...
১০
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও: প্রতিবেদন
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও: প্রতিবেদন
পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতের পর ভারতের বিমানবাহিনীর চারটি রাফায়েল যুদ্ধবিমানের হদিস পাওয়া যাচ্ছে না- এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ সামরিক ...
 
১
কালিহাতিতে পিআইও মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিতির অভিযোগ
কালিহাতিতে পিআইও মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিতির অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। তাঁর অনিয়মিত ...
২
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংগঠন বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর উদ্যোগে আর্ন প্রকল্পের সূচনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত ...
৩
পৃথক জানাজায় মা-মেয়ের পাশাপাশি কবর, আহত ছেলে বাবার হাত ধরে জানাজায় উপস্থিত
পৃথক জানাজায় মা-মেয়ের পাশাপাশি কবর, আহত ছেলে বাবার হাত ধরে জানাজায় উপস্থিত
পাশাপাশি কবরে মা-মেয়ে, বাবার হাত ধরে জানাজায় দুর্ঘটনায় আহত ছেলে মাহমুদ। পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মাহমুদা আক্তার ও ...
৪
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ...
৫
ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত
ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি। প্রতিরাতেই বসতবাড়ি, সেচ কাজের ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ...
৫
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
দীর্ঘ পাঁচ দশকের অপেক্ষা, নদী পারাপারের দুর্ভোগ আর যোগাযোগ বিচ্ছিন্নতার অভিশাপ কাটতে যাচ্ছে টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের মানুষের। ধলেশ্বরী নদীর ওপর ৬৫০ ...
৭
বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক পিএলসি-এর কাছ থেকে ‘পেরোল ব্যাংকিং’ সেবা নেবে বিডি ক্রিয়েশন লিমিটেড। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের গুলশান করপোরেট অফিসে আয়োজিত ...
৮
হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
ব্যাপক ঝুঁকি নিয়ে হরমুজ প্রণালিতে চলছে বাণিজ্যিক জাহাজ। গত ২৪ ঘণ্টায় পাঁচটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইরানের দাবি, তেলবাহী ট্যাংকারে ...
৯
লক্ষ্মীপুরে 'মধুবন বেকারি অ্যান্ড সুইটস'-কে ২লাখ টাকা জরিমানা
লক্ষ্মীপুরে 'মধুবন বেকারি অ্যান্ড সুইটস'-কে ২লাখ টাকা জরিমানা
উৎপাদিত পন্যের মেয়াদ উত্তীর্ণ ও অগ্রিম তারিখ প্রদান এবং অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে ‎লক্ষ্মীপুরে 'মধুবন বেকারি অ্যান্ড সুইটস'-কে দুই লাখ টাকা ...
১০
জলবায়ু পদক্ষেপের দাবিতে আনতালিয়ায় ১০ হাজার মানুষের বিক্ষোভ
জলবায়ু পদক্ষেপের দাবিতে আনতালিয়ায় ১০ হাজার মানুষের বিক্ষোভ
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং পরিবেশ ধ্বংসকারী প্রকল্পের বিরুদ্ধে তুরস্কের আনতালিয়ায় বিক্ষোভ করেছেন ১০ হাজারের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com