/ আন্তর্জাতিক / ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
নতুন বার্তা, ঢাকা:
Published : Friday, 24 July, 2026 at 11:51 PM
ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞানিষেধাজ্ঞাপ্রাপ্ত ইরানি অর্থদাতা বাবাক জানজানির সঙ্গে সংশ্লিষ্ট ৯টি প্রতিষ্ঠান ও ৪ জন ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 
শুক্রবার (২৪ জুলাই) মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করার অভিযোগে জানজানির ডট ওয়ান গ্রুপের ইরানভিত্তিক কার্যক্রম, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান এবং তাদের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন ট্রেজারি বিভাগের দাবি, আর্থিক সেবা, ডিজিটাল সম্পদ (ডিজিটাল অ্যাসেট) লেনদেন, স্বর্ণ ও মূল্যবান রত্ন উৎপাদন এবং বিভিন্ন অবকাঠামো প্রকল্পের মাধ্যমে গড়ে তোলা বিস্তৃত ব্যবসায়িক নেটওয়ার্ক ব্যবহার করে বাবাক জানজানি ইরানের জন্য অর্থ পাচার এবং গোপনে তহবিল স্থানান্তরের কাজ করতেন।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, বেপরোয়া আচরণের জন্য ইরানি শাসনব্যবস্থা বড় ধরনের অর্থনৈতিক মূল্য দিচ্ছে। দেশটির মুদ্রা রিয়াল নতুন রেকর্ড পরিমাণে দরপতনের মুখে পড়েছে এবং মূল্যস্ফীতিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তিনি আরও বলেন, দুর্নীতিগ্রস্ত ইরানি শাসকগোষ্ঠী এবং তাদের অর্থদাতা ও সহযোগীদের আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় প্রবেশাধিকার বন্ধ করতে ট্রেজারি বিভাগ পদক্ষেপ অব্যাহত রাখবে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে মার্কিন ট্রেজারির অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) বাবাক জানজানি এবং তার সঙ্গে সংশ্লিষ্ট দুটি বৃহৎ ডিজিটাল সম্পদ প্ল্যাটফর্ম জেডসেক্স এক্সচেঞ্জ লিমিটেড ও জেডজিয়ন এক্সচেঞ্জ লিমিটেড এর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছিল।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
নিষেধাজ্ঞাপ্রাপ্ত ইরানি অর্থদাতা বাবাক জানজানির সঙ্গে সংশ্লিষ্ট ৯টি প্রতিষ্ঠান ও ৪ জন ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ...
রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি
রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি
অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করা সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন। শুক্রবার (২৪ জুলাই) কালের কণ্ঠকে তার পরিবারের এক ...
রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট, গাড়ির দীর্ঘ লাইনে ভোগান্তি
রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট, গাড়ির দীর্ঘ লাইনে ভোগান্তি
রাজধানীতে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজিচালিত যানবাহনের চালকরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড এবং ঢাকা-মাওয়া সড়কের ...
নারীঘটিত বিরোধ নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩
নারীঘটিত বিরোধ নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হল ও শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীদের মধ্যে নারীঘটিত বিরোধকে কেন্দ্র করে দফায় দফায় ...
মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার
মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।   শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি ...
আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রইচ উদ্দিন (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা ...
সাতক্ষীরা শহরের মধুমল্লারডাঙ্গী ও বাসটার্মিনালে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
সাতক্ষীরা শহরের মধুমল্লারডাঙ্গী ও বাসটার্মিনালে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক শক্তি রুখবোই, সুন্দর, সমৃদ্ধ ও ...
মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: সদর এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: সদর এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াতের বহিষ্কৃত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কের মধ্যে নতুন তথ্য দিয়েছেন ...
কালিহাতীতে সাংবাদিকদের নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব
কালিহাতীতে সাংবাদিকদের নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব
নতুন উদ্যম ও প্রত্যয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে টাঙ্গাইলের কালিহাতীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কালিহাতী রিপোর্টার্স ক্লাব। এ উপলক্ষে শুক্রবার ...
১০
রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ
রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ
নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে। শুক্রবার (২৪ জুলাই) মো. সাহাবুদ্দিনের পদত্যাগে ...
 
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
প্রতিবছরের মতো এবারও ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়েছে অর্থ আইন, ২০২৬। আইনটি পর্যালোচনা করলে স্পষ্ট হয়, এবারের পরিবর্তন শুধু ...
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষা নেই ভেবে কেন্দ্রে প্রবেশের নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে না পেরে চলতি বছরের এইচএসসি পরীক্ষা দিতে ...
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
বিএনপি সরকার গঠনের চার মাসের মাথায় দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় রাজনৈতিক ...
বাংলা কিউআর লেনদেনে ১ শতাংশ ফি: কে দেবে— গ্রাহক নাকি দোকানদার?
বাংলা কিউআর লেনদেনে ১ শতাংশ ফি: কে দেবে— গ্রাহক নাকি দোকানদার?
বাংলা কিউআর (Bangla QR) কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে ভ্যাটসহ সর্বনিম্ন ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ...
ভারতীয় অর্থ-ইসরায়েলি প্রযুক্তি-আফগান যোদ্ধা: নিরাপত্তা ভয়ে পাকিস্তান?
ভারতীয় অর্থ-ইসরায়েলি প্রযুক্তি-আফগান যোদ্ধা: নিরাপত্তা ভয়ে পাকিস্তান?
সম্প্রতি পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। নিহতদের ...
খবরে আর বাজারে তেলের দাম এক হয় না কেন?
খবরে আর বাজারে তেলের দাম এক হয় না কেন?
অনেক সময় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে বলে খবর প্রকাশিত হলেও বাস্তবে ক্রেতাদের বেশি দামে তেল কিনতে হয়। কারণ, বাজারে ...
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামির নিরাপত্তা’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ ...
জাপানের নতুন কঠোর ভিসানীতি, স্বপ্ন ভাঙছে বিদেশিদের
জাপানের নতুন কঠোর ভিসানীতি, স্বপ্ন ভাঙছে বিদেশিদের
জাপানে ব্যবসা পরিচালনা ভিসার নতুন ও কঠোর নিয়মের কারণে দেশটিতে বসবাসরত অনেক বিদেশি উদ্যোক্তা অনিশ্চয়তায় পড়েছেন। নতুন শর্ত পূরণ করতে ...
সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচির মুনাফা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী ছয় মাস আগের হারেই মুনাফা ...
১০
রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার ভার নিয়েই নতুন অর্থবছরে যাত্রা
রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার ভার নিয়েই নতুন অর্থবছরে যাত্রা
রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার মধ্য দিয়েই শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। অপূর্ণতার মধ্যেই চলতি অর্থবছরের জন্য চলছে আরও উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com