/ অপরাধ / দক্ষিণ কেরানীগঞ্জে ককটেল তৈরির বিপুল কাঁচামাল ও ৯ হাজার মুখোশ উদ্ধার; যুবলীগ নেতা গ্রেফতার
দক্ষিণ কেরানীগঞ্জে ককটেল তৈরির বিপুল কাঁচামাল ও ৯ হাজার মুখোশ উদ্ধার; যুবলীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Saturday, 26 September, 2026 at 12:14 AM
দক্ষিণ কেরানীগঞ্জে ককটেল তৈরির বিপুল কাঁচামাল ও ৯ হাজার মুখোশ উদ্ধার; যুবলীগ নেতা গ্রেফতার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ককটেল তৈরির বিপুল কাঁচামাল ও ৯ হাজার কাগজের মুখোশ উদ্ধার করেছে শ্যামপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় জাহিদ হাসান ইমন (৩০) নামের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ইমন ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, সম্প্রতি যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা তদন্ত করতে গিয়ে জাহিদ হাসান ইমনের সংশ্লিষ্টতার তথ্য ও সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়। এর ভিত্তিতে শুক্রবার ভোররাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাগাশুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।

সংবাদ সম্মেলনে তিনি জানান, জাহিদ হাসান ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম কস্টিক সোডা, ১ কেজি ৬০০ গ্রাম সালফার, ৫ কেজি মারবেল ও ২ কেজি ১ ইঞ্চি তারকাঁটা উদ্ধার করা হয়। এ ছাড়া ককটেল মোড়ানোর কাজে ব্যবহৃত ২০টি লাল কস্টেপ ও ১১টি কালো কস্টেপ উদ্ধার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, একই অভিযানে তিনটি কার্টনে থাকা মোট ৯ হাজার কাগজের মুখোশ, মুখোশ পরার ৩০ প্যাকেট ইলাস্টিক এবং ককটেল তৈরির উপাদান গুঁড়া করার কাজে ব্যবহৃত জাইপান (Jaipan) ব্র্যান্ডের একটি ব্লেন্ডার ও একটি জার উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন জানিয়েছেন, লালবাগের এক নেতার মাধ্যমে অজ্ঞাতনামা এক ভ্যানচালকের সাহায্যে মুখোশগুলো তার কাছে পাঠানো হয়। পরে বিভিন্ন নেতা-কর্মীর মধ্যে বিতরণের উদ্দেশ্যে সেগুলো তার বাসায় রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, ইমনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের শাহবাগ ও লালবাগ থানায় পৃথক দুটি মামলা রয়েছে।

এ ঘটনায় ইমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
মুন্সীগঞ্জে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা
মুন্সীগঞ্জে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা
ব্যাংক হিসাবে টাকা নেই, টাকা নিয়ে উধাও মুন্সীগঞ্জের শ্রীনগরের অগ্রণী ব্যাংকের একটি শাখার ব্যবস্থাপক শরীফুজ্জামানের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হলেও ...
২
সংবিধান সংশোধনে কমিটিঃ বিরোধী দলের চাওয়া ও আপত্তি
সংবিধান সংশোধনে কমিটিঃ বিরোধী দলের চাওয়া ও আপত্তি
ত্রয়োদশ নির্বাচনের আগে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করেছে সরকারি দল। তবে সেই কমিটিতে ...
৩
তেল রপ্তানি বাড়ছে আফ্রিকার, শীর্ষে কোন দেশ?
তেল রপ্তানি বাড়ছে আফ্রিকার, শীর্ষে কোন দেশ?
২০২৫ সালে বিশ্বে মোট অপরিশোধিত তেল উৎপাদনের প্রায় ১০ শতাংশই এসেছে আফ্রিকা থেকে। মহাদেশটির দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন ছিল প্রায় ...
৪
কাগজবিহীন ও স্মার্ট বন্দরে রূপান্তরে একগুচ্ছ সিদ্ধান্ত
কাগজবিহীন ও স্মার্ট বন্দরে রূপান্তরে একগুচ্ছ সিদ্ধান্ত
কাগজের ফাইল, লম্বা লাইন আর আমলাতান্ত্রিক জটিলতার দিন শেষ হতে চলেছে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে। সেবা কার্যক্রমকে আরো দ্রুত, ...
৫
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের ৭ দিনের রোডম্যাপে কী আছে
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের ৭ দিনের রোডম্যাপে কী আছে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ছড়াতে থাকা যুদ্ধের আগুন প্রায় সাত মাসে গড়িয়েছে। যুদ্ধক্ষেত্রের উত্তাপ যখন দিন দিন বাড়ছে, ঠিক তখনই ...
৫
রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে -জহির উদ্দিন স্বপন এমপি
রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে -জহির উদ্দিন স্বপন এমপি
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির ...
৭
চাঁপাইনবাবগঞ্জে পল্লী চিকিৎসকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী
চাঁপাইনবাবগঞ্জে পল্লী চিকিৎসকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নাম করে ৫ লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না দিলে গ্রেফতারের হুমকির প্রতিবাদ ...
৮
দেবীগঞ্জে ধানক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ
দেবীগঞ্জে ধানক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ
পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮ ...
৯
মানবতার কাছে হারুক মারণাস্ত্র
মানবতার কাছে হারুক মারণাস্ত্র
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বক্তব্য আমার হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি বলেছেন, আমরা এমন একটি ...
১০
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ: ডিএমপি
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ: ডিএমপি
রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা ...
 
১
কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার,ব্যবসায়ী আটক
কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার,ব্যবসায়ী আটক
টাঙ্গাইলের কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে ২১৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় ব্যবসায়ীকে আটক করা হয়েছে।সোমবার গভীর রাতে কালিহাতী ...
২
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন অপপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। একই সাথে আট মাসের ...
৩
তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি
তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকায় আবাসিক বসতবাড়ির মধ্যে ‘মিঠু বিড়ি’ কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কারখানাটি শাহিন মিয়ার মালিকানাধীন। ...
৪
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সুশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুর্নীতির এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ ওরফে বাবুল। ...
৫
টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চের পথসভা
টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চের পথসভা
টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-রংপুর লংমার্চের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় ...
৫
টাঙ্গাইলে পরিত্যক্ত ফিলিং স্টেশনে সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে পরিত্যক্ত ফিলিং স্টেশনে সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইল সদর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত ফিলিং স্টেশন থেকে এক সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ...
৭
মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি
মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি
সীমানা, ভৌগোলিক দূরত্ব ও ধর্মীয় পরিচয়ের সংকীর্ণ গণ্ডি অতিক্রম করে নিঃস্বার্থ মানবসেবায় নিজেদের জীবন উৎসর্গ করার ইতিহাস এ পৃথিবীতে বিরল ...
৮
মহাখালীতে জামিনে ফিরে ফের প্রকাশ্যে শরিফের ইয়াবা কারবার: আতঙ্ক ও ক্ষোভে এলাকাবাসী
মহাখালীতে জামিনে ফিরে ফের প্রকাশ্যে শরিফের ইয়াবা কারবার: আতঙ্ক ও ক্ষোভে এলাকাবাসী
রাজধানীর বনানী থানাধীন মহাখালী মধ্যপাড়া এলাকার শাকেরিয়া মাদ্রাসা গলি। আবাসিক এই এলাকার পরিবেশ এখন স্থানীয় বাসিন্দাদের জন্য এক আতঙ্কের নাম। ...
৯
বোদায় গ্রাম পুলিশ সদস্যরা পেল নতুন বাইসাইকেল ও টর্চলাইট
বোদায় গ্রাম পুলিশ সদস্যরা পেল নতুন বাইসাইকেল ও টর্চলাইট
গ্রাম পুলিশ সদস্যদের যাতায়াত সহজকরণ ও দ্রুত তথ্য আদান-প্রদানে সহায়ক হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলায় ৯৮ জন গ্রাম পুলিশের মাঝে উন্নতমানের ...
১০
স্বেচ্ছাসেবী গবেষণা ফেলো হিসেবে আমন্ত্রিত প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী
স্বেচ্ছাসেবী গবেষণা ফেলো হিসেবে আমন্ত্রিত প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) অর্থনীতি বিভাগের  প্রফেসর ড. মুহম্মদ মাহবুব   আলীকে মালয়েশিয়ার ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (INTI International ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com