/ সারাদেশ / সাতক্ষীরা শহরের মধুমল্লারডাঙ্গী ও বাসটার্মিনালে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
সাতক্ষীরা শহরের মধুমল্লারডাঙ্গী ও বাসটার্মিনালে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
সাতক্ষীরা প্রতিনিধি:
Published : Friday, 24 July, 2026 at 11:16 PM
সাতক্ষীরা শহরের মধুমল্লারডাঙ্গী ও বাসটার্মিনালে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশসাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক শক্তি রুখবোই, সুন্দর, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়বোই’ এই স্লোগানকে সামনে রেখে মধুমালারডাঙ্গি আবাসিক এলাকার সাধারণ জনগণের উদ্যোগে দুপুরে এই কর্মসূচি পালিত হয়।

শুক্রবার ২৪ জুলাই জুম্মার নামাজের পর মিছিলটি মধুমালারডাঙ্গি আবাসিক এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা খুলনা রোড মোড় হয়ে সাতক্ষীরা বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে মধুমালারডাঙ্গি উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও স্থানীয় মসজিদের সেক্রেটারি নূরুল হকের সভাপতিত্বে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশ থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিকুর দৌলা সাগর, জামায়াত নেতা অ্যাড. আবু বকর সিদ্দিক, স্থানীয়দের মধ্যে আব্দুর রাজ্জাক, মিয়ারাজ হোসেন, আনছার আলী, আব্দুল জব্বার, আখতারুজ্জামান, মিজানুর রহমান, আব্দুস সেলিম, ময়নাসহ আরো অনেকে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং বাড়ছে সামাজিক অপরাধ। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের কঠোর ভূমিকার প্রয়োজন।

বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সন্ধ্যার পর বিভিন্ন দোকানে চায়ের আড্ডা ও কেরাম বোর্ডের আসরসহ সন্দেহজনক স্থানগুলোতে স্থানীয়ভাবে নজরদারি করা হবে। এসব কর্মকাণ্ডের আড়ালে কেউ মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এ সময় স্থানীয় বাসিন্দারা মাদককে ‘না’ বলার অঙ্গীকার করেন এবং মাদকমুক্ত, সুন্দর, সমৃদ্ধ ও নিরাপদ সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত এক সপ্তাহ যাবত মধুমল্লারডাঙ্গী এলাকায় স্থানীয় যুবকদের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী কমিটির নেতৃবৃন্দ একত্রে মাদক ক্রেতা, বিক্রেতা, সেবনকারিসহ এর সাথে সংশ্লিষ্টদের সতর্ক করার পাশাপাশি এলাকা ছাড়ার ঘোষণা দেন। এরই জেরধরে আজ দুপুরে জুম্মাবাদ প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়াও সাতক্ষীরা পৌরসভাসহ আসপাশের উপজেলা শহর গ্রামজুড়ে যুবকরা এমন প্রতিবাদ সমাবেশ করে আসছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

এই ক্যাটেগরির আরো সংবাদ
 
ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
নিষেধাজ্ঞাপ্রাপ্ত ইরানি অর্থদাতা বাবাক জানজানির সঙ্গে সংশ্লিষ্ট ৯টি প্রতিষ্ঠান ও ৪ জন ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ...
রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি
রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি
অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করা সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন। শুক্রবার (২৪ জুলাই) কালের কণ্ঠকে তার পরিবারের এক ...
রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট, গাড়ির দীর্ঘ লাইনে ভোগান্তি
রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট, গাড়ির দীর্ঘ লাইনে ভোগান্তি
রাজধানীতে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজিচালিত যানবাহনের চালকরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড এবং ঢাকা-মাওয়া সড়কের ...
নারীঘটিত বিরোধ নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩
নারীঘটিত বিরোধ নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হল ও শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীদের মধ্যে নারীঘটিত বিরোধকে কেন্দ্র করে দফায় দফায় ...
মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার
মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।   শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি ...
আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রইচ উদ্দিন (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা ...
সাতক্ষীরা শহরের মধুমল্লারডাঙ্গী ও বাসটার্মিনালে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
সাতক্ষীরা শহরের মধুমল্লারডাঙ্গী ও বাসটার্মিনালে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক শক্তি রুখবোই, সুন্দর, সমৃদ্ধ ও ...
মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: সদর এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: সদর এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াতের বহিষ্কৃত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কের মধ্যে নতুন তথ্য দিয়েছেন ...
কালিহাতীতে সাংবাদিকদের নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব
কালিহাতীতে সাংবাদিকদের নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব
নতুন উদ্যম ও প্রত্যয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে টাঙ্গাইলের কালিহাতীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কালিহাতী রিপোর্টার্স ক্লাব। এ উপলক্ষে শুক্রবার ...
১০
রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ
রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ
নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে। শুক্রবার (২৪ জুলাই) মো. সাহাবুদ্দিনের পদত্যাগে ...
 
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
প্রতিবছরের মতো এবারও ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়েছে অর্থ আইন, ২০২৬। আইনটি পর্যালোচনা করলে স্পষ্ট হয়, এবারের পরিবর্তন শুধু ...
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষা নেই ভেবে কেন্দ্রে প্রবেশের নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে না পেরে চলতি বছরের এইচএসসি পরীক্ষা দিতে ...
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
বিএনপি সরকার গঠনের চার মাসের মাথায় দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় রাজনৈতিক ...
বাংলা কিউআর লেনদেনে ১ শতাংশ ফি: কে দেবে— গ্রাহক নাকি দোকানদার?
বাংলা কিউআর লেনদেনে ১ শতাংশ ফি: কে দেবে— গ্রাহক নাকি দোকানদার?
বাংলা কিউআর (Bangla QR) কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে ভ্যাটসহ সর্বনিম্ন ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ...
ভারতীয় অর্থ-ইসরায়েলি প্রযুক্তি-আফগান যোদ্ধা: নিরাপত্তা ভয়ে পাকিস্তান?
ভারতীয় অর্থ-ইসরায়েলি প্রযুক্তি-আফগান যোদ্ধা: নিরাপত্তা ভয়ে পাকিস্তান?
সম্প্রতি পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। নিহতদের ...
খবরে আর বাজারে তেলের দাম এক হয় না কেন?
খবরে আর বাজারে তেলের দাম এক হয় না কেন?
অনেক সময় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে বলে খবর প্রকাশিত হলেও বাস্তবে ক্রেতাদের বেশি দামে তেল কিনতে হয়। কারণ, বাজারে ...
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামির নিরাপত্তা’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ ...
জাপানের নতুন কঠোর ভিসানীতি, স্বপ্ন ভাঙছে বিদেশিদের
জাপানের নতুন কঠোর ভিসানীতি, স্বপ্ন ভাঙছে বিদেশিদের
জাপানে ব্যবসা পরিচালনা ভিসার নতুন ও কঠোর নিয়মের কারণে দেশটিতে বসবাসরত অনেক বিদেশি উদ্যোক্তা অনিশ্চয়তায় পড়েছেন। নতুন শর্ত পূরণ করতে ...
সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচির মুনাফা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী ছয় মাস আগের হারেই মুনাফা ...
১০
রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার ভার নিয়েই নতুন অর্থবছরে যাত্রা
রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার ভার নিয়েই নতুন অর্থবছরে যাত্রা
রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার মধ্য দিয়েই শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। অপূর্ণতার মধ্যেই চলতি অর্থবছরের জন্য চলছে আরও উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com