|
চীনা বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভাইস প্রেসিডেন্টের আলোচনা
নতুন বার্তা, ঢাকা:
|
বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং।বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় উঠে আসে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় সম্মেলনস্থলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগের সম্ভাবনা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই নেতা। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান বৈঠকের বিষয়ে এসব তথ্য জানান। |