/ রাজনীতি / বনানী থানা বিএনপিতে মূল্যায়নের অপেক্ষায় রাজপথের চার কাণ্ডারী
বনানী থানা বিএনপিতে মূল্যায়নের অপেক্ষায় রাজপথের চার কাণ্ডারী
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
Published : Sunday, 11 October, 2026 at 4:28 PM
বনানী থানা বিএনপিতে মূল্যায়নের অপেক্ষায় রাজপথের চার কাণ্ডারীবিগত ষোল বছরের জেল-জুলুম, হুলিয়া আর পুলিশি নির্যাতন কোনো কিছুই দমাতে পারেনি তাঁদের। রাজপথের প্রতিটি রক্তক্ষয়ী আন্দোলনে ছিলেন সামনের সারিতে। অন্যায় ও অনৈতিক সুবিধার বিরুদ্ধে দাঁড়িয়ে আগলে রেখেছেন দলীয় আদর্শ। তবুও নীরব, নিঃস্বার্থ ও প্রচারবিমুখ হওয়ায় এখনো কাঙ্ক্ষিত মূল্যায়ন পাননি তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বনানী থানার অন্যতম চার নিবেদিতপ্রাণ কর্মী—সহিদুল আলম হিরু, মিজানুর রহমান বাঘমার, নাফি আহমেদ এবং হাসান আল মামুন অপুকে ঘিরে এখন এমনই আবেগ ও ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা।

তৃণমূলের ভাষ্যমতে, বর্তমান রাজনীতিতে যখন পদ-পদবি ও ব্যক্তিস্বার্থের প্রতিযোগিতা প্রবল, তখন বনানী থানা বিএনপির এই চার নেতা দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাসী কিংবা কোনো ধরনের অপকর্মের ন্যূনতম দাগ নেই। স্বৈরাচারী শাসনের চোখরাঙানি উপেক্ষা করে রাজপথ কাঁপানো এই নেতাদের নামে কখনো অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ ওঠেনি।

সংগ্রামের দূরদিনগুলোতে রাজপথের সাহসী যোদ্ধা হিসেবে পরিচিতি পান সহিদুল আলম হিরু ও নাফি আহমেদ। ফ্যাসিবাদী সরকারের আমলে একের পর এক মামলা ও কারাবরণ সত্ত্বেও তারা রাজপথে ছিলেন আপসহীন। গত ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানকালে ফার্মগেট মোড়ে পুলিশের গুলিতে বীরত্বপূর্ণ আত্মত্যাগ করেন শহীদ মো. গোলাম নাফিজ। এই বীর শহীদ আর কেউ নন, বনানী থানা বিএনপির লড়াকু কর্মী নাফি আহমেদেরই আপন ভাতিজা। রাজপথের রক্তক্ষয়ী এ লড়াইয়ে বিএনপি ও শহীদ পরিবারের যে আত্মত্যাগ, তার প্রত্যক্ষ সাক্ষী নাফি আহমেদ।

সহিদুল আলম ও নাফির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথের শক্তি বৃদ্ধি করেছেন মিজানুর রহমান বাঘমার ও হাসান আল মামুন অপু। বিশেষ করে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে জীবনের ঝুঁকি নিয়ে প্রচার-প্রচারণা, ভোটার স্লিপ বিতরণসহ প্রতিটি কাজ নিখুঁত ও সততার সাথে সম্পন্ন করে সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়ান তারা।

রাজনীতি করতে গিয়ে গত ১৬ বছরে তারা হারিয়েছেন অনেক কিছু। স্বৈরাচারের নিপীড়নে তাদের ব্যবসা-প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, হুমকির মুখে পড়েছে পরিবার-পরিজন ও সম্পত্তি। প্রবীণ গুলশান থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম এক আলোচনা সভায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, "উনারা চাইলে নিজেদের ব্যবসা-বাণিজ্য ও পরিবার নিয়ে সুখে থাকতে পারতেন। কিন্তু শহীদ জিয়ার আদর্শ ও বেগম খালেদা জিয়ার দেখানো পথ আঁকড়ে ধরে রাজনীতিকে ভালোবাসার এক অদ্ভুত নেশায় নিজেদের সঁপে দিয়েছেন। তারা দল থেকে কখনো কিছু চাননি, শুধুই দিয়ে গেছেন। কিন্তু আত্মসম্মানবোধের কারণে মুখ ফুটে নিজের প্রাপ্তির কথা না বলায় আজ তারা অবহেলিত।"

বনানী থানার সাধারণ নেতা-কর্মীদের দাবি, দল যখন রাষ্ট্র পুনর্গঠন ও নতুন ধারার রাজনীতি বিনির্মাণের পথে এগোচ্ছে, তখন এমন পরিচ্ছন্ন ও পরীক্ষিত কর্মীদের যথাযথ মূল্যায়ন করা দলের নৈতিক দায়িত্ব। রাজপথের এই চার কাণ্ডারী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন বাস্তবায়নে হতে পারেন সবচেয়ে বিশ্বস্ত হাতিয়ার। প্রবীণ ও নবীন কর্মীদের একবাক্যে দাবি—স্বার্থপর ও সুযোগ সন্ধানীদের ভিড়ে এই নিঃস্বার্থ বীরদের প্রাপ্য মর্যাদা বুঝিয়ে দেওয়া এখন সময়ের দাবি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত ...
২
মেহেরপুরের দুই সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার ৮ লাখ টাকার মাদক
মেহেরপুরের দুই সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার ৮ লাখ টাকার মাদক
মেহেরপুরের গাংনী উপজেলার দুটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার ...
৩
সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালী ব্যাংক শাখার নিরাপত্তা কর্মী আব্দুল জলিলের নেতৃত্বে উড়তি কিশোর গ্যাংয়ের ...
৪
৪ দামস্তর, ১২ দাম: সিগারেটে ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক: প্রজ্ঞা’র জরিপ
৪ দামস্তর, ১২ দাম: সিগারেটে ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক: প্রজ্ঞা’র জরিপ
সরকার নির্ধারিত চারটি দামস্তরের আড়ালে মোট ১২টি ভিন্ন ভিন্ন দামে ৫৩টি সিগারেট ব্র্যান্ড বাজারজাত করছে কোম্পানিগুলো, যা ভোক্তার জন্য সামর্থ্য ...
৫
দুর্যোগ মোকাবিলায় প্রতিরোধ ও প্রস্তুতিই হোক অগ্রাধিকার
দুর্যোগ মোকাবিলায় প্রতিরোধ ও প্রস্তুতিই হোক অগ্রাধিকার
দুর্যোগ প্রকৃতির নিয়মে আসতে পারে, কিন্তু দুর্যোগে প্রাণহানি ও সম্পদের বিপুল ক্ষয়ক্ষতি সব সময় অনিবার্য নয়। যথাযথ পরিকল্পনা, আগাম সতর্কতা, ...
৫
রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া
রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন ...
৭
শি জিনপিং ও ট্রাম্পের বৈঠকে বিশ্ব কী বার্তা পেল
শি জিনপিং ও ট্রাম্পের বৈঠকে বিশ্ব কী বার্তা পেল
দশ বছরেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ওয়াশিংটনের কাছে বিমান ঘাঁটিতে তার বিমান অবতরণের ...
৮
রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের মরদেহঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের মরদেহঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় ২ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ৪ বাংলাদেশি নিবিড় ...
৯
বনানী থানা বিএনপিতে মূল্যায়নের অপেক্ষায় রাজপথের চার কাণ্ডারী
বনানী থানা বিএনপিতে মূল্যায়নের অপেক্ষায় রাজপথের চার কাণ্ডারী
বিগত ষোল বছরের জেল-জুলুম, হুলিয়া আর পুলিশি নির্যাতন কোনো কিছুই দমাতে পারেনি তাঁদের। রাজপথের প্রতিটি রক্তক্ষয়ী আন্দোলনে ছিলেন সামনের সারিতে। ...
১০
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মাহবুবুর রহমান জয় গ্রেফতার
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মাহবুবুর রহমান জয় গ্রেফতার
রাজধানীর মিরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেফতার  করেছে পুলিশ। গ্রেফতার মাহবুবুর রহমান জয় (২৪) ঢাকা মহানগর উত্তর ...
 
১
কালিহাতীতে ট্রাভেল ব্যাগে চার হাজার ৮১৫ ইয়াবা, আটক ১
কালিহাতীতে ট্রাভেল ব্যাগে চার হাজার ৮১৫ ইয়াবা, আটক ১
টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী যৌথ অভিযানে ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন মিয়া (৩২) ...
২
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে পঞ্চগড়ের বোদা উপজেলার ১০ টি ইইনিয়ন ১ চি পৌরসভায় পূজা মণ্ডপে জিআর ...
৩
কালিহাতীতে বুট মিলে চুরি, শ্রমিকদের বেঁধে নিয়ে গেল ট্রান্সফরমার
কালিহাতীতে বুট মিলে চুরি, শ্রমিকদের বেঁধে নিয়ে গেল ট্রান্সফরমার
টাঙ্গাইলের কালিহাতীতে একটি বুট মিলে (মিষ্টির প্যাকেট তৈরির কারখানা) চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে হাইস গাড়িতে করে আসা ৬-৭ জনের ...
৪
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে উপজেলা প্রশাসন
নওগাঁর আত্রাইয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর ফেরদৌস দপ্তরী। পরনের এক কাপড় ছাড়া তার পরিবারের আর কোনো কিছুই ...
৫
টাঙ্গাইলে ৩৮০ পিচ ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ জব্দ
টাঙ্গাইলে ৩৮০ পিচ ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ জব্দ
টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৮০ পিচ ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে । ০৫ অক্টোবর সোমবার বিকেলে ...
৫
মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
শনিবারের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে ফের সামরিক হামলার সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হুমকির পর মধ্যপ্রাচ্যে ...
৭
মিটিং থেকে ফোনকল—সবকিছু রেকর্ড করে এআই-তে নোট বানাবে BOYA Notra
মিটিং থেকে ফোনকল—সবকিছু রেকর্ড করে এআই-তে নোট বানাবে BOYA Notra
আপনার দৈনন্দিন মিটিং, ফোনকল, ইন্টারভিউ কিংবা লেকচারের গুরুত্বপূর্ণ কথাগুলো রেকর্ডের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে নোটে রূপান্তরের সুবিধা নিয়ে বাংলাদেশের বাজারে এসেছে BOYA ...
৮
রাশিয়া থেকে ইউরেনিয়াম পৌঁছেছে, ভোরে রূপপুরের পথে
রাশিয়া থেকে ইউরেনিয়াম পৌঁছেছে, ভোরে রূপপুরের পথে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি ইউরেনিয়াম রাশিয়া থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টা ৪৪ মিনিটে রাশিয়া ...
৯
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী 'যোসেফাইট টেক কার্নিভাল' সম্পন্ন
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী 'যোসেফাইট টেক কার্নিভাল' সম্পন্ন
শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশের লক্ষ্যে সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে (SJIS) জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী 'যোসেফাইট ...
১০
কালিহাতীর বল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন শিবির
কালিহাতীর বল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন শিবির
টাঙ্গাইলের কালিহাতীতে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন শিবির অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com