|
কালীহাতীর নিখোঁজ আব্দুল খালকের সন্ধান তিন মাসেও মেলেনি!
কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি :
|
টাঙ্গাইলের কালীহাতী উপজেলার এলেঙ্গা থেকে আব্দুল খালেক (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হবার তিন মাস পেরিয়ে গেলেও আজো তার সন্ধান মেলেনি। গত ৮ আগস্ট, শনিবার নিজ এলাকা থেকে তিনি নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।নিখোঁজ আব্দুল খালেক উপজেলার শোলাকুড়িয়া সহদেবপুর গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। পরিবার সূত্রে জানা যায়, তার উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি এবং গায়ের রং ফর্সা। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা ফতুয়া ও লুঙ্গি। আব্দুল খালেক নিখোঁজ হওয়ার ঘটনায় কালীহাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নম্বর- ৪৭৬ তারিখ: ০৯.০৮.২০২৬ দায়ের করা হয়েছে। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার সন্ধান পাননি। |