/ বিশেষ / অবিলম্বে সুলতানা বেগম ও মোঃ ইলিয়াসের অবস্থান প্রকাশ এবং তাঁদের নিরাপত্তা ও নিঃর্শতে মুক্তি দাবী
অবিলম্বে সুলতানা বেগম ও মোঃ ইলিয়াসের অবস্থান প্রকাশ এবং তাঁদের নিরাপত্তা ও নিঃর্শতে মুক্তি দাবী
নতুন বার্তা, ঢাকা:
Published : Wednesday, 18 November, 2026 at 6:08 PM
অবিলম্বে সুলতানা বেগম ও মোঃ ইলিয়াসের অবস্থান প্রকাশ এবং তাঁদের নিরাপত্তা ও নিঃর্শতে মুক্তি দাবীঅবিলম্বে সুলতানা বেগম ও মোঃ ইলিয়াসের অবস্থান প্রকাশ এবং তাঁদের নিরাপত্তা ও নিঃর্শতে মুক্তি দাবীগতকাল  সন্ধ্যায় ৮:৩০ মিনিটের সময় সংগঠনের কেন্দ্রীয় কার্যলয়ে Defending Trade Union Rights and the Struggle for a Fair Minimum Wage in Bangladesh শীর্ষক আন্তর্জাতিক সভা চলাকালীন সময়ে গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মোসাম্মৎ সুলতানা বেগম এবং সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াসকে তাঁদের কার্যালয় থেকে ডিবি পুলিশ পরিচয়ে নিয়ে গেছে। শ্রমিকদের অধিকার ও ন্যায্য মজুরির পক্ষে কথা বলার পরপরই সংগঠনের শীর্ষ দুই নেতাকে এভাবে তুলে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, অগ্রহণযোগ্য এবং শ্রমিকদের সংগঠিত হওয়ার স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের জন্য গুরুতর হুমকিস্বরূপ।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, তাঁদের নিয়ে যাওয়ার পর থেকে তাঁদের বর্তমান অবস্থান, কোন থানা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন দপ্তরে রাখা হয়েছে এবং কী অভিযোগে বা কী আইনি ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছে, সে বিষয়ে তাঁদের পরিবার, সহকর্মী ও সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আমরা সুলতানা বেগম ও মোঃ ইলিয়াসের বর্তমান অবস্থান, জীবন, নিরাপত্তা ও শারীরিক-মানসিক সুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। কোনো ব্যক্তিকে আটক বা গ্রেপ্তারের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ, আটকের কারণ জানানো, পরিবার ও আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া এবং তাঁকে আইনগত সুরক্ষার আওতায় রাখা রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দায়িত্ব।

আমাদের জরুরি দাবিসমূহ:

১. অবিলম্বে সুলতানা বেগম ও মোঃ ইলিয়াসের বর্তমান অবস্থান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে হবে।

২. তাঁদের আটক বা গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ, অভিযোগ এবং আইনি ভিত্তি তাঁদের পরিবার ও আইনজীবীকে জানাতে হবে।

৩. অবিলম্বে তাঁদের পরিবারের সদস্য ও আইনজীবীর সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় সাক্ষাতের সুযোগ নিশ্চিত করতে হবে।

৪. তাঁদের জীবন, নিরাপত্তা, মর্যাদা ও শারীরিক-মানসিক সুস্থতা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন, বেআইনি হয়রানি বা আইনবহির্ভূত আচরণ করা যাবে না।
৫. যদি তাঁদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকে, তবে অবিলম্বে তাঁদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় তাঁদের আইন অনুযায়ী যথাযথ আইনি সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO), জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা, আন্তর্জাতিক শ্রমিক সংগঠন, মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ড এবং গণমাধ্যমের প্রতি এই ঘটনার জরুরি নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। শ্রমিকদের ন্যায্য মজুরি, সংগঠিত হওয়ার অধিকার এবং সম্মানজনক কর্মপরিবেশের দাবিতে কথা বলা কোনো অপরাধ হতে পারে না। শ্রমিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের আইনগত অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।
আমাদের স্পষ্ট দাবি—সুলতানা বেগম ও মোঃ ইলিয়াসের অবস্থান অবিলম্বে প্রকাশ করুন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত :নিঃর্শতে মুক্তি এবং আইনের শাসন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করুন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
জটিল সমস্যা দেখা দেওয়ার আগে পুরুষদের যে ৫ বিষয় জানা জরুরি
জটিল সমস্যা দেখা দেওয়ার আগে পুরুষদের যে ৫ বিষয় জানা জরুরি
সন্তান নেওয়ার পরিকল্পনা করলে সাধারণত নারীর শারীরিক সুস্থতা, হরমোনের ভারসাম্য, ঋতুচক্র ও পুষ্টির বিষয়গুলোতেই বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু সুস্থ ...
২
ক্ষমতা আঁকড়ে রাখতে এবার ভয়ংকর খেলায় মেতেছেন নেতানিয়াহু
ক্ষমতা আঁকড়ে রাখতে এবার ভয়ংকর খেলায় মেতেছেন নেতানিয়াহু
ইসরায়েলের গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকে বিরোধীদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ...
৩
বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অফিস
বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অফিস
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে বৃষ্টির এ ...
৪
মুক্তিপণ নিয়ে সেই বিএনপি নেতাকে ছাড়লেন আ.লীগ নেতারা
মুক্তিপণ নিয়ে সেই বিএনপি নেতাকে ছাড়লেন আ.লীগ নেতারা
ঢাকা থেকে নিজ গাড়িতে করে বাগেরহাটে যাওয়ার পথে গোপালগঞ্জে দুর্বৃত্তদের হাতে আটক হওয়া বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী ...
৫
‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় এবার কঠোর রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে জাতীয় নাগরিক ...
৫
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ...
৭
কোটি টাকার যন্ত্রে মরিচা, আমদানিনির্ভর ব্লাড ব্যাগে পকেট কাটছে রোগীর
কোটি টাকার যন্ত্রে মরিচা, আমদানিনির্ভর ব্লাড ব্যাগে পকেট কাটছে রোগীর
স্বল্পমূল্যে স্যালাইন, ব্লাড ব্যাগ ও জীবন রক্ষাকারী টিকা সরবরাহের অন্যতম প্রধান প্রতিষ্ঠান ছিল জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইপিএইচ)। দীর্ঘদিন ধরে সরকারি উৎপাদন ...
৮
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং ...
৯
আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার
আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার
২০১৭ সালে ‘বিদ্রোহ দমন’-এর নামে জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর ভয়াবহ অভিযানকে ‘গণহত্যামূলক’ উল্লেখ করে যে রায় দিয়েছে ...
১০
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও: প্রতিবেদন
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও: প্রতিবেদন
পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতের পর ভারতের বিমানবাহিনীর চারটি রাফায়েল যুদ্ধবিমানের হদিস পাওয়া যাচ্ছে না- এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ সামরিক ...
 
১
কালিহাতিতে পিআইও মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিতির অভিযোগ
কালিহাতিতে পিআইও মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিতির অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। তাঁর অনিয়মিত ...
২
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংগঠন বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর উদ্যোগে আর্ন প্রকল্পের সূচনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত ...
৩
পৃথক জানাজায় মা-মেয়ের পাশাপাশি কবর, আহত ছেলে বাবার হাত ধরে জানাজায় উপস্থিত
পৃথক জানাজায় মা-মেয়ের পাশাপাশি কবর, আহত ছেলে বাবার হাত ধরে জানাজায় উপস্থিত
পাশাপাশি কবরে মা-মেয়ে, বাবার হাত ধরে জানাজায় দুর্ঘটনায় আহত ছেলে মাহমুদ। পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মাহমুদা আক্তার ও ...
৪
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ...
৫
ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত
ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি। প্রতিরাতেই বসতবাড়ি, সেচ কাজের ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ...
৫
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
দীর্ঘ পাঁচ দশকের অপেক্ষা, নদী পারাপারের দুর্ভোগ আর যোগাযোগ বিচ্ছিন্নতার অভিশাপ কাটতে যাচ্ছে টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের মানুষের। ধলেশ্বরী নদীর ওপর ৬৫০ ...
৭
বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক পিএলসি-এর কাছ থেকে ‘পেরোল ব্যাংকিং’ সেবা নেবে বিডি ক্রিয়েশন লিমিটেড। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের গুলশান করপোরেট অফিসে আয়োজিত ...
৮
হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
ব্যাপক ঝুঁকি নিয়ে হরমুজ প্রণালিতে চলছে বাণিজ্যিক জাহাজ। গত ২৪ ঘণ্টায় পাঁচটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইরানের দাবি, তেলবাহী ট্যাংকারে ...
৯
আন্তর্জাতিক ঋণ সম্মেলন উদ্বোধন আজ: উন্নয়ন অর্থায়নের নতুন উৎস খুঁজবে বাংলাদেশ
আন্তর্জাতিক ঋণ সম্মেলন উদ্বোধন আজ: উন্নয়ন অর্থায়নের নতুন উৎস খুঁজবে বাংলাদেশ
একদিকে বাড়ছে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের চাপ, অন্যদিকে উন্নয়ন ও বিনিয়োগের জন্য প্রয়োজন বিপুল অর্থ। এর সঙ্গে যুক্ত ...
১০
লক্ষ্মীপুরে 'মধুবন বেকারি অ্যান্ড সুইটস'-কে ২লাখ টাকা জরিমানা
লক্ষ্মীপুরে 'মধুবন বেকারি অ্যান্ড সুইটস'-কে ২লাখ টাকা জরিমানা
উৎপাদিত পন্যের মেয়াদ উত্তীর্ণ ও অগ্রিম তারিখ প্রদান এবং অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে ‎লক্ষ্মীপুরে 'মধুবন বেকারি অ্যান্ড সুইটস'-কে দুই লাখ টাকা ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com