/ জাতীয় / রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট, গাড়ির দীর্ঘ লাইনে ভোগান্তি
বাসাবাড়িতেও গ্যাসের সংকট
রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট, গাড়ির দীর্ঘ লাইনে ভোগান্তি
নতুন বার্তা, ঢাকা:
Published : Friday, 24 July, 2026 at 11:38 PM
রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট, গাড়ির দীর্ঘ লাইনে ভোগান্তিরাজধানীতে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজিচালিত যানবাহনের চালকরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড এবং ঢাকা-মাওয়া সড়কের যাত্রাবাড়ী থেকে পোস্তগোলাসহ বিভিন্ন এলাকার সিএনজি ফিলিং স্টেশনে শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকেই গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।
কোথাও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস নিতে পারেননি অনেক চালক। গ্যাস না থাকার কারণে কিছু স্টেশনে সাময়িকভাবে গ্যাস সরবরাহও বন্ধ রাখা হয়েছে দিনের বেলা।

সরেজমিন ঘুরে দেখা যায়, ঢাকা-চটগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড- ইউনাইটেড সিএনজি স্টেশন, স্পিডবার্ড সিএনজি স্টেশন, টোটাল সিএনজি লিমিটেড, ডব্লিউ জেড  সিএনজি অ্যান্ড সার্ভিসিং, আসমা আলী সিএনজি ফুয়েলিং অ্যান্ড ওয়ার্কশপে প্রাইভেটকার, মাইক্রোবাস এবং অটোরিকশার দীর্ঘ লাইন।

প্রত্যেকটি পাম্পে দেড়শ থেকে দুই শতাধিক গাড়ি গ্যাসের জন্য দুই থেকে তিন ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে। প্রাইভেটকার চালক আল-আমিন জানান, আমি উত্তরায় গ্যাস না পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ ইউনাইটেড সিএনজি স্টেশনে এসেছি। এখানেও দীর্ঘ লাইন, এক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি।

মাইক্রোবাস চালক জাকির হোসেন জানান, আমি উবারে গাড়ি চালাই। ঢাকা সিটির কোথাও গ্যাস নেই। সেই কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল স্পিডবার্ড সিএনজি স্টেশনে এসেছি।  এখানে দুই ঘণ্টা লাইনে অপেক্ষার পর মাত্র আড়াইশ টাকার গ্যাস পেয়েছি; যেখানে আগে সাত থেকে আটশ টাকার গ্যাস পেতাম।

অটোরিকশা চালক শুক্কুর আলী জানান, আড়াই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর ১২০ টাকার গ্যাস পেয়েছি। আগে আড়াইশ থেকে তিনশ টাকার গ্যাস পেতাম।

সিএনজি স্টেশনের নজেলম্যান ফজলে রাব্বি বলেন, গ্যাসের চাপ কম থাকায় গত চার দিন ধরে এ সমস্যা দেখা দিয়েছে। 

ইউনাইটেড সিএনজি স্টেশনের ক্যাশিয়ার রাজু বলেন, বর্তমানে গ্যাসের চাপ খুবই কম।

চালকরা আরও জানান, স্বাভাবিক সময়ে ১৫ থেকে ২০ মিনিটে গ্যাস নেওয়া গেলেও এখন দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে একদিকে যেমন জ্বালানি সংগ্রহে সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে যাত্রী পরিবহণ ও পণ্য সরবরাহেও বিঘ্ন ঘটছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকার আসমা আলী সিএনজি স্টেশনে অপেক্ষমাণ চালক মনির হোসেন বলেন, দুপুর ১২টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। এখন বিকাল ৩টা বাজে। মাত্র গ্যাস নিলাম। গ্যাসের চাপ কম থাকায় মাত্র ১৪০ টাকার গ্যাস পেয়েছি। এটা দিয়ে কতক্ষণই বা চালানো যাবে!

এদিকে শ্যামপুর এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সংকটের কারণে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। গ্যাসের স্বল্পচাপ ও সরবরাহ সংকটের কারণে ফিলিং স্টেশনের সামনে সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা ও চালকদের দাবি, গ্যাস নেওয়ার অপেক্ষায় থাকা যানবাহনের লাইন প্রায় এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। এতে প্রধান সড়কের একটি বড় অংশ দখল হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানজটে আটকে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ এবং অন্যান্য যানবাহনের চালকরা।

গাড়িচালকরা জানান, চার থেকে পাঁচ ঘণ্টা লাইনে অপেক্ষা করার পরও অনেকেই গ্যাস পাননি। আবার কেউ কেউ গ্যাস পেলেও স্বল্পচাপের কারণে নির্ধারিত পরিমাণের তুলনায় অন্তত ১৫০ থেকে ২০০ টাকার সমপরিমাণ গ্যাস কম পেয়েছেন বলে অভিযোগ করেন। তাদের দাবি, এ পরিস্থিতিতে কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি প্রতিদিন উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

স্থানীয় ও চালকদের দাবি, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রয়োজন। অন্যথায় এ সংকট আরও তীব্র হয়ে জনদুর্ভোগ বাড়তে পারে।

এদিকে রান্নার চুলায়ও গ্যাস না থাকায় শনিরআখড়া, জুরাইন, পলাশপুর, স্মৃতিধারা এলাকায় হাহাকার বিরাজ করছে। রান্না করতে না পারায় বাসাবাড়িতে খাবারের সংকট চলছে। অনেকে বিকল্প হিসেবে শুকনো খাবার, কেউবা হোটেল থেকে খাবার কিনে খাচ্ছেন।  

পলাশপুর এলাকার বাসিন্দা আমজাদ শিকদার বলেন, গত এক বছর যাবৎ গ্যাসের তীব্র সংকট চলছে। কখনো রাত ১২টার পর, কখনো ভোররাতে গ্যাস আসত; চার-পাঁচ দিন ধরে তাও আসে না। এতে খাবার গ্রহণে চরম অনিয়ম হচ্ছে। 

স্মৃতিধারা এলাকার এক বাসিন্দা বলেন, আমাদের এলাকায় গত এক বছর ধরে গ্যাস সংকট। আজ কয়েক দিন ধরে মোটেও গ্যাস নেই। হোটেলের রান্না করা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
নিষেধাজ্ঞাপ্রাপ্ত ইরানি অর্থদাতা বাবাক জানজানির সঙ্গে সংশ্লিষ্ট ৯টি প্রতিষ্ঠান ও ৪ জন ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ...
রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি
রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি
অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করা সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন। শুক্রবার (২৪ জুলাই) কালের কণ্ঠকে তার পরিবারের এক ...
রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট, গাড়ির দীর্ঘ লাইনে ভোগান্তি
রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট, গাড়ির দীর্ঘ লাইনে ভোগান্তি
রাজধানীতে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজিচালিত যানবাহনের চালকরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড এবং ঢাকা-মাওয়া সড়কের ...
নারীঘটিত বিরোধ নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩
নারীঘটিত বিরোধ নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হল ও শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীদের মধ্যে নারীঘটিত বিরোধকে কেন্দ্র করে দফায় দফায় ...
মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার
মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।   শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি ...
আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রইচ উদ্দিন (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা ...
সাতক্ষীরা শহরের মধুমল্লারডাঙ্গী ও বাসটার্মিনালে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
সাতক্ষীরা শহরের মধুমল্লারডাঙ্গী ও বাসটার্মিনালে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক শক্তি রুখবোই, সুন্দর, সমৃদ্ধ ও ...
মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: সদর এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: সদর এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াতের বহিষ্কৃত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কের মধ্যে নতুন তথ্য দিয়েছেন ...
কালিহাতীতে সাংবাদিকদের নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব
কালিহাতীতে সাংবাদিকদের নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব
নতুন উদ্যম ও প্রত্যয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে টাঙ্গাইলের কালিহাতীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কালিহাতী রিপোর্টার্স ক্লাব। এ উপলক্ষে শুক্রবার ...
১০
রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ
রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ
নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে। শুক্রবার (২৪ জুলাই) মো. সাহাবুদ্দিনের পদত্যাগে ...
 
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
প্রতিবছরের মতো এবারও ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়েছে অর্থ আইন, ২০২৬। আইনটি পর্যালোচনা করলে স্পষ্ট হয়, এবারের পরিবর্তন শুধু ...
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষা নেই ভেবে কেন্দ্রে প্রবেশের নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে না পেরে চলতি বছরের এইচএসসি পরীক্ষা দিতে ...
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
বিএনপি সরকার গঠনের চার মাসের মাথায় দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় রাজনৈতিক ...
বাংলা কিউআর লেনদেনে ১ শতাংশ ফি: কে দেবে— গ্রাহক নাকি দোকানদার?
বাংলা কিউআর লেনদেনে ১ শতাংশ ফি: কে দেবে— গ্রাহক নাকি দোকানদার?
বাংলা কিউআর (Bangla QR) কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে ভ্যাটসহ সর্বনিম্ন ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ...
ভারতীয় অর্থ-ইসরায়েলি প্রযুক্তি-আফগান যোদ্ধা: নিরাপত্তা ভয়ে পাকিস্তান?
ভারতীয় অর্থ-ইসরায়েলি প্রযুক্তি-আফগান যোদ্ধা: নিরাপত্তা ভয়ে পাকিস্তান?
সম্প্রতি পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। নিহতদের ...
খবরে আর বাজারে তেলের দাম এক হয় না কেন?
খবরে আর বাজারে তেলের দাম এক হয় না কেন?
অনেক সময় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে বলে খবর প্রকাশিত হলেও বাস্তবে ক্রেতাদের বেশি দামে তেল কিনতে হয়। কারণ, বাজারে ...
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামির নিরাপত্তা’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ ...
জাপানের নতুন কঠোর ভিসানীতি, স্বপ্ন ভাঙছে বিদেশিদের
জাপানের নতুন কঠোর ভিসানীতি, স্বপ্ন ভাঙছে বিদেশিদের
জাপানে ব্যবসা পরিচালনা ভিসার নতুন ও কঠোর নিয়মের কারণে দেশটিতে বসবাসরত অনেক বিদেশি উদ্যোক্তা অনিশ্চয়তায় পড়েছেন। নতুন শর্ত পূরণ করতে ...
সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচির মুনাফা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী ছয় মাস আগের হারেই মুনাফা ...
১০
রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার ভার নিয়েই নতুন অর্থবছরে যাত্রা
রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার ভার নিয়েই নতুন অর্থবছরে যাত্রা
রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার মধ্য দিয়েই শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। অপূর্ণতার মধ্যেই চলতি অর্থবছরের জন্য চলছে আরও উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com