/ জাতীয় / যুদ্ধ, জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু বৈষম্যের বিরুদ্ধে COP31-এ কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশ আন্দোলন মঞ্চের
যুদ্ধ, জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু বৈষম্যের বিরুদ্ধে COP31-এ কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশ আন্দোলন মঞ্চের
নতুন বার্তা, ঢাকা:
Published : Friday, 13 November, 2026 at 2:25 PM
যুদ্ধ, জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু বৈষম্যের বিরুদ্ধে COP31-এ কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশ আন্দোলন মঞ্চেরবিশ্বজুড়ে চলমান যুদ্ধ, সামরিক উত্তেজনা, জীবাশ্ম জ্বালানি নির্ভর অর্থনীতি এবং জলবায়ু বৈষম্য পৃথিবীকে ক্রমশ বসবাসের অযোগ্য করে তুলছে।
জলবায়ু সংকটের এই বহুমাত্রিক বাস্তবতায় শুধু কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি যথেষ্ট নয়; প্রয়োজন যুদ্ধ বন্ধ, সামরিক ব্যয় হ্রাস, পরিবেশগত ধ্বংসের জবাবদিহিতা এবং জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ। তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP31-এর প্রতি এই আহ্বান জানিয়েছে পরিবেশ আন্দোলন মঞ্চ।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে COP31 এ বাংলাদেশের দাবি ও বৈশ্বিক যুদ্ধ বিরতির পক্ষে সংহতি কর্মসূচিতে থেকে সংগঠনটি এ আহ্বান জানায়।
পরিবেশ আন্দোলন মঞ্চ এর সভাপতি আমির হাসান মাসুদ এর সভাপতিত্বে সংহতি কর্মসূচিতে  বক্তব্য প্রদান করেন পরিবেশ আন্দোলন মঞ্চের সহ-সভাপতি মো: আজগর হোসেন, সানজিদা আলম মিলি, সুবন্ধন সামাজিক কল্যান সংগঠনের সহ-সভাপতি ফারুক হোসেন, সেবা সংগের নির্বাহী সদস্য ছবি রানী দাস, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, রাজপুর মানবকল্যান সংগঠনের প্রতিষ্ঠাতা, আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার শাহিন ইসলম প্রমূখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, যুদ্ধের ভয়াবহতা শুধু মানুষের প্রাণহানি, বাস্তুচ্যুতি ও অবকাঠামোগত ধ্বংসের মধ্যেই সীমাবদ্ধ নয়। যুদ্ধ বনভূমি, নদী, জলাভূমি, কৃষিজমি, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের অপূরণীয় ক্ষতি করে। সামরিক কর্মকাণ্ড ও যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন বিপুল কার্বন নিঃসরণ ঘটায়। অথচ এসব পরিবেশগত ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব, ক্ষতিপূরণ ও জবাবদিহিতা আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় এখনো যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না।
বক্তারা আরও বলেন, COP31 যখন জলবায়ু প্রতিশ্রুতির বাস্তবায়ন, জ্বালানি রূপান্তর এবং অর্থায়ন নিয়ে আলোচনা করছে, তখন যুদ্ধ ও ভূরাজনৈতিক সংঘাতের অজুহাতে জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
জ্বালানি নিরাপত্তার নামে নতুন করে তেল, গ্যাস ও কয়লানির্ভরতা বাড়ানো জলবায়ু সংকটকে আরও গভীর করবে। প্রয়োজন পরিবেশগত সুরক্ষা, শ্রমিকের অধিকার ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করে দ্রুত নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর।
তারা বলেন, বাংলাদেশসহ জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলো বৈশ্বিক উষ্ণায়নের জন্য সবচেয়ে কম দায়ী হলেও জলবায়ু বিপর্যয়ের সবচেয়ে বড় মূল্য পরিশোধ করছে। তাই জলবায়ু অর্থায়ন কোনো দয়া বা ঋণের বিষয় নয়; এটি ঐতিহাসিক দায় ও জলবায়ু ন্যায়বিচারের প্রশ্ন।

COP31-এর প্রতি পরিবেশ আন্দোলন মঞ্চের পাঁচ দফা দাবি:
১. যুদ্ধ বন্ধ ও সামরিক ব্যয় হ্রাস: বিশ্বব্যাপী অবিলম্বে যুদ্ধবিরতি, সামরিক উত্তেজনা প্রশমন এবং সামরিক ব্যয়ের একটি উল্লেখযোগ্য অংশ জলবায়ু অভিযোজন, পরিবেশ পুনরুদ্ধার ও মানবিক সহায়তায় স্থানান্তর করতে হবে।
২. যুদ্ধজনিত পরিবেশ ধ্বংসের জবাবদিহিতা: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামো সনদের আওতায় যুদ্ধ ও সামরিক কর্মকাণ্ডজনিত গ্রিনহাউস গ্যাস নিঃসরণ এবং পরিবেশগত ক্ষতির স্বচ্ছ, নিয়মিত ও বাধ্যতামূলক হিসাবায়ন নিশ্চিত করতে হবে। পরিবেশ ধ্বংসের জন্য দায়ীদের জবাবদিহি ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতিকার নিশ্চিত করতে হবে।
৩. জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার: বাংলাদেশসহ জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য নতুন, অতিরিক্ত, পর্যাপ্ত ও পূর্বানুমানযোগ্য অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে। Loss and Damage Fund কার্যকর করতে হবে এবং অভিযোজন অর্থায়ন অন্তত তিনগুণ বৃদ্ধির জন্য কার্যকর রোডম্যাপ গ্রহণ করতে হবে।
৪. জীবাশ্ম জ্বালানির বিস্তার বন্ধ ও ন্যায্য জ্বালানি রূপান্তর: যুদ্ধ, জ্বালানি নিরাপত্তা কিংবা অর্থনৈতিক উন্নয়নের অজুহাতে কয়লা, তেল ও গ্যাসের নতুন সম্প্রসারণ বন্ধ করতে হবে। নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত ও ন্যায়সংগত রূপান্তর নিশ্চিত করতে হবে, যাতে শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষিত থাকে।
৫. বাস্তুচ্যুত মানুষ ও পরিবেশকর্মীদের সুরক্ষা: যুদ্ধ, জলবায়ু বিপর্যয় ও পরিবেশগত ধ্বংসের কারণে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সুরক্ষা, মানবিক সহায়তা ও ন্যায়সংগত পুনর্বাসন নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষাকর্মীদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদ বলেন, “পৃথিবীর এক প্রান্তে যখন যুদ্ধের আগুনে বন, নদী, জনপদ ও মানুষের জীবন পুড়ছে, অন্যদিকে তখন জলবায়ু সম্মেলনে কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এই দ্বৈত বাস্তবতা চলতে পারে না। যুদ্ধের জন্য বিপুল অর্থ ব্যয় হবে, অথচ জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষ ন্যায্য অর্থায়ন পাবে না—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। COP31-কে প্রতিশ্রুতির সম্মেলন থেকে বাস্তব পরিবর্তনের সম্মেলনে পরিণত করতে হবে।”
তিনি আরও বলেন, “জলবায়ু ন্যায়বিচার মানে শুধু কার্বন নিঃসরণ কমানো নয়; এর অর্থ ঐতিহাসিক দায় স্বীকার, ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করা, যুদ্ধজনিত পরিবেশ ধ্বংসের বিচার এবং প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থান নিশ্চিত করা। আমরা এমন একটি পৃথিবী চাই, যেখানে অস্ত্রের চেয়ে মানুষের জীবন, মুনাফার চেয়ে প্রকৃতি এবং যুদ্ধের চেয়ে শান্তি বেশি গুরুত্ব পাবে।”
পরিবেশ আন্দোলন মঞ্চ মনে করে, বিশ্বশান্তি ও জলবায়ু ন্যায়বিচার পরস্পর অবিচ্ছেদ্য। COP31-এ অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহকে রাজনৈতিক সদিচ্ছার বাইরে গিয়ে সময়োপযোগী, ন্যায়সংগত ও বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
একটি নিরাপদ, শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও বাসযোগ্য পৃথিবী প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পরিবেশ আন্দোলন মঞ্চ এর সভাপতি আমির হাসান মাসুদ এর সভাপতিত্বে সংহতি কর্মসূচিতে  বক্তব্য প্রদান করেন পরিবেশ আন্দোলন মঞ্চের সহ-সভাপতি মো: আজগর হোসেন, সানজিদা আলম মিলি, সুবন্ধন সামাজিক কল্যান সংগঠনের সহ-সভাপতি ফারুক হোসেন, সেবা সংগের নির্বাহী সদস্য ছবি রানী দাস, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, রাজপুর মানবকল্যান সংগঠনের প্রতিষ্ঠাতা, আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার শাহিন ইসলম।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
কালীহাতীর নিখোঁজ আব্দুল খালকের সন্ধান তিন মাসেও মেলেনি!
কালীহাতীর নিখোঁজ আব্দুল খালকের সন্ধান তিন মাসেও মেলেনি!
টাঙ্গাইলের কালীহাতী উপজেলার এলেঙ্গা থেকে আব্দুল খালেক (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হবার তিন মাস পেরিয়ে গেলেও আজো তার সন্ধান ...
২
গোপালগঞ্জে এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
গোপালগঞ্জে এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একের পর এক করে মোট ১০টি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক ...
৩
দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি
দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি
দীর্ঘদিনের দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসতে পারলে স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আবার আস্থা ফিরে আসবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ...
৪
জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ
জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র ...
৫
আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬: ডায়াবেটিস প্রতিরোধে খাদ্যপণ্যের প্যাকেটে সতর্কবার্তা চালুর আহ্বান
আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬: ডায়াবেটিস প্রতিরোধে খাদ্যপণ্যের প্যাকেটে সতর্কবার্তা চালুর আহ্বান
আগামীকাল (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬। বাংলাদেশে অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ক্রমবর্ধমান ব্যবহার ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক ...
৫
চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা ও চলমান সংকট, জ্বালানির মূল্য নির্ধারণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বাজারে সিন্ডিকেটের প্রভাব, জ্বালানি খাতের অনিয়ম ও ...
৭
আমেরিকার মধ্যবর্তী নির্বাচন এবং ট্রাম্পের ক্ষমতা
আমেরিকার মধ্যবর্তী নির্বাচন এবং ট্রাম্পের ক্ষমতা
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের প্রভাব কমার ইঙ্গিত ক্রমেই স্পষ্ট হচ্ছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য বিপর্যয় নিয়ে আলোচনা যেমন ...
৮
হংকং থেকে মসলার আড়ালে দেশে এসেছিল সিসার চালান, বংশালে জব্দ, গ্রেফতার ৩
হংকং থেকে মসলার আড়ালে দেশে এসেছিল সিসার চালান, বংশালে জব্দ, গ্রেফতার ৩
হংকং থেকে মসলার আড়ালে দেশে আনা হয়েছিল ৩০ কেজি সিসা। রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে এই চালান জব্দ করেছে মাদকদ্রব্য ...
৯
ছেলেকে ফিরে পেতে ৫ লাখ টাকা দিয়েও সন্ধান পাননি বাবা, আরও ৪২ লাখ দাবি
ছেলেকে ফিরে পেতে ৫ লাখ টাকা দিয়েও সন্ধান পাননি বাবা, আরও ৪২ লাখ দাবি
পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রায় দুই বছর আগে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন গাইবান্ধার সাইফুল (৩৯)। সেখানে মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি ...
১০
বনানীতে মাদকের আখড়া: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরবতায় ধ্বংসের মুখে যুবসমাজ
বনানীতে মাদকের আখড়া: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরবতায় ধ্বংসের মুখে যুবসমাজ
রাজধানীর অভিজাত এলাকা বনানী থানাধীন জনবহুল কড়াইল বস্তি এবং এরশাদ নগর এলাকা এখন প্রকাশ্য মাদক ব্যবসার নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছে। ...
 
১
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে এসব ...
২
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কাজে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ...
৩
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে কামানখোলা সেরা একাদশ ক্লাবের আয়োজনে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭নভেম্বর) বিকালে কামানখোলা অলিউল্যা মুসলিম ...
৪
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
‘বারাকা’ সামাজিক উদ্যোগের ব্যবস্থাপনায় সাধারণ পথচারী ও পরিবহন শ্রমিকদের জন্য একটি আধুনিক বিশুদ্ধ পানির ট্যাঙ্ক স্থাপনের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। সোমবার ...
৫
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
প্রতিষ্ঠার মাত্র পৌনে দুই বছরে দেশের রাজনীতিতে নিজেদের অবস্থান বেশ সুসংহত করেছে জুলাই আন্দোলনের নেতৃত্ব থেকে গড়ে ওঠা তরুণদের রাজনৈতিক ...
৫
অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজ: অধ্যক্ষকে অবরুদ্ধের পর মধ্যরাতে সড়কে ছাত্রীদের বিক্ষোভ
অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজ: অধ্যক্ষকে অবরুদ্ধের পর মধ্যরাতে সড়কে ছাত্রীদের বিক্ষোভ
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে ...
৭
পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ
পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ
পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন ও জনবল দিয়ে সহায়তার অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা ও শীর্ষ ব্যবসায়ীদের ২০৪ ব্যক্তি ...
৮
পুতিনের দূতের সঙ্গে ট্রাম্পের বৈঠক, ইউরোপীয় নিরাপত্তা চুক্তির আভাস
পুতিনের দূতের সঙ্গে ট্রাম্পের বৈঠক, ইউরোপীয় নিরাপত্তা চুক্তির আভাস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য এমন একটি নতুন নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি দিয়েছেন যা সমগ্র ইউরোপকে অন্তর্ভুক্ত করতে পারে।বৃহস্পতিবার (৫ ...
৯
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
‘সত্য, সরাসরি, সবার আগে’—এই অঙ্গীকার এবং ‘গণমানুষের গণমাধ্যম’ স্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ...
১০
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এবং ট্রাম্পের পরাজয়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এবং ট্রাম্পের পরাজয়
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের প্রভাব কমার ইঙ্গিত ক্রমেই স্পষ্ট হচ্ছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য বিপর্যয় নিয়ে আলোচনা যেমন ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com