/ অপরাধ / মহাখালীতে জামিনে ফিরে ফের প্রকাশ্যে শরিফের ইয়াবা কারবার: আতঙ্ক ও ক্ষোভে এলাকাবাসী
মহাখালীতে জামিনে ফিরে ফের প্রকাশ্যে শরিফের ইয়াবা কারবার: আতঙ্ক ও ক্ষোভে এলাকাবাসী
বিশেষ প্রতিনিধি:
Published : Sunday, 20 September, 2026 at 3:08 PM
মহাখালীতে জামিনে ফিরে ফের প্রকাশ্যে শরিফের ইয়াবা কারবার: আতঙ্ক ও ক্ষোভে এলাকাবাসীরাজধানীর বনানী থানাধীন মহাখালী মধ্যপাড়া এলাকার শাকেরিয়া মাদ্রাসা গলি। আবাসিক এই এলাকার পরিবেশ এখন স্থানীয় বাসিন্দাদের জন্য এক আতঙ্কের নাম। বারবার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সত্ত্বেও জামিনে মুক্ত হয়ে এলাকার চিহ্নিত মাদক কারবারি শরিফ পুনরায় তার মাদক ব্যবসা শুরু করেছে। তার নিজ বাসভবনকেই বানিয়ে ফেলা হয়েছে   ‘মাদক স্পট’।

দিনরাত আবাসিক এলাকার ভেতরে মাদকাসক্তদের আনাগোনা বেড়ে যাওয়ায় মারাত্মক সামাজিক অবক্ষয় ও নিরাপত্তার হুমকিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে উঠতি বয়সী ছেলেমেয়েদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে চরম শঙ্কায় দিন কাটাচ্ছেন অভিভাবকরা।

‘বেচমু বেশি, লাভ করমু কম’—শরিফের ইয়াবা সাম্রাজ্য-

অনুসন্ধানে দেখা গেছে, শরিফের মাদক ব্যবসার মূল উপাদান প্রাণঘাতী ইয়াবা। পাইকারি থেকে খুচরা—সব ধরনের ইয়াবা বিক্রিতে তার একক প্রভাব রয়েছে। মাদকসেবীদের তথ্যমতে, বিভিন্ন মান ও কোয়ালিটির ইয়াবা মজুত থাকে তার কাছে। ক্রেতাদের আকৃষ্ট করতে সে প্রকাশ্যে বলে বেড়ায়, “বেচমু বেশি, লাভ করমু কম।”

এমনকি নারী ক্রেতারাও তার কাছ থেকে নিয়মিত ইয়াবা সংগ্রহ করে থাকে। বিক্রির পরিমাণ বেশি হওয়ার কারণে আশপাশের অন্যান্য মাদক কারবারিরাও তাদের ইয়াবা বিক্রির জন্য শরিফের কাছে পাঠায় বলে জানা গেছে। এছাড়া, তার বাড়িতে স্থানীয় চিহ্নিত অপরাধীদের মাদক সেবন ও নিয়মিত গোপন বৈঠকেরও অভিযোগ রয়েছে।

আইনের ফাঁক গলিয়ে দ্রুত জামিন, অতপর আরও বেপরোয়া:

সর্বশেষ গত মাসে শরিফের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ শরিফ ও তার ৫ সহযোগীকে হাতেনাতে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। পরবর্তীতে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়। তবে উদ্বেগের বিষয় হলো, এত অল্প সময়ের মধ্যেই আসামিরা জামিনে বেরিয়ে এসেছে। শরিফের বিরুদ্ধে বনানী থানাতেই একাধিক মাদক মামলা রয়েছে।

জামিনে বের হওয়ার পর শরিফ আরও বেপরোয়া হয়ে উঠেছে। স্থানীয়দের কাছে সে বলে বেড়াচ্ছে, “জামিনে অনেক টাকা খরচ হয়েছে, সেই টাকা দ্রুত তুলতে হবে।”

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, “মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। শরিফকে আমরা বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছিলাম। আদালত জামিন দিলে সেটি আইনি প্রক্রিয়ার বিষয়। তবে জামিনে বের হয়ে আবার একই অপরাধে জড়িয়ে পড়ার বিষয়টি আমরা কঠোরভাবে পর্যবেক্ষণ করছি। তার এলাকায় আবারও অভিযান চালানো হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকার অভিভাবক ও সাধারণ বাসিন্দাদের দাবি, মাদক কারবারিদের এমন দ্রুত জামিন পেয়ে যাওয়া এবং পুনরায় অপরাধে জড়ানোর পথ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও আদালত প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। দ্রুত এই স্পট বন্ধ না হলে এলাকার তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়বে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
একরাতে রাশিয়ায় ১১০০ ড্রোন ছুড়ল ইউক্রেন
একরাতে রাশিয়ায় ১১০০ ড্রোন ছুড়ল ইউক্রেন
রাশিয়ায় রাতভর ১১০০টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। রুশ কর্মকর্তারা রোববার (২০ সেপ্টেম্বর)  এ তথ্য জানিয়েছেন। মস্কোর মেয়র এ হামলাকে ...
আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ
আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে ...
মহাখালীতে জামিনে ফিরে ফের প্রকাশ্যে শরিফের ইয়াবা কারবার: আতঙ্ক ও ক্ষোভে এলাকাবাসী
মহাখালীতে জামিনে ফিরে ফের প্রকাশ্যে শরিফের ইয়াবা কারবার: আতঙ্ক ও ক্ষোভে এলাকাবাসী
রাজধানীর বনানী থানাধীন মহাখালী মধ্যপাড়া এলাকার শাকেরিয়া মাদ্রাসা গলি। আবাসিক এই এলাকার পরিবেশ এখন স্থানীয় বাসিন্দাদের জন্য এক আতঙ্কের নাম। ...
চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪
চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪
রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতার হওয়া একজনের ...
গুজবের আগুনে পুড়ছে সমাজ
গুজবের আগুনে পুড়ছে সমাজ
একটি মিথ্যা কথা কখনো কখনো একটি মানুষের জীবন, একটি পরিবারের সম্মান এবং একটি সমাজের শান্তি কেড়ে নিতে গুজবের মতো শব্দই ...
আধিপত্যের লড়াই এবং ব্রিকস সম্মেলন
আধিপত্যের লড়াই এবং ব্রিকস সম্মেলন
ভারতের রাজধানী নয়াদিল্লিতে শেষ হলো দুই দিনব্যাপী ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। পশ্চিমা দেশগুলোর আধিপত্যের অধীন থাকা অর্থনৈতিক জোটগুলোর বিপরীতে একটি ...
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভোটে বিজেপির জয়জয়কার
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভোটে বিজেপির জয়জয়কার
ভারতের রাজধানী নয়াদিল্লির দিল্লি বিশ্ববিদালয় ছাত্র ইউনিয়ন (ডাসু) নির্বাচনে জয় পেয়েছে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি সংশ্লিষ্ট ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী ...
গোয়েন্দা ব্যর্থতায় হাতছাড়া পাচারের ২৫ মিলিয়ন ডলার
গোয়েন্দা ব্যর্থতায় হাতছাড়া পাচারের ২৫ মিলিয়ন ডলার
বাংলাদেশ থেকে পাচার হওয়া ২৫ মিলিয়ন ডলারের সন্ধান পায় যুক্তরাজ্যের আর্থিক গোয়েন্দা সংস্থা (এনসিএ)। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০৭ কোটি টাকা ...
মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, গ্রামিন ভবনে ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, গ্রামিন ভবনে ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মিরপুরে দুইটি চলন্ত বাসে ও বাড্ডায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া যাত্রাবাড়ীতে ৪টি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।আজ ...
১০
মাথায় আঘাতে অপ্রতিমের মৃত্যু হতে পারে : পুলিশ ও চিকিৎসক
মাথায় আঘাতে অপ্রতিমের মৃত্যু হতে পারে : পুলিশ ও চিকিৎসক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মাথায় গুরুতর আঘাত ও ...
 
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিহাতী পাইলট বালিকা ...
কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার,ব্যবসায়ী আটক
কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার,ব্যবসায়ী আটক
টাঙ্গাইলের কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে ২১৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় ব্যবসায়ীকে আটক করা হয়েছে।সোমবার গভীর রাতে কালিহাতী ...
দুই যুদ্ধজাহাজে হামলার জবাবে ইরানের ৩ ট্যাংকার ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দুই যুদ্ধজাহাজে হামলার জবাবে ইরানের ৩ ট্যাংকার ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। জবাবে তিনটি ইরানি তেলবাহী ...
ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ
ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে প্রতিপক্ষ মোঃ মশিউর হোসেন মটার গংরা মোঃ দিলদার হোসেনের বাড়িতে ঢুকে লুটপাট ও ...
ভেজাল খাবারই বড় বিপদ
ভেজাল খাবারই বড় বিপদ
মানুষকে হত্যা করতে সবসময় বিষের বোতল লাগে না; কখনো কখনো একটি খাবারের প্যাকেটই যথেষ্ট। যে খাবার ক্ষুধা মেটানোর কথা, শরীরে ...
ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
সংকটে পড়া ব্যাংকের পুরোনো শেয়ারধারীদের শর্তসাপেক্ষে আবার সেই ব্যাংকের শেয়ার, সম্পদ ও দায় নেওয়ার সুযোগ রেখে ব্যাংক রেজল্যুশন আইনে যে ...
টাঙ্গাইলে জেলা তাঁতীদল সভাপতির মৃত্যুতে প্রতিমন্ত্রী টুকুর শোক
টাঙ্গাইলে জেলা তাঁতীদল সভাপতির মৃত্যুতে প্রতিমন্ত্রী টুকুর শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শাহ আলম (৭০) আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল মেডিকেল ...
মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু
দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছের গুণগত মান নিশ্চিত করতে সরকারি মৎস্য খামারগুলোর উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর ...
বোয়ালখালীতে ‘আলোকিত প্রজন্ম উৎসব ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
বোয়ালখালীতে ‘আলোকিত প্রজন্ম উৎসব ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বোয়ালখালীতে 'আলোকিত প্রজন্ম উৎসব'২৬, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও ...
১০
ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা
ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা
হদিস মিলছেনা সাড়ে ১২ লাখ টাকার, রাজস্ব ব্যাংকে টাকা জমা হয়নি, ক্যাশ বইয়েও নেই হিসাব, বনবিভাগের ৭ লাখ টাকার প্রকল্প ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com