|
মালয়েশিয়ার ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে
স্বেচ্ছাসেবী গবেষণা ফেলো হিসেবে আমন্ত্রিত প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী
নতুন বার্তা, ঢাকা:
|
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলীকে মালয়েশিয়ার ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (INTI International University)-তে স্বেচ্ছাসেবী গবেষণা ফেলো (Volunteer Research Fellow) হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। ২৬ আগস্ট ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৮ পর্যন্ত মেয়াদের জন্য এই আমন্ত্রণ জানানো হয় (রেফারেন্স নম্বর: IIU/HR/JSP/SYA/25981/26)।এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী জানান, এ ধরনের একটি দায়িত্বে তাঁকে আমন্ত্রণ জানানো এবং তাঁর ওপর আস্থা রাখায় তিনি অত্যন্ত সম্মানিত বোধ করছেন। ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নীতিমালা অনুযায়ী এই স্বেচ্ছাসেবী গবেষণা ফেলোশিপ অর্পণে তিনি ইনস্টিটিউটের সম্মতি জ্ঞাপন করেছেন, যা বিশ্ববিদ্যালয়টির অনুমোদনের ওপর নির্ভর করছে। গুগল স্কলার প্রোফাইল অনুযায়ী, অধ্যাপক আলীর মোট সাইটেশন ৪,২৪০টিরও বেশি, তাঁর এইচ-ইনডেক্স (h-index) ২৮ এবং আই১০-ইনডেক্স (i10-index) ১০৫। ২০২১ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন গবেষণায় তিনি ২,৫৭৬ বার সাইট হয়েছেন; এই সময়ে তাঁর এইচ-ইনডেক্স ১৯ এবং আই১০-ইনডেক্স ৫৩। তাঁর প্রকাশিত কাজগুলোর মধ্যে রয়েছে ১৯১টি জার্নাল নিবন্ধ ও বইয়ের অধ্যায়। তিনি সমকক্ষ-পর্যালোচিত (peer-reviewed) ২৭টি প্রকাশনার এডিটরিয়াল বোর্ডের সদস্য হিসেবে যুক্ত আছেন, যার মধ্যে ৪টি স্কোপাস (SCOPUS) ইনডেক্সড। এছাড়াও তিনি ৮টি টেক্সটবুক, ২১টি উপন্যাস, ২টি ছোটগল্পের বই এবং ১০টি নিবন্ধ সংকলন গ্রন্থ রচনা করেছেন। অর্থনীতি, উদ্যোক্তা উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, অর্থায়ন, ব্যাংকিং ও ব্যবস্থাপনা বিষয়ে বাংলা ও ইংরেজি পত্রিকায় নিয়মিত লেখালেখির পাশাপাশি অধ্যাপক আলী বিভিন্ন টেলিভিশন টকশোতেও নিয়মিত অংশগ্রহণ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই স্বেচ্ছাসেবী গবেষণা ফেলোশিপ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে গবেষণাগত সহযোগিতা, আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্কিং এবং মানসম্মত প্রকাশনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। |