/ জাতীয় / ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে
৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে
নতুন বার্তা, ঢাকা:
Published : Friday, 13 November, 2026 at 12:41 AM
৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেকর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতি, অসদাচরণ ও ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগে পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। একই ধরনের অভিযোগে আরেক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনগুলোতে সই করেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক উপকমিশনার মো. নাজমুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগ ও মো. আরিফুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ও রুবাইয়াত জামান। অন্যদিকে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত এএসপি মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রলয় কুমার জোয়ারদার অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) হিসেবে পুলিশ অধিদপ্তরে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। কাজে যোগ দিতে একাধিকবার যোগাযোগ ও নোটিশ দেওয়া হলেও তিনি সাড়া দেননি। বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ সালের ৬ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

সাবেক ডিএমপি উপকমিশনার মো. নাজমুল ইসলাম বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকাকালে ২০২৫ সালের ১৭ এপ্রিল ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। ২৩ এপ্রিল তার কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর ফেরেননি। তদন্তে তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ২৩ এপ্রিল থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।

এএসপি মো. সারোয়ার কবীর সোহাগের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ২৩ আগস্ট তিনি দুই পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে অনুমতি ছাড়াই দিনাজপুরে একটি অভিযোগ অনুসন্ধানে যান। সেখানে লুৎফর রহমানের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার স্ত্রী জহরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে মাইক্রোবাসে তুলে বিভিন্ন স্থানে ঘোরানো হয়।

পরে তাদের একজনের পরিচিত ব্যক্তির বাড়িতে আটকে রেখে মুঠোফোনে টাকা দাবি করা হয়। এ ঘটনায় চিরিরবন্দর থানা পুলিশ তাকে সহযোগীদেরসহ আটক করে। বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

এএসপি মো. আরিফুজ্জামানের বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ আনা হয়। তিনি ময়মনসিংহের মুক্তাগাছায় ২-এপিবিএনে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ১৩ অক্টোবর চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার অনুমতি নেন। তবে নির্ধারিত হাসপাতালে চিকিৎসা না নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার তথ্য দেন। পরে চিকিৎসার কাগজপত্র জমা দিলেও কর্মস্থলে যোগ দেননি। ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে তার অননুমোদিত অনুপস্থিতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই তারিখ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। ১৮ সেপ্টেম্বর তার কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর ফেরেননি। সরকারি ও ব্যক্তিগত মুঠোফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি কর্তৃপক্ষ। স্থায়ী ঠিকানায় তিনটি নোটিশ পাঠানো হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি। তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান সুনামগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত থাকাকালে ২০২৫ সালের ৩০ জানুয়ারি থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির সময় তিনি হোয়াটসঅ্যাপে এক পুলিশ পরিদর্শককে তার দায়িত্ব বুঝে নিতে এবং তাকে অসুস্থ হিসেবে দেখাতে বলেন। পরে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বিভাগীয় তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ৩০ জানুয়ারি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে, এএসপি মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তিনি ২০১৭ সালের ২৯ মে থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে একাধিকবার নির্দেশনা দেওয়া হলেও তিনি কাজে যোগ দেননি। দীর্ঘদিনের অনুপস্থিতি ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় তদন্তের পর তাকে চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে পরে অভিযোগের গুরুত্ব বিবেচনায় শাস্তি পরিবর্তন করে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত
বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত
বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের ...
২
গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে প্রথমবারের মতো তহবিল পাচ্ছে ৬টি দেশ। এর মধ্যে বাংলাদেশ পাবে ৩০ মিলিয়ন ...
৩
৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে
৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে
কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতি, অসদাচরণ ও ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগে পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। একই ধরনের ...
৪
ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনে ...
৫
বাজারের পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য সুরক্ষায় মধ্য বাড্ডা কাঁচাবাজারে ডাস্টবিন প্রদান
বাজারের পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য সুরক্ষায় মধ্য বাড্ডা কাঁচাবাজারে ডাস্টবিন প্রদান
ঢাকা শহরে জনস্বাস্থ্য ও পরিবেশগত সংকটের অন্যতম কারণ হয়ে উঠছে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা। বিশেষ করে কাঁচাবাজারগুলোতে যত্রতত্র বর্জ্য ও পচনশীল ...
৫
স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু
স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু
প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘ইউসিবি ইনোভেশন হাব।’আজ বৃহস্পতিবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ...
৭
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় নেশার সিরাপ উদ্ধার, একজন আটক
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় নেশার সিরাপ উদ্ধার, একজন আটক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৩৪ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় নেশার উইন ক্র্যাক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড ...
৮
সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম
সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম
অটোমোবাইল শিল্পে নতুন মাইলফলক স্থাপন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিওয়াইডির লাক্সারি ব্র্যান্ড ইয়াংওয়াং। বিশ্বের প্রথম ...
৯
শেখ হাসিনার আলোচিত পিয়ন পানি জাহাঙ্গীরের ভাগ্নে শিপন গ্রেফতার
শেখ হাসিনার আলোচিত পিয়ন পানি জাহাঙ্গীরের ভাগ্নে শিপন গ্রেফতার
রাজধানীর তুরাগ এলাকা থেকে মো. মাসুদুর রহমান শিপনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের পিয়ন ...
১০
চিকিৎসায় ন্যানোপ্রযুক্তির সম্ভাবনা তুলে ধরলেন বিজ্ঞানী ড. জামি হাফিজ
চিকিৎসায় ন্যানোপ্রযুক্তির সম্ভাবনা তুলে ধরলেন বিজ্ঞানী ড. জামি হাফিজ
ব্র্যাক ইউনিভার্সিটিতে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত ইমপ্ল্যান্ট ও বায়োসেন্সর তৈরিতে ন্যানোপ্রযুক্তির ব্যবহার নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের স্কুল ...
 
১
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে এসব ...
২
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কাজে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ...
৩
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে কামানখোলা সেরা একাদশ ক্লাবের আয়োজনে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭নভেম্বর) বিকালে কামানখোলা অলিউল্যা মুসলিম ...
৪
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
‘বারাকা’ সামাজিক উদ্যোগের ব্যবস্থাপনায় সাধারণ পথচারী ও পরিবহন শ্রমিকদের জন্য একটি আধুনিক বিশুদ্ধ পানির ট্যাঙ্ক স্থাপনের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। সোমবার ...
৫
পানির তীব্র সংকটে ২০ নম্বর ওয়ার্ড
পানির তীব্র সংকটে ২০ নম্বর ওয়ার্ড
রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় টিএন্ডটি ওয়াসার পানির পাম্পে উন্নয়নকাজ চলমান থাকার মধ্যেই ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ...
৫
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার
রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ...
৭
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
প্রতিষ্ঠার মাত্র পৌনে দুই বছরে দেশের রাজনীতিতে নিজেদের অবস্থান বেশ সুসংহত করেছে জুলাই আন্দোলনের নেতৃত্ব থেকে গড়ে ওঠা তরুণদের রাজনৈতিক ...
৮
অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজ: অধ্যক্ষকে অবরুদ্ধের পর মধ্যরাতে সড়কে ছাত্রীদের বিক্ষোভ
অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজ: অধ্যক্ষকে অবরুদ্ধের পর মধ্যরাতে সড়কে ছাত্রীদের বিক্ষোভ
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে ...
৯
পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ
পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ
পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন ও জনবল দিয়ে সহায়তার অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা ও শীর্ষ ব্যবসায়ীদের ২০৪ ব্যক্তি ...
১০
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় ধরনের জয়ের পর মার্কিন ডলারের মানে পতন ঘটেছে। এর সরাসরি প্রভাবে আন্তর্জাতিক বাজারে এক দিনেই ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com