/ সারাদেশ / সাতক্ষীরায় ১০ বছরের কন্যাশিশুর সঙ্গে ১৭ বছরের কিশোরের বাল্যবিবাহ, থানায় অভিযোগ..
সাতক্ষীরায় ১০ বছরের কন্যাশিশুর সঙ্গে ১৭ বছরের কিশোরের বাল্যবিবাহ, থানায় অভিযোগ..
সাতক্ষীরা প্রতিনিধি:
Published : Thursday, 12 November, 2026 at 11:35 PM
সাতক্ষীরায় ১০ বছরের কন্যাশিশুর সঙ্গে ১৭ বছরের কিশোরের বাল্যবিবাহ, থানায় অভিযোগ..সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে মাত্র ১০ বছর ৯ মাস বয়সী এক কন্যাশিশুর বাল্যবিবাহ সম্পন্ন করানোর অভিযোগ উঠেছে ইউনিয়নের মুসলিম বিবাহ ও নিকাহ রেজিস্ট্রার মাও. আলাউল করিমের বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত করে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারসহ বাল্যবিবাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্য সচিব ফাতেমা জোহরা বাদী হয়ে এ লিখিত আবেদন করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাতে সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বালিথা এলাকায় মাত্র ১০ বছর ৯ মাস বয়সী এক কন্যাশিশুর সঙ্গে ১৭ বছর ১১ মাস বয়সী এক কিশোরের বাল্যবিবাহ সম্পন্ন করা হয়। এ সময় বর-কনে এবং উভয় পক্ষের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে, ইউনিয়নের বিবাহ ও নিকাহ রেজিস্ট্রার মাওঃ আলাউল করিম নিজে উপস্থিত থেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

এ ছাড়া নিকাহ রেজিস্ট্রার বিবাহ রেজিস্ট্রেশন ফি বাবদ নগদ ২ হাজার টাকা গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে বর ও কনে উভয়ের আইনানুগ বিবাহের বয়স পূর্ণ হলে রেজিস্ট্রেশনের বিষয়টি সম্পন্ন করা হবে বলে জানানো হয়। এ সময় সংশ্লিষ্ট নকল রেজিস্ট্রেশন বহিতে বর-কনের স্বাক্ষর নেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। ঘটনার বিষয়ে দুই শিশুর অভিভাবকসহ সংশ্লিষ্টদের স্বীকারোক্তি পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, বাল্যবিবাহের শিকার কন্যাশিশুটি স্থানীয় বালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। অপরদিকে, অপ্রাপ্তবয়স্ক কিশোরটি পার্শ্ববর্তী এই গ্রামের, সে সাতক্ষীরা শহরের একটি মোটর গ্যারেজে কাজ করে। এত অল্প বয়সে শিশুটির বিয়ে সম্পন্ন করার ঘটনায় তার শিক্ষা, নিরাপত্তা এবং শারীরিক ও মানসিক বিকাশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা ও স্বীকারোক্তি গ্রহণ করা হয়। একই সঙ্গে উক্ত বাল্যবিবাহের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তী সময়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় সর্বসম্মতিক্রমে এ ঘটনায় আইনানুগ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমানের দেওয়া তথ্য ও অভিযোগের ভিত্তিতে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে দুই শিশুর অভিভাবকদের স্বীকারোক্তি এবং ঘটনার সত্যতা যাচাইয়ের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্তের নির্দেশক্রমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে নিকাহ রেজিস্ট্রার মাওঃ আলাউল করিমের ভূমিকা, দায়িত্ব ও আইনগত এখতিয়ার, ২ হাজার টাকা গ্রহণ এবং নকল রেজিস্ট্রেশন বহিতে স্বাক্ষর নেওয়ার বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ ও যাচাই করে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, কন্যাশিশুটির শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা কার্যকর রাখার অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা বলেন, এই ঘটনাটি ঘটেছে। তবে আমরা জানা মাত্র আমাদের অফিস থেকে সেখানে গিয়ে তাদের বিয়ে বন্ধ করে দেওয়া হয়। দুই পক্ষের সাথে বসাবসি করে তাদের বোঝানো হয়েছে। পরে তাদের থেকে মুচলেখা নিয়ে তাদের আলাদা করে দেওয়া হয়েছে।

এবিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্ত বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি। বাল্য বিবাহ  নিরোধ আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত
বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত
বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের ...
২
গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে প্রথমবারের মতো তহবিল পাচ্ছে ৬টি দেশ। এর মধ্যে বাংলাদেশ পাবে ৩০ মিলিয়ন ...
৩
৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে
৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে
কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতি, অসদাচরণ ও ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগে পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। একই ধরনের ...
৪
ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনে ...
৫
বাজারের পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য সুরক্ষায় মধ্য বাড্ডা কাঁচাবাজারে ডাস্টবিন প্রদান
বাজারের পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য সুরক্ষায় মধ্য বাড্ডা কাঁচাবাজারে ডাস্টবিন প্রদান
ঢাকা শহরে জনস্বাস্থ্য ও পরিবেশগত সংকটের অন্যতম কারণ হয়ে উঠছে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা। বিশেষ করে কাঁচাবাজারগুলোতে যত্রতত্র বর্জ্য ও পচনশীল ...
৫
স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু
স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু
প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘ইউসিবি ইনোভেশন হাব।’আজ বৃহস্পতিবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ...
৭
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় নেশার সিরাপ উদ্ধার, একজন আটক
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় নেশার সিরাপ উদ্ধার, একজন আটক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৩৪ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় নেশার উইন ক্র্যাক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড ...
৮
সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম
সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম
অটোমোবাইল শিল্পে নতুন মাইলফলক স্থাপন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিওয়াইডির লাক্সারি ব্র্যান্ড ইয়াংওয়াং। বিশ্বের প্রথম ...
৯
শেখ হাসিনার আলোচিত পিয়ন পানি জাহাঙ্গীরের ভাগ্নে শিপন গ্রেফতার
শেখ হাসিনার আলোচিত পিয়ন পানি জাহাঙ্গীরের ভাগ্নে শিপন গ্রেফতার
রাজধানীর তুরাগ এলাকা থেকে মো. মাসুদুর রহমান শিপনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের পিয়ন ...
১০
চিকিৎসায় ন্যানোপ্রযুক্তির সম্ভাবনা তুলে ধরলেন বিজ্ঞানী ড. জামি হাফিজ
চিকিৎসায় ন্যানোপ্রযুক্তির সম্ভাবনা তুলে ধরলেন বিজ্ঞানী ড. জামি হাফিজ
ব্র্যাক ইউনিভার্সিটিতে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত ইমপ্ল্যান্ট ও বায়োসেন্সর তৈরিতে ন্যানোপ্রযুক্তির ব্যবহার নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের স্কুল ...
 
১
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে এসব ...
২
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কাজে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ...
৩
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে কামানখোলা সেরা একাদশ ক্লাবের আয়োজনে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭নভেম্বর) বিকালে কামানখোলা অলিউল্যা মুসলিম ...
৪
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
‘বারাকা’ সামাজিক উদ্যোগের ব্যবস্থাপনায় সাধারণ পথচারী ও পরিবহন শ্রমিকদের জন্য একটি আধুনিক বিশুদ্ধ পানির ট্যাঙ্ক স্থাপনের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। সোমবার ...
৫
পানির তীব্র সংকটে ২০ নম্বর ওয়ার্ড
পানির তীব্র সংকটে ২০ নম্বর ওয়ার্ড
রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় টিএন্ডটি ওয়াসার পানির পাম্পে উন্নয়নকাজ চলমান থাকার মধ্যেই ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ...
৫
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার
রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ...
৭
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
প্রতিষ্ঠার মাত্র পৌনে দুই বছরে দেশের রাজনীতিতে নিজেদের অবস্থান বেশ সুসংহত করেছে জুলাই আন্দোলনের নেতৃত্ব থেকে গড়ে ওঠা তরুণদের রাজনৈতিক ...
৮
অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজ: অধ্যক্ষকে অবরুদ্ধের পর মধ্যরাতে সড়কে ছাত্রীদের বিক্ষোভ
অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজ: অধ্যক্ষকে অবরুদ্ধের পর মধ্যরাতে সড়কে ছাত্রীদের বিক্ষোভ
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে ...
৯
পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ
পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ
পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন ও জনবল দিয়ে সহায়তার অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা ও শীর্ষ ব্যবসায়ীদের ২০৪ ব্যক্তি ...
১০
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় ধরনের জয়ের পর মার্কিন ডলারের মানে পতন ঘটেছে। এর সরাসরি প্রভাবে আন্তর্জাতিক বাজারে এক দিনেই ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com