/ অপরাধ / বনানীতে মাদকের আখড়া: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরবতায় ধ্বংসের মুখে যুবসমাজ
বনানীতে মাদকের আখড়া: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরবতায় ধ্বংসের মুখে যুবসমাজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
Published : Friday, 13 November, 2026 at 2:28 PM
বনানীতে মাদকের আখড়া: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরবতায় ধ্বংসের মুখে যুবসমাজরাজধানীর অভিজাত এলাকা বনানী থানাধীন জনবহুল কড়াইল বস্তি এবং এরশাদ নগর এলাকা এখন প্রকাশ্য মাদক ব্যবসার নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত নজরদারি ও কঠোর আইনের প্রয়োগ না থাকায় এসব এলাকায় দিনদুপুরে দেদারছে চলছে গাঁজা, ইয়াবা ও হেরোইনের মতো মরনাস্ত্রের বিকিকিনি। চিহ্নিত মাদক কারবারিরা বহাল তবিয়তে তাদের অবৈধ সাম্রাজ্য বিস্তার করলেও কার্যকর কোনো আইনি পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ, আতঙ্ক ও তীব্র অসন্তোষ বিরাজ করছে।

এলাকাবাসীর সুনির্দিষ্ট ও চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী, দীর্ঘ দিন ধরে একটি শক্তিশালী ও দুর্ধর্ষ মাদক সিন্ডিকেট কড়াইল বস্তি ও এরশাদ নগরের বিভিন্ন পয়েন্টে রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসছে। এই চক্রের মূল হোতা হিসেবে চিহ্নিত কুখ্যাত মাদক কারবারি ইব্রাহীম, জরিনা, তার শাশুড়ি এবং তাদের সহযোগীরা দিনদুপুরে প্রকাশ্যে মাদক বিক্রি করছে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী চিহ্নিত মাদক বিক্রির প্রধান পয়েন্টগুলো হলো—

মমিজান মিয়ার দোকান এলাকা

টিঅ্যান্ডটি মাঠের কোণা

ইব্রাহিম-রাজুর দোকান

শামীমের দোকানের আশপাশ

নেপথ্যে যারা নিয়ন্ত্রণ করছে এই মাদক নেটওয়ার্ক:
অনুসন্ধানে ও এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, কড়াইলের বিভিন্ন পয়েন্টে মাদক সরবরাহের মূল নেতৃত্ব দিচ্ছে এই অবৈধ সিন্ডিকেট। কিশোর গ্যাংয়ের সঙ্গে নিবিড় যোগাযোগ রয়েছে জরিনার স্বামী—যিনি এলাকায় ‘সাগর পাগলা’ নামে পরিচিত। তিনি এই চক্রের অন্যতম প্রধান নিয়ন্ত্রক হিসেবে পুরো নেটওয়ার্ক পাহারা দেন এবং তরুণ প্রজন্মকে অপরাধে জড়িয়ে পড়তে উদ্বুদ্ধ করেন।

এছাড়া, এই সিন্ডিকেটের অন্যতম মহাজন হিসেবে কাজ করছেন মহাখালী মধ্যপাড়া এলাকার শরীফ। ওয়ারলেস গেইট এলাকার ড্রাইভার কাশেম এই চক্রের অত্যন্ত বিশ্বস্ত সহযোগী। সে মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে ভ্রাম্যমাণ পদ্ধতিতে বনানীর বিভিন্ন অভিজাত ও অলিগলিতে গাঁজা ও ইয়াবার হোম ডেলিভারি দিয়ে আসছে। তাঁদের বিরুদ্ধে বনানী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। শত অভিযোগ এবং মাঝেমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক দেখানো তৎপরতার পরও এই ফেরারি ও দাগী মাদক কারবারিরা বহাল তবিয়তে তাদের অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

"প্রভাবশালী ও কথিত রাজনৈতিক নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ছত্রছায়ার কারণেই এই চক্রটি বারবার আইনের ফাঁকফোকর গলে পার পেয়ে যাচ্ছে। সাধারণ মানুষ ও উঠতি বয়সের যুবসমাজ যখন মাদকের ভয়াবহ গ্রাসে ধ্বংসের মুখে, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন নিস্পৃহ ভূমিকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" এসব কথা বলেছেন স্থানীয় এক জ্যেষ্ঠ নাগরিক ও সমাজকর্মী জান্নাতুল ফেরদৌস সানাম।

অভিযোগ রয়েছে, কিছু প্রভাবশালী ও সুবিধাবাদী নেতার অনৈতিক আশ্রয়ের কারণেই এই মাদক চক্রটি সাধারণ মানুষের মনে ত্রাস সৃষ্টি করে অবাধে অপকর্ম চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। উঠতি বয়সী যুবসমাজ ও কচি প্রাণগুলো যখন মাদকের করাল গ্রাসে ধ্বংসের পথে, তখন প্রশাসনের উদাসীনতা জনমনে গভীর সংশয়ের জন্ম দিয়েছে।

ইব্রাহীম, জরিনা, তার শাশুড়ি, সাগর পাগলা, শরীফ, ড্রাইভার কাশেমসহ তাদের নেপথ্যের মদদদাতা ও পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে বনানী থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে যৌথ ও সাঁড়াশি অভিযান চালিয়ে কড়াইল বস্তি ও এরশাদ নগরকে মাদকমুক্ত করার দাবি জানিয়েছে সচেতন মহল।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালাউদ্দিন বলেন, "বনানীতে কেউ মাদক ব্যবসা করতে পারবে না। শীঘ্রই অভিযান পরিচালনা করে এসব মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে।"

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো উত্তর এর উপ পরিচালক রাজিউর রহমান জানান, "কড়াইল বস্তিতে আমাদের নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি অনেক মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে অনেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তাঁদেরকেও আটক করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
কালীহাতীর নিখোঁজ আব্দুল খালকের সন্ধান তিন মাসেও মেলেনি!
কালীহাতীর নিখোঁজ আব্দুল খালকের সন্ধান তিন মাসেও মেলেনি!
টাঙ্গাইলের কালীহাতী উপজেলার এলেঙ্গা থেকে আব্দুল খালেক (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হবার তিন মাস পেরিয়ে গেলেও আজো তার সন্ধান ...
২
গোপালগঞ্জে এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
গোপালগঞ্জে এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একের পর এক করে মোট ১০টি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক ...
৩
দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি
দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি
দীর্ঘদিনের দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসতে পারলে স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আবার আস্থা ফিরে আসবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ...
৪
জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ
জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র ...
৫
আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬: ডায়াবেটিস প্রতিরোধে খাদ্যপণ্যের প্যাকেটে সতর্কবার্তা চালুর আহ্বান
আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬: ডায়াবেটিস প্রতিরোধে খাদ্যপণ্যের প্যাকেটে সতর্কবার্তা চালুর আহ্বান
আগামীকাল (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬। বাংলাদেশে অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ক্রমবর্ধমান ব্যবহার ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক ...
৫
চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা ও চলমান সংকট, জ্বালানির মূল্য নির্ধারণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বাজারে সিন্ডিকেটের প্রভাব, জ্বালানি খাতের অনিয়ম ও ...
৭
আমেরিকার মধ্যবর্তী নির্বাচন এবং ট্রাম্পের ক্ষমতা
আমেরিকার মধ্যবর্তী নির্বাচন এবং ট্রাম্পের ক্ষমতা
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের প্রভাব কমার ইঙ্গিত ক্রমেই স্পষ্ট হচ্ছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য বিপর্যয় নিয়ে আলোচনা যেমন ...
৮
হংকং থেকে মসলার আড়ালে দেশে এসেছিল সিসার চালান, বংশালে জব্দ, গ্রেফতার ৩
হংকং থেকে মসলার আড়ালে দেশে এসেছিল সিসার চালান, বংশালে জব্দ, গ্রেফতার ৩
হংকং থেকে মসলার আড়ালে দেশে আনা হয়েছিল ৩০ কেজি সিসা। রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে এই চালান জব্দ করেছে মাদকদ্রব্য ...
৯
ছেলেকে ফিরে পেতে ৫ লাখ টাকা দিয়েও সন্ধান পাননি বাবা, আরও ৪২ লাখ দাবি
ছেলেকে ফিরে পেতে ৫ লাখ টাকা দিয়েও সন্ধান পাননি বাবা, আরও ৪২ লাখ দাবি
পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রায় দুই বছর আগে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন গাইবান্ধার সাইফুল (৩৯)। সেখানে মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি ...
১০
বনানীতে মাদকের আখড়া: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরবতায় ধ্বংসের মুখে যুবসমাজ
বনানীতে মাদকের আখড়া: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরবতায় ধ্বংসের মুখে যুবসমাজ
রাজধানীর অভিজাত এলাকা বনানী থানাধীন জনবহুল কড়াইল বস্তি এবং এরশাদ নগর এলাকা এখন প্রকাশ্য মাদক ব্যবসার নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছে। ...
 
১
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে এসব ...
২
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কাজে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ...
৩
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে কামানখোলা সেরা একাদশ ক্লাবের আয়োজনে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭নভেম্বর) বিকালে কামানখোলা অলিউল্যা মুসলিম ...
৪
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
‘বারাকা’ সামাজিক উদ্যোগের ব্যবস্থাপনায় সাধারণ পথচারী ও পরিবহন শ্রমিকদের জন্য একটি আধুনিক বিশুদ্ধ পানির ট্যাঙ্ক স্থাপনের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। সোমবার ...
৫
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
প্রতিষ্ঠার মাত্র পৌনে দুই বছরে দেশের রাজনীতিতে নিজেদের অবস্থান বেশ সুসংহত করেছে জুলাই আন্দোলনের নেতৃত্ব থেকে গড়ে ওঠা তরুণদের রাজনৈতিক ...
৫
অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজ: অধ্যক্ষকে অবরুদ্ধের পর মধ্যরাতে সড়কে ছাত্রীদের বিক্ষোভ
অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজ: অধ্যক্ষকে অবরুদ্ধের পর মধ্যরাতে সড়কে ছাত্রীদের বিক্ষোভ
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে ...
৭
পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ
পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ
পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন ও জনবল দিয়ে সহায়তার অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা ও শীর্ষ ব্যবসায়ীদের ২০৪ ব্যক্তি ...
৮
পুতিনের দূতের সঙ্গে ট্রাম্পের বৈঠক, ইউরোপীয় নিরাপত্তা চুক্তির আভাস
পুতিনের দূতের সঙ্গে ট্রাম্পের বৈঠক, ইউরোপীয় নিরাপত্তা চুক্তির আভাস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য এমন একটি নতুন নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি দিয়েছেন যা সমগ্র ইউরোপকে অন্তর্ভুক্ত করতে পারে।বৃহস্পতিবার (৫ ...
৯
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এবং ট্রাম্পের পরাজয়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এবং ট্রাম্পের পরাজয়
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের প্রভাব কমার ইঙ্গিত ক্রমেই স্পষ্ট হচ্ছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য বিপর্যয় নিয়ে আলোচনা যেমন ...
১০
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
‘সত্য, সরাসরি, সবার আগে’—এই অঙ্গীকার এবং ‘গণমানুষের গণমাধ্যম’ স্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com