|
বোদায় গ্রাম পুলিশ সদস্যরা পেল নতুন বাইসাইকেল ও টর্চলাইট
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রনিধিতিঃ
|
গ্রাম পুলিশ সদস্যদের যাতায়াত সহজকরণ ও দ্রুত তথ্য আদান-প্রদানে সহায়ক হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলায় ৯৮ জন গ্রাম পুলিশের মাঝে উন্নতমানের বাইসাইকেল ও টর্চলাইট বিতরণ করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের মাধ্যমে এই সামগ্রীগুলো বিতরণ করা হয়। বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ্ আসাদ ও বোদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি তথ্য ও সেবা দ্রুত ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিতে গ্রাম পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের এই বাইসাইকেল ও টর্চলাইট নৈশকালীন টহল এবং দৈনন্দিন দায়িত্ব পালনে আরও বেশি উদ্বুদ্ধ ও গতিশীল করবে। এ সময় অনুষ্ঠানে বোদা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলার ১০টি ইউনিয়নে ৯৮ জন গ্রাম পুলিশের হাতে নতুন বাই সাইকেল ও টর্চলাইট তুলে দেন অতিথিরা। |