|
চাঁপাইনবাবগঞ্জে বিটিসিএলের ইন্টারনেট সেবা বন্ধ, ভোগান্তীতে গ্রাহক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জের জেলা সদরসহ তিনটি উপজেলায় বন্ধ রয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড-বিটিসিএল এর ইন্টারনেট সেবা। সোমবার রাত থেকে বন্ধ রয়েছে সরকারীভাবে ইন্টারনেট সেবা প্রদানকারী এই প্রতিষ্ঠানের ইন্টারনেট সেবা। এতে কার্যত ভোগান্তীতে পড়েছেন সংস্থাটির ইন্টারনেট সেবা গ্রহণকারী সরকারী প্রতিষ্ঠানের পাশপাশি তৃণমুল পর্যায়ের গ্রাহকরাও। তবে বিটিসিএল চাঁপাইনবাবগঞ্জ অফিসের দাবী পৌরসভার ড্রেনেজ নির্মাণ কাজের জন্য মাটি খননের সুযোগ নিয়ে ওয়ালটন মোড় সংলগ্ন ড্রেনেজ কাজের এলাকা থেকে রাতের আঁধারে বিটিসিএলের একটি অপটিক্যাল ফাইবার ও দুইটি কপার কেবল বা তার চুরি হওয়ায় এই সেবা সাময়িক ব্যাহত হয়েছে।চাঁপাইনবাবগঞ্জ বিটিসিএলের সহকারী ব্যবস্থাপক (টেলিকম) মো. আব্দুল কাদের জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশ ঘেঁষে বিগত কয়েকমাস ধরে ড্রেন নির্মানের কাজ চলছে। এই সুযোগে দূর্বৃত্তরা সোমবার (১৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে মাটি খুঁড়ে রাখা ড্রেনেজ এলাকা থেকে প্রায় ৫০ মিটার অপটিক্যাল ফাইবার এবং ৫০ মিটার কপার কেবল কেটে নিয়ে গেছে। এতে জেলার তিনটি উপজেলার সব সরকারি দপ্তরসহ জেলা শহরের নেসকো, বিজিবি, পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস, হর্টিকালচার, রেশম উন্নয়ন বোর্ড, পশু হাসপাতাল, জেলা পরিষদ, পরিবেশ অধিদপ্তর, বিসিক ও নির্বাচন অফিসসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের টেলিফোন সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ আরো জানান, এর মাত্র ১৫ দিন আগেও শহরের পুরাতন জেলখানা মোড় এলাকা থেকে প্রায় ৩০ মিটার কেবল চুরির ঘটনা ঘটেছিল। এই চুরির ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিটিসিএলের ইন্টারনেট সেবা প্রকল্প ‘জিপন’-এর সংযোগেও চরম বিঘœ ঘটেছে। আর তাই পরপর এমন চুরির ঘটনায় বিটিসিএল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় পৃথক দুইটি লিখিত অভিযোগ দায়ের করেছে এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে দ্রæত সংযোগ ফিরিয়ে দিতে আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছেন। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বলেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। আশেপাশের সিসিটিভ ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা সাপেক্ষে দ্রæত চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। |