/ অপরাধ / ক্যাম্পাসে দেশীয় অস্ত্র: নিরাপত্তা শঙ্কা নাকি প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ?
ক্যাম্পাসে দেশীয় অস্ত্র: নিরাপত্তা শঙ্কা নাকি প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ?
বিশেষ প্রতিনিধি, ঢাকা:
Published : Wednesday, 23 September, 2026 at 2:45 AM
ক্যাম্পাসে দেশীয় অস্ত্র: নিরাপত্তা শঙ্কা নাকি প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ?রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে কেন্দ্র করে মহাখালী এলাকায় ঘটে যাওয়া সাম্প্রতিক ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের অস্ত্রহাতে সেলফি পোস্টের ঘটনায় সাধারণ মানুষ ও অভিভাবকদের মাঝে চরম উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে দেশীয় অস্ত্রের উপস্থিতি এবং এর ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

ঘটনার সূত্রপাত গত রবিবার রাতে। রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেইট এলাকায় সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে স্থানীয় কয়েকজন যুবক হেনস্থা করে বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে। একপর্যায়ে স্থানীয় যুবকদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ওই এলাকায় দীর্ঘ সময় চরম উত্তেজনা বিরাজ করে এবং যান চলাচল ব্যাহত হয়।

তবে ঘটনার নতুন মোড় নেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে। ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায়, কয়েকজন তরুণ রামদা ও লাঠিসোটার মতো দেশীয় অস্ত্র হাতে নিয়ে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছেন। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, "তিতুমীরের শিক্ষার্থীদের প্রশ্নে আমরা আপোষহীন।"

ছবিটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়। মহাখালী ভিত্তিক একটি ফেসবুক গ্রুপে ছবিটি শেয়ার করে প্রশ্ন তোলা হয়, "শিক্ষার্থীর নামে দেশীয় অস্ত্র হাতে এরা কারা?"

পোস্টটির নিচে সাধারণ মানুষ যেমন শিক্ষার্থীদের হাতে দেশীয় অস্ত্রের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনি আবির রহমান নামে তিতুমীর কলেজের এক শিক্ষার্থী মন্তব্যে নিজের অবস্থান তুলে ধরে লেখেন, "আমার ক্যাম্পাসের ভাইকে মারলে আমি যাব না? আসেন আপনাকে আমরা অযথা মারি, পরে দেখি আপনার ভাই, বন্ধু বা পরিবারের মানুষ কেমন রিয়্যাকশন দেয়। বোকা নাকি!"

সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে প্রশ্ন উঠেছে—শিক্ষার্থীদের আবাসিক হল বা মেসে কীভাবে এসব দেশীয় অস্ত্র আসছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি কতটা কার্যকর?

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, "রবিবার রাতের ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অস্ত্রহাতে ছবিটি আমাদের নজর কেড়েছে। এতে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।"

সার্বিক বিষয়ে তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ছদরুদ্দীন আহমদ জানান, "শিক্ষার্থীদের নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার। কিন্তু কোনো অবস্থাতেই অস্ত্র হাতে তুলে নেওয়া সমর্থনযোগ্য নয়। রবিবারের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও ভাইরাল হওয়া ছবিটির বিষয়টি তদন্ত করে দেখার জন্য একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হবে। বহিরাগত কেউ শিক্ষার পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।"

শিক্ষাবিদদের মতে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অস্ত্রহাতে রাস্তায় নেমে পড়া ছাত্র রাজনীতির অশুভ চর্চা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির শিথিলতারই প্রতিচ্ছবি। হলের নিরাপত্তা জোরদার এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অনতিবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দূরপাল্লা এবং মহানগরে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার সড়ক ...
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের গায়ে পেট্রোল ঢেলে আগুন
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের গায়ে পেট্রোল ঢেলে আগুন
নরসিংদীতে বিনামূল্যে মদ না দেওয়ায় তানভীর আহমেদ রাব্বি (৩০) নামে দেশীয় মদের দোকানের ম্যানেজারের গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ...
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎ-মুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতরে থেকে দ্বিপক্ষীয় ...
স্থানীয় সরকার নির্বাচন : রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ স্থগিত
স্থানীয় সরকার নির্বাচন : রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ স্থগিত
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সংলাপ আপাতত স্থগিত করা হয়েছে। বুধবার (২৩ ...
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ...
টাঙ্গাইলে লোডশেডিংয়ের জন্য দায়ী ইজিবাইক, দিনে খরচ ৩০ মেগাওয়াট
টাঙ্গাইলে লোডশেডিংয়ের জন্য দায়ী ইজিবাইক, দিনে খরচ ৩০ মেগাওয়াট
টাঙ্গাইলে চলমান ভয়াবহ লোডশেডিংয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা। জেলার ১২টি উপজেলায় চলাচলকারী প্রায় ৬০ ...
পুনরায় একই স্থানে বহাল হয়ে অলৌকিক ক্ষমতা দেখালেন প্রকৌশলী মো. ইকবাল হোসেন
পুনরায় একই স্থানে বহাল হয়ে অলৌকিক ক্ষমতা দেখালেন প্রকৌশলী মো. ইকবাল হোসেন
লক্ষ্মীপুর উন্নয়নকাজের বিল ছাড়াতে ‘৫ শতাংশ’ কমিশন আদায়, অসম্পূর্ণ ভবনে ৩৩ কোটি টাকার শতভাগ বিল পরিশোধ এবং সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারসহ ...
সীমান্তে উদ্ধার পথভ্রষ্ট কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করল বিজিবি
সীমান্তে উদ্ধার পথভ্রষ্ট কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করল বিজিবি
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় পথ হারিয়ে ফেলা সাথী আক্তার (১৫) নামের এক কিশোরীকে উদ্ধার করে তার পরিবারের কাছে নিরাপদ হস্তান্তর ...
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম
‘হঠাৎ করে কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়া জ¦ালানি তেলের মূল্য লিটার প্রতি ২০টাকা বৃদ্ধি সরকারী ঘোষণাকে আত্মঘাতী। কোন প্রকার প্রস্তুতি ...
১০
ক্যাম্পাসে দেশীয় অস্ত্র: নিরাপত্তা শঙ্কা নাকি প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ?
ক্যাম্পাসে দেশীয় অস্ত্র: নিরাপত্তা শঙ্কা নাকি প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ?
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে কেন্দ্র করে মহাখালী এলাকায় ঘটে যাওয়া সাম্প্রতিক ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের অস্ত্রহাতে সেলফি ...
 
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিহাতী পাইলট বালিকা ...
কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার,ব্যবসায়ী আটক
কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার,ব্যবসায়ী আটক
টাঙ্গাইলের কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে ২১৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় ব্যবসায়ীকে আটক করা হয়েছে।সোমবার গভীর রাতে কালিহাতী ...
টাঙ্গাইলে জেলা তাঁতীদল সভাপতির মৃত্যুতে প্রতিমন্ত্রী টুকুর শোক
টাঙ্গাইলে জেলা তাঁতীদল সভাপতির মৃত্যুতে প্রতিমন্ত্রী টুকুর শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শাহ আলম (৭০) আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল মেডিকেল ...
র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ?
র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ?
চলতি বছর ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে বিল পাসের মাধ্যমে 'র‌্যাব'কে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়েছে এবং এর পরিবর্তে নতুন বাহিনী গঠনের ...
রাজধানীতে হঠাৎ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: প্রশাসনে তোলপাড়, অধরা মূল মাস্টারমাইন্ড রাব্বি
রাজধানীতে হঠাৎ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: প্রশাসনে তোলপাড়, অধরা মূল মাস্টারমাইন্ড রাব্বি
গত ৫ই আগস্টের গণ-অভ্যুত্থানের পর রাজধানীতে অনুষ্ঠিত সবচেয়ে বড় ঝটিকা মিছিলকে কেন্দ্র করে গভীর উদ্বেগের মুখে পড়েছে খোদ সরকারি দল ...
ঢাকা মহানগর উত্তর পেশাজীবী দলের ১০৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা
ঢাকা মহানগর উত্তর পেশাজীবী দলের ১০৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের ঢাকা মহানগর উত্তর এর ১০৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সাবেক সিনিয়র ...
টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চের পথসভা
টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চের পথসভা
টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-রংপুর লংমার্চের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় ...
টাঙ্গাইলে পরিত্যক্ত ফিলিং স্টেশনে সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে পরিত্যক্ত ফিলিং স্টেশনে সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইল সদর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত ফিলিং স্টেশন থেকে এক সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ...
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদ কমে গেছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদ কমে গেছে
ইরানের সঙ্গে দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদ কমে গেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মহাপরিদর্শকের কার্যালয়। সোমবার প্রকাশিত ...
১০
টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। দন্ডিত আসামী মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com